লাইভ স্ট্রিম আপনাকে ভিডিও ফিড, চ্যাট এবং আরও অনেক কিছু মাধ্যমে রিয়েল-টাইমে দর্শকদের সাথে ইন্টার্যাক্ট করার সুবিধা প্রদান করে।
Intro To Live Streaming on YouTube
লাইভ স্ট্রিমিং চালু করুন
লাইভ স্ট্রিম করার জন্য, আপনার চ্যানেলে গত ৯০ দিনে লাইভ স্ট্রিম সংক্রান্ত কোনও বিধিনিষেধ থাকা যাবে না এবং আপনাকে চ্যানেল যাচাই করাতে হবে।
স্ট্রিম করার পদ্ধতি বেছে নেওয়া
স্ট্রিমিংয়ের একাধিক পদ্ধতি রয়েছে: মোবাইল, ওয়েবক্যাম, এনকোডার এবং কনসোল। আপনার স্ট্রিমিংয়ের জন্য যেটি সবচেয়ে কার্যকর, সেটি বেছে নিন।
মোবাইল 
এটি ভ্লগিং এবং আপনার ফোন বা ট্যাবলেট থেকে ঝটপট আপডেট দেওয়ার জন্য ভালো উপায়। মোবাইল লাইভ স্ট্রিম তৈরি করার জন্য, আপনাকে প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
কীভাবে মোবাইল স্ট্রিম করতে হয় তা জানুন।
ওয়েবক্যাম 
ওয়েবক্যাম ব্যবহার করে আপনার কম্পিউটার থেকে ঝটপট লাইভ স্ট্রিম করুন। আপনার কাছে ওয়েবক্যামসহ একটি কম্পিউটার থাকতে হবে।
ওয়েবক্যামের সাহায্যে স্ট্রিম করা সম্পর্কে জানুন।
এনকোডার 
এনকোডারে আপনি গেমপ্লে স্ট্রিম করতে, ওভারলে করতে এবং প্রিঅ্যামপ্লিফায়ার, মাইক ও ক্যামেরার মতো হার্ডওয়্যার ব্যবহার করতে পারবেন। এই ধরনের স্ট্রিম সাধারণত গেমিং, স্পোর্টিং ইভেন্ট, কনসার্ট এবং কনফারেন্সের জন্য ব্যবহার করা হয়।
এনকোডার ব্যবহার করে কীভাবে লাইভ স্ট্রিম করতে হয় তা জানুন।
গেম কনসোল
PlayStation, Xbox এবং Nintendo-এর আধুনিক গেম কনসোলগুলি আপনাকে ডিভাইস থেকে সরাসরি স্ট্রিম করার সুবিধা দেয়। স্ট্রিম করার পদ্ধতি জানার জন্য প্রতিটি কনসোল নির্মাতার নির্দেশাবলী ম্যানুয়াল ভালো করে পড়ে নিন।
ভার্টিক্যাল লাইভ স্ট্রিম
আপনার লাইভ স্ট্রিম ভার্টিক্যালি চালানোর সময় (চওড়ার তুলনায় বেশি লম্বা), যেসব দর্শক মোবাইলে দেখেন তারা এখন ফুল-স্ক্রিনে দেখার অভিজ্ঞতা পাবেন। এই অভিজ্ঞতার মধ্যে অন্তর্ভুক্ত হল স্ক্রল করা যায় এমন লাইভ স্ট্রিম ফিড যেখানে দর্শকদের কাছে Super Chat, Super Stickers, চ্যানেল মেম্বারশিপ এবং উপযুক্ত হলে গিফ্টের মতো ফ্যান ফান্ডিং ফিচারের অ্যাক্সেস থাকে। এছাড়াও, YouTube Shorts ব্রাউজ করার সময় দর্শকরা (আগে থেকে থাকা চ্যানেল সাবস্ক্রাইবারদের মধ্যেই এগুলি সীমাবদ্ধ নয়) এইসব লাইভ স্ট্রিম খুঁজে পেতে পারেন।
হরাইজন্টাল ও ভার্টিক্যাল, দুটি ফর্ম্যাটেই স্ট্রিম করা
আপনি একই সাথে হরাইজন্টাল (১৬:৯ অ্যাস্পেক্ট রেশিও) ও ভার্টিক্যাল (৯:১৬ অ্যাস্পেক্ট রেশিও) ফর্ম্যাটে লাইভ হতে পারবেন। এই সেটিং আপনার দর্শকদের কন্টেন্ট দেখার আরও বেশি উপায় প্রদান করে, তারা সেটি কম্পিউটার বা YouTube মোবাইল অ্যাপের Shorts ফিড, যেখানেই দেখুন না কেন।
আপনার চ্যানেলে একই সাথে হরাইজন্টাল ও ভার্টিক্যাল ফর্ম্যাটে লাইভ হতে:
- কম্পিউটার থেকে YouTube Studio অ্যাপে যান।
- উপরে ডানদিকে 'তৈরি করুন
লাইভ শুরু করুন
' বিকল্পে ক্লিক করুন।
- লাইভ কন্ট্রোল রুমের 'স্ট্রিম করুন
' বিকল্পে ক্লিক করুন।
- 'স্ট্রিম' সেটিংস ট্যাবে, 'ডুয়াল স্ট্রিম'
'টগল বার চালু করুন' বিকল্পে যান।
- মনে রাখবেন: “কী বেছে নিন” ড্রপডাউনে, ফার্স্ট-পার্টি “অটোমেটিক” বিকল্প ডিফল্ট হিসেবে বেছে নেওয়া হয়। থার্ড-পার্টি এনকোডার ব্যবহার করার বিকল্প এখনও সব ক্রিয়েটরের জন্য উপলভ্য নয় এবং আগামী কয়েক সপ্তাহে এটি ধীরে ধীরে উপযুক্ত ক্রিয়েটরদের জন্য প্রকাশ করা হবে।
- থার্ড-পার্টি এনকোডার ব্যবহার করতে, “কী বেছে নিন” ড্রপডাউনে ক্লিক করে এনকোডার বেছে নিন। YouTube, থার্ড-পার্টি ডুয়াল স্ট্রিমিংয়ের জন্য, RTMP(S) স্ট্রিমিং প্রোটোকল ব্যবহার করার সাজেশন দেয়।
- ভার্টিক্যাল স্ট্রিমের জন্য ব্যবহার করতে, দ্বিতীয় স্ট্রিম 'কী' ইনপুট করুন। ভার্টিক্যাল ও হরাইজন্টাল কন্টেন্টের মিল আছে কিনা এবং সংশ্লিষ্ট স্ট্রিম 'কী'-তে সঠিক ফর্ম্যাট পাঠানো হয়েছে কিনা তা চেক করুন।
- YouTube Studio থেকে লাইভ হন।
- মনে রাখবেন: স্ট্রিম শুরু হয়ে গেলে আপনি ভার্টিক্যাল ফর্ম্যাট সরাতে পারবেন না।
"অটোমেটিক" বিকল্পের সাথে এই সেটিং বেছে নিলে, আপনার হরাইজন্টাল লাইভ স্ট্রিম থেকে, অটোমেটিক একটি ভার্টিক্যাল স্ট্রিম তৈরি করা হবে।
সাবস্ক্রাইবার শেয়ার করা স্ট্রিমের URL সহ একটি "লাইভ হন" বিজ্ঞপ্তি পাবেন। মোবাইলের Shorts ফিডে আপনার স্ট্রিম দেখা দর্শকরা ভার্টিক্যাল ভার্সন দেখতে পাবেন। অন্যান্য দর্শকরা হরাইজন্টাল স্ট্রিম দেখতে পাবেন। আপনার হরাইজন্টাল ও ভার্টিক্যাল, দুটি স্ট্রিমের দর্শকদের একই লাইভ চ্যাট দেখানো হয়।
লাইভ স্ট্রিম চলাকালীন এবং পরে, YouTube Studio-র লাইভ কন্ট্রোল রুমে আপনি দুটি স্ট্রিমের একত্র করা লাইভ স্ট্রিম মেট্রিক দেখতে পারবেন। আপনার ভার্টিক্যাল স্ট্রিমের মেট্রিক স্ট্রিম শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরে উপলভ্য হয়। কীভাবে আপনার স্ট্রিম মেট্রিক দেখা যাবে তা জানুন।
শুধু মেম্বারদের জন্য লাইভ স্ট্রিম
শুধু মেম্বারদের জন্য লাইভ স্ট্রিম হল আপনার সবচেয়ে অনুগত দর্শকদের বিশেষ কন্টেন্ট অফার করার একটি দারুণ উপায়। এটি আরও আন্তরিক কমিউনিটি তৈরি করার একটি সহজ উপায় এবং এর ফলে, যারা মেম্বার নন, তারাও আপনার চ্যানেলে যোগ দেওয়ার জন্য উৎসাহিত হতে পারেন। এটি কীভাবে কাজ করে তার ব্যাপারে আরও জানতে, শুধু মেম্বারদের জন্য লাইভ স্ট্রিম করুন বিকল্প দেখুন।
| ফিচার | হরাইজন্টাল লাইভ স্ট্রিম |
ভার্টিক্যাল লাইভ ফিড |
|---|---|---|
| Shorts ফিডে খুঁজে পাওয়া যায় | না | হ্যাঁ |
| আরও লাইভ স্ট্রিমের জন্য স্ক্রল করা যায় | না | হ্যাঁ |
| চ্যাট ও চ্যানেলের বিবরণে, ক্লিক করা যায় এমন লিঙ্ক | হ্যাঁ | না |
| লাইভ মিডরোল এবং প্রি-রোল বিজ্ঞাপন | হ্যাঁ | না |
| 4K বিটরেট স্ট্রিমিং (ব্রডকাস্ট) | হ্যাঁ | না (YouTube অ্যাপে) |
| প্রিমিয়ার | হ্যাঁ | না |
| লাইভ রিডাইরেক্ট | হ্যাঁ | না |
| মেম্বারশিপ | হ্যাঁ | হ্যাঁ |
| গিফ্ট মেম্বারশিপ | হ্যাঁ | হ্যাঁ |
আপনি কী স্ট্রিম করতে পারবেন
লাইভ স্ট্রিমের সব কন্টেন্ট আমাদের কমিউনিটি নির্দেশিকা এবং পরিষেবার শর্তাবলী অনুসারে হতে হবে। যদি জানা যায় যে লাইভ স্ট্রিমের কন্টেন্ট আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করবে, তাহলে আমরা লাইভ স্ট্রিমে বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করতে বা লাইভ স্ট্রিম সরিয়ে দিতে পারি। এছাড়াও, নিজস্ব বিবেচনার ভিত্তিতে ক্রিয়েটরের লাইভ স্ট্রিম করার উপর নিষেধাজ্ঞা আরোপ করার অধিকার YouTube-এর আছে।
আপনার লাইভ স্ট্রিম কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করেছে বলে আপনি যদি কোনও সতর্কতা পান, তাহলে সেই সতর্কতার মেয়াদ ৯০ দিন পরে শেষ করতে, আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিয়ে নিতে পারেন। তবে, ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করলে, এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে। যারা বারংবার নীতি লঙ্ঘন করেন, তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি।
আপনার লাইভ স্ট্রিম করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে, আপনি অ্যাকাউন্টে স্ট্রাইক পেতে পারেন। একবার স্ট্রাইক পেলে, আপনি ১৪ দিন লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট থেকে লাইভ স্ট্রিমিং করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে, আপনি অন্য চ্যানেল ব্যবহার করেও YouTube-এ লাইভ স্ট্রিম করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে যতদিন নিষেধাজ্ঞা কার্যকর থাকবে, ততদিন পর্যন্ত এই নীতি প্রযোজ্য। এই বিধিনিষেধ লঙ্ঘন করলে, পরিষেবার শর্তাবলী অনুযায়ী, প্রতারণা করা হচ্ছে বলে বিবেচনা করা হয় এবং এর ফলে আপনার অ্যাকাউন্ট বন্ধও করা হতে পারে।
YouTube-এ আপনি কতগুলি অ্যাক্টিভ স্ট্রিম ব্রডকাস্ট করতে পারবেন?
মেসেজ পিন করা
আপনি লাইভ চ্যাটে নিজের মেসেজ বা কোনও দর্শকের মেসেজ পিন করে রাখতে পারবেন। পিন করা মেসেজ Super Chat-এর নিচে দেখানো হয়। কোনও মেসেজ পিন করতে:
- লাইভ স্ট্রিম বা প্রিমিয়ার চলাকালীন চ্যাট উইন্ডোতে যান।
- লাইভ চ্যাট থেকে আপনার বা অন্য কারও মেসেজ খুঁজে নিয়ে তাতে ক্লিক করুন অথবা 'আরও
' বিকল্পে ক্লিক করুন।
- ক্লিক করুন বা পিন করুন
বিকল্পে ক্লিক করুন।
লাইভ পোল তৈরি করা
- চ্যাট উইন্ডোর নিচে থাকা, পোল তৈরি করুন
বিকল্পে ক্লিক করুন।
- আপনার নিজস্ব পোল তৈরি করুন।
-
কোনও পোল শেষ করে চ্যাটে ফলাফল দেখতে, চ্যাটের উপরে ব্যানার থেকে, আপনি পোল শেষ করুন বিকল্পে ক্লিক করুন।
-
আপনার কমিউনিটিকে জিজ্ঞাসা করুন বিকল্প বেছে নিন।
লাইভ প্রশ্ন ও উত্তর সেশন শুরু করুন
লাইভ প্রশ্ন ও উত্তর সেশন আপনার দর্শকদের উত্তর দেওয়ার জন্য লাইভ চ্যাটের মধ্যে থেকে প্রশ্ন খুঁজে পেতে এবং বেছে নিতে সাহায্য করে। লাইভ প্রশ্ন ও উত্তর সেশন শুরু করতে:
- লাইভ স্ট্রিম বা প্রিমিয়ার শিডিউল বা শুরু করুন।
- চ্যাট উইন্ডোর একদম নিচে থাকা 'যোগ করুন
প্রশ্ন ও উত্তর সেশন শুরু করুন' বিকল্পে ক্লিক করুন।
- প্রম্পট যোগ করে প্রশ্ন ও উত্তর সেশন শুরু করুন বিকল্পে ক্লিক করুন।
চ্যাটে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দিন
আপনি লাইভ প্রশ্ন ও উত্তর সেশন শুরু করার পরে, চ্যাট উইন্ডোতে “প্রশ্নের তালিকা” দেখা যাবে। প্রশ্নের উত্তর দিতে:
- প্রশ্নের তালিকা থেকে প্রশ্ন বেছে নিন।
- 'মেনু
প্রশ্ন বেছে নিন' বিকল্পে ক্লিক করুন। প্রশ্নটি চ্যাট উইন্ডোর একদম উপরে পিন করা থাকবে এবং দর্শকরা সেটি দেখতে পাবেন।
- চ্যাট উইন্ডো থেকে প্রশ্নের ব্যানার সরাতে বন্ধ করুন বিকল্পে ক্লিক করুন।
লাইভ প্রশ্ন ও উত্তর সেশন শেষ করা
-
লাইভ প্রশ্ন ও উত্তর সেশন শেষ করতে, চ্যাটের সবথেকে উপরে থাকা প্রশ্ন ও উত্তর সেশন শেষ করুন বিকল্পে ক্লিক করুন। উত্তর দেওয়া হয়নি এমন প্রশ্ন তালিকা থেকে মুছে দেওয়া হবে এবং চ্যাট রিপ্লেতে লাইভ প্রশ্ন ও উত্তরের সেশন দেখা যাবে।
-
আপনার জমা দেওয়া যে প্রশ্ন চ্যাটে পিন করা হয়নি সেটি মুছে ফেলতে আমার অ্যাক্টিভিটি বিভাগে যান।
-
চ্যাট উইন্ডোতে পিন করা প্রশ্নাবলী মুছে ফেলতে, 'মেনু
মুছুন' বিকল্পে ক্লিক করুন।
-
প্রতিক্রিয়া চালু বা বন্ধ করা
লাইভ স্ট্রিম চলাকালীন আপনার লাইভ কন্ট্রোল রুম থেকে আপনি প্রতিক্রিয়া চালু বা বন্ধ করতে পারবেন। আপনি স্ট্রিম চলাকালীন যেকোনও সময় এই সেটিং পরিবর্তন করতে পারবেন।
- কম্পিউটার থেকে YouTube Studio অ্যাপে যান।
- উপরে ডানদিকে 'তৈরি করুন
লাইভ শুরু করুন
' বিকল্পে ক্লিক করুন।
- লাইভ কন্ট্রোল রুমের 'স্ট্রিম করুন
' বিকল্পে ক্লিক করুন।
- 'এডিট করুন
কাস্টমাইজেশন' বিকল্পে ক্লিক করুন।
- প্রতিক্রিয়া বিকল্প বেছে নিন।
- সেটিংস চালু বা বন্ধ করুন।