অটোমেটিক বিজ্ঞাপনের সেটিংস আপনার সাইটে অটোমেটিক বিজ্ঞাপন দেখানোর অভিজ্ঞতাকে কাস্টমাইজ করতে সাহায্য করে। আপনি এইসব সেটিংস ব্যবহার করে বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন, যেমন, কোন কোন অটোমেটিক বিজ্ঞাপন দেখানো হবে, কতগুলি অটোমেটিক বিজ্ঞাপন ফর্ম্যাট আপনি দেখাবেন এবং আরও অনেক কিছু।
অটোমেটিক বিজ্ঞাপনের সেটিংস আপনি এগুলির সাথেও ব্যবহার করতে পারবেন:
- অটোমেটিক বিজ্ঞাপন
- ইনটেন্ট-পরিচালিত ফর্ম্যাট
- ওভারলে ফর্ম্যাট
- ইন-পেজ ফর্ম্যাট
- বাদ দেওয়া জায়গা
- বিজ্ঞাপন বাদ দেওয়া পৃষ্ঠা
অটোমেটিক বিজ্ঞাপন
| সেটিং | বিবরণ |
|---|---|
| অটোমেটিক বিজ্ঞাপন | আপনার সাইটে অটোমেটিক বিজ্ঞাপন দেখাতে না চাইলে, এই বিকল্প বন্ধ করে দিন। |
ইনটেন্ট-পরিচালিত ফর্ম্যাট
ইনটেন্ট-পরিচালিত ফর্ম্যাট আপনার সাইটে লিঙ্ক বা অ্যাঙ্কর প্লেস করে, যাকে 'বিজ্ঞাপন ইনটেন্ট' বলা হয়। এগুলি ব্যবহারকারীর অ্যাকশনের ভিত্তিতে, আপনার কন্টেন্টের সাথে সম্পর্কিত বিজ্ঞাপন এমন একটি ডায়ালগে দেখায় যা বাতিল করা যায়।
| সেটিং | বিবরণ |
|---|---|
| বিজ্ঞাপন ইনটেন্ট |
|
ওভারলে ফর্ম্যাট
ওভারলে বিজ্ঞাপন হল এমন বিজ্ঞাপন যা পৃষ্ঠার কন্টেন্টের উপর দেখানো হয় এবং এর ফলে পৃষ্ঠার লে-আউট প্রভাবিত হয় না।
| সেটিং | বিবরণ | |
|---|---|---|
| অ্যাঙ্কর বিজ্ঞাপন | অ্যাঙ্কর বিজ্ঞাপন দেখাতে না চাইলে, এই বিকল্প বন্ধ করে দিন।
ব্যবহারকারীর স্ক্রিনের উপর বা নিচের দিকে অ্যাঙ্কর বিজ্ঞাপন দেখানো হয় এবং তা সহজেই বন্ধ করে দেওয়া যায়। এইসব বিজ্ঞাপন মূলত মোবাইলে দেখানো হলেও, ডেস্কটপেও দেখা যেতে পারে। |
|
| ভিনয়েট বিজ্ঞাপন | ভিনয়েট বিজ্ঞাপন দেখাতে না চাইলে, এই বিকল্পটি বন্ধ করে দিন।
ভিনয়েট বিজ্ঞাপন হল কোনও পৃষ্ঠা লোড হওয়ার সময় দেখানো ফুল-স্ক্রিন বিজ্ঞাপন, যা ব্যবহারকারী যেকোনও সময় এড়িয়ে যেতে পারেন। |
|
| সাইড রেল বিজ্ঞাপন |
সাইড রেল বিজ্ঞাপন দেখাতে না চাইলে, এই বিকল্পটি বন্ধ করুন। ডেস্কটপের মতো বড় স্ক্রিনের ডিভাইসে আপনার পৃষ্ঠা দেখার সময়, পৃষ্ঠার একপাশে যেসব বিজ্ঞাপন দেখানো হয় সেগুলিই সাইড রেল বিজ্ঞাপন। |
|
উন্নত সেটিংস
অ্যাঙ্কর বিজ্ঞাপন
| সেটিং | বিবরণ | |
|---|---|---|
| আড়াল করা যাবে এমন অ্যাঙ্কর বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিন | আড়াল করা যাবে এমন অ্যাঙ্কর বিজ্ঞাপন দেখাতে না চাইলে এই বক্স থেকে টিকচিহ্ন সরান। | |
| ডেস্কটপের মতো ১০০০ পিক্সেলের চেয়ে বেশি চওড়া স্ক্রিনে অ্যাঙ্কর বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিন। | আপনি ১০০০ পিক্সেলের থেকে চওড়া স্ক্রিনে, যেমন ডেস্কটপে, অ্যাঙ্কর বিজ্ঞাপন দেখাতে না চাইলে এই বক্স থেকে টিকচিহ্ন সরান। | |
| অ্যাঙ্কর বিজ্ঞাপনের পজিশন বেছে নিন |
আপনার পৃষ্ঠার কোথায় অ্যাঙ্কর বিজ্ঞাপন দেখাতে চান তা বেছে নিতে কন্ট্রোল ব্যবহার করুন:
|
|
সাইড রেল বিজ্ঞাপন
| সেটিং | বিবরণ | |
|---|---|---|
| সাইড রেল বিজ্ঞাপনের পজিশন বেছে নিন |
আপনার পৃষ্ঠার কোথায় সাইড রেল বিজ্ঞাপন দেখাতে চান তা বেছে নিতে কন্ট্রোল ব্যবহার করুন:
|
|
ভিনয়েট বিজ্ঞাপন
| সেটিং | বিবরণ | |
|---|---|---|
| ভিনয়েট বিজ্ঞাপনের ফ্রিকোয়েন্সি | ব্যবহারকারী কোনও পৃষ্ঠায় নেভিগেট করলে, নতুন ভিনয়েট বিজ্ঞাপন দেখানোর আগে কতটা সময় অতিক্রান্ত হওয়া উচিত তা সেট করুন। কীভাবে ভিনয়েট বিজ্ঞাপন কত ঘনঘন দেখানো হবে তা বেছে নিতে হয় সেই ব্যাপারে জানুন। | |
| ডেস্কটপের মতো ১০০০ পিক্সেলের চেয়ে বেশি চওড়া স্ক্রিনে ভিনয়েট বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিন। | ১০০০ পিক্সেলের থেকে চওড়া স্ক্রিনে, যেমন ডেস্কটপে, আপনি ভিনয়েট বিজ্ঞাপন দেখাতে না চাইলে, এই বক্স থেকে টিকচিহ্ন সরান। | |
| ভিনয়েট বিজ্ঞাপনের জন্য অতিরিক্ত ট্রিগারের অনুমতি দিন | আপনি ভিনয়েট বিজ্ঞাপনের জন্য অতিরিক্ত ট্রিগার ব্যবহারের অনুমতি না দিতে চাইলে, এই বক্স থেকে টিকচিহ্ন সরান। | |
ইন-পেজ ফর্ম্যাট
কোনও পৃষ্ঠার লেআউট এবং কত পরিমাণ কন্টেন্ট আছে তার ভিত্তিতে, পৃষ্ঠার নির্দিষ্ট জায়গার মধ্যে ইন-পেজ বিজ্ঞাপন রাখা হয়।
| সেটিং | বিবরণ |
|---|---|
| ব্যানার বিজ্ঞাপন | ব্যানার বিজ্ঞাপন দেখাতে না চাইলে, এই বিকল্পটি বন্ধ করে দিন। |
| মাল্টিপ্লেক্স বিজ্ঞাপন |
মাল্টিপ্লেক্স বিজ্ঞাপন দেখাতে না চাইলে, এই বিকল্পটি বন্ধ করে দিন। মাল্টিপ্লেক্স বিজ্ঞাপন হল এমন এক ধরনের নেটিভ বিজ্ঞাপন ফর্ম্যাট যা একটি গ্রিডে একাধিক বিজ্ঞাপন দেখায়। |
| সম্পর্কিত সার্চ |
আপনার সাইটে অটোমেটিক বিজ্ঞাপনের জন্য সম্পর্কিত সার্চ দেখাতে চাইলে এই বিকল্পটি চালু করুন। অটোমেটিক বিজ্ঞাপনের জন্য এই ধরনের সার্চ ফিচারের সাহায্যে, ব্যবহারকারীরা যে পৃষ্ঠা দেখছেন তার কন্টেন্টের সাথে সম্পর্কযুক্ত সার্চ করা শব্দ দেখানো হতে পারে। |
উন্নত সেটিংস
ব্যানার বিজ্ঞাপন
বাদ দেওয়া জায়গা
| সেটিং | বিবরণ |
|---|---|
| বাদ দেওয়া জায়গা | পৃষ্ঠায় ইন-পেজ অটোমেটিক বিজ্ঞাপন দেখানো বন্ধ করার জন্য ফাঁকা জায়গা বাদ দিতে এই সেটিংস ব্যবহার করুন। |
বিজ্ঞাপন বাদ দেওয়া পৃষ্ঠা
| সেটিং | বিবরণ |
|---|---|
| বিজ্ঞাপন বাদ দেওয়া পৃষ্ঠা | অটোমেটিক বিজ্ঞাপন দেখানো থেকে নির্দিষ্ট পৃষ্ঠা বাদ দিতে চাইলে এই সেটিং ব্যবহার করুন। |