আপনার YouTube চ্যানেল নিরাপদে রাখা

YouTube চ্যানেল হ্যাক বা হাইজ্যাক হওয়া অথবা কোনও ক্ষতি থেকে বাঁচাতে, কিছু গুরুত্বপূর্ণ ধাপ নেওয়া প্রয়োজন:
  1. ম্যালওয়্যারের জন্য স্ক্যান করা
  2. ২-ধাপে যাচাইকরণের জন্য পাসকী ব্যবহার করা
  3. অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পরিকল্পনা তৈরি করা

আপনার YouTube চ্যানেল হ্যাক হওয়া আটকানো ও তা নিরাপদ করার পদ্ধতি

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে, YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।
 
চ্যানেলের মালিক হিসেবে আপনার চ্যানেলে অ্যাক্সেস আছে এমন সকলের সাথে এই নিবন্ধ ও YouTube ক্রিয়েটরদের জন্য নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ ও রিসোর্স শেয়ার করলে ভালো হয়। নিরাপত্তা সম্পর্কে আরও পছন্দমতো সাজেশন পাওয়ার জন্য নিরাপত্তা চেক-আপ পৃষ্ঠা দেখতে পারেন।

১. ম্যালওয়্যারের জন্য স্ক্যান করা

ম্যালওয়্যার এক ধরনের সফ্টওয়্যার যেটি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেতে, আপনার অ্যাক্টিভিটির উপর গোপনে নজর রাখতে, ফাইল মুছে দিতে এবং আপনার অনলাইন অ্যাক্সেসে পরিবর্তন করতে পারে। এটি সাধারণত .scr বা .exe এক্সটেনশনের পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত জিপ ফাইল হিসেবে আপনার অজ্ঞাতসারে ডিভাইসে ঢুকে পরে।

এগুলি থেকে ম্যালওয়্যার আসতে পারে:

  • সন্দেহজনক ইমেল: স্প্যাম, জাল স্পনসরশিপ বা ব্র্যান্ড ডিলের ইমেলে কোনও লিঙ্কে ক্লিক করা
  • সংক্রমিত ডাউনলোড: বিশ্বস্ত নয় এমন সোর্স থেকে প্রোগ্রাম ডাউনলোড করা
  • জাল সফ্টওয়্যার আপডেট: ম্যালওয়্যার আছে এমন জাল সফ্টওয়্যার আপডেট ইনস্টল করা

আমরা সাজেস্ট করি

উন্নত নিরাপদ ব্রাউজিং চালু করুন

ডাউনলোড করা ফাইলে ম্যালওয়্যার আছে কিনা তা উন্নত নিরাপদ ব্রাউজিং অটোমেটিক চেক করছে

উন্নত নিরাপদ ব্রাউজিং সম্পর্কে আরও জানুন

যেহেতু অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার সব এনক্রিপ্ট করা ফাইল স্ক্যান নাও করতে পারে, তাই Google Chrome-এ উন্নত নিরাপদ ব্রাউজিং চালু করা থাকলে ভালো হয়। কারণ, এর ফলে Chrome ব্যবহার করে ডাউনলোড করা সব ফাইলে ম্যালওয়্যার আছে কিনা তা স্ক্যান করা হয়।

Google Chrome ব্যবহার করার সময় সব Google প্রোডাক্ট জুড়ে আপনাকে সুরক্ষিত রাখতে, উন্নত নিরাপদ ব্রাউজিং রিয়েল-টাইম নিরাপত্তা স্ক্যানিংয়ের সুবিধা প্রদান করে।

২. ২-ধাপে যাচাইকরণের জন্য পাসকী ব্যবহার করা

পাসওয়ার্ড চুরি করেই সাধারণত অ্যাকাউন্ট হ্যাক করা হয়। আপনি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার পরে ২-ধাপে যাচাইকরণ এছাড়াও এটিকে 2SV বা দুই-ধাপে যাচাইকরণ বলা হয়) চালু করতে পারেন, নিরাপত্তার আরেকটি লেভেল যোগ করার জন্য এটি দ্বিতীয় যাচাইকরণের ধাপ যোগ করে।

আপনি বিভিন্ন ধরনের যাচাইকরণের ধাপের মধ্যে থেকে বেছে নিতে পারেন, প্রতিটির প্রদান করা নিরাপত্তার মাত্রায় তারতম্য আছে:

  • পাসকী: ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান বা ফোন স্ক্রিন লকের মতো ডিভাইস যাচাইকরণ। ফিশিংয়ের থেকে পাসকী সবচেয়ে শক্তিশালী সুরক্ষা প্রদান করে
  • নিরাপত্তা কী: ফিশিংয়ের থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করে এমন ফিজিক্যাল যাচাইকরণের ডিভাইস।
  • Google প্রম্পট: টেক্সট মেসেজ যাচাইকরণ কোডের চেয়ে বেশি নিরাপদ ফোন বিজ্ঞপ্তি।
  • Google Authenticator: অফলাইনে কাজ করে ও একবার ব্যবহার করার মতো যাচাইকরণ কোড তৈরি করে এমন অ্যাপ।
  • ফোন নম্বর যাচাইকরণের কোড: টেক্সট বা ফোন কলের মাধ্যমে পাঠানো হয় এমন কম নিরাপদ যাচাইকরণের কোড।
  • ব্যাক-আপ কোড: ডাউনলোড ও প্রিন্ট করে রাখা যায় এমন কম নিরাপদ যাচাইকরণের কোড।

আমাদের সাজেশন হল

ফিশিংয়ের মতো আক্রমণের থেকে সবচেয়ে শক্তিশালী সুরক্ষার জন্য ২-ধাপে যাচাইকরণ সেট-আপ করুন এবং তারপরে দ্বিতীয় যাচাইকরণের ধাপ হিসেবে পাসকী বেছে নিন।

পাসকীর সাহায্যে ২-ধাপে যাচাইকরণ সেট-আপ করুন

মনে রাখবেন: পাসকী তৈরি করার পরে আপনি সেটি ব্যবহার করে সহজেই নিজের Google অ্যাকাউন্ট সহ কিছু থার্ড-পার্টি অ্যাপ ও পরিষেবায় সাইন-ইন করতে পারেন এবং সংবেদনশীল পরিবর্তন করার সময় নিজের পরিচয় যাচাই করে নিতে পারেন

৩. অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পরিকল্পনা তৈরি করা

আপনি কখনও Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে না পারলে, অ্যাকাউন্টে আবার অ্যাক্সেস পাওয়ার জন্য ফোন নম্বর ও ইমেল আইডির মতো ফিরিয়ে আনার বিকল্প যোগ করতে পারেন।

অ্যাকাউন্ট ফিরিয়ে আনার বিকল্প ব্যবহার করে এগুলি করা যেতে পারে:

  • অনুমতি ছাড়া কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করলে তাকে ব্লক করতে পারবেন
  • আপনার অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক অ্যাক্টিভিটি হলে সেই বিষয়ে সতর্কতামূলক মেসেজ পেতে পারেন
  • পাসওয়ার্ড ভুলে গেলে বা অ্যাকাউন্ট থেকে লক আউট হয়ে গেলে সেটি ফিরিয়ে আনতে পারবেন

আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য ফিরিয়ে আনার বিকল্প কীভাবে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়ে আরও জানুন।

আমরা সাজেস্ট করি

কখনও প্রয়োজন হলে অ্যাকাউন্টে আবার অ্যাক্সেস পাওয়ার জন্য ফোন নম্বর ও ইমেল আইডির মতো ফিরিয়ে আনার বিকল্প যোগ করুন।

অ্যাকাউন্ট ফিরিয়ে আনার বিকল্প যোগ করুন

আপনার কি মনে হয় যে YouTube চ্যানেল হ্যাক করা হয়েছে? হ্যাক করা চ্যানেল ফিরে পান
আপনি কি নিজের Google অ্যাকাউন্টে অ্যাক্সেস হারিয়েছেন? আপনার Google অ্যাকাউন্ট ফিরে পান

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
4291417054058414312
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
59
false
false
false
false