YouTube-এ কন্টেন্ট আপলোড করার একাধিক উপায় রয়েছে। কন্টেন্ট ডেলিভারির জন্য আপনি কোন পদ্ধতি বেছে নেবেন তা আপনার কন্টেন্টের ধরন ও পরিমাণের উপর এবং একই সাথে আপনার কাছে উপলভ্য টেকনিক্যাল রিসোর্সের উপর নির্ভর করার কথা। নিজের মূল্যবান সময় বাঁচাতে সঠিক ইনজেশন পদ্ধতি বেছে নিন।
সাধারণ আপলোড
কোনও ভিডিও ও তার মেটাডেটা আপলোড করার সবচেয়ে সহজ উপায় হল আপলোড পৃষ্ঠা ব্যবহার করা। এই পদ্ধতিতে আপনাকে আলাদা মেটাডেটা ফাইল আপলোড করতে হয় না; ভিডিওটি আপলোড করা হয়ে গেলে ম্যানুয়ালি মেটাডেটাগুলি লিখতে হয়। আরও জানতে এই নিবন্ধটি পড়ুন।
যেসব পার্টনার একসাথে অল্প কিছু ভিডিও আপলোড করেন, এই বিকল্পটি তাদের জন্য আদর্শ। এটি ব্যবহার করতে কোনও টেকনিক্যাল দক্ষতার প্রয়োজন হয় না এবং আপলোড করা ভিডিও সাথে সাথেই YouTube-এ দেখা যায়। এই পদ্ধতির অসুবিধার দিকগুলি হল, এতে একাধিক ভিডিও একসাথে প্রসেস করা যায় না এবং কোনও কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে কোনও রকম ইন্টিগ্রেশন করাও যায় না। এছাড়া, আপনার সারা পৃথিবী জুড়ে ব্যবহারের মালিকানা নেই এমন সাউন্ড রেকর্ডিং, কম্পোজিশন বা ভিডিও আপলোড পৃষ্ঠার মাধ্যমে আপলোড করা যায় না; এধরনের অ্যাসেট আপলোড করার ক্ষেত্রে আপনাকে কোনও একটি বাল্ক আপলোড পদ্ধতি ব্যবহার করতে হবে।
একসাথে অনেক আপলোড
আপনি একসাথে অনেক অ্যাসেট YouTube-এ আপলোড করার জন্য প্যাকেজ আপলোডার ব্যবহার করতে পারেন যা কন্টেন্ট আপডেট
যাচাই করিয়ে আপলোড করুন বোতাম প্রেস করলে দেখতে পাবেন। এই টুলের সাহায্যে আপনার সব কন্টেন্ট ফাইলের (সাউন্ড রেকর্ডিং ও ভিডিও) ব্যাচ তৈরি করে আপলোড করতে পারবেন। আরও জানতে এই নিবন্ধটি পড়ুন।
বাল্ক আপলোডের ক্ষেত্রে, আপনাকে আপলোড করা সব অ্যাসেটের মেটাডেটা আলাদা ফাইলে আপলোড করতে হয়। আপনার YouTube-এ আপলোড করা মিডিয়া ফাইলের সঙ্গে মেটাডেটা ফাইল পাঠানোর জন্য YouTube-এ অনেক রকমের স্প্রেডশিট টেমপ্লেট পাওয়া যায়। স্প্রেডশিটের প্রতিটি সারি কোনও একটি অ্যাসেটের মেটাডেটার প্রতিনিধিত্ব করে। আপলোড করার সময় যাতে সমস্যা না হয় সেজন্য আপনি আগে যাচাই করিয়ে রাখতে পারেন। টেমপ্লেট ট্যাবের কন্টেন্ট ম্যানেজারের মধ্যে কন্টেন্ট আপডেট পৃষ্ঠা থেকে আপনি স্প্রেডশিট টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন।
বেশি পরিমাণে আপলোড
যেসব পার্টনার নিয়মিত প্রচুর পরিমাণে (প্রতি মাসে ১০০টির বেশি) অ্যাসেট পাঠান, তারা মিডিয়া ও মেটাডেটা ফাইল ট্রান্সফার করার জন্য প্যাকেজ আপলোডারের পরিবর্তে নিরাপদ ফাইল ট্রান্সফার প্রোটোকল (SFTP) অথবা Aspera ব্যবহার করতে পারেন। Aspera ব্যবহার করে SFTP-র থেকে অনেক দ্রুত ফাইল পাঠানো যায় এবং বড় সাইজের ফাইল পাঠানোর জন্য এটি ব্যবহার করাই ভালো। যেসব পার্টনারের অ্যাসাইন করা পার্টনার টেকনোলজি ম্যানেজার আছে, তাদের জন্য YouTube অফলাইন ডিস্ক ইমপোর্ট করার সুবিধাও দেয়, যে পদ্ধতিতে আপনি একটি হার্ড ডিস্কে যত ইচ্ছা কন্টেন্ট লোড করে কোনও Google আপলোড সেন্টারে পাঠাতে পারেন। আপনি যদি অনেক কন্টেন্ট YouTube-এ ডেলিভার করতে চান, কিন্তু আপনার জন্য কোনও পার্টনার টেকনোলজি ম্যানেজার ঠিক করা না থাকে, তাহলে আমাদের এক নজরে পার্টনার প্রোগ্রাম দেখুন।
YouTube API
আপনার আপলোডের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ রাখতে, আপনি YouTube API ব্যবহার করে আপলোড করার একটি কাস্টম পদ্ধতি তৈরি করতে পারেন। YouTube Data API এবং YouTube Content ID API ব্যবহার করে আপনি স্ট্যাটাস আপডেট ও ফলব্যাক লজিক নিয়ন্ত্রণ করতে পারবেন।