গুরুত্বপূর্ণ: Google ছাড়া অন্য কোনও কোম্পানি বা ডেভেলপার হল থার্ড-পার্টি। কোনও থার্ড-পার্টিকে নিজের Google অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়ার আগে তাদের গোপনীয়তা নীতি এবং নিরাপত্তা সম্পর্কিত ডিসক্লোজার পড়ুন, যাতে থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবা কীভাবে আপনার ডেটা ব্যবহার করে এবং সুরক্ষিত রাখে তা জানতে পারেন।
থার্ড-পার্টি অ্যাপ ও পরিষেবায় সাইন-ইন করার জন্য 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার সময় বা থার্ড-পার্টি অ্যাপ ও পরিষেবাকে আপনার কিছু ডেটা অ্যাক্সেস করার অনুমতি দেওয়ার সময় কোনও সমস্যা হলে, অ্যাকাউন্ট লগ-ইন সংক্রান্ত সমস্যার সমাধান করতে হতে পারে।
Google-এর মাধ্যমে সাইন-ইন করুন এবং কীভাবে থার্ড-পার্টি অ্যাপের সাথে আপনার Google অ্যাকাউন্টের কিছু ডেটার অ্যাক্সেস শেয়ার করবেন সেই সম্পর্কে আরও জানুন।
পরামর্শ: আপনি 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার সময় আপনাকে সমস্যার কোড দেখানো হতে পারে। সমস্যার কোড এবং সেটি কীভাবে বুঝবেন ও সমাধান করবেন সেই সম্পর্কে আরও জানুন।
অ্যাকাউন্ট লগ-ইন সংক্রান্ত সমস্যার সমাধান করা
গুরুত্বপূর্ণ:
- 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করতে অথবা আপনার Google অ্যাকাউন্ট ডেটার কিছু অ্যাক্সেস শেয়ার করতে, আপনাকে নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে হবে।
- আপনি Google-এর মাধ্যমে সাইন-ইন করলে বা আপনার Google অ্যাকাউন্ট ডেটার কিছু অ্যাক্সেস শেয়ার করলে, আপনার Google অ্যাকাউন্ট এবং থার্ড-পার্টি অ্যাকাউন্ট স্বতন্ত্র থাকে।
আপনার থার্ড-পার্টি কানেকশন সংক্রান্ত কোনও সমস্যা থাকলে, সমস্যাটি Google অ্যাকাউন্ট না থার্ড-পার্টি অ্যাকাউন্টের কারণে হচ্ছে তা দেখুন।
আপনার Google অ্যাকাউন্ট বা থার্ড-পার্টি অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করা হয়েছেআপনি 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার সময় বা আপনার Google অ্যাকাউন্ট ডেটার কিছু অ্যাক্সেস শেয়ার করলে, আপনার অ্যাকাউন্ট 'বন্ধ বা সাসপেন্ড করা হয়েছে' বলে মেসেজ পেতে পারেন। আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কিনা তা দেখে নিতে হবে। যদি তা না হয়, তাহলে হয়ত থার্ড-পার্টি তাদের সাইটে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে কিনা তা দেখতে:
- আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন। আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করা হলে, আপনি "অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে" বলে মেসেজ পাবেন।
- বিভিন্ন Google পরিষেবাতে আপনি লগ-ইন করতে পারছেন কিনা চেক করে দেখুন। যেমন, আপনি যদি নিজের Google অ্যাকাউন্টের Gmail-এ লগ-ইন করতে পারেন, তাহলে আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি।
- আপনি Google অ্যাকাউন্টে অন্য ইমেল আইডি সেভ করে রাখলে, সেই ইমেলে 'আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে' বলে কোনও মেসেজ পাঠানো হয়েছে কিনা দেখুন।
- আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করা থাকলে, অন্য কোনও উপায়ে অ্যাপ বা পরিষেবায় সাইন-ইন করার চেষ্টা করুন। আপনি ইমেল ও পাসওয়ার্ড বা অন্য কোনও সাইন-ইন পদ্ধতি ব্যবহার করতে পারবেন কিনা তা থার্ড-পার্টিকে জিজ্ঞাসা করুন।
- কীভাবে আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে হবে তা জানুন।
থার্ড-পার্টি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিলে সাহায্য পেতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।
আপনার Google অ্যাকাউন্ট মুছে দেওয়া হলেও, আপনি আলাদা থার্ড-পার্টি অ্যাকাউন্ট হয়ত অন্য উপায়ে অ্যাক্সেস করতে পারবেন।
- ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপ বা পরিষেবাতে সাইন-ইন করার চেষ্টা করুন বা সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।
- এছাড়াও, আপনি থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবায় নতুন সাইন-ইন ক্রেডেনশিয়াল তৈরি করার চেষ্টা করতে পারেন।
আপনি যদি আপনার Google অ্যাকাউন্ট মুছে দেন, তাহলে আপনি সমস্ত সংশ্লিষ্ট থার্ড-পার্টি কানেকশনও মুছে ফেলবেন।
- থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবা তাদের সাথে আপনার পূর্বে শেয়ার করা তথ্য রাখতে পারে। থার্ড-পার্টি অ্যাপের কাছে ইতিমধ্যেই যে ডেটা রয়েছে তা মুছে ফেলার জন্য আপনাকে বলতে হতে পারে।
- আপনি থার্ড-পার্টি অ্যাকাউন্ট মুছে দিলে, আপনার Google অ্যাকাউন্ট প্রভাবিত হয় না কারণ থার্ড-পার্টি অ্যাকাউন্ট এবং Google অ্যাকাউন্ট একে অপরের থেকে স্বতন্ত্র।
- থার্ড-পার্টির তরফ থেকে Google-এ কোনও বিজ্ঞপ্তি পাঠানো হয় না, আপনি 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করে সেই অ্যাকাউন্ট তৈরি করে থাকলেও Google-কে জানানো হয় না। তবুও আপনার Google অ্যাকাউন্টে আপনার অ্যাপ বা পরিষেবা আপনার অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে সংক্রান্ত মেসেজ দেখতে পেতে পারেন।
- থার্ড-পার্টি কীভাবে আপনার ডেটা ম্যানেজ করে, তা বুঝতে তাদের পরিষেবার শর্তাবলী পর্যালোচনা করে দেখুন। কিছু থার্ড-পার্টি শুধু আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় এবং অন্যান্যরা তাদের পরিষেবা থেকে আপনার ডেটা মুছে দেয়।
- আপনার ডেটা মুছে দেওয়া হলে, আপনাকে অ্যাপ বা পরিষেবাতে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি তবুও এই কাজটি করার জন্য 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করতে পারেন, তবে আপনাকে হয়তো অন্য Google অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।
- থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবার সাথে আপনার ডেটা শেয়ার করা বন্ধ করতে, সেগুলিকে আপনার ম্যানেজমেন্ট পেজ থেকে সরিয়ে দিন। এর ফলে আপনার সেইসব থার্ড-পার্টিকে দেওয়া যেকোনও অ্যাক্সেস তুলে নেওয়া হয়।
আপনার ইতিমধ্যে কোনও অ্যাপ বা পরিষেবাতে কোনও অ্যাকাউন্ট থাকলে এবং আপনি 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ব্যবহার করার চেষ্টা করলে, সমস্যার মেসেজ পেতে পারেন।
থার্ড-পার্টি অ্যাপ ও পরিষেবাগুলি বিভিন্ন উপায়ে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ব্যবহার করে। কিছু অ্যাপ ও পরিষেবাতে একই অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের সাইন-ইন পদ্ধতি কাজ করে না। আপনার এই সমস্যা হলে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।
হ্যাক হওয়া অথবা পাসওয়ার্ড চুরি যাওয়া অ্যাকাউন্ট সুরক্ষিত করা
- আপনার যদি মনে হয়, কেউ আপনার Google অ্যাকাউন্ট হ্যাক করেছে, তাহলে পাসওয়ার্ড চুরি হয়ে যাওয়া Google অ্যাকাউন্ট সুরক্ষিত করতে এই ধাপগুলি অনুসরণ করুন।
- আপনার Google অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে, কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে কোনও থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাতে সাইন-ইন করতে পারে। আপনার অ্য়াকাউন্টের নিরাপত্তা আরও শক্তিশালী করতে, ২-ধাপে যাচাইকরণ চালু করুন।
- Google ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা ব্যবহার করে আপনার লিঙ্ক করা অ্যাকাউন্টগুলি সুরক্ষিত রাখতে সাহায্য করে। এই প্রোগ্রাম সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করে এবং আপনার Google অ্যাকাউন্টের সাথে যুক্ত মানানসই থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাতে নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠায়।
- আপনি যদি মনে করেন, কেউ আপনার থার্ড-পার্টি অ্যাকাউন্ট হ্যাক করেছে, তাহলে সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।