বড় দৈর্ঘ্যের ভিডিওতে এবং Shorts-এ অটোমেটিক ক্যাপশন
অটোমেটিক ক্যাপশন নিম্নলিখিত ভাষায় উপলভ্য: আফ্রিকান, আলবেনিয়ান, অ্যামহারিক, আরবি, আর্মেনিয়ান, আজারবাইজানি, বাস্ক, বেলারুশিয়ান, বাংলা, বুলগেরিয়ান, বার্মিজ, ক্যান্টনিজ/হংকং, সেন্ট্রাল খমের, চাইনিজ, চেক, ড্যানিশ, ডাচ, ইংরেজি, এস্তোনিয়ান, ফার্সি, ফিলিপিনো, ফিনিশ, ফরাসি, গ্যালিশিয়ান, জর্জিয়ান, জার্মান, গ্রিক, গুজরাতি, হিব্রু, হিন্দি, হাঙ্গেরিয়ান, আইসল্যান্ডিক, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, জাপানি, জাভানিজ, কন্নড়, কোরিয়ান, লাও, লাটভিয়ান, লিথুয়েনিয়ান, ম্যাসিডোনিয়ান, মালয়, মালয়ালম, মারাঠি, মঙ্গোলিয়ান, নেপালি, নরওয়েজিয়ান, পোলিশ, পর্তুগিজ, পাঞ্জাবি, রোমানিয়ান, রাশিয়ান, সিংহলি, স্লোভাক, স্প্যানিশ, সুন্দানিজ, সোয়াহিলি, সুইডিশ, তামিল, তেলুগু, থাই, তুর্কি, ইউক্রেনিয়ান, উজবেক, ভিয়েতনামিজ, জুলু।
ভিডিওতে একাধিক ভাষায় অডিও ট্র্যাক থাকলে, অটোমেটিক ক্যাপশন আপনার ডিফল্ট ভাষায় দেখানো হবে। ইংরেজি অটোমেটিক ক্যাপশনের সাথে ভাবপূর্ণ ক্যাপশন কাজ করে, যা সব বড় হাতের অক্ষরে লিখে, দীর্ঘশ্বাস ও হাঁপানোর মতো শব্দের অভিব্যক্তি দেখানোর সাথে সাথে পরিবেশের আওয়াজের মাধ্যমে আরও বেশি ইমারসিভ কন্টেন্ট অভিজ্ঞতা তৈরি করে।
আমরা ক্রিয়েটরদের প্রথমে পেশাদার ক্যাপশন যোগ করতে উৎসাহিত করি। অটোমেটিক ক্যাপশন ফিচারটি উপলভ্য থাকলে, ভিডিওতে তা অটোমেটিক প্রকাশিত হবে। আপনি ভিডিও আপলোড করার সময় অটোমেটিক ক্যাপশন উপলভ্য নাও থাকতে পারে। ভিডিওর অডিও কতটা জটিল তার উপর নির্ভর করছে ক্যাপশন প্রসেস করতে কত সময় লাগবে।
YouTube তার স্পিচ রিকগনিশন প্রযুক্তি ক্রমাগত উন্নত করে চলেছে। কিন্তু ভুল উচ্চারণ, উচ্চারণভঙ্গি, উপভাষা অথবা ব্যাকগ্রাউন্ডের আওয়াজের কারণে অটোমেটিক ক্যাপশন ভিডিওতে বলা কিছু কথার ভুল বর্ণনা করে ফেলতে পারে। অটোমেটিক ক্যাপশন সব সময় পর্যালোচনা করে দেখবেন এবং কোনও অংশ সঠিকভাবে ট্রান্সস্ক্রাইব করা না হলে তা এডিট করবেন।
প্রয়োজন হলে, যে উপায়ে অটোমেটিক ক্যাপশন পর্যালোচনা ও এডিট করতে পারবেন, তা হল:
- YouTube Studio-তে সাইন-ইন করুন।
- বাঁদিকের মেনু থেকে, সাবটাইটেল বিকল্প বেছে নিন।
- যে ভিডিওতে ক্যাপশন বা সাবটাইটেল যোগ করতে চান সেটিতে ক্লিক করুন।
- “সাবটাইটেল” বিকল্পের অধীনে, যে সাবটাইটেল এডিট করতে চান তার পাশে থাকা 'আরও'
বিকল্পে ক্লিক করুন।
- অটোমেটিক ক্যাপশন পর্যালোচনা করুন এবং যেসব জায়গাগুলি ঠিকভাবে ট্রান্সস্ক্রাইব করা হয়নি সেগুলি এডিট করুন বা সরান।
অটোমেটিক ক্যাপশন সংক্রান্ত সমস্যা সমাধান করা
আপনার ভিডিও অটোমেটিক ক্যাপশন জেনারেট না করলে নিচে উল্লেখ করা এক বা একাধিক কারণে তা হতে পারে:
- ভিডিওর ভিতরের জটিল অডিও প্রসেস করতে দেরি হওয়ার কারণে ক্যাপশন এখনও উপলভ্য নেই।
- ভিডিওর ভাষাতে অটোমেটিক ক্যাপশন কাজ করে না।
- ভিডিওটি অনেক বড়।
- ভিডিওর সাউন্ড কোয়ালিটি খারাপ অথবা YouTube স্পিচ শনাক্ত করতে পারেনি।
- ভিডিওর শুরুর দিকে দীর্ঘ সময় কোনও শব্দ বা কথা নেই।
- একাধিক বক্তার কথা ওভারল্যাপ করছে অথবা একাধিক ভাষায় একসাথে কথা বলা হচ্ছে।
লাইভ স্ট্রিমের জন্য অটোমেটিক ক্যাপশন এখন শুধু ইংরেজি চ্যানেলের ক্ষেত্রেই প্রকাশ করা হচ্ছে। এইসব চ্যানেলে পেশাদার ক্যাপশন উপলভ্য না থাকার কারণে এগুলি 'সাধারণ লেটেন্সিতে' স্ট্রিম করে। আমরা ক্রিয়েটরদের প্রথমে পেশাদার ক্যাপশন ব্যবহার করার ব্যাপারে উৎসাহিত করি। লাইভ ক্যাপশনের জন্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানুন।
লাইভ স্ট্রিম শেষ হওয়ার পরে, ভিডিওতে লাইভ অটোমেটিক ক্যাপশন থাকবে না। VOD প্রসেসের উপর ভিত্তি করে নতুন অটোমেটিক ক্যাপশন তৈরি করা হবে এবং লাইভ স্ট্রিমের সময় যেগুলি দেখানো হয়েছিল তার থেকে এগুলি আলাদা হতে পারে।
লাইভ অটোমেটিক ক্যাপশন সেট-আপ করা
এইভাবে লাইভ অটোমেটিক ক্যাপশন যোগ করুন (শুধুমাত্র ইংরেজিতে):
- YouTube-এ যান।
- উপরে ডানদিকে, তৈরি করুন
লাইভ স্ট্রিমিং শুরু করুন বিকল্পে ক্লিক করুন।
- বাঁদিকের মেনু থেকে স্ট্রিম করুন
বিকল্প বেছে নিন।
- স্ট্রিম সেটিংসের মধ্যে, ক্লোজড ক্যাপশন চালু করুন।
- ক্যাপশনের সোর্স হিসেবে “অটোমেটিক ক্যাপশন” বেছে নিন।
- ভিডিওর ভাষা বেছে নিন (শুধুমাত্র ইংরেজি)।
লাইভ অটোমেটিক ক্যাপশন সংক্রান্ত সমস্যার সমাধান করা
আপনার লাইভ স্ট্রিম যদি অটোমেটিক ক্যাপশন না দেখায়, তাহলে নিচে উল্লেখ করা এক বা একাধিক কারণে তা হতে পারে:
- চ্যানেলে ফিচারটি এখনও চালু করা হয়নি, কারণ আমরা সেইসব চ্যানেলের ক্ষেত্রে এই ফিচারটি ধীরে ধীরে চালু করছি যাদের ১০০০ জনের বেশি সাবস্ক্রাইবার আছে।
- চ্যানেলটি অত্যন্ত কম বা কম লেটেন্সিতে স্ট্রিম করছে (যেমন মোবাইল লাইভ স্ট্রিম)। লাইভ অটোমেটিক ক্যাপশন শুধু সাধারণ লেটেন্সি স্ট্রিমিংয়ের ক্ষেত্রে উপলভ্য।
- ভিডিওর ভাষাতে অটোমেটিক ক্যাপশন কাজ করে না।
- ভিডিওর সাউন্ড কোয়ালিটি খারাপ অথবা YouTube স্পিচ শনাক্ত করতে পারেনি।
- একাধিক বক্তার কথা ওভারল্যাপ করছে অথবা একাধিক ভাষায় একসাথে কথা বলা হচ্ছে।
অটোমেটিক ক্যাপশনিং সংক্রান্ত উন্নত সেটিংস
অটোমেটিক ক্যাপশনে সম্ভাব্য অনুপযুক্ত শব্দYouTube Studio-র "সম্ভাব্য অনুপযুক্ত শব্দ দেখাবেন না" সেটিং অটোমেটিক ক্যাপশনে ডিফল্ট হিসেবে কোনও সম্ভাব্য অনুপযুক্ত শব্দের বদলে একটি ব্র্যাকেটের মধ্যে দুটি আন্ডারস্কোর “[ __ ]” হিসেবে সেটি দেখাতে পারে। এই সেটিং ব্যবহার করলে কোনও অডিও ট্র্যাক বা ম্যানুয়ালি এডিট করা ক্যাপশন প্রভাবিত হয় না। এই সেটিংয়ের উদ্দেশ্য হল, কোনও সম্ভাব্য অনুপযুক্ত শব্দ যাতে ভুলবশত অটোমেটিক ক্যাপশনে দেখানো না হয়, সেদিকে নজর রাখা। এটি আপনার ভিডিওর মনিটাইজেশন স্ট্যাটাসকেও প্রভাবিত করে না।
আপলোড করা ভিডিও এবং লাইভ স্ট্রিমে অটোমেটিক ক্যাপশনিং প্রযোজ্য।
আমরা স্পিচ রিকগনিশন সফ্টওয়্যার উন্নত করা এবং অটোমেটিক ক্যাপশনিং সংক্রান্ত সমস্যা কম করার কাজ চালিয়ে যেতে চাই বলে এখনও ক্রিয়েটরদের তাদের সব অটোমেটিক তৈরি ক্যাপশন পর্যালোচনা করতে উৎসাহিত করি।
প্রয়োজনে “সম্ভাব্য অনুপযুক্ত শব্দ দেখাবেন না” সেটিং এইভাবে বন্ধ করতে পারেন:
- YouTube Studio-তে সাইন-ইন করুন।
- বাঁদিকের মেনু থেকে, সেটিংস
বিকল্প বেছে নিন।
- চ্যানেল
উন্নত সেটিংস বিকল্প বেছে নিন।
- "অটোমেটিক জেনারেট হওয়া ক্যাপশন" বিকল্পের মধ্যে থেকে সম্ভাব্য অনুপযুক্ত শব্দ দেখাবেন না বিকল্প বাদ দিন।