চ্যানেল মেম্বারশিপ আপনাকে কোনও ক্রিয়েটরের চ্যানেল মেম্বারশিপ প্রোগ্রামে মাসিক পেমেন্ট করে যোগ দিতে দেয়। আপনি ব্যাজ, ইমোজি, কমিউনিটি পোস্ট, কন্টেন্ট ও আরও অনেক বিশেষ উপহারে অ্যাক্সেস পেতে পারেন। চ্যানেল মেম্বার হওয়ার পরে কীভাবে মেম্বারশিপের সুবিধা ব্যবহার ও ম্যানেজ করবেন তা জানুন।
মেম্বারশিপের জন্য আপনি উপযুক্ত কিনা তা কনফার্ম করা
আপনি উপলভ্য দেশ বা অঞ্চলে থাকলে, অংশগ্রহণকরী চ্যানেলের মেম্বার হতে পারেন। আপনার দেশ বা অঞ্চল ও যে প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইন-আপ করছেন সেগুলির ভিত্তিতে চ্যানেল মেম্বারশিপের মূল্যে পার্থক্য হতে পারে।
চ্যানেলের মেম্বার হওয়া
- YouTube-এ সাইন-ইন করুন।
- ক্রিয়েটরের চ্যানেল বা তার আপলোড করা কোনও ভিডিওতে যান। তিনি চ্যানেলের জন্য মেম্বারশিপ চালু করেছেন কিনা দেখুন।
- যোগ দিন বিকল্পে ক্লিক করুন।
- আপনার পেমেন্টের তথ্য লিখতে নির্দেশাবলী অনুসরণ করুন।
- কিনুন বিকল্পে ক্লিক করুন।
- ট্রানজ্যাকশন সম্পূর্ণ হলে আপনাকে স্বাগত জানিয়ে মেসেজ দেখানো হবে।
সাহায্য চান? আমাদের সাথে যোগাযোগ করুন।
চ্যানেলে যোগ দেওয়ার সময় সমস্যা হলে তার সমাধান করা
বিভিন্ন কারণে চ্যানেলে "যোগ দিন" বোতাম খুঁজে পেতে অসুবিধা হতে পারে, যেমন:
- iOS-এ সব চ্যানেলের মেম্বারশিপ কেনা যায় না। আরও বেশি চ্যানেলের জন্য আমরা নাগাড়ে এই সুবিধা চালু করার কাজ করছি।
- ক্রিয়েটর তার চ্যানেলের জন্য মেম্বারশিপ চালু করেননি।
- আপনি বা ক্রিয়েটর এমন দেশ বা অঞ্চলে থাকেন যেখানে মেম্বারশিপের সুবিধা নেই।
- সব প্ল্যাটফর্মে "যোগ দিন" বোতাম এখনও উপলভ্য নয়।
- ভিডিও দেখার উপযুক্ত পৃষ্ঠাতেই শুধু "যোগ দিন" বোতাম দেখতে পাওয়া যায়। যেমন, যেসব দেখার পৃষ্ঠায় নির্দিষ্ট মিউজিক পার্টনারের দাবি আছে সেগুলিতে এই বোতাম দেখা যায় না।
- আপনি কোনও লিঙ্ক ছাড়াই চ্যানেল মেম্বারশিপ প্রোমোশন বা অফার দাবি করার চেষ্টা করছেন। চ্যানেল মেম্বারশিপ অফার বা প্রোমোশন দাবি ও অ্যাক্সেস করতে হলে আপনাকে অবশ্যই অফিসিয়াল প্রোমোশনাল লিঙ্ক ব্যবহার করতে হবে।
প্ল্যাটফর্ম সংক্রান্ত সমস্যা হলে কিছু সমাধান আছে যা এখানে দেওয়া হল:
- চ্যানেলের হোমপেজে আপনি যোগ দিন বোতামে ক্লিক করতে পারেন।
- আপনি চ্যানেলের URL-এর শেষে "/join" লিখতে পারেন। যেমন, https://www.youtube.com/channel/UCkRfArvrzheW2E7b6SVT7vQ/join
- আপনি কম্পিউটার ব্যবহার করে চ্যানেল মেম্বারশিপ প্রোগ্রামে যোগ দিতে পারেন, তা সত্ত্বেও সব উপলভ্য প্ল্যাটফর্মে বিশেষ উপহারে আপনার অ্যাক্সেস থাকবে।
আপনার মেম্বারশিপ লেভেল পরিবর্তন করা
- আপনি যে মেম্বারশিপে পরিবর্তন করতে চান সেটির চ্যানেলের হোমপেজে যান।
- বিশেষ উপহার দেখুন বিকল্পে ক্লিক করুন।
- আপনি যে লেভেলে যোগ দিতে চান সেটি বেছে নিন।
- লেভেল পরিবর্তন করুন
আপগ্রেড করুন বিকল্পে ক্লিক করুন।
- আপগ্রেড করলে আপনি উন্নত মেম্বারশিপ লেভেলে সঙ্গে সঙ্গে অ্যাক্সেস পেয়ে যাবেন। লেভেল পরিবর্তন করা হলে আপনার বিলের উপর কী প্রভাব পড়ে সেই বিষয়ে জানুন।
- আপনি যে মেম্বারশিপে পরিবর্তন করতে চান সেটির চ্যানেলের হোমপেজে যান।
- বিশেষ উপহার দেখুন বিকল্পে ক্লিক করুন।
- আপনি যে লেভেলে যোগ দিতে চান সেটি বেছে নিন।
- লেভেল পরিবর্তন করুন বিকল্পে ক্লিক করুন। লেভেল পরিবর্তন করা হলে আপনার বিলের উপর কী প্রভাব পড়ে সেই বিষয়ে জানুন।
চ্যানেল মেম্বারশিপ বাতিল করুন
আপনি যেকোনও সময় চ্যানেল মেম্বারশিপ বাতিল করে দিতে পারবেন। বাতিল করে দেওয়ার পরে আপনাকে আর চার্জ করা হবে না। বিলিং চক্রের শেষ পর্যন্ত ব্যাজ সহ ক্রিয়েটরের দেওয়া বিশেষ উপহার আপনি অ্যাক্সেস করতে পারবেন।
চ্যানেল মেম্বারশিপ বাতিল করতে:
- YouTube-এ সাইন-ইন করুন।
- youtube.com/paid_memberships লিঙ্কে যান।
- যে চ্যানেলের মেম্বারশিপ বাতিল করতে চান সেটি খুঁজুন এবং মেম্বারশিপ ম্যানেজ করুন
বাতিল করুন বিকল্পে ক্লিক করুন।
- মেম্বারশিপ বাতিল করা হয়েছে বলে আপনি কনফার্মেশন দেখতে পাবেন।
মেম্বারশিপে যোগ দেওয়া, পরিবর্তন বা বাতিল করা সংক্রান্ত সমস্যার সমাধান করা
চ্যানেলে যোগ দেওয়ার সময় আমাকে একটি সমস্যার মেসেজ দেখানো হচ্ছে যে YouTube আমার দেশ যাচাই করতে পারেনি। আমি কীভাবে এটির সমাধান করতে পারব?
"আমরা আপনার দেশ যাচাই করতে পারিনি" লেখা সমস্যার মেসেজ দেখানো হলে, উপলভ্য প্ল্যান ও লেভেল দেখানোর আগে আপনার দেশ আমাদের যাচাই করতে হবে। এই সমস্যার সমাধান করতে এগুলি করতে পারেন:
- অন্য নেটওয়ার্কে কানেক্ট করে দেখুন।
- অন্য ডিভাইস ব্যবহার করুন।
- YouTube মোবাইল অ্যাপের মাধ্যমে চ্যানেলে যোগ দিন।