স্মার্ট টিভি বা গেম কনসোল থেকে YouTube অ্যাপে সাইন-ইন করা

পেড কন্টেন্ট দেখা, চ্যানেলে সাবস্ক্রাইব করা এবং আপনার লাইব্রেরি দেখার মতো ফিচার ব্যবহার করতে, YouTube অ্যাপে সাইন-ইন করুন।

সাইন-ইন করলে আপনার স্মার্ট টিভি অথবা গেম কনসোলে YouTube অ্যাপের বিভিন্ন ফিচার ব্যবহার করে দেখতে পারবেন। এছাড়া, আপনি স্মার্ট টিভির সাথে আপনার ডিভাইস কানেক্ট করতে এবং আপনার ফোন বা ট্যাবলেট রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন।

মনে রাখবেন:

টিভিতে YouTube-এ কীভাবে সাইন-ইন করবেন

সাইন-ইন করা

মনে রাখবেন: আপনার ডিভাইসে আগে থেকেই YouTube অ্যাপ না থাকলে, শুরু করার আগে YouTube অ্যাপ ডাউনলোড করুন

স্মার্ট টিভি বা গেম কনসোল

  1. স্মার্ট টিভি বা গেম কনসোলে YouTube অ্যাপ খুলুন।
  2. নিচে উল্লেখ করা বিকল্পগুলির মধ্যে একটি বেছে নিন:
    • আপনার ফোনের সাহায্যে সাইন-ইন করুন: QR কোড স্ক্যান করুন অথবা আপনার ফোন, ট্যাবলেট বা কম্পিউটারে yt.be/activate লিঙ্কে যান, তারপর স্ক্রিনে দেখানো কোডটি লিখুন।
    • আপনার রিমোটের সাহায্যে সাইন-ইন করুন: আপনার Google অ্যাকাউন্টের তথ্য লিখতে, রিমোট ও স্ক্রিনে দেখানো কীবোর্ড ব্যবহার করুন।

এইসব বিকল্পের মধ্যে একটি কাজ না করলে, অন্যটি ব্যবহার করে দেখুন। যেমন, আপনার ফোনের সাহায্যে সাইন-ইন করতে না পারলে, রিমোটের সাহায্যে সাইন-ইন করার চেষ্টা করুন।

আপনার স্মার্ট টিভি বা গেম কনসোলে আলাদা আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করা

স্মার্ট টিভি বা গেম কনসোলের YouTube অ্যাপে, আপনি আলাদা আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন-ইন করতে এবং সহজেই সেগুলি একটি থেকে অন্যটিতে পাল্টাতে পারবেন। আপনার পরিবারের সদস্যরা তাদের নিজস্ব অ্যাকাউন্ট যোগ করতে পারবেন এবং অতিথিরা সাইন-আউট করা অবস্থায় (গেস্ট মোডে) YouTube ব্যবহার করতে পারবেন। গেস্ট মোডের মাধ্যমে অন্যান্য লোকজন আপনার টিভি বা গেম কনসোলে সাইন-আউট করা অবস্থায় YouTube ব্যবহার করতে পারবেন। সাইন-আউট করা অবস্থায় গেস্ট মোডে কোনও অ্যাকশন নিলে, তার ফলে আপনার অ্যাকাউন্টে দেখানো সাজেশনের উপরে কোনও প্রভাব পড়বে না।

মনে রাখবেন: আপনার সন্তানের প্রোফাইল বা কোনও YouTube Kids অতিথি প্রোফাইল বেছে নিলে, YouTube Kids খুলে যাবে। এই অভিজ্ঞতা সম্পর্কে আরও জানুন

স্মার্ট টিভি বা গেম কনসোলে আরেকটি Google অ্যাকাউন্ট যোগ করা

স্মার্ট টিভি বা গেম কনসোলের YouTube অ্যাপে আরেকটি অ্যাকাউন্ট যোগ করতে হলে:

  1. স্মার্ট টিভি বা গেম কনসোলে YouTube অ্যাপ খুলুন।
  2. অ্যাপটি খোলার পরে যদি আপনাকে প্রশ্ন করা হয় "কে দেখছে?", সেক্ষেত্রে প্রাসঙ্গিক বিকল্প বেছে নিন:
    1. অতিথি: সাইন-আউট করার পরেও আপনাকে YouTube ব্যবহার করতে দেয়।
    2. YouTube Kids: সাইন-আউট করার পরেও আপনার সন্তান YouTube Kids ব্যবহার করতে পারবে। আপনি যদি YouTube Kids অতিথি প্রোফাইল সেট-আপ করে থাকেন, তবেই এই বিকল্পটি দেখানো হবে।
    3. অ্যাকাউন্ট যোগ করুন: আপনার অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবেন।
    4. YouTube Kids প্রোফাইল যোগ করুন: আপনাকে YouTube Kids প্রোফাইলে সাইন-ইন করতে দেয়।
  3. অ্যাপটি কোনও অ্যাকাউন্টে সাইন-ইন করা অবস্থায় খোলা হলে:
    1. বাঁদিকের নেভিগেশন প্যানেলে যান।
    2. স্ক্রিনের সবচেয়ে উপরে থাকা, আপনার প্রোফাইল ছবি বেছে নিন।
    3. অ্যাকাউন্ট ট্যাবে গিয়ে, প্রাসঙ্গিক বিকল্প বেছে নিন:
      1. অতিথি: সাইন-আউট করার পরেও আপনাকে YouTube ব্যবহার করতে দেয়।
      2. অ্যাকাউন্ট যোগ করুন: আপনার পরিবারের অন্যান্য সদস্যরা তাদের অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। আপনার টিভি বা ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে YouTube-এ সাইন-ইন করতে পারবেন।
      3. YouTube Kids সেট-আপ করুন: আপনাকে এমন একটি YouTube Kids অতিথি প্রোফাইল সেট-আপ করতে দেয় যেটি সাইন-আউট করার পরেও আপনার সন্তান ব্যবহার করতে পারবে।

স্মার্ট টিভি বা গেম কনসোল থেকে সাইন-ইন করা বিভিন্ন Google অ্যাকাউন্টের মধ্যে পাল্টানো

স্মার্ট টিভি বা গেম কনসোল থেকে সাইন-ইন করা বিভিন্ন Google অ্যাকাউন্টের একটি থেকে অন্যটিতে সহজেই পাল্টাতে পারবেন।

মনে রাখবেন: স্মার্ট টিভি বা গেম কনসোলে আপনি যেসব অ্যাকাউন্ট যোগ করেছেন শুধু সেগুলির মধ্যেই পাল্টাতে পারবেন। কোনও অ্যাকাউন্ট যোগ করতে হলে, উপরের নির্দেশাবলী ব্যবহার করুন এবং তারপরে এখানে দেওয়া নির্দেশাবলী ব্যবহার করে একটি অ্যাকাউন্ট থেকে অন্যটিতে পাল্টান।

স্মার্ট টিভি বা গেম কনসোল থেকে YouTube অ্যাপে সাইন-ইন করা একটি অ্যাকাউন্ট থেকে অন্যটিতে পাল্টাতে:

  1. স্মার্ট টিভি বা গেম কনসোলে YouTube অ্যাপ খুলুন।
  2. যদি অ্যাপ খোলার পরে:
    1. প্রশ্ন করে "কে দেখছে?”:
      1. যে অ্যাকাউন্ট দিয়ে YouTube ব্যবহার করতে চান সেটি বেছে নিন।
    2. আগেই কোনও অ্যাকাউন্টে সাইন-ইন করা অবস্থায় থাকলে:
      1. বাঁদিকের নেভিগেশন প্যানেলে যান।
      2. স্ক্রিনের সবচেয়ে উপরে থাকা, প্রোফাইল ছবি বেছে নিন।
      3. যে অ্যাকাউন্ট দিয়ে YouTube ব্যবহার করতে চান, অ্যাকাউন্ট ট্যাবে গিয়ে সেটি বেছে নিন 

সাইন-ইন সংক্রান্ত সমস্যার সমাধান করা

Google অ্যাকাউন্ট ব্যবহার করে YouTube-এ সাইন-ইন করতে কোনও সমস্যা হলে, আপনি সাইন-ইন করার ক্ষেত্রে সাহায্য পেতে পারেন

সাইন-ইন করার জন্য আপনার ফোন ব্যবহার করলে:

  1. আপনার স্মার্ট টিভি ও ফোন একই ওয়াই-ফাই নেটওয়ার্কে কানেক্ট করা আছে কিনা তা যাচাই করে নিন।
    • আপনার স্মার্ট টিভির "সেটিংস" বিভাগে গিয়ে, কোন নেটওয়ার্কে কানেক্ট করেছেন তা দেখে নিতে পারেন।
  2. আপনার ফোন মোবাইল ডেটার পরিবর্তে ওয়াই-ফাইয়ের সাথে কানেক্ট আছে কিনা তা ভালো করে দেখে নিন।
    • যদি তাই হয়, তাহলে ওয়াই-ফাই কানেকশন ব্যবহার করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে মোবাইল ডেটা সাময়িকভাবে বন্ধ করে দিন।
  3. অ্যাক্টিভেশন কোড ব্যবহার করলে, yt.be/activate লিঙ্কে সঠিক কোডটি লিখেছেন কিনা তা ভালো করে দেখে নিন।

এখনও সাইন-ইন করতে সমস্যা হলে:

  • আপনার ডিভাইস বন্ধ করে আবার চালু করুন, তার জন্য ডিভাইসটি আনপ্লাগ করে ৩০ সেকেন্ডের জন্য রেখে দিয়ে আবার প্লাগ-ইন করুন।
  • আপনার রাউটার রিবুট করুন।
  • আপনার মোবাইল ডিভাইস রিবুট করুন।
মনে রাখবেন: পুরনো Chromecast ডিভাইস থেকে সরাসরি YouTube-এ সাইন-ইন করা যায় না। ফোনে যে অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করেছেন, সেটি ব্যবহার করে আপনার কাস্ট করা সেশন ফোন থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সাইন-আউট করা থাকলেও, আপনি রিমোট কন্ট্রোল ব্যবহার করে, YouTube অ্যাপ ব্যবহার করতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4401658862872800591
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
59
false
false
false
false
false