কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের জন্য আপনার কন্টেন্ট সরিয়ে দিলে, আপনাকে স্ট্রাইক দেওয়া হতে পারে। YouTube কমিউনিটির মেম্বাররা বা আমাদের স্মার্ট শনাক্তকরণ প্রযুক্তি YouTube-এ থাকা কোনও কন্টেন্ট পর্যালোচনা করার জন্য ফ্ল্যাগ করলে এবং এটি আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে চলেনি বলে পর্যালোচক টিম নির্ধারণ করলে, স্ট্রাইক দেওয়া হয়। আপনার চ্যানেল স্ট্রাইক পেলে, ইমেল, মোবাইল ও ডেস্কটপে বিজ্ঞপ্তি পাবেন। এছাড়াও, পরের বার YouTube-এ সাইন-ইন করলে আপনার চ্যানেল সেটিংসে একটি সতর্কতা দেখতে পাবেন।
আপনি শুরু করার আগে, স্ট্রাইক সংক্রান্ত নীতি পর্যালোচনা করুন। এছাড়াও, যেসব কন্টেন্ট কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক পায়, উদাহরণ হিসেবে সেগুলির একটি তালিকা আমরা দিয়েছি। সতর্কতা ও স্ট্রাইকের ক্ষেত্রে, সতর্কতা বা স্ট্রাইক পাওয়ার পরে সেটির বিরুদ্ধে আপিল করার জন্য আপনি ৬ মাস সময় পাবেন। কন্টেন্ট সরিয়ে দেওয়ার ক্ষেত্রে, কন্টেন্ট সরিয়ে দেওয়ার পরে আপিল জমা দেওয়ার জন্য আপনি ১ বছর পর্যন্ত সময় পাবেন। এই ১ বছরের সময়সীমা ভিডিও, পোস্ট, প্লেলিস্ট, থাম্বনেল ও URL-সহ সব ধরনের কন্টেন্ট সরানোর ক্ষেত্রে প্রযোজ্য।
ভিডিও সরিয়ে দেওয়ার বিরুদ্ধে আপিল করা
Android-এর জন্য YouTube Studio অ্যাপ
- YouTube Studio
অ্যাপ খুলুন।
- স্ক্রিনের সবচেয়ে নিচে দেখানো মেনু থেকে, কন্টেন্ট
বিকল্পে ট্যাপ করুন।
- বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে এমন ভিডিও বেছে নিন এবং 'বিধিনিষেধ' বিকল্পে ট্যাপ করুন।
- সমস্যা পর্যালোচনা করে দেখার বিকল্পে ট্যাপ করুন।
- সংশ্লিষ্ট দাবিতে ট্যাপ করুন।
- আপনার আপিলের কারণ লিখে জমা দিন বিকল্পে ক্লিক করুন।
Android-এর জন্য YouTube অ্যাপ
- YouTube অ্যাপ
খুলুন।
- নিচে ডানদিকের কোণে, আপনি
কন্টেন্ট পর্যালোচনা করুন বিকল্পে ট্যাপ করুন।
- "আমরা যা পেয়েছি তা এখানে দেওয়া হল" বিকল্পে থাকা তথ্য চেক করে
ব্যবস্থা নিন
আপিল করুন বিকল্পে ট্যাপ করুন।
- মনে রাখবেন: "আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন (ঐচ্ছিক)" টেক্সট বক্সে আরও তথ্য দিতে, ড্রপ-ডাউন তীরচিহ্নে
ট্যাপ করুন।
- মনে রাখবেন: "আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন (ঐচ্ছিক)" টেক্সট বক্সে আরও তথ্য দিতে, ড্রপ-ডাউন তীরচিহ্নে
এটি প্লেলিস্ট বা থাম্বনেল হলে:
আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করার জন্য আপনার প্লেলিস্ট বা থাম্বনেল সরানো হলে আপনাকে ইমেল করে তা জানানো হবে। আপনি যদি মনে করেন যে আপনার কন্টেন্ট কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করেনি এবং এটি ভুল করে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে আবেদন জানাতে ইমেলে প্রদান করা ফর্ম ব্যবহার করুন।
কন্টেন্টে থাকা লিঙ্কের কারণে কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক পেয়ে থাকলে, কন্টেন্টে থাকা লিঙ্কের নীতি এবং তার জন্য আপিল প্রসেস দেখে নিতে ভুলবেন না।
কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইকের বিরুদ্ধে আপিল করা
কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের জন্য আপনার কন্টেন্ট সরিয়ে দিলে, আপনাকে স্ট্রাইক দেওয়া হতে পারে। YouTube কমিউনিটির মেম্বাররা বা আমাদের স্মার্ট শনাক্তকরণ প্রযুক্তি YouTube-এ থাকা কোনও কন্টেন্ট পর্যালোচনা করার জন্য ফ্ল্যাগ করলে এবং এটি আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে চলেনি বলে পর্যালোচক টিম নির্ধারণ করলে, স্ট্রাইক দেওয়া হয়। আপনার চ্যানেল স্ট্রাইক পেলে, ইমেল, মোবাইল ও ডেস্কটপে বিজ্ঞপ্তি পাবেন। এছাড়াও, পরের বার YouTube-এ সাইন-ইন করলে আপনার চ্যানেল সেটিংসে একটি সতর্কতা দেখতে পাবেন।
আপনি শুরু করার আগে, স্ট্রাইক সংক্রান্ত নীতি পর্যালোচনা করুন। এছাড়াও, যেসব কন্টেন্ট কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক পায় উদাহরণ হিসেবে সেগুলির একটি তালিকা আমরা দিয়েছি। সতর্কতা বা স্ট্রাইক পাওয়ার পরে সেটির বিরুদ্ধে আপিল করার জন্য আপনি ৬ মাস সময় পাবেন।
স্ট্রাইকের বিরুদ্ধে আপিল করুন
- YouTube Studio-এর মধ্যে থাকা আপনার ড্যাশবোর্ডে যান।
- চ্যানেল লঙ্ঘন কার্ড বেছে নিন।
- আপিল করুন বিকল্পটি বেছে নিন।
কন্টেন্টে থাকা লিঙ্কের কারণে আপনি কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক পেলে, কন্টেন্টে থাকা লিঙ্কের নীতি এবং তার জন্য আপিল প্রসেস দেখে নিতে ভুলবেন না।
এটি কোনও প্লেলিস্ট বা থাম্বনেল হলে:
আপনার প্লেলিস্ট বা থাম্বনেল আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের কারণে সরানো হলে, আপনি একটি ইমেল পাবেন। আপনি যদি মনে করেন যে আপনার কন্টেন্ট কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করেনি এবং এটি ভুল করে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপিল করতে ইমেলে প্রদান করা ফর্মটি ব্যবহার করুন।
আপনি কোনও আপিল জমা দেওয়ার পরে
আপনার আপিল সংক্রান্ত অনুরোধের ফলাফল জানিয়ে YouTube থেকে আপনি একটি ইমেল পাবেন। নিম্নলিখিতগুলির মধ্যে যেকোনও একটি হবে:
- আমরা যদি দেখি যে আপনার কন্টেন্ট আমাদের কমিউনিটি নির্দেশিকা অনুসরণ করেছে, তাহলে আমরা এটি রিস্টোর করব এবং আপনার চ্যানেল থেকে স্ট্রাইক সরিয়ে দেব। আপনি যদি কোনও সতর্কতার বিরুদ্ধে আপিল করেন এবং তা মঞ্জুর হয়, তাহলে পরবর্তী নীতি লঙ্ঘনের জন্য সতর্কতা পাবেন।
- আমরা যদি দেখি, আপনার কন্টেন্ট আমাদের কমিউনিটি নির্দেশিকা অনুসরণ করলেও তা সব দর্শকের জন্য উপযুক্ত নয়, তাহলে আমরা তাতে বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করব। এটি যদি কোনও ভিডিও হয়, তাহলে সাইন-আউট হয়ে যাওয়া, ১৮ বছরের কম বয়সী বা সীমাবদ্ধ মোড চালু করে রাখা ব্যবহারকারীদের এটি দেখানো হবে না। এটি কাস্টম থাম্বনেল হলে, সেক্ষেত্রে তা সরিয়ে দেওয়া হবে।
- আমরা যদি দেখি যে আপনার কন্টেন্ট আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করছে, তাহলে স্ট্রাইক থেকে যাবে এবং ভিডিওটি সাইটে দেখানো হবে না। আপিল প্রত্যাখ্যান করা হলে, অতিরিক্ত কোনও পেনাল্টি দেওয়া হয় না।
আপনি প্রতিটি স্ট্রাইকের জন্য কেবল একবারই আপিল করতে পারবেন।