ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে অডিও রেকর্ডিং ম্যানেজ করা

আপনি Google Search, Assistant ও Maps-এর সাথে ইন্টার‍্যাক্ট করার সময় আপনার Google অ্যাকাউন্টের সার্ভারে 'ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি' Google সেভ করবে কিনা আপনি তা বেছে নিতে পারবেন। আপনার ভয়েস ও অডিও, Google-এর অডিও শনাক্তকরণ প্রযুক্তি ও সেটি ব্যবহার করে এমন Google পরিষেবা ডেভেলপ এবং উন্নত করতে সাহায্য করে।

এই 'ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি' সেটিং আপনি চালু না করা পর্যন্ত তা বন্ধ থাকে।

গুরুত্বপূর্ণ: অন্যান্য সেটিংসের উপর নির্ভর করে, অডিও রেকর্ডিং অন্য জায়গাতেও সেভ করা হতে পারে

ভয়েস এবং অডিও অ্যাক্টিভিটি চালু অথবা বন্ধ করা

  1. আপনার Google অ্যাকাউন্টে যান।
  2. ডেটা ও গোপনীয়তা বিকল্পে ক্লিক করুন।
  3. "ইতিহাস সেটিংস"-এর মধ্যে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি বিকল্পে ক্লিক করুন।
  4. "ভয়েস এবং অডিও অ্যাক্টিভিটি যোগ করুন" বিকল্পের ঠিক পাশে দেখানো বক্সে টিকচিহ্ন দিন বা সরান।

এই 'ভয়েস এবং অডিও অ্যাক্টিভিটি' সেটিং বন্ধ করা থাকলে, আপনি সাইন-ইন করে থাকাকালীনও Google Search, Assistant ও Maps-এ করা ভয়েস ইন্টার‌্যাকশনের অডিও রেকর্ডিং Google সার্ভারে আপনার Google অ্যাকাউন্টে সেভ করা হবে না। 'ভয়েস এবং অডিও অ্যাক্টিভিটি' সেটিং বন্ধ করে দিলে, আগে সেভ করা অডিও মুছে যায় না। আপনি যেকোনও সময় আপনার অডিও রেকর্ডিং মুছে দিতে পারবেন।

অডিও রেকর্ডিং খোঁজা অথবা মুছে দেওয়া

আপনার অডিও রেকর্ডিং খুঁজুন

গুরুত্বপূর্ণ: অন্যান্য সেটিংসের উপর ভিত্তি করে, অডিও রেকর্ডিং অন্যান্য জায়গাতেও সেভ করা হতে পারে

  1. আপনার Google অ্যাকাউন্টে যান।
  2. ডেটা ও গোপনীয়তা বিকল্পে ক্লিক করুন।
  3. "ইতিহাস সেটিংস"-এর মধ্যে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি এবং তারপর অ্যাক্টিভিটি ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন। এই পৃষ্ঠায় আপনি এগুলি করতে পারবেন:
    • আপনার অতীতের অ্যাক্টিভিটির তালিকা দেখা: যেসব আইটেমের পাশে, 'অডিও' আইকন Speak দেখানো হয়, সেগুলিতে একটি করে রেকর্ডিং যোগ করা থাকে।
    • কোনও রেকর্ডিং চালাতে: অডিওর Speak ঠিক পাশে থাকা বিরবণ এবং তারপর রেকর্ডিং দেখুন এবং তারপর চালান Play বিকল্পে ক্লিক করুন।

একাধিক অডিও রেকর্ডিং: আপনার অডিও, Google Assistant-চালু থাকা একাধিক ডিভাইস জুড়ে প্রসেস করা হলে, আপনি হয়ত সেই অ্যাক্টিভিটির সাথে যুক্ত একাধিক অডিও রেকর্ডিং দেখতে পাবেন। এই অডিও আমাদের প্রযুক্তি উন্নত করতে ব্যবহার করা হয় এবং আপনাকে কোন ডিভাইস থেকে উত্তর দেওয়া হবে তা এটি নির্ধারণ করে।

"ট্রান্সস্ক্রিপ্ট উপলভ্য নেই" মেসেজ দেখানো হলে, এমনও হতে পারে যে সেই অ্যাক্টিভিটি চলাকালীন ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছিল।

Google Takeout থেকে আপনার Google অ্যাকাউন্টে সেভ করা অডিও ডাউনলোড করতে পারবেন। আপনার অডিও ও অন্যান্য Google ডেটা কীভাবে ডাউনলোড করতে হয় তা জানুন

পরামর্শ: আরও নিরাপত্তা যোগ করার জন্য, আমার অ্যাক্টিভিটি বিভাগে আপনার সম্পূর্ণ ইতিহাস দেখতে যাচাইকরণের অতিরিক্ত ধাপ থাকতে পারে।

আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে অডিও রেকর্ডিং মুছে ফেলা

গুরুত্বপূর্ণ: অন্যান্য সেটিংসের উপর ভিত্তি করে, অডিও রেকর্ডিং অন্যান্য জায়গাতেও সেভ করা হতে পারে

একবারে একটি আইটেম মোছা

  1. আপনার Google অ্যাকাউন্টে যান।
  2. ডেটা ও গোপনীয়তা বিকল্পে ক্লিক করুন।
  3. "ইতিহাস সেটিংস"-এর মধ্যে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি এবং তারপর অ্যাক্টিভিটি ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন। এই পৃষ্ঠায় আপনি পুরনো অ্যাক্টিভিটির তালিকা দেখতে পাবেন। যেসব আইটেমের পাশে, অডিও আইকন Speak দেখানো হয়, সেগুলিতে একটি করে রেকর্ডিং যোগ করা থাকে।
  4. আপনি যে আইটেম মুছতে চান সেটির পাশে 'আরও More এবং তারপর মুছুন' বিকল্পে ক্লিক করুন।

একসাথে সব আইটেম মুছে দেওয়া

গুরুত্বপূর্ণ: যেসব আইটেমে রেকর্ডিং রয়েছে শুধু সেগুলিই নয়, এইসব ধাপ আপনার সব ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি মুছে দেবে।

  1. আপনার Google অ্যাকাউন্টে যান।
  2. ডেটা ও গোপনীয়তা বিকল্পে ক্লিক করুন।
  3. "ইতিহাস সেটিংস"-এর মধ্যে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি এবং তারপর অ্যাক্টিভিটি ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন। এই পৃষ্ঠায় আপনি পুরনো অ্যাক্টিভিটির তালিকা দেখতে পাবেন। যেসব আইটেমের পাশে, অডিও আইকন Speak দেখানো হয়, সেগুলিতে একটি করে রেকর্ডিং যোগ করা থাকে।
  4. আপনার অ্যাক্টিভিটির উপরে, 'মুছে দিন এবং তারপর সব সময়ের জন্য' বিকল্পে ক্লিক করুন।
  5. স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।

অডিও রেকর্ডিং অটোমেটিক মুছে দেওয়া

গুরুত্বপূর্ণ: শুধু অডিও রেকর্ডিং থাকা আইটেমই নয়, এইসব ধাপ, আপনার সব ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে থাকা আইটেম, অটোমেটিক মুছে দেওয়ার বিকল্প চালু করে দেয়।

  1. আপনার কম্পিউটারে, আপনার Google অ্যাকাউন্টে যান।
  2. ডেটা ও গোপনীয়তা বিকল্পে ক্লিক করুন।
  3. "ইতিহাস সেটিংস"-এর মধ্যে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি এবং তারপর অ্যাক্টিভিটি ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. অ্যাক্টিভিটির উপরে, সার্চ বারে আরও More এবং তারপর এত সময়ের জন্য অ্যাক্টিভিটি রেখে দিন বিকল্প বেছে নিন।
  5. আপনি যত সময়ের জন্য অ্যাক্টিভিটি রেখে দিতে চান তার সংশ্লিষ্ট বোতাম এবং তারপর পরবর্তী এবং তারপর কনফার্ম করুন বিকল্পে ক্লিক করুন।

Google-এর অডিও শনাক্তকরণ প্রযুক্তি এবং তা ব্যবহার করে এমন পরিষেবা ডেভেলপ এবং উন্নত করার কাজে আর কোনও প্রয়োজন না থাকলে, Google সার্ভার থেকে, আপনার বেছে নেওয়া সময়সীমার আগেই, Google আপনার অডিও রেকর্ডিং মুছে দিতে পারে। যেমন, কিছু ভাষার ক্ষেত্রে, সময়ের সাথে আরও কম অডিও প্রয়োজন হতে পারে।

এই ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি সেটিং সম্পর্কে

আপনি Google-এর কোনও পরিষেবার সাথে কথা বললে Google অডিও শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে আপনার অডিও প্রসেস করে এবং আপনাকে উত্তর দেয়। যেমন, আপনি ভয়েস ব্যবহার করে সার্চ করার জন্য মাইক্রোফোন আইকন টাচ করলে Google-এর অডিও শনাক্তকরণ প্রযুক্তি আপনি যা বলেন সেটি শব্দ ও শব্দগুচ্ছে পরিবর্তন করে এবং আপনাকে সবচেয়ে প্রাসঙ্গিক ফলাফল দেখানোর জন্য Search সেগুলিকে কোয়েরি হিসেবে ব্যবহার করে।

আপনি Google সাইট, অ্যাপ ও পরিষেবায় যা কিছু দেখেন বা করেন সেই সব অ্যাক্টিভিটি ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি Google সার্ভারে আপনার Google অ্যাকাউন্টে সেভ করে রাখে। এর মধ্যে লোকেশনের মতো সম্পর্কিত তথ্য থাকতে পারে। নির্দিষ্ট কিছু ইন্টার‌্যাকশন সেভ করা নাও হতে পারে।

এছাড়াও, এই ঐচ্ছিক ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি সেটিং ব্যবহার করে আপনি Google Search, Assistant ও Maps-এর সাথে ইন্টার‍্যাক্ট করার সময় 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি'র সাহায্যে আপনার অডিও রেকর্ডিং সেভ করে রাখতে পারেন। এই 'ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি' সেটিং আপনি চালু না করা পর্যন্ত তা বন্ধ থাকে।

আপনি যে ডিভাইসেই Search, Assistant ও Maps ব্যবহার করুন না কেন এই সেটিং প্রযোজ্য হয়। যেমন, Google Assistant ও Google Home স্মার্ট স্পিকারে দুটিতেই Assistant ব্যবহার করলে একই সেটিং প্রযোজ্য হবে।

অডিও রেকর্ডিং কীভাবে ব্যবহার করা হয়

এই সেটিং চালু থাকা অবস্থায় সেভ করা অডিওর সাহায্যে Google অডিও শনাক্তকরণ প্রযুক্তি ও সেটি ব্যবহার করে এমন Google পরিষেবা ডেভেলপ ও উন্নতি করে, যেমন Google Assistant

অডিও রিভিউ প্রসেস

কিছু অডিও প্রযুক্তি উন্নতির ক্ষেত্রে, এই সেটিং চালু থাকা অবস্থায় Google সার্ভারে সেভ করা অডিওর নমুনা ট্রেনিংপ্রাপ্ত রিভিউয়ার বিশ্লেষণ করেন। যাতে Google পরিষেবা অডিও ভালোভাবে বুঝতে পারে সেই জন্য তারা সেটি শোনেন এবং ট্রান্সক্রাইব ও অ্যানোটেট করেন। যেমন, কেউ খুব কোলাহলপূর্ণ পরিবেশে অথবা কোনও নির্দিষ্ট ভাষায় কথা বললে। এই প্রসেসের অংশ হিসেবে আপনার গোপনীয়তা রক্ষা করার উদ্দেশ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই, যেমন রিভিউয়ার অডিও যখন পর্যালোচনা করেন তখন আপনার অ্যাকাউন্টের থেকে সেটি আলাদা করে দেওয়া হয়।

এই প্রসেসের সাহায্যে পরিষেবার সাথে ইন্টার‌্যাক্ট করার সময় লোকজন কী বলছেন সেটি আরও ভালভাবে বোঝা যায়। যেমন, Google ডেটা-সমৃদ্ধ ভাষার ট্রান্সক্রাইব করা অডিওতে কোনও মডেলকে ট্রেনিং দিয়ে কম ডেটা উপলভ্য আছে এমন ভাষার জন্য অটোমেটিক স্পিচ রিকগনিশন উন্নত করেছে। এর ফলে, একাধিক ভাষায় রিয়েল-টাইমে স্পিচ রিকগনিশন কাজে লাগাতে Google-এর সুবিধা হয়।

ভয়েস প্রযুক্তি

গুরুত্বপূর্ণ: ৬ জুন, ২০২২ তারিখের পরে 'ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি' চালু করলে এই তথ্য প্রযোজ্য হবে।

'ভয়েস ম্যাচ'র মতো Google-এর কিছু অডিও প্রযুক্তি একইরকম ভয়েস শুনলে মিলিয়ে দেখতে পারে, বিভিন্ন ভয়েস যে আলাদা তা শনাক্ত করতে অথবা অনন্য ভয়েসের মাধ্যমে নিজেকে উন্নত করতে পারে।

এই প্রসেসের অংশ হিসেবে আপনার গোপনীয়তা রক্ষা করার উদ্দেশ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। যেমন সেভ করা অডিও থেকে আপনার ভয়েসের মডেল কম্পিউট করা হলে সেটি আপনার অ্যাকাউন্ট থেকে আলাদা করে দেওয়া হয় এবং তারপরে অডিও শনাক্তকরণ প্রযুক্তির উন্নতির জন্য সাময়িক প্রসেস করে মুছে দেওয়া হয়। এভাবে প্রতিটি ক্ষেত্রে ভয়েস প্রসেস করতে সর্বাধিক ৭ দিন সময় লাগে। কিছু জায়গায় ভয়েস মডেলকে বায়োমেট্রিক ডেটা হিসেবে বিবেচনা করা হতে পারে।

এই ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি সেটিং চালু করা থাকলে

আপনার 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটির' জন্য এই 'ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি' সেটিং চালু থাকলে, আপনার Google অ্যাকাউন্টে Google অ্যাপ ও পরিষেবার সাথে ইন্টার‍্যাক্ট করার সময় Google অডিও রেকর্ডিং সেভ করবে।

আপনার ডিভাইস অ্যাক্টিভেশন শনাক্ত করলে অডিও সেভ করা হয়। ডিভাইসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন কাজ করতে পারে, যেমন "Ok Google" হটওয়ার্ড, আপনার পছন্দ করা কোনও শর্টকাট বাক্যাংশ, চলছে এমন কথোপকথন অথবা মাইক্রোফোন প্রেস। সম্পূর্ণ অনুরোধ বোঝার জন্য কিছু ডিভাইস অ্যাক্টিভেশনের কয়েক সেকেন্ড আগে থেকে রেকর্ড করা শুরু করে।

ডিভাইস ভুল করে অ্যাক্টিভেশন শনাক্ত করলে অডিও সেভ করা হতে পারে, যেমন "Ok Google" হটওয়ার্ডের মতো কোনও আওয়াজ। ভুল করে অ্যাক্টিভেশন যাতে কম হয় সেই জন্য আমরা সবসময় চেষ্টা করছি।

আপনি ইন্টারনেট কানেকশন ছাড়া ডিভাইস ব্যবহার করলে, আবার অনলাইন হওয়ার পরে আপনার Google অ্যাকাউন্টে অডিও সেভ করা হতে পারে।

এই 'ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি' সেটিং বন্ধ থাকলে

আপনার 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি'র জন্য এই 'ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি' সেটিং বন্ধ থাকলে Google Search, Assistant ও Maps-এর সাথে ইন্টার‍্যাক্ট করার সময় অডিও রেকর্ডিং Google সার্ভারে আপনার Google অ্যাকাউন্টে 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি'র সাথে সেভ করা থাকবে না। আপনি Google পরিষেবার সাথে কথা বললে আপনাকে উত্তর দেওয়ার জন্য Google অডিও প্রসেস করা চালিয়ে যাবে।

'ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি' সেটিং বন্ধ করে দিলেও, আলাদা Assistant অডিও সেটিংস কিন্তু বন্ধ হয়ে যায় না।

'ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি' সেটিং বন্ধ থাকলে, 'ভয়েস ম্যাচ'-এর মতো ভয়েস প্রযুক্তি উন্নত করতে এই সেটিং চালু থাকার সময় Google আগে সেভ করা অডিও ব্যবহার করবে না। আগে সেভ করা অডিও আপনি মুছে না দিলে অন্যান্য অডিও প্রযুক্তির উন্নতির জন্য ব্যবহার করা চালিয়ে যাওয়া হতে পারে।

আপনি activity.google.com লিঙ্ক থেকে 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি'-তে গিয়ে আগে সেভ করা অডিও মুছে ফেলতে পারেন।

অন্যান্য যেসব জায়গায় অডিও রেকর্ডিং সেভ করা থাকতে পারে

এই 'ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি' সেটিং এগুলির উপর প্রভাব ফেলে না:

  • Google Voice ও YouTube-এর মতো অন্যান্য Google পরিষেবার সেভ ও ম্যানেজ করা অডিও।
  • আপনার ব্যক্তিগত 'ভয়েস ম্যাচ'-এর মতো ফিচার সেট-আপ ও রিফাইন করা অথবা আপনার ডিভাইসে অডিও প্রযুক্তি পছন্দমতো করে তোলার জন্য সেভ করা অডিও।

এই সেটিং অন্যান্য মেশিন লার্নিং প্রসেসকে নিয়ন্ত্রণ করে না, ফেডেরেটেড লার্নিং বা এফিমেরাল লার্নিং-এর মাধ্যমে অডিও শনাক্তকরণ প্রযুক্তি উন্নত করার জন্য ব্যবহার করা হতে পারে।

Google কীভাবে স্পিচ মডেলকে উন্নত করে তার ব্যাপারে আরও জানুন

এই ধরনের রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
5668670539254354875
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
100334
false
false
false
false