গুরুত্বপূর্ণ: এই নিবন্ধটি শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য।
Digital Markets Act (DMA) হল ইউরোপীয় ইউনিয়নের (EU) একটি আইন যেটি ৬ মার্চ, ২০২৪ থেকে কার্যকর হয়েছে। DMA-এর ধারা ৫(২)-এর ফলস্বরূপ, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে, Google আপনাকে নির্দিষ্ট কিছু Google পরিষেবা লিঙ্ক করার বিকল্প অফার করে।
এইসব Google পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত হল:
- Search
- YouTube
- Ad পরিষেবা
- Google Play
- Chrome
- Google Shopping
- Google Maps
লিঙ্ক করা হলে, এইসব পরিষেবা নির্দিষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে পরস্পরের সাথে ও অন্যান্য সমস্ত Google পরিষেবার সাথে ব্যক্তিগত ডেটা শেয়ার করতে পারে। Google-এর গোপনীয়তা নীতিতে বর্ণিত সব ধরনের ব্যক্তিগত ডেটা লিঙ্ক করা Google পরিষেবা জুড়ে শেয়ার করা যাবে। সাইন-ইন করে থাকা অবস্থায় আপনার অ্যাক্টিভিটি ডেটা যেমন, যা কিছু সার্চ করেন এবং যেসব ভিডিও দেখেন বা অডিও শোনেন সেইসব এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে।
Google অ্যাকাউন্টে কোন কোন পরিষেবা লিঙ্ক করে রাখবেন, সেই সংক্রান্ত পছন্দ আপনি ম্যানেজ করতে পারবেন।
পরামর্শ: Google পরিষেবা লিঙ্ক করার অর্থ এই নয় যে থার্ড-পার্টি পরিষেবার সাথে ডেটা শেয়ার করা হবে।
কোন কোন পরিষেবা লিঙ্ক করবেন সেই সংক্রান্ত আপনার পছন্দ আপডেট করুন
- আপনার Google অ্যাকাউন্টে যান।
- বাঁদিকে, ডেটা ও গোপনীয়তা বিকল্পে ক্লিক করুন।
- “ডেটা শেয়ারিং” বিকল্পে গিয়ে, লিঙ্ক করা Google পরিষেবা বিকল্পে ক্লিক করুন।
- আপনি যেসব পরিষেবা লিঙ্ক করতে চান সেগুলি বেছে নিয়ে পরবর্তী বিকল্প বেছে নিন।
- পরামর্শ: উপরে তালিকাভুক্ত নয় এমন সব পরিষেবা সবসময় লিঙ্ক করা থাকে এবং আপনার গোপনীয়তা সেটিংসের ওপর নির্ভর করে, Google-এর গোপনীয়তা নীতিতে বর্ণিত উদ্দেশ্য অনুযায়ী একে অপরের সাথে ব্যক্তিগত ডেটা শেয়ার করতে পারে।
- আপনার বেছে নেওয়া বিকল্প পর্যালোচনা করে কনফার্ম করুন
হয়ে গেছে বিকল্প বেছে নিন।