'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার কীভাবে কাজ করে

Google-এর মাধ্যমে সাইন-ইন করার প্রক্রিয়াতে আসলে কী ঘটে

'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচারটি আপনাকে নিজের Google অ্যাকাউন্ট ব্যবহার করে সহজে ও নিরাপদে থার্ড-পার্টি অ্যাপ অথবা পরিষেবাতে সাইন-ইন করতে সাহায্য করে। আপনি 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচারটি ব্যবহার করলে, আলাদা আলাদা পরিষেবাতে আপনাকে বারবার ইউজারনেম ও পাসওয়ার্ড লিখতে হবে না।

'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করতে হলে, আপনাকে অবশ্যই Google অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকতে হবে। আপনার Google অ্যাকাউন্ট হল সেই অ্যাকাউন্ট যা আপনি Gmail, Drive এবং অন্যান্য Google অ্যাপের জন্য ব্যবহার করেন। আপনার Google অ্যাকাউন্ট না থাকলে, আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে

পরামর্শ:

আপনি 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার সময় কী ঘটে

'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার সুরক্ষিতভাবে ট্রান্সমিট করা একটি কোড ব্যবহার করে যা আপনার Google অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এটির জন্য অ্যাপ এবং পরিষেবা আপনার পরিচয় যাচাই করাতে পারে ও আপনার Google অ্যাকাউন্ট থেকে শেয়ার করা তথ্য যেমন নাম, ইমেল এবং প্রোফাইল ছবি কাজে লাগিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারে। 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার কীভাবে অনলাইনে সুরক্ষিতভাবে ডেটা শেয়ার করতে সাহায্য করে তা জানুন

আপনি যেকোনও সময়, 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করে এমন কানেকশন পর্যালোচনা করতে বা সরিয়ে দিতে পারবেন। আপনার Google অ্যাকাউন্ট ও থার্ড-পার্টির মধ্যে কানেকশন কীভাবে ম্যানেজ করবেন তা জানুন

কানেকশন দেখা

সাইন-ইন করার আলাদা আলাদা পদ্ধতি

আপনি Google অ্যাকাউন্ট ব্যবহার করে থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবায় ৩টি উপায়ে সাইন-ইন করতে পারেন।

'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' বোতাম

আপনি থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবায় সাইন-ইন করতে Google-এর মাধ্যমে সাইন-ইন করার সুবিধাটি কখনও ব্যবহার না করে থাকলে, অ্যাপ বা পরিষেবাটি 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' বোতামটি দেখায় যেটি পছন্দমতো করা নয়। এই বোতামটি আপনাকে সাইন-ইন করতে বলে। এইভাবে সাইন-ইন করার অর্থ হল, আপনি নিজের Google অ্যাকাউন্টে থাকা নাম, ইমেল এবং প্রোফাইল ছবি থার্ড-পার্টির সাথে শেয়ারের ব্যাপারে সম্মতি জানাচ্ছেন।

আপনার একাধিক Google অ্যাকাউন্ট থাকলে, Google-এর মাধ্যমে সাইন-ইন করার সময় আপনি কোন অ্যাকাউন্ট ব্যবহার করতে চান সেই বিষয়ে আপনাকে প্রম্পট দেখানো হবে। আপনি যে অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান সেটি দেখতে না পেলে, অন্য অ্যাকাউন্ট যোগ করুন বিকল্প বেছে নিন।

আপনি আগে থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবায় 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করে থাকলে, এটি পছন্দমতো বোতামটি দেখাবে যা আপনার প্রোফাইল ছবি ও ইমেল আইডি দেখায়। আপনি শেষবার এই অ্যাপে যেভাবে সাইন-ইন করেছিলেন, এই বোতামটি তা মনে রাখতে সাহায্য করে। আপনি বোতামটি বেছে নেওয়ার পর সাইন-ইন করতে কোন অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তা কনফার্ম করতে পারেন। এরপরে এটি আপনাকে অ্যাপে বা পরিষেবায় সাইন-ইন করায়।

পরামর্শ: থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাতে আপনার কোনও অ্যাকাউন্ট থাকলে, আপনি সাইন-ইন করার জন্য Google-এর মাধ্যমে সাইন-ইন করার সুবিধাটি ব্যবহার করতে পারেন। থার্ড-পার্টির অ্যাপ বা পরিষেবায় আগে থেকে কোনও অ্যাকাউন্ট না থাকলে, আপনি Google-এর মাধ্যমে সাইন-ইন করার সময়, অটোমেটিক আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যেতে পারে।

Google সাইন-ইন প্রম্পট
আপনি Google সাইন-ইন প্রম্পটের সাহায্যে সহজেই থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবায় সাইন-আপ বা সাইন-ইন করতে পারবেন। আপনি Google সাইন-ইন প্রম্পট কাজ করে এমন কোনও অ্যাপ বা পরিষেবায় গেলে, পপ-আপ হিসেবে একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন। এই বিজ্ঞপ্তিতে আপনাকে সাইন-আপ বা সাইন-ইন করতে বলা হয়। আপনি এতে ট্যাপ করলে, থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবায় সাইন-ইন করেন।

পরামর্শ: Chrome ব্যবহার করলে, প্রম্পটে অ্যাপের নাম অর্থাৎ "Example App-এ সাইন-ইন করুন"-এর পরিবর্তে, আপনি ওয়েবসাইট URL অর্থাৎ "Exampleapp.com-এ সাইন-ইন করুন" দেখতে পেতে পারেন। Chrome-এ থার্ড-পার্টি সাইন-ইন প্রম্পট সম্পর্কে আরও জানুন
অটোমেটিক সাইন-ইন

গুরুত্বপূর্ণ: অটোমেটিক সাইন-ইন ব্যবহার করতে, আপনাকে নিজের Google অ্যাকাউন্টে আগে থেকেই সাইন-ইন করতে হবে এবং সাইন-ইন করার উদ্দেশ্যে থার্ড-পার্টির সাথে আপনার প্রোফাইলের তথ্য শেয়ার করার ব্যাপারে সম্মতি আগেই দিতে হবে। আপনি থার্ড-পার্টিতে সম্মতি না দিলে Google সাইন-ইন প্রম্পট দেখা যায়।

কোনও রকম বাধা ছাড়াই ব্যবহারের অভিজ্ঞতা আপনাকে প্রদান করতে, আপনি কোনও অ্যাপ বা পরিষেবা আবার ব্যবহারের জন্য ফিরে গেলে অটোমেটিক সাইন-ইন প্রক্রিয়াটি সাইন-ইন করার জন্য প্রয়োজনীয় ম্যানুয়াল ধাপগুলিকে সরিয়ে দেয়। সাইন-ইন করার সময় একটি ডায়ালগ বক্সে প্রক্রিয়াটি দেখানো হয়।

'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' প্রম্পট কীভাবে বন্ধ করতে হয়

প্রম্পট বন্ধ করতে:

  1. Google-এর মাধ্যমে সাইন-ইন করুন সেটিংসে যান।
  2. “সাইন-ইন প্রম্পট” বিকল্পের পাশে থাকা টগল বন্ধ করুন।

আপনি 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' প্রম্পট বন্ধ করে দিলে, আপনার Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করা সব Android ডিভাইসে সব থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবার জন্য প্রম্পট বন্ধ হয়ে যাবে। আপনি সেটিংস থেকে প্রম্পট বন্ধ করে দিলে, Chrome এবং অন্যান্য কিছু ব্রাউজারেও প্রম্পট বন্ধ হয়ে যাবে। তবে, আপনি ব্যবহার করেন এমন সব ব্রাউজারে প্রম্পট বন্ধ হবে না।

আপনি Google অ্যাকাউন্ট সেটিংসে প্রম্পট চালু করলেও, Chrome সেটিংসে সেটি যদি বন্ধ করে দেন, Chrome-এ প্রম্পট দেখানো হবে না। সব ক্ষেত্রে প্রম্পট চালু করার জন্য, নিজের Google অ্যাকাউন্ট সেটিংস ও Chrome সেটিংস, দুটিতেই এটি চালু করেছেন কিনা তা নিশ্চিত করুন। Chrome-এ থার্ড-পার্টি সাইন-ইন সম্পর্কে জানুন। 

অন্যান্য ব্রাউজারে এইসব প্রম্পট বন্ধ করে দেওয়ার জন্য, আপনার নির্দিষ্ট ব্রাউজার সেটিংস চেক করুন। তবে, Safari-র মতো ITP ব্রাউজার, এইসব প্রম্পট ম্যানেজ বা বন্ধ করার অনুমতি দেয় না।

এছাড়াও, আপনি একটি অ্যাপ বা পরিষেবার জন্য থার্ড-পার্টি কানেকশন সরিয়ে দিতে পারবেন। থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাতে সাইন-ইন করার জন্য, আপনি যদি নিজের Google অ্যাকাউন্ট ব্যবহার করতে না চান, তাহলে আপনি এটির কানেকশন সরিয়ে দিতে পারবেন। কীভাবে কানেকশন সরাতে হয় তা জানুন

সম্পর্কিত রিসোর্স

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
10720322249266890234
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
70975
false
false
false
false