'আমার চ্যানেল মনিটাইজ করার আবেদন বাতিল করা হয়েছে' সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

চ্যানেল মনিটাইজ করার আমার আবেদন কেন বাতিল করা হল?

যদি YouTube পার্টনার প্রোগ্রামের (YPP) জন্য আপনার আবেদন বাতিল করা হয়, তাহলে তার অর্থ হল, আমাদের পর্যালোচকরা বিশ্বাস করেন যে আপনার চ্যানেলের উল্লেখযোগ্য অংশ আমাদের নীতি ও নির্দেশিকা পূরণ করছে না। পরবর্তী ধাপের সম্পর্কে জানতে, এই নিবন্ধের অন্যান্য প্রশ্ন দেখুন।

আমি কি আবার আবেদন করতে পারি?

হ্যাঁ। প্রথমবার প্রত্যাখ্যান করা হলে, প্রত্যাখ্যানের ইমেল পাওয়ার ৩০ দিন পর YouTube পার্টনার প্রোগ্রামে আপনি আবার আবেদন জানাতে পারবেন। তবে এর আগেও যদি প্রত্যাখ্যান করা হয়ে থাকে বা আবার আবেদন জানিয়ে থাকেন, তাহলে প্রত্যাখ্যানের ইমেল পাওয়ার ৯০ দিন পর আবেদন জানাতে পারবেন। আবার আবেদন জানানোর আগে আপনার চ্যানেল নীতি লঙ্ঘন করছে কিনা, তা একবার পর্যালোচনা করে নিন।

YouTube পার্টনার প্রোগ্রাম (YPP) থেকে চ্যানেল ভুল করে প্রত্যাখ্যান করা হয়েছে বলে মনে হলে, আপনি ২১ দিনের মধ্যে আপিল জানাতে পারবেন, সে আপনি যতবারই আবেদন জানানোর চেষ্টা করে থাকুন না কেন। 

আমার আবেদন যাতে আরও গ্রহণযোগ্য হয়, তার জন্য কী করব?

যেসব সমস্যার কারণে আপনার চ্যানেল মনিটাইজ করা যায়নি সেগুলির সমাধান করলেই যে চ্যানেল মনিটাইজ করা যাবে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে, আমাদের কিছু সাধারণ নির্দেশিকা আছে যা অনুসরণ করে আপনি নিজের চ্যানেলকে মনিটাইজেশন প্রোগ্রামের জন্য উপযুক্ত করে তুলতে পারবেন।

  1. বাতিল হওয়ার ইমেলটি পড়ুন। আপনার চ্যানেল ঠিক কী কী নীতি লঙ্ঘন করেছে তা এটি পড়ে বুঝতে পারবেন।
  2. তারপর, আমাদের YouTube চ্যানেল মনিটাইজেশন নীতি এবং কমিউনিটি নির্দেশিকার শর্তের সাপেক্ষে আমাদের কন্টেন্ট (ভিডিও, শীর্ষক, বিবরণ, থাম্বনেল ও ট্যাগ) পর্যালোচনা করুন।
  3. এরপরে, আমাদের নীতি লঙ্ঘন করছে এমন ভিডিও এডিট করুন বা মুছে ফেলুন

আবার যদি আবেদন করেন, আমাদের পর্যালোচনাকারী টিম আপনার কন্টেন্ট আবার খতিয়ে দেখবে। প্রসেস সম্পূর্ণ হলে, আপনাকে ইমেল পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে (এতে প্রায় এক মাস সময় লাগে)। YouTube Studio-এর 'আয় করুন' বিভাগে আপনার আবেদনের স্ট্যাটাসও চেক করে দেখতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

true
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
9429909215018489782
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
59
false
false
false
false