অনুমতি ছাড়াই কিছু Chrome এক্সটেনশন আপনাকে বিভিন্ন চ্যানেলে সাবস্ক্রাইব করিয়ে দিতে পারে। কিছু থার্ড-পার্টি এক্সটেনশন রয়েছে যা আপনাকে চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে দেয়। এগুলি Chrome Store-এর কোনও অফিসিয়াল এক্সটেনশন নয় এবং এই আচরণ Chrome Web Store পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে।
আপনার এই সমস্যাটি হতে পারে যদি দেখেন:
- আপনি এমন ভিডিও এবং চ্যানেলের জন্য বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেটিতে সাবস্ক্রাইব করেছেন বলে আপনার মনে নেই।
- আপনি আনসাবস্ক্রাইব করে দিয়েছেন এমন ভিডিও এবং চ্যানেলের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন।
Chrome Web Store-এর বাইরে থেকে অ্যাপ বা এক্সটেনশন ডাউনলোড করার সময় সতর্ক থাকুন। আপনি যদি মনে করেন যে নীতি লঙ্ঘনকারী অ্যাপটি Chrome Web Store থেকে এসেছে, তাহলে এটির ব্যাপারে Chrome-এ অভিযোগ জানান।
এক্সটেনশন ইনস্টল ও ম্যানেজ করুন
- কেবল Chrome Store বা আপনার পরিচিত সাইট থেকেই এক্সটেনশন যোগ করুন।
- কোনও এক্সটেনশন ইনস্টল করার আগে, এক্সটেনশন কোন Chrome সেটিংস পরিবর্তন করে তা দেখে নিন।
- আপনার পরিচিত নয় এমন এক্সটেনশন বন্ধ করতে বা সরিয়ে দিতে chrome://extensions দেখুন।
- ম্যালওয়্যার আছে বলে আপনার মনে হলে, এটি সরিয়ে দিন।
- আপনি যদি Chrome Web Store-এ এমন কোনও কিছু খুঁজে পান যা Chrome Web Store পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে, তাহলে তা আমাদের জানান।
এক্সটেনশন ম্যানেজ করার ব্যাপারে আরও জানুন।