দীর্ঘ ভিডিওতে মিড-রোল বিজ্ঞাপন বিরতি ম্যানেজ করা

YouTube-এ মিড-রোল বিজ্ঞাপন ব্যবহার করা

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে, YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

৮ মিনিট বা তার থেকে বেশি দৈর্ঘ্যের মনিটাইজ করা ভিডিও আপলোড করলে, আপনি ভিডিওর মাঝে বিজ্ঞাপন ("মিড-রোল" নামেও পরিচিত) দেখানোর সুবিধা চালু করতে পারবেন।

আপনার চ্যানেল-লেভেল আপলোডের ডিফল্ট সেটিংস যাই হোক না কেন, আপনি যেকোনও ভিডিওর মিড-রোল ম্যানেজ করতে পারবেন। আপনি উপযুক্ত হলে, আপনার লাইভ স্ট্রিমেও মিড-রোল বিজ্ঞাপন চালু করতে পারবেন

মনে রাখবেন: বর্তমানে আপনি শুধু মোবাইলে মিড-রোল বিজ্ঞাপনের সুবিধা চালু বা বন্ধ করতে পারবেন। মিড-রোল বিজ্ঞাপন স্লট ম্যানেজ এবং এডিট করতে, আপনার ডেস্কটপে YouTube Studio-তে লগ-ইন করুন।

YouTube Studio-তে বিজ্ঞাপন স্লটের ধরন

মিড-রোল বিজ্ঞাপন সেট করার ৩টি উপায় আছে:
  • ম্যানুয়াল বিজ্ঞাপনের স্লট: ম্যানুয়ালি বিজ্ঞাপনের স্লট যোগ করার অর্থ ভিডিওর ঠিক কোন জায়গায় আপনি বিজ্ঞাপন পরিবেশনের অনুমতি দিচ্ছেন তা আমাদের সিস্টেমকে জানাচ্ছেন। তারপরে দর্শকদের অভিজ্ঞতা, ক্রিয়েটরের উপার্জন ও বিজ্ঞাপনদাতার খরচ অনুযায়ী উপযুক্ত মূল্য পাওয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে, কোন স্লটে বিজ্ঞাপন দেখানো হতে পারে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের সিস্টেম বিভিন্ন বিষয় বিবেচনা করে দেখে। ভিডিওতে পজ বা ভিজ্যুয়ালে পরিবর্তনের মতো ন্যাচেরাল ব্রেকপয়েন্টে যোগ করা বিজ্ঞাপন স্লটে বিজ্ঞাপন পরিবেশনের সম্ভাবনা বেশি হয়, কারণ এই ব্রেকপয়েন্টগুলিতে আমাদের সিস্টেম সাধারণত দর্শকদের মনোযোগ আরও ধরে রাখার সুযোগ পায়। কোনও কথা বা অ্যাকশনের মাঝে বিজ্ঞাপন স্লটের মতো যেসব মিড-রোল বিজ্ঞাপন স্লট দর্শকদের দেখার অভিজ্ঞতায় বাধা সৃষ্টি করতে পারে সেগুলিতে বিজ্ঞাপন পরিবেশনের সম্ভাবনা কম থাকে।
  • অটোমেটেড বিজ্ঞাপনের স্লট: আপনি অটোমেটিক মিড-রোল বিজ্ঞাপনের স্লট যোগ করার সুবিধা চালু করতে পারেন, অর্থাৎ আপনার ভিডিওতে বিজ্ঞাপনের স্লট যোগ করার জন্য আমাদের সিস্টেম ভিডিওটির ন্যাচেরাল ব্রেকপয়েন্ট খুঁজতে সাহায্য করবে।
  • ম্যানুয়াল ও অটোমেটিক বিজ্ঞাপনের স্লট: আপনি ম্যানুয়াল বিজ্ঞাপনের স্লটের পাশাপাশি অটোমেটিক বিজ্ঞাপনের স্লট যোগ করার অনুমতি দিতে পারেন। এটি আমাদের বিজ্ঞাপনের সিস্টেমকে আপনার ভিডিওতে আরও বিজ্ঞাপন পরিবেশনের সুযোগ করে দেয় এবং আপনার বিজ্ঞাপন দেখানোর সুযোগ এতে বৃদ্ধি পেতে পারে।
মনে রাখবেন: বিজ্ঞাপনের স্লটে বিজ্ঞাপন যে দেখানো হবেই এমন কোনও নিশ্চয়তা দেওয়া হয় না। দর্শকদের অভিজ্ঞতা, ক্রিয়েটরের উপার্জন ও বিজ্ঞাপনদাতার খরচ অনুযায়ী উপযুক্ত মূল্য পাওয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে, কোন স্লটে বিজ্ঞাপন দেখানো হতে পারে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের সিস্টেম বিভিন্ন বিষয় বিবেচনা করে দেখে।

মিড-রোল কোয়ালিটি সংক্রান্ত মতামত

কোন মিড-রোল বিজ্ঞাপন স্লটে বিজ্ঞাপন দেখানোর সম্ভাবনা কম তা এই ফিচার আপনাকে জানতে সাহায্য করে। এই তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন পরিবেশনের সম্ভাবনা বৃদ্ধি করতে, আপনি আরও ন্যাচেরাল ব্রেকপয়েন্টে বিজ্ঞাপনের স্লট অ্যাডজাস্ট করতে পারেন।

ভিডিও প্রথমবার আপলোড করা ও ম্যানুয়াল মিড-রোল বিজ্ঞাপন স্লট যোগ করার এক ঘণ্টার (তবে, আরও বেশি সময় লাগতে পারে, বিশেষত আরও দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে সেটি হতে পারে) মধ্যে সাধারণত প্রাথমিক তথ্য জানতে পারা যায়।

প্রাথমিক মতামত জানার পরে, মিড-রোল বিজ্ঞাপন স্লট অ্যাডজাস্ট করার সময় আপনি আরও দ্রুত তথ্য জানতে পারবেন, সাধারণত এক মিনিটের কম সময়ে সেটি আপনাকে দেখানো হবে।

মিড-রোল বিজ্ঞাপন স্লট ম্যানেজ করা

নতুন আপলোড করা ভিডিওর জন্য মিড-রোল বিজ্ঞাপন স্লট

  1. ডেস্কটপ থেকে YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকের কোণে, তৈরি করুন এবং তারপর ভিডিও আপলোড করুন বিকল্পে ক্লিক করুন।
  3. যে ফাইলটি আপলোড করতে চান সেটি বেছে নিন।
  4. মনিটাইজেশন বিকল্পের অধীনে বিজ্ঞাপন ও YouTube Premium-এর জন্য চালু করুন বিকল্প বেছে নিন।
  5. "আমার ভিডিও চলাকালীন মিড-রোল বিজ্ঞাপন দেখান" বিকল্পের পাশে থাকা চেকবক্সে টিকচিহ্ন দিন।
  6. স্ক্রিনের উপরে ডানদিকে চালিয়ে যান এবং তারপর সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

ডিফল্ট হিসেবে, আপনার ভিডিওর জন্য অটোমেটিক মিড-রোল বিজ্ঞাপন স্লট বেছে নেওয়া হয়েছে। আপনি এই প্লেসমেন্ট অ্যাডজাস্ট করতে চাইলে বা আপনি নিজের মিড-রোল বিজ্ঞাপন স্লট ম্যানুয়ালি সেট করতে, আপনাকে এগুলি করতে হবে:

  1. বিজ্ঞাপন স্লট ম্যানেজ করুন বিকল্প বেছে নিন।
    • কোনও বিজ্ঞাপন স্লট যোগ করা: বিজ্ঞাপন স্লট যোগ করুন বিকল্পে ক্লিক করুন। বিজ্ঞাপন শুরু হওয়ার সময়টি লিখুন অথবা উল্লম্ব বারটি কাঙ্ক্ষিত সময়ে টেনে নিয়ে যান।
    • কোনও বিজ্ঞাপন স্লট মোছা: বিজ্ঞাপন স্লটের ঠিক পাশে মুছুন বিকল্পে ক্লিক করুন।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে চালিয়ে যান এবং তারপর সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

আপনার করা পরিবর্তনগুলি সেভ হওয়ার পরে ম্যানুয়াল বিজ্ঞাপনের স্লটগুলিতে সম্ভবত বিজ্ঞাপন দেখানো হবে না কিনা তা চেক করে দেখা হবে। না হলে, সেগুলি লাল রঙে দেখানো হবে। আপনি এর পরে টাইমলাইনে মিড-রোল বিজ্ঞাপন স্লট সরিয়ে বা এডিটরে টাইমস্ট্যাম্প আপডেট করে সেটি অ্যাডজাস্ট করতে পারবেন।

মনে রাখবেন: ডিফল্ট হিসেবে ম্যানুয়াল স্লটের পাশাপাশি অটোমেটিক বিজ্ঞাপনের স্লট যোগ করা হবে। আপনি এটি বন্ধ করতে চাইলে, "অটোমেটিক বিজ্ঞাপনের স্লট" বিকল্পের পাশে থাকা চেকবক্স থেকে টিকচিহ্ন সরিয়ে দিন।

ইতিমধ্যে আপলোড করা ভিডিওগুলিতে মিড-রোল বিজ্ঞাপন স্লট

  1. ডেস্কটপ থেকে YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
  3. একটি ভিডিও বেছে নিয়ে, মনিটাইজেশন বিকল্প বেছে নিন।
  4. ভিডিওর জন্য আগেই মনিটাইজেশন চালু করে না থাকলে, সেটি করুন।
  5. "আমার ভিডিও চলাকালীন মিড-রোল বিজ্ঞাপন দেখান" বিকল্পের পাশে থাকা চেকবক্সে টিকচিহ্ন দিন।
  6. স্ক্রিনের উপরে ডানদিকে চালিয়ে যান এবং তারপর সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

ডিফল্ট হিসেবে, আপনার ভিডিওর জন্য অটোমেটিক মিড-রোল বিজ্ঞাপন স্লট বেছে নেওয়া হয়েছে। আপনি এই প্লেসমেন্ট অ্যাডজাস্ট করতে চাইলে বা আপনি নিজের মিড-রোল বিজ্ঞাপন স্লট ম্যানুয়ালি সেট করতে, আপনাকে এগুলি করতে হবে:

  1. বিজ্ঞাপন স্লট ম্যানেজ করুন বিকল্প বেছে নিন।
    • কোনও বিজ্ঞাপন স্লট যোগ করা: বিজ্ঞাপন স্লট যোগ করুন বিকল্পে ক্লিক করুন। বিজ্ঞাপন শুরু হওয়ার সময়টি লিখুন অথবা উল্লম্ব বারটি কাঙ্ক্ষিত সময়ে টেনে নিয়ে যান।
    • কোনও বিজ্ঞাপন স্লট মোছা: বিজ্ঞাপন স্লটের ঠিক পাশে মুছুন বিকল্পে ক্লিক করুন।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে চালিয়ে যান এবং তারপর সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

আপনার করা পরিবর্তনগুলি সেভ হওয়ার পরে ম্যানুয়াল বিজ্ঞাপনের স্লটগুলিতে সম্ভবত বিজ্ঞাপন দেখানো হবে না কিনা তা চেক করে দেখা হবে। না হলে, আপনি ভিডিওর মনিটাইজেশন ট্যাবে তা দেখতে পাবেন। তারপর, আপনি বিজ্ঞাপনের স্লট সরিয়ে বা এডিটরে টাইমস্ট্যাম্প আপডেট করে মিড-রোল অ্যাডজাস্ট করতে পারবেন।

চ্যানেল-লেভেলে ডিফল্ট হিসেবে কীভাবে মিড-রোল চালু করবেন

৮ মিনিটের থেকে বড় দৈর্ঘ্যের Shorts বা ভিডিওর ক্ষেত্রে, মিড-রোল বিজ্ঞাপন আপনার মনিটাইজেশনের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। ভবিষ্যতের আপলোড করা কন্টেন্টে মিড-রোল বিজ্ঞাপন বিরতি দেখানোর জন্য, আপনি YouTube Studio-তে চ্যানেলে আপলোডের ডিফল্ট সেটিংস পরিবর্তন করতে পারবেন। এছাড়াও, আপনি চাইলে এই সেটিংস বন্ধ করতে পারবেন:
  1. আপনার কম্পিউটার থেকে YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  3. আপলোডের ডিফল্ট সেটিংস বিকল্পটি বেছে নিন।
  4. এগিয়ে গিয়ে মনিটাইজেশন বিকল্পটি বেছে নিন।
  5. বিজ্ঞাপন সংক্রান্ত পছন্দ বিকল্পে গিয়ে আমার ভিডিও চলাকালীন মিড-রোল বিজ্ঞাপন দেখান বিকল্পের পাশে থাকা বক্সে টিকচিহ্ন দিন।
  6. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

আপনি এখন চ্যানেল-লেভেলে ডিফল্ট হিসেবে মিড-রোল চালু করেছেন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

আমার কিছু বিজ্ঞাপনের স্লটে সম্ভবত বিজ্ঞাপন দেখানো হবে না এই কথাটির অর্থ কী?

মিড-রোল বিজ্ঞাপন স্লটে বিজ্ঞাপন যে পরিবেশন করা হবেই এমন কোনও নিশ্চয়তা নেই। দর্শকদের অভিজ্ঞতা, ক্রিয়েটরের উপার্জন ও বিজ্ঞাপনদাতার খরচ অনুযায়ী উপযুক্ত মূল্য পাওয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে, কোন স্লটে বিজ্ঞাপন দেখানো হতে পারে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের সিস্টেম বিভিন্ন বিষয় বিবেচনা করে দেখে।

YouTube Studio-এর মতামত ফিচার নির্দিষ্ট কিছু বিজ্ঞাপন স্লটকে লাল রঙ দিয়ে চিহ্নিত করে এটি বোঝানোর জন্য যে এটিতে বিজ্ঞাপন পরিবেশনের সম্ভাবনা নেই বললেই চলে। আমাদের সাজেশন হল যে আপনি এই তথ্যের ভিত্তিতে আপনার ভিডিওর মিড-রোল বিজ্ঞাপন স্লট সরিয়ে এমন জায়গায় রাখুন যেখানে বিজ্ঞাপন পরিবেশনের সম্ভাবনা বেশি।

আমি অটোমেটিক বিজ্ঞাপন চালু করা সত্ত্বেও অটোমেটিক বিজ্ঞাপন স্লট যোগ না করা হয়ে থাকলে কী করব?

মাঝে মধ্যে, আমাদের অটোমেটিক সিস্টেম বিজ্ঞাপনের স্লট খুঁজে পায় না। আগে করে না থাকলে, আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর সুযোগ বৃদ্ধি করতে ম্যানুয়াল বিজ্ঞাপনের স্লট যোগ করার চেষ্টা করুন। এছাড়াও আপনি অটোমেটিক বিজ্ঞাপন স্লট চালু রাখতে পারেন, আমাদের সিস্টেম আরও মিড-রোল বিজ্ঞাপন স্লট খোঁজার চেষ্টা চালিয়ে যাবে।

মিড-রোল বিজ্ঞাপন পরিবেশন হবেই এমন কোনও নিশ্চয়তা কি মিড-রোল বিজ্ঞাপন স্লট দেয়?

না, বিজ্ঞাপন পরিবেশন করা হবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদের সিস্টেম একাধিক বিষয় বিবেচনা করে। বিজ্ঞাপন স্লটের কোয়ালিটি, বিজ্ঞাপনদাতার চাহিদা ও দর্শকদের অভিজ্ঞতা সহ আরও অন্যান্য বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে।

মিড-রোল বিজ্ঞাপন ব্যবহার করা উচিত কিনা তা আমি কীভাবে জানব?

মিড-রোল বিজ্ঞাপন দেখানোর সেরা জায়গা YouTube অটোমেটিক সাজেস্ট করতে পারে, সেটি উপযুক্ত না হলে আপনি মিড-রোল বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার কথা ভেবে দেখতে পারেন। যেমন, ধ্যান করা সংক্রান্ত ভিডিওতে মিড-রোল বিজ্ঞাপন দেখানো উপযুক্ত নাও হতে পারে।

অটোমেটিক সেট করা মিড-রোল বিজ্ঞাপন কীভাবে কাজ করে?

অটোমেটিক যোগ করা মিড-রোল বিজ্ঞাপন দর্শকদের অভিজ্ঞতা ও ক্রিয়েটরের উপার্জনের সম্ভাবনার মধ্যে ভারসাম্য রাখতে চেষ্টা করে। YouTube-এর উন্নত মেশিন লার্নিং টেকনোলজি অনেক ভিডিও চেক করে এবং মিড-রোল বিজ্ঞাপন যোগ করার সেরা জায়গা শনাক্ত করতে শেখে, যাতে দর্শকদের অভিজ্ঞতা ও ক্রিয়েটরের উপার্জনের মধ্যে ভারসাম্য রাখা যায়। ভিজ্যুয়াল বা অডিওতে স্বাভাবিক বিরতির মূল্যায়ন করে এটি করা হয়।

আমার ম্যানুয়াল মিড-রোল বিজ্ঞাপন স্লট পর্যালোচনার জন্য কত সময় লাগে?

ভিডিও প্রথমবার আপলোড করা ও ম্যানুয়াল মিড-রোল বিজ্ঞাপন স্লট যোগ করার সময় ভিডিও প্রসেসিংয়ের এক ঘণ্টার মধ্যে সাধারণত প্রাথমিক তথ্য জানতে পারা যায়। প্রাথমিক তথ্য জানার পরে মিড-রোল বিজ্ঞাপন স্লট অ্যাডজাস্ট করার সময় আপনি আরও দ্রুত তথ্য জানতে পারেন, সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সেটি আপনাকে দেখানো হয়।

ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক বিজ্ঞাপন কীভাবে বিবেচনা করা হয়?

গুরুত্বপূর্ণ: ১০ অক্টোবর, ২০২৫ থেকে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিজ্ঞাপন সংক্রান্ত নতুন রেগুলেশন কার্যকর হলে Google আর ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক বিজ্ঞাপন দেখানোর অনুমতি দেবে না। আপনি যদি এমন একজন ক্রিয়েটর হন যিনি EU রাজনৈতিক কন্টেন্ট পোস্ট করেন, তাহলে আপনি এরপরেও নিজের ভিডিওতে YouTube Promote ব্যবহার করতে পারবেন। তবে, আপনার কন্টেন্টে "EU রাজনৈতিক বিজ্ঞাপন" থাকলে আপনাকে তা নিজে থেকেই ঘোষণা করতে হবে এবং ইউরোপীয় ইউনিয়নের দর্শকদের জন্য প্রোমোশন উপলভ্য হবে না। আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

true
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
3156256469101097061
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
59
false
false
false
false