YouTube Kids-এ বিজ্ঞাপন

YouTube Kids অ্যাপে অর্থের বিনিময়ে দেখানো সব বিজ্ঞাপন অবশ্যই নিম্নলিখিত অতিরিক্ত বিজ্ঞাপন সংক্রান্ত নীতির সাথে সাথে, YouTube-এর সাধারণ বিজ্ঞাপন সংক্রান্ত নীতি মেনে চলবে। YouTube Kids বিজ্ঞাপন সংক্রান্ত নীতি সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আমরা চাই আপনি লেটেস্ট আপডেটগুলির বিষয়ে পড়ার জন্য নিয়মিত চেক করুন। YouTube Kids অ্যাপে পরিবেশন করার আগেই সমস্ত YouTube Kids পেড বিজ্ঞাপন, YouTube-এর নীতি নির্ধারক টিমের মাধ্যমে অনুমোদিত হতে হবে। এছাড়াও বিজ্ঞাপনদাতাদের, প্রযোজ্য আইন এবং বিধি (এর মধ্যে অন্তর্ভুক্ত হল যেকোনও প্রাসঙ্গিক সেলফ রেগুলেটরি বা ইন্ডাস্ট্রি সংক্রান্ত নির্দেশিকা) মেনে চলতে হবে। বিজ্ঞাপন ফর্ম্যাটের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনি নিচে আরও জানতে পারবেন।

YouTube Kids-এ পেড বিজ্ঞাপন বলতে কী বোঝায়?

YouTube Kids-এ বিনামূল্যে সকলকে অভিজ্ঞতা প্রদানের জন্য কিছু বিজ্ঞাপন দেখানো হয়। আপনি অ্যাপে কোনও YouTube ভিডিও বেছে নিলে, সেটি দেখার আগে- "বিজ্ঞাপন" ডিসক্লেমার দিয়ে চিহ্নিত করা একটি বিজ্ঞাপন বাম্পার এবং তারপরে একটি ভিডিও বিজ্ঞাপন দেখতে পেতে পারেন। এগুলি হল পেড বিজ্ঞাপন ("পেড বিজ্ঞাপন")।

ব্যবহারকারীরা নিজেদের চ্যানেলে যেসব কন্টেন্ট যোগ করেন সেগুলিকে পেড বিজ্ঞাপন হিসেবে বিবেচনা করা হয় না। যেমন, "ট্রেন" শব্দটি সার্চ করলে কোনও ব্যবহারকারীর বা টয় ট্রেন কোম্পানির আপলোড করা টয় ট্রেন সম্পর্কিত টিভির বিজ্ঞাপন দেখানো হতে পারে, এগুলির কোনটিই পেড বিজ্ঞাপন নয়। একইভাবে "চকলেট" শব্দটি সার্চ করলে কোনও ব্যবহারকারীর চকলেট ফাজ বানানোর কোনও ভিডিও দেখা যেতে পারে, যদিও আমরা চকলেট প্রস্তুতকারকদের পেড বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিই না।

বিজ্ঞাপন ফর্ম্যাটের প্রয়োজনীয়তা

  • ফর্ম্যাট: এই মুহূর্তে আমরা YouTube Kids-এ শুধুমাত্র ইন-স্ট্রিম ভিডিও বিজ্ঞাপন গ্রহণ করছি।
  • সর্বাধিক সময়: স্কিপ করা যাবে না এমন বিজ্ঞাপনগুলির জন্য ১৫-২০ সেকেন্ড (দর্শক কোন জায়গা থেকে দেখছেন তার ওপর ভিত্তি করে) এবং স্কিপ করা যায় এমন বিজ্ঞাপনগুলির জন্য ৬০ সেকেন্ড (মার্কেট অনুযায়ী দৈর্ঘ্য কম-বেশি হতে পারে)। এর মধ্যে ৩ সেকেন্ডের এমন বাম্পার অন্তর্ভুক্ত থাকে না যেটি পেড বিজ্ঞাপনের আগে চালানো হতে পারে।
  • গন্তব্য URL: গন্তব্য URL এবং আউটবাউন্ড লিঙ্ক (কল-টু-অ্যাকশন ওভারলে সহ) অ্যাপ থেকে বন্ধ করা হয়। YouTube Kids অ্যাপে দেখানো বিজ্ঞাপনগুলি ক্লিক করা যাবে না।
  • সাইট-সার্ভড: সমস্ত পেড বিজ্ঞাপন অবশ্যই YouTube-এ হোস্ট করা হতে হবে। থার্ড-পার্টি সাইটে দেখানো বিজ্ঞাপনগুলি নিষিদ্ধ।

বিজ্ঞাপন টার্গেট এবং ডেটা সংগ্রহ করা

  • আমরা YouTube Kids-এ আগ্রহ-ভিত্তিক বিজ্ঞাপন নিষিদ্ধ করি।
  • রিমার্কেটিং বা অন্যান্য ট্র্যাকিং পিক্সেল সহ পেড বিজ্ঞাপনগুলি নিষিদ্ধ।

বিধিনিষেধযুক্ত প্রোডাক্ট বিভাগ

YouTube Kids-এ নিম্নলিখিত প্রোডাক্টের জন্য পেড বিজ্ঞাপন নিষিদ্ধ।

বয়স-ভিত্তিক সংবেদনশীল মিডিয়া কন্টেন্ট

১৩ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য সংবেদনশীল হতে পারে এমন মিডিয়া নিষিদ্ধ। যেমন, MPAA দ্বারা 'PG'-র থেকে বেশি রেটিং দেওয়া ফিল্মের বা 'TV অভিভাবকীয় নির্দেশিকার' 'G'-এর বেশি রেটিং দেওয়া টেলিভিশন শোয়ের বিজ্ঞাপন।

সৌন্দর্য ও ফিটনেস

রূপ-চর্চা, ফিটনেস, ব্যায়াম, ওজন কমানো, ডায়েট এবং পুষ্টি সম্পর্কিত প্রোডাক্ট নিষিদ্ধ।

ডেটিং বা সম্পর্ক স্থাপন

ডেটিং সাইট, পরিবারের সদস্যদের কাউন্সেলিং এবং বিবাহ বা বিবাহবিচ্ছেদ সম্পর্কিত পরিষেবার পেড বিজ্ঞাপন নিষিদ্ধ।

খাদ্য এবং পানীয়

পুষ্টিগত কন্টেন্ট নির্বিশেষে খাদ্য বা পানীয় জাতীয় প্রোডাক্ট নিষিদ্ধ করা হয়।

বেআইনি বা নিয়ন্ত্রিত প্রোডাক্ট

নিষিদ্ধ কন্টেন্ট এবং বিধিনিষেধযুক্ত কন্টেন্ট সহ যেসব প্রোডাক্টের বিজ্ঞাপন নিয়ন্ত্রিত বা বাচ্চাদের দেখানো বেআইনি, সেগুলি নিষিদ্ধ। এছাড়াও, এর মধ্যে এমন সব প্রোডাক্ট অন্তর্ভুক্ত আছে যেগুলি বাচ্চাদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।

অনলাইন বা ভার্চুয়াল কমিউনিটি

যেসব ভার্চুয়াল কমিউনিটিতে সদস্যরা বিশেষত ইন্টারনেট পরিষেবার মাধ্যমে যোগাযোগ করেন, সেইসব প্রোডাক্ট এবং পরিষেবা সংক্রান্ত প্ল্যাটফর্ম নিষিদ্ধ।

রাজনৈতিক বিজ্ঞাপন

যেকোনও ধরনের রাজনৈতিক পেড বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়, যাতে রাজনৈতিক নেতাদের বা তাদের নীতির অবস্থান, রাজনৈতিক দল, ফান্ডরেইজিং বা রাজনৈতিক অ্যাকশন কমিটি বা তাদের অ্যাজেন্ডা সম্পর্কিত যেকোনও পেড বিজ্ঞাপন নিষিদ্ধ।

ধর্মীয় বিজ্ঞাপন

যেকোনও ধরনের ধর্মীয় বিজ্ঞাপন নিষিদ্ধ।

ভিডিও গেম

ইলেকট্রনিক ভিডিও গেম (এবং সেই সম্পর্কিত অ্যাক্সেসরি) যেগুলি ভিডিও গেম কনসোল, কম্পিউটার বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস, যেমন সেল ফোন বা ট্যাবলেটে খেলা যেতে পারে, সেগুলিকে তখনই নিষিদ্ধ করা হয় যদি গেমের ইন্ডাস্ট্রি রেটিং ১২ বছর বা তার কম বয়সী বাচ্চাদের জন্য উপযুক্ত না হয়। যেমন, ESRB E10+, PEGI 7 বা IARC অনুসারে অন্য যেকোনও সমতুল্য স্থানীয় ইন্ডাস্ট্রি রেটিং অনুমোদিত। ইন্টাব়্যাক্টিভ শিক্ষাগত কন্টেন্ট, যেমন পাজেল, ওয়ার্কশিট, গাণিতিক সমস্যা, ভাষা শেখার প্রশিক্ষণের অ্যাপ এবং ওয়েব কন্টেন্ট অনুমোদিত।

নিষিদ্ধ কন্টেন্ট সম্পর্কিত নির্দেশিকা

যেসব পেড বিজ্ঞাপন নিম্নলিখিত কোনও কন্টেন্ট ফিচার বা প্রচার করে সেগুলি কঠোরভাবে নিষিদ্ধ।

প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত এবং যৌনতা সংক্রান্ত কন্টেন্ট

যৌনতা সংক্রান্ত এবং প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট যা প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য উপযুক্ত কিন্তু ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য উপযুক্ত নয়।

ব্র্যান্ডিং

বিজ্ঞাপনদাতাদের পেড বিজ্ঞাপনগুলিকে এবং/অথবা যে প্রোডাক্টের মার্কেটিং করা হচ্ছে সেগুলিকে স্পষ্টভাবে ব্র্যান্ডিং করতে হবে। ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানাতে হবে যে পেড বিজ্ঞাপনগুলি হল শুধুমাত্র বিজ্ঞাপন এবং কোনও সাধারণ YouTube কন্টেন্ট নয়।

প্রতিযোগিতা

প্রতিযোগিতা বা সুইপস্টেক প্রচার, এমনকি যদি কোনও প্রবেশমূল্য না থাকলেও।

বিপজ্জনক কন্টেন্ট

১৩ বছরের কম বয়স্কদের জন্য বিপজ্জনক বা অনুপযুক্ত হতে পারে এমন কন্টেন্ট যার জন্য সাধারণত অভিভাবকীয় তত্ত্বাবধান প্রয়োজন।

কিনতে উস্কানি দেওয়া

এমন প্রচার বা কন্টেন্ট যা বাচ্চাদের কোনও প্রোডাক্ট বা পরিষেবা কিনতে আগ্রহী করে বা অভিভাবক বা অন্যদের সেগুলি কিনে দেওয়ার জন্য জোর করে।

বিভ্রান্তিকর এবং প্রতারণামূলক দাবি
  • পেড বিজ্ঞাপনগুলি কখনই বাচ্চাদের জন্য বিভ্রান্তিকর বা কোনও প্রতারণামূলক এবং/অথবা ছলনাপূর্ণ দাবি করতে পারবে না। বিজ্ঞাপনের প্রদর্শিত সব ধরনের দাবি ও বিবৃতির সমর্থনে কিছু বলতে চাইলে ভিডিওতেই তা প্রমাণ করে দিতে হবে।
  • প্রোডাক্টটি আপনার সামাজিক স্ট্যাটাস উন্নত করবে, এরকম ইঙ্গিত পেড বিজ্ঞাপনে দেওয়া যাবে না।
  • পেড বিজ্ঞাপনে এমন কোনও ফিচার বা কল-টু-অ্যাকশন রাখা যাবে না যেটি কাজ করে না অথবা যাতে কাঙ্খিত কাজ সম্পূর্ণ করা যায় না।
হিংসাত্মক কন্টেন্ট

হিংসাত্মক এবং গ্রাফিক কন্টেন্ট যা প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য উপযুক্ত কিন্তু ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য উপযুক্ত নয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
13514253884753923468
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
59
false
false
false
false
false