YouTube অ্যাক্সেস করা যাচ্ছে না

youtube.com লিঙ্ক খোলার সময় আপনি YouTube-এর পরিবর্তে একটি সমস্যাযুক্ত পৃষ্ঠা দেখতে পেলে এটি নিচে উল্লেখ করা কারণগুলির একটি হতে পারে:

  • আপনার ইন্টারনেট কানেকশনে সমস্যা হয়ে থাকতে পারে। আপনি এখনও অন্যান্য ওয়েবসাইট স্বাভাবিকভাবে অ্যাক্সেস করতে পারছেন কিনা দেখে নিন।
  • আপনি যদি কোনও Google অ্যাপ ডোমেনে থাকেন, তাহলে আপনার ডোমেনের অ্যাডমিনিস্ট্রেটর হয়ত YouTube চালু করেনি। কীভাবে YouTube-কে একটি পরিষেবা হিসেবে যোগ করবেন তা জানুন।
  • আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা ISP হয়ত YouTube ব্লক করে রেখেছে। আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা ISP-এর সাথে যোগাযোগ করে আরও জানুন।

YouTube অ্যাক্সেস করতে না পারলে কন্টেন্ট ম্যানেজ করা

YouTube-এ আপনার সর্বজনীন কন্টেন্ট থাকলে, আপনি YouTube অ্যাক্সেস করতে না পারলেও তা লুকাতে বা সরিয়ে দিতে পারবেন:

  1. আপনার Google অ্যাকাউন্ট সেটিংস খুলুন।
  2. আপনার YouTube চ্যানেলের Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করেছেন কিনা দেখে নিন।
  3. আপনার ডেটা ও গোপনীয়তা ম্যানেজ করুন বিকল্প বেছে নিন।
  4. "আপনার ডেটা ডাউনলোড করুন বা মুছুন" বিকল্পে গিয়ে Google পরিষেবা মুছুন বিকল্পে ক্লিক করুন।
  5. আপনার পাসওয়ার্ড লিখুন।
  6. তালিকা থেকে YouTube বিকল্প বেছে নিন।
  7. আপনার চ্যানেল কোনও ব্র্যান্ড অ্যাকাউন্টে কানেক্ট করা থাকলে পৃষ্ঠার উপরে ডানদিকে আপনার আইকনে ক্লিক করুন। আপনি যে YouTube কন্টেন্টের পৃষ্ঠাটি ম্যানেজ করতে চান সেটি বেছে নিতে পারেন। 
  8. আপনার YouTube চ্যানেল ও কন্টেন্ট লুকাতে বা মুছতে চান কিনা তা বেছে নিন। মনোযোগ দিয়ে পড়ুন — আপনি কোনও কন্টেন্ট মুছে দিলে সেটি আর ফিরিয়ে আনতে পারবেন না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2487022189840436884
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
59
false
false
false
false
false