YouTube-এ আপনি যেসব বিজ্ঞাপন দেখেন সেগুলি আপনার Google Ads সেটিংস, YouTube ইতিহাস ও অ্যাকাউন্টের স্ট্যাটাসের ভিত্তিতে পছন্দমতো সেট করা হতে পারে অথবা পছন্দমতো সেট করা নয় এমনও হতে পারে। পছন্দমতো বিজ্ঞাপন কীভাবে কাজ করে সেই ব্যাপারে আরও জানুন।
পছন্দমতো সাজিয়ে নেওয়ার সুবিধা কেন চালু বা বন্ধ করবেন? আমার বিজ্ঞাপন কেন্দ্র সম্পর্কে
বিজ্ঞাপনের জন্য গোপনীয়তা সেটিংস ম্যানেজ করা
আপনার Google অ্যাকাউন্টের বিজ্ঞাপন সেটিংস-এর উপর ভিত্তি করে আপনি যেসব বিজ্ঞাপন দেখেন তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও, আপনি YouTube "দেখার ইতিহাস", দেখতে, মুছে ফেলতে বা পজ করতে পারবেন।
বিজ্ঞাপন বন্ধ করুন
YouTube-এ বিজ্ঞাপন বন্ধ করতে চাইলে, বিজ্ঞাপন-মুক্ত অভিজ্ঞতার জন্য আমাদের পেড মেম্বারশিপ চেক আউট করুন।
অভিযোগ না জানিয়ে নির্দিষ্ট কোনও বিজ্ঞাপন দেখা বন্ধ করতে বিজ্ঞাপনে আরও অথবা তথ্য
বিজ্ঞাপন ব্লক করুন
বিকল্প বেছে নিন। আপনি যেসব বিজ্ঞাপন দেখছেন তা কাস্টমাইজ করতে চাইলে, তবেই এই বিকল্পটি আমার বিজ্ঞাপন কেন্দ্রে উপলভ্য হবে।
কোনও বিজ্ঞাপনের ব্যাপারে অভিযোগ জানানো
আপনি অপছন্দ করেন এমন কোনও বিজ্ঞাপন দেখলে, আপনার বিজ্ঞাপন সেটিংস ম্যানেজ করতে উপরে দেওয়া তথ্য কাজে লাগান। কোনও বিজ্ঞাপন অনুপযুক্ত বা Google-এর বিজ্ঞাপন নীতি লঙ্ঘন করেছে বলে মনে করলে, এটির ব্যাপারে অভিযোগ জানাতে পারবেন।
বিজ্ঞাপন সম্পর্কে অভিযোগ জানাতে, আরও অথবা তথ্য
বিজ্ঞাপন সম্পর্কে অভিযোগ জানান
বিকল্প বেছে নিন অথবা এই ফর্ম পূরণ করে জমা দিন। আমাদের টিম বিজ্ঞাপন সম্পর্কে আপনার করা অভিযোগ পর্যালোচনা করবে এবং তা যথাযথ হলে অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেবে।
শুধুমাত্র YouTube মোবাইল অ্যাপ ও কম্পিউটার থেকে বিজ্ঞাপন সম্পর্কে অভিযোগ জানানো যাবে।
লিড ফর্ম পূরণ করুন
YouTube-এ কোনও ভিডিও ক্যাম্পেনে লিড ফর্ম খোলার সময় আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকলে, কিছু ফিল্ড আগে থেকেই পূরণ করা থাকে।