সাবটাইটেল ও ক্যাপশনের সাহায্যে, বধির বা যাদের কানে শুনতে সমস্যা এবং অন্য ভাষায় কথা বলেন এমন দর্শক সহ আরও বেশি দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছে দিতে পারবেন। আগে থেকে আছে এমন ক্যাপশন এডিট করা ও সরানো সম্পর্কে আরও জানুন।
সাবটাইটেল ও ক্যাপশন তৈরি করুন
- YouTube Studio-তে সাইন-ইন করুন।
- বাঁদিকের মেনু থেকে সাবটাইটেল বিকল্প বেছে নিন।
- যে ভিডিও এডিট করতে চান সেটি বেছে নিন।
- ভাষা যোগ করুন বিকল্পে ক্লিক করে আপনার ভাষা বেছে নিন।
- "সাবটাইটেল" বিকল্পে গিয়ে যোগ করুন
বিকল্পে ক্লিক করুন।
- তারপর, আপনার সাবটাইটেল এবং ক্যাপশন যোগ করার বিকল্পগুলির মধ্যে একটি থেকে বেছে নিন।
ভিডিওতে যেসব কথা বলা হচ্ছে সেগুলি টেক্সট আকারে সাবটাইটেল ও ক্যাপশন ফাইলে থাকে। এছাড়া, এতে টেক্সটের প্রতিটি লাইন কখন দেখানো হবে তার টাইমস্ট্যাম্পও থাকে। কিছু ফাইলে অবস্থান এবং স্টাইল সংক্রান্ত তথ্যও দেওয়া থাকে, যা বধির বা কানে শুনতে অসুবিধা হয় এমন দর্শকের জন্য বিশেষভাবে উপযোগী।
শুরু করার আগে দেখে নেবেন যে আপনার ফাইলের ধরন YouTube-এ কাজ করে কিনা:
- তৈরি করুন
বিকল্পে ক্লিক করুন।
- ফাইল আপলোড করুন
বিকল্প বেছে নিন।
- আপলোড করতে ফাইল বেছে নিয়ে এই ধাপ অনুসরণ করুন।
- সেভ করুন বিকল্প বেছে নিন।
আপনি ভিডিও দেখার সময় টাইপ করে সাবটাইটেল ও ক্যাপশন তৈরি করতে পারবেন। এই বিকল্পের ক্ষেত্রে, ভিডিওর সাথে সিঙ্ক করার জন্য আপনাকে অবশ্যই টাইমিং সেট করতে হবে।
- অটো-সিঙ্ক বিকল্প বেছে নিন।
- ভিডিওতে টেক্সট লিখুন অথবা ট্রান্সস্ক্রিপ্ট ফাইল আপলোড করুন।
- এডিট করুন বিকল্প বেছে নিয়ে, সেভ করে বন্ধ করুন বিকল্পে ক্লিক করুন।
টাইমিং সেট করতে কয়েক মিনিট সময় লাগতে পারে। আপনি যখন এটি হওয়ার জন্য অপেক্ষা করছেন, তখন আপনাকে ভিডিও ট্র্যাকলিস্ট পৃষ্ঠায় ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এটি রেডি হয়ে গেলে, ট্রান্সক্রিপশনটি অটোমেটিক আপনার ভিডিওতে প্রকাশিত হবে।
ম্যানুয়ালি টাইপ করুন
আপনার ক্যাপশন ও সাবটাইটেলের ট্রান্সস্ক্রিপ্ট আপনি টাইপও করতে পারেন অথবা পেস্টও করতে পারেন। এই বিকল্পের ক্ষেত্রে, আপনার সাবটাইটেল ও ক্যাপশনের টাইমিং অটোমেটিক সেট হয়ে যাবে।
- ম্যানুয়ালি টাইপ করুন বিকল্প বেছে নিন।
- ভিডিওটি চালান ও আপনার ক্যাপশন বা সাবটাইটেল লিখুন।
[হাততালি]বা[মেঘ গর্জন]-এর মতো টেক্সট যোগ করতে ভুলবেন না, যাতে দর্শক বুঝতে পারেন যে ভিডিওতে কী ঘটছে। টাইপ করার সময় পজ করতেও পারবেন। - প্রকাশ করুন বিকল্প বেছে নিন।
এইসব কীবোর্ড শর্ককার্ট ব্যবহার করে নিজের কাজগুলি আরও চটপট করতে পারেন:
- Windows/command + বাঁদিকের তীরচিহ্ন: ১ সেকেন্ড পেছনে যান।
- Windows/command + ডানদিকের তীরচিহ্ন: ১ সেকেন্ড সামনের দিকে এগোন।
- Windows/command + স্পেস: ভিডিও পজ করুন বা চালান।
- Windows/command + enter: নতুন লাইন যোগ করুন।
- Windows/command + নিম্নমুখী তীরচিহ্ন: পরবর্তী সাবটাইটেল এডিট করুন।
- Windows/command + ঊর্দ্ধমুখী তীরচিহ্ন: আগের সাবটাইটেল এডিট করুন।
- Enter: সাবটাইটেল যোগ করুন।
অটোমেটিক অনুবাদ করুন
সাবটাইটেল ও ক্যাপশন কীভাবে যোগ করবেন দেখুন
সাবটাইটেল ও ক্যাপশন কীভাবে যোগ করবেন তা জানতে, নিচের YouTube Creators চ্যানেলের ভিডিওটি দেখুন।
How to Add Captions While Uploading & Editing Your Videos