আমি কোন ধরনের কন্টেন্ট মনিটাইজ করতে পারব?

আপনার ভিডিও এবং Shorts মনিটাইজেশনের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হওয়ার জন্য, YouTube চ্যানেল মনিটাইজেশন সংক্রান্ত নীতির মধ্যে অন্যতম হল কন্টেন্টটি অবশ্যই আসল হতে হবে এবং রিপিট হলে চলবে না। এছাড়াও, আপনার কন্টেন্টে থাকা সব ভিজ্যুয়াল এবং অডিও এলিমেন্ট ব্যবসায়িক কারণে ব্যবহার করার অধিকার আপনার কাছে যেন থাকে তা নিশ্চিত করুন।

আপনার তৈরি করা কন্টেন্টের জন্য নির্দেশিকা:

  • YouTube-এর কমিউনিটি নির্দেশিকা অনুসরণ করুন
  • আপনার ভিডিওর সব এলিমেন্ট নিজে তৈরি করুন। এখানে কিছু উদাহরণ দেওয়া হল:
    • দৈনিক ভ্লগ
    • হোম ভিডিও
    • কিছু নিজে করার (DIY) ভিডিও
    • টিউটোরিয়াল
    • আসল মিউজিক ভিডিও
    • আসল শর্ট ফিল্ম
    • রিমিক্স কন্টেন্ট আছে বা নেই এমন Shorts
  • আপনার তৈরি করা সব ভিজ্যুয়াল ব্যবসায়িক কারণে ব্যবহার করার অধিকার আপনার আছে কিনা সেটি দেখুন।
  • এটি মনে রাখবেন যে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপনদাতার-অনুকূল কন্টেন্টে বিজ্ঞাপন দেখানোর ব্যাপারে বেশি আগ্রহী হতে পারেন।

আপনি তৈরি করেননি এমন কন্টেন্টের জন্য নির্দেশিকা:

আপনি মনিটাইজেশনের সুবিধা না হারিয়ে ক্রিয়েটর মিউজিক থেকে ভিডিওতে ট্র্যাক যোগ করতে পারবেন। কিছু গানের ক্ষেত্রে আগে থেকেই লাইসেন্স নেওয়া যেতে পারে, যা ক্রিয়েটরদের মনিটাইজ হওয়া সম্পূর্ণ অর্থ নিজের কাছে রাখতে দেয়। অন্যান্য গান, ট্র্যাকের স্বত্ত্বাধিকারীর সাথে উপার্জন শেয়ার করার জন্য উপযুক্ত হতে পারে।
ন্যায্য ব্যবহার - YouTube-এ কপিরাইট
লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে, YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

এগুলি করলে কি আমি ভিডিও মনিটাইজ করতে পারব…?

আপনার কন্টেন্টের ধরন মনিটাইজ করা যায় কিনা এবং সেটি ব্যবসায়িক কারণে ব্যবহার করার অধিকার যে আপনার আছে, তার প্রমাণ দিতে হয় কিনা তা জানতে নিচে ক্লিক করুন।

আমি সব অডিও ও ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরি করেছি


ভিডিওর অধিকার আপনার কাছে থাকলেই আপনার তৈরি করা কন্টেন্ট আপনি মনিটাইজ করতে পারবেন।

আপনি কোনও মিউজিক লেবেলের সাথে চুক্তি করে থাকলে, সেটিতে উল্লিখিত সীমাবদ্ধতা বা শর্তাবলীর উপর নির্ভর করে সম্ভবত ভিডিও মনিটাইজ করতে পারবেন। আপনাকে হয়ত অ্যাটর্নির সাথে কথা বলতে হবে।

আমি নিজের কন্টেন্ট তৈরি করার জন্য অডিও বা ভিজ্যুয়াল এডিটিং সফ্টওয়্যার ব্যবহার করি

মনিটাইজ করা যায় এমন কন্টেন্ট তৈরি করতে অডিও বা ভিজ্যুয়াল এডিটিং সফ্টওয়্যার ব্যবহার করা যেতে পারে। লাইসেন্সের স্কোপ, সীমাবদ্ধতা ও ব্যবসায়িক অনুমতির উপর মনিটাইজেশন নির্ভর করবে। আপনি কোনও নমুনা বা লুপ ব্যবহার করে থাকলে, সেটি ব্যবসায়িক কারণে ব্যবহার করা যাবে বলে লাইসেন্সে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কিনা দেখুন। Shorts-এ কন্টেন্ট রিমিক্স করার জন্য, এইসব নির্দেশিকা অনুসরণ করুন।

আমি রয়্যালটি-ফ্রি বা Creative Commons লাইসেন্স ব্যবহার করি


ব্যবসায়িক কারণে ব্যবহার করা যাবে বলে লাইসেন্সের চুক্তিতে উল্লেখ করা থাকলে, আপনি রয়্যালটি-ফ্রি বা Creative Commons কন্টেন্ট মনিটাইজ করতে পারবেন। কখনও কখনও অধিকারের মালিক, ভিডিওতে ব্যবসায়িক কারণে কন্টেন্ট ব্যবহার করা হলে, কন্টেন্ট ক্রিয়েটরকে স্বীকৃতি দিতে হবে বলে দাবি করেন বা ব্যবহার করার লাইসেন্স কেনাকাটা করার প্রমাণ দিতে বলেন।

আপনার অধিকার সম্পর্কে বুঝতে কীভাবে লাইসেন্স পড়তে হয় তা জানুন।

অন্য কারও তৈরি করা অডিও বা ভিজ্যুয়াল ব্যবহার করার অনুমতি আমার আছে

আপনি সেই ধরনের কন্টেন্ট মনিটাইজ করতে পারেন, কিন্তু আপনার কাছে স্বত্ত্বাধিকারীর থেকে নেওয়া এমন স্পষ্টভাবে লিখিত অনুমতি থাকতে হবে, যাতে উল্লেখ করা আছে যে কন্টেন্ট যেকোনও সময় ব্যবসায়িক কারণে ব্যবহার করা যাবে।
আমি কোনও ভিডিও গেম খেলছি বা গেমের একটি ওয়াকথ্রু দেখাচ্ছি

কোনও ভিডিও গেম কন্টেন্ট মনিটাইজ করতে চাইলে, আপনার কাছে ব্যবসায়িক কারণে ব্যবহার করার অধিকার থাকতে হবে, যা ভিডিও গেম প্রকাশকের দেওয়া লাইসেন্সের মাধ্যমে পাওয়া যাবে। কিছু ভিডিও গেম প্রকাশক আপনাকে সব ভিডিও গেমের কন্টেন্ট ব্যবসায়িক কারণে ব্যবহার করার অনুমতি দিতে পারেন। তাদের লাইসেন্স সংক্রান্ত চুক্তিতে এই তথ্য কনফার্ম করা থাকতে পারে।

লাইসেন্স সংক্রান্ত অন্যান্য চুক্তিতে, দীর্ঘক্ষণ ধরে শুধু গেমপ্লে দেখানো হয়েছে এমন ভিডিওর জন্য প্রকাশক ব্যবসায়িক অধিকার নাও দিতে পারেন। লাইসেন্স সংক্রান্ত শর্তাবলীর ক্ষেত্রে, ধারাভাষ্যে নিম্নলিখিত বিষয় না থাকলে, ভিডিও গেমের ব্যবহার খুব কম করতে হবে:

  • নির্দেশমূলক/শিক্ষামূলক গুরুত্ব
  • শুধুমাত্র প্রদর্শিত অ্যাকশনের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে
ভিডিও গেম এবং সফ্টওয়্যার কন্টেন্ট সম্পর্কে আরও জানুন এবং আমাদের গেমিং ও মনিটাইজেশন সংক্রান্ত বিজ্ঞাপন দেখানোর অনুকূল নির্দেশিকা দেখুন।
কোনও সফ্টওয়্যার কীভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমি একটি টিউটোরিয়াল তৈরি করছি

আপনার তৈরি করা সফ্টওয়্যার ইউজার ইন্টারফেস কন্টেন্ট মনিটাইজ করা হতে পারে, কিন্তু সেটিও নির্ভর করে সফ্টওয়্যারের লাইসেন্সে ব্যবসায়িক কারণে ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে কিনা তার উপর।

কখনও কখনও আপনাকে প্রকাশকের সাথে চুক্তি করতে অথবা লাইসেন্সিং ফি দিয়েছেন এমন প্রমাণ দেখাতে হতে পারে। ধারাভাষ্যে নিম্নলিখিত বিষয় না থাকলে, সফ্টওয়্যার ইউজার ইন্টারফেসের ব্যবহার খুব কম করতে হবে:

  • নির্দেশমূলক/শিক্ষামূলক গুরুত্ব
  • শুধুমাত্র প্রদর্শিত অ্যাকশনের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে

ভিডিও গেম ও সফ্টওয়্যার কন্টেন্ট সম্পর্কে আরও জানুন।

আমি সর্বজনীন ডোমেনে আছে এমন কন্টেন্ট ব্যবহার করি
 

কোনও কন্টেন্ট সর্বজনীন ডোমেনে থাকার অর্থ হল যে সেটির কপিরাইটের মেয়াদ শেষ হয়ে গেছে বা বাজেয়াপ্ত করা হয়েছে অথবা সেটি আর প্রযোজ্য হয় না। আপনার ভিডিওর কন্টেন্ট সর্বজনীন ডোমেনে আছে তা প্রমাণ করতে পারলে, আপনি সেটি মনিটাইজ করতে পারবেন।

মনে রাখবেন: এটি লাইসেন্সের স্কোপ, সীমাবদ্ধতা বা ব্যবসায়িক কারণে ব্যবহারের অনুমতির উপর নির্ভর করে।

সর্বজনীন ডোমেনের উপযুক্ত হওয়ার মাপকাঠি অনেক কারণে আলাদা আলাদা হতে পারে।
সর্বজনীন ডোমেন সম্পর্কে আরও জানুন।
এটিতে একটি কভার গানের আসল রেকর্ডিং আছে, সেটি আমার করা

কিছু কভার গান মনিটাইজেশনের জন্য উপযুক্ত হতে পারে। উপযুক্ত হিসেবে বিবেচিত হতে, মিউজিক প্রকাশককে Content ID সিস্টেমের মাধ্যমে গানটি দাবি করতে হবে এবং মনিটাইজেশনের জন্য বেছে নিতে হবে।

গানটি দাবি করা না হলে, আপনি ভিডিও মনিটাইজ করতে পারবেন না। অধিকারের মালিককে আগেই স্পষ্টভাবে লিখিত অনুমতি দিতে হবে।

ইন্সট্রুমেন্টাল, ক্যারাওকে রেকর্ডিং বা শিল্পীর লাইভ কনসার্ট পারফর্ম্যান্সের মতো ব্যবসায়িক সাউন্ড রেকর্ডিংয়ের ব্যবহার মনিটাইজেশনের জন্য উপযুক্ত নয়।

মনিটাইজ করা যায় এমন কভার ভিডিও সম্পর্কে আরও জানুন।

আমি বিভিন্ন কনসার্ট, ইভেন্ট, শো ইত্যাদি নিজে রেকর্ড করে ব্যবহার করি

আপনি নিজে কিছু রেকর্ড করলেও, সাধারণত মূল কন্টেন্টের আসল স্রষ্টা বা লেখকের কাছে সেটি ব্যবসায়িক কারণে ব্যবহার করার অধিকার থাকে।

কোনও কনসার্ট বা শোয়ের পারফর্ম্যান্স রেকর্ড করে মনিটাইজ করতে চাইলে, আপনাকে স্বত্ত্বাধিকারীর থেকে স্পষ্টভাবে লিখিত অনুমতি নিতে হবে।

আমি টিভি, ডিভিডি বা সিডি থেকে রেকর্ড করেছি

আপনি নিজে কিছু রেকর্ড করলেও, মূল কন্টেন্টের স্রষ্টা বা লেখকের কাছে সেটি ব্যবসায়িক কারণে ব্যবহার করার অধিকার থাকতে পারে।

কোনও টিভি শো, ডিভিডি বা সিডির রেকর্ডিং মনিটাইজ করতে, আপনাকে রেকর্ড করা অডিও বা ভিজ্যুয়াল এলিমেন্টের স্বত্ত্বাধিকারীর থেকে লিখিত অনুমতি নিতে হবে।

আমার কেনা কন্টেন্ট আমি আপলোড করি

আপনি কোনও কন্টেন্ট কিনে থাকলেও, সাধারণত মূল কন্টেন্টের স্রষ্টা বা লেখকের কাছে সেটি ব্যবসায়িক কারণে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় অধিকাংশ অধিকার থাকে।

আপনার কাছে কোনও থার্ড-পার্টি কন্টেন্ট ব্যবসায়িক কারণে ব্যবহার করার জন্য অধিকার না থাকলে, সেটি আপনি কিনলেও মনিটাইজ করতে পারবেন না।

অনলাইনে খুঁজে পাওয়া কন্টেন্ট আমি আপলোড করি

আপনি কোনও চার্জ ছাড়াই অনলাইনে কন্টেন্ট খুঁজে পেতে পারেন। তবে সাধারণভাবে, কন্টেন্টের প্রকৃত ক্রিয়েটর ব্যবসায়িক কারণে ব্যবহার করার জন্য বেশিরভাগ অধিকার সংরক্ষণ করেন।

আপনি এমন কন্টেন্ট মনিটাইজ করতে চাইলে, তা ব্যবসায়িক কারণে ব্যবহার করার জন্য সব প্রয়োজনীয় অধিকার আপনার কাছে আছে কিনা দেখুন।

এটিতে YouTube অডিও লাইব্রেরির মিউজিক আছে

YouTube অডিও লাইব্রেরি থেকে নেওয়া মিউজিক আপনি মনিটাইজ করতে পারেন।

ন্যায্য ব্যবহারের অধীনে আমি থার্ড-পার্টি কন্টেন্ট ব্যবহার করেছি

ব্যবসায়িক কারণে ব্যবহারকে "ন্যায্য ব্যবহার" হিসেবে বিবেচনা করার সম্ভাবনা কম, কিন্তু ভিডিও মনিটাইজ করা এবং ন্যায্য ব্যবহারের সুবিধাকে কাজে লাগানো যেতে পারে। আরও তথ্য পেতে, YouTube-এ ন্যায্য ব্যবহার শীর্ষক নিবন্ধটি পড়ুন।

আরও সাহায্যের প্রয়োজন আছে?

আপনি কোন ধরনের কন্টেন্ট মনিটাইজ করতে পারবেন বা পারবেন না সে ব্যাপারে এখনও নিশ্চিত না হলে আমাদের বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত কন্টেন্টের নির্দেশিকা পড়ে দেখুন। YouTube-এ কপিরাইট কীভাবে কাজ করে সেই বিষয়ে আরও জানুন

এই পৃষ্ঠায় দেওয়া তথ্যগুলি কেবলমাত্র ব্যবহারকারীদের বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে জানানোর জন্য দেওয়া হয়েছে এবং এগুলি আইনি পরামর্শ হিসেবে গণ্য হবে না। শুধু উকিল বা আইনি উপদেষ্টার থেকে আপনার আইনি পরামর্শ নেওয়া উচিত।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
13922758683618023945
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
59
false
false
false
false