পরিবর্তনের প্রিভিউ দেখা ও পর্যালোচনা করা

YouTube Studio এডিটর ব্যবহার করার সময়, সেভ করার আগে আপনার করা সব পরিবর্তনের প্রিভিউ ভালো করে দেখে নেওয়া এবং তারপর ভিডিও দেখার পৃষ্ঠায় আপনার প্রকাশ করা ভিডিওটি খুঁটিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তন সেভ করা হয়ে গেলে, আপনি YouTube Studio এডিটর থেকে ভিডিও আর এডিট করার আগের, আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না।

আপনার এডিট করা ভিডিওর প্রিভিউ দেখা

সেভ করার আগে ভিডিও এডিটের প্রিভিউ দেখতে:

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
  3. যে ভিডিও এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।
  4. স্ক্রিনের বাঁদিকের মেনু থেকে, এডিটর বিকল্পে ক্লিক করুন।
  5. আপনি যা যা জিনিস এডিট করতে চান সেগুলি প্রয়োগ করুন।
  6. পরিবর্তন ভালো করে চেক করতে:
    • ট্রিম ও কাট করা অংশ চেক করতে, প্রিভিউ বিকল্পে ক্লিক করে এডিট করা ভিডিও ভালো করে চেক করুন।
    • অডিও চেক করতে, নতুন ট্র্যাক বেছে নেওয়ার পরে প্রিভিউ রিফ্রেশ হওয়ার জন্য অপেক্ষা করুন এবং 'চালান' বোতাম প্রেস করুন।
    • অস্পষ্ট করা অংশ চেক করতে, আপনি অস্পষ্টতা যোগ করার পরে প্রিভিউ রিফ্রেশ হওয়ার জন্য অপেক্ষা করুন এবং 'চালান' বোতামটি প্রেস করুন।
  7. পরিবর্তনের প্রিভিউ চেক করে আপনি সন্তুষ্ট হলে, সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
    • বাতিল করতে বা আবার শুরু করতে চাইলে, পরিবর্তন বাতিল করুন বিকল্পে ক্লিক করুন।
  8. সম্মতিসূচক বিবৃতিটি ভালোভাবে পড়ে নিয়ে “আমি সম্মতি জানাচ্ছি যে এই পরিবর্তনগুলি স্থায়ী” বিকল্পটি বেছে নিন।
  9. পরিবর্তন কনফার্ম করুন বিকল্পে ক্লিক করুন।

আপনি যদি YouTube Studio এডিটর ব্যবহার করে ভিডিও থেকে দাবি করা কন্টেন্ট সরিয়ে দেন, তাহলে প্রকাশ করার আগে আপনার পরিবর্তন ভালো করে চেক করে নেওয়ার জন্য এগুলি করতে পারেন:

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
  3. 'ফিল্টার বার এবং তারপর কপিরাইট' বিকল্পে ক্লিক করুন।
  4. যে ভিডিওর উপর দাবি করা হয়েছে, সেটি খুঁজুন।
  5. বিধিনিষেধ কলামে, কপিরাইট বিকল্পের উপরে মাউস নিয়ে যান।
  6. বিবরণ দেখুন বিকল্পে ক্লিক করুন।
  7. ব্যবহৃত কন্টেন্ট বিভাগের মধ্যে, প্রাসঙ্গিক দাবি খুঁজে নিয়ে অ্যাকশন নিন এবং তারপর ট্রিম করে সেগমেন্ট বাদ দিন, গান পরিবর্তন করুন অথবা গান মুছে দিন
  8. আপনি যা যা জিনিস এডিট করতে চান সেগুলি প্রয়োগ করুন।
  9. পরিবর্তন ভালো করে চেক করতে:
    • আপনি গান মুছে দিন বিকল্প বেছে নিলে, পরিবর্তন বেছে নেওয়ার পরে প্রিভিউ টগল করে নতুন প্রিভিউ তৈরি হওয়ার জন্য অপেক্ষা করুন এবং তা ভালো করে চেক করুন।
    • আপনি গান পরিবর্তন করুন বিকল্প বেছে নিলে, পরিবর্তন করার পরে প্রিভিউ তৈরি হওয়ার জন্য অপেক্ষা করুন এবং ভিডিওর নিচে 'চালান' বোতামটি প্রেস করুন।
    • আপনি সেগমেন্ট বাদ দিন বিকল্প বেছে নিলে, পরিবর্তন বেছে নেওয়ার পরে প্রিভিউ টগল করে নতুন প্রিভিউ তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং তা ভালো করে চেক করুন।
  10. পরিবর্তনের প্রিভিউ চেক করে আপনি সন্তুষ্ট হলে, সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
    • বাতিল করতে বা আবার শুরু করতে চাইলে, পরিবর্তন বাতিল করুন বিকল্পে ক্লিক করুন।
  11. সম্মতিসূচক বিবৃতিটি ভালোভাবে পড়ে নিয়ে “আমি সম্মতি জানাচ্ছি যে এই পরিবর্তনগুলি স্থায়ী” বিকল্পটি বেছে নিন।
  12. পরিবর্তন কনফার্ম করুন বিকল্পে ক্লিক করুন।

মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও সহ ভিডিও এডিট করার পরে পরিবর্তন চেক করা

যেসব ভিডিওতে মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও ট্র্যাক রয়েছে, সেগুলির ক্ষেত্রে YouTube Studio এডিটরে বর্তমানে দ্বিতীয় ভাষার ট্র্যাকের প্রিভিউ দেখার বিকল্প নেই। আপনি শুধু প্রাথমিক অডিও ট্র্যাক সহ ভিডিওর প্রিভিউ দেখতে পারবেন। আপনি ম্যানুয়ালি আপলোড করা মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও ট্র্যাক সহ কোনও ভিডিও এডিট করলে, আমরা ম্যানুয়ালি আপলোড করা সব সেকেন্ডারি অডিও ট্র্যাকের ক্ষেত্রে একই এডিট প্রয়োগ করব। আপনার এডিট সেভ ও প্রকাশ করা হয়ে গেলে এবং সেকেন্ডারি ট্র্যাকের প্রসেসিং সম্পূর্ণ হওয়ার পর, আমরা আপনাকে ভিডিও দেখার পৃষ্ঠায় সেকেন্ডারি ট্র্যাক ভালো করে চেক করে নিতে বিশেষভাবে সাজেস্ট করি।

নতুন প্রসেস করা মাল্টি-ল্যাঙ্গুয়েজ ট্র্যাক আপনার প্রত্যাশা পূরণ না করলে, নতুন ভিডিওর সাথে আরও ভালোভাবে ম্যাচ করার জন্য, আপনি ম্যানুয়ালি এডিট করা ট্র্যাক দিয়ে তা পরিবর্তন করতে পারেন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6016487783034104292
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
59
false
false
false
false