আপনি YouTube ভয়েস সার্চের মতো Google পরিষেবার সাথে ইন্টার্যাক্ট করলে, আপনাকে যথাযথ উত্তর দেওয়ার জন্য Google নিজের অডিও শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে আপনার অডিও প্রসেস করে। যেমন, আপনি ভয়েস ব্যবহার করে ভিডিও সার্চ করার জন্য YouTube-এর সার্চ বারে মাইক্রোফোন আইকন টাচ করলে, Google-এর অডিও শনাক্তকরণ প্রযুক্তি আপনি যা বলেন সেটি শব্দ ও শব্দগুচ্ছে পরিবর্তন করে এবং আপনাকে সবচেয়ে প্রাসঙ্গিক ফলাফল দেখানোর জন্য YouTube সেগুলিকে ইন্ডেক্সে খোঁজে।
আপনাকে আরও ভালো সাজেশন দেওয়া, আপনি কতদূর দেখেছেন তা মনে করানো ও আরও অনেক কিছুর জন্য YouTube ইতিহাস আপনার দেখা YouTube ভিডিও এবং YouTube-এ করা সার্চ সেভ করে রাখে।
ঐচ্ছিক YouTube অডিও রেকর্ডিং সেটিংস আপনাকে YouTube ভয়েস সার্চের সাথে ইন্টার্যাক্ট করার সময় আপনি যা বলেন তা অডিও রেকর্ডিং হিসেবে YouTube ইতিহাসে সেভ করার সুযোগ দেয়। আপনি চালু না করা পর্যন্ত অডিও রেকর্ডিং সেটিংস বন্ধ করা থাকে।
আপনি যেকোনও ডিভাইসে সাইন-ইন করে ভয়েস সার্চ করলেই এই সেটিংসের প্রভাব পড়ে, যেমন আপনার ফোন বা টিভিতে YouTube অ্যাপ বা ব্রাউজারে YouTube ওয়েবসাইট।
অডিও রেকর্ডিং কীভাবে ব্যবহার করা হয়
অডিও শনাক্তকরণ প্রযুক্তি এবং YouTube ভয়েস সার্চের মতো যেসব Google পরিষেবা এই প্রযুক্তি ব্যবহার করে সেগুলিকে আরও ডেভেলপ ও উন্নত করতে Google এই সেটিংসের মাধ্যমে সেভ করা অডিও ব্যবহার করে।
কিছু অডিও প্রযুক্তি উন্নত করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত পর্যালোচনাকারীরা অডিওর নমুনা বিশ্লেষণ করেন। এটি শুনে ট্রান্সক্রাইব ও অ্যানোটেট করা হয়, যাতে অডিও আরও ভালোভাবে বোঝা যায়। যেমন, কোলাহলপূর্ণ পরিবেশে বা বিশেষ কোনও ভাষায় বলা কথা বোঝার কাজে এটি সাহায্য করে। এই প্রসেসের অংশ হিসেবে আপনার গোপনীয়তা রক্ষা করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। যেমন, পর্যালোচনাকারীরা অডিও যখন পর্যালোচনা করেন তখন আপনার অ্যাকাউন্টের থেকে সেটি আলাদা করে দেওয়া হয়।
এই প্রসেসের সাহায্যে পরিষেবার সাথে ইন্টার্যাক্ট করার সময় লোকজন কী বলছেন সেটি আরও ভালোভাবে বোঝা যায়। যেমন, Google ডেটা-সমৃদ্ধ ভাষার ট্রান্সক্রাইব করা অডিওতে একটি মডেলকে ট্রেনিং দিয়ে কম ডেটা আছে এমন ভাষার জন্য অটোমেটিক স্পিচ রিকগনিশন ফিচার উন্নত করেছে। এর ফলে, একাধিক ভাষায় রিয়েল-টাইমে স্পিচ রিকগনিশনে Google-এর সুবিধা হয়।
অডিও রেকর্ডিং সেটিংস চালু থাকলে
YouTube অডিও রেকর্ডিং সেটিংস চালু করা থাকলে এবং আপনি YouTube অ্যাকাউন্ট থেকে ভয়েস সার্চ অ্যাক্টিভেট করলে, Google আপনার YouTube ইতিহাস সহ অডিও রেকর্ডিং Google অ্যাকাউন্টে সেভ করবে।
আপনার ডিভাইস ভুল করে অ্যাক্টিভেশন শনাক্ত করলে অডিও সেভ করা হতে পারে। আমরা সিস্টেমকে উন্নত করে অযাচিত অ্যাক্টিভেশন যাতে কম হয় সেই জন্য সবসময় চেষ্টা করছি।
আপনি ইন্টারনেট কানেকশন ছাড়া ডিভাইস ব্যবহার করলে, আবার অনলাইন হওয়ার পরে আপনার Google অ্যাকাউন্টে অডিও সেভ করা হতে পারে।
অডিও রেকর্ডিং সেটিংস বন্ধ থাকলে
আপনি সেভ করা বন্ধ করা দিলে এবং YouTube থেকে ভয়েস সার্চ অ্যাক্টিভেট করলে, Google আর আপনার YouTube ইতিহাস সহ অডিও রেকর্ডিং Google অ্যাকাউন্টে সেভ করবে না। আপনি Google পরিষেবার সাথে কথা বললে আপনাকে উত্তর দেওয়ার জন্য Google অডিও প্রসেস করা চালিয়ে যাবে।
এই সেটিংস দ্বারা Google Search এবং Assistant-এর মতো অন্যান্য Google পরিষেবার মাধ্যমে সেভ বা ম্যানেজ করা অডিও প্রভাবিত হয় না। আপনি Google Search ও Assistant ব্যবহার করেও ভয়েসের মাধ্যমে YouTube ভিডিও সার্চ করতে পারবেন। activity.google.com-এ আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি বিকল্পে Google Search, Assistant এবং Maps-এর অডিও সেভ করা হবে কিনা তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
এই সেটিংস দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন অন্যান্য মেশিন লার্নিং প্রসেস ফেডারেটেড লার্নিং বা এফিমেরাল লার্নিং সহ অডিও শনাক্তকরণ প্রযুক্তির উন্নতি করতে ব্যবহার করা হতে পারে। যেমন:
- 'Gboard-এর উন্নতি করুন' সেটিংস চালু থাকলে, ফেডারেটেড লার্নিং ব্যবহার করে Gboard আপনার ডিভাইসে অডিও সেভ ও প্রসেস করতে পারে। এর ফলে আপনি যা বলছেন সেটি Google সার্ভারে না পাঠিয়েও সকলের জন্য স্পিচ রিকগনিশনের উন্নতি করা যায়।
- Google সেটির অডিও শনাক্তকরণ প্রযুক্তির উন্নতি করতে, এফিমেরাল লার্নিং ব্যবহার করে অডিও রিয়েল-টাইম প্রসেস ও বিশ্লেষণ করতে পারে। এটি করার জন্য আপনার YouTube ইতিহাসে অডিও সেভ করতে হয় না। yt.be/speechlearningmodels থেকে আরও জানুন
অডিও রেকর্ডিং কীভাবে ম্যানেজ করতে হয়
activity.google.com থেকে আপনি YouTube ইতিহাসে সেভ করা, অডিও ম্যানেজ করার একাধিক বিকল্প পাবেন, যেমন:
- YouTube ইতিহাস সেটিংস থেকে যেকোনও সময় অডিও রেকর্ডিং সেটিং চালু বা বন্ধ করে দিন
- আপনার অডিও শুনুন
- অটোমেটিক মুছে দেওয়ার বিকল্প বেছে নিন অথবা ম্যানুয়ালি অডিও মুছুন। ডেভেলপ ও উন্নত করার কাজে অডিও আর দরকার না হলে, Google আরও শীঘ্র তা মুছে ফেলতে পারে। যেমন, কিছু ভাষার জন্য সময়ের সাথে অডিওর প্রয়োজনীয়তা কমে যেতে পারে
- takeout.google.com থেকে আপনার অডিও ডাউনলোড করুন
policies.google.com থেকে Google অন্যান্য যেসব ডেটা যে কারণে সেভ করে এবং আমাদের পরিষেবা উন্নত করতে সেই ডেটা কীভাবে ব্যবহার করে সেগুলি সম্পর্কে জানুন। কীভাবে প্রযুক্তি আপনার তথ্য নিরাপদে রাখে এবং আমাদের সব পরিষেবা জুড়ে বিভিন্ন নিয়ন্ত্রণ আপনাকে তথ্যের গোপনীয়তা ম্যানেজ করতে সাহায্য করে, সেই বিষয়ে তথ্য এখানে অন্তর্ভুক্ত রয়েছে।