Jewels কী?
Jewels হল ভার্চুয়াল আইটেম যা আপনি YouTube মোবাইল অ্যাপ থেকে গিফ্ট ও হাইপ রিডিম করার জন্য কিনতে ও ব্যবহার করতে পারবেন।
Jewels কেনা
Android, iPhone ও iPad-এ YouTube মোবাইল অ্যাপ থেকে Jewels কেনা যায়। লাইভ স্ট্রিমে কোনও ভার্চুয়াল আইটেম পাঠানোর জন্য উপযুক্ত ভিডিওতে সেই আইটেমটি পাঠাতে প্রয়োজনীয় Jewels কেনার ব্যাপারে আপনাকে প্রম্পট করা হবে। Jewels কিনতে, আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং আপনাকে এমন কোনও লোকেশনে থাকতে হবে যেখানে এটি উপলভ্য।
Jewels-এর জন্য কেনাকাটা ও পরিমাণের সীমা
নিম্নলিখিত সীমা মেনে লাইভ স্ট্রিমে আপনি যতবার খুশি Jewels কিনতে পারেন। তবে, আপনার অ্যাকাউন্ট মুছে দেওয়া হলে অথবা বন্ধ করে দেওয়া হলে, আপনার অ্যাকাউন্টে উপলভ্য Jewels অবৈধ হয়ে যাবে এবং আপনি তা নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন না।
আপনার দেশ/অঞ্চলের উপর নির্ভর করে, দৈনিক ও সাপ্তাহিক কেনাকাটার সীমাতে পার্থক্য হতে পারে। সাধারণত আপনি নিম্নলিখিত আইটেমগুলির জন্য একত্রে প্রতি দিন সর্বাধিক $৫০০ এবং প্রতি সপ্তাহে সর্বাধিক $২০০০ মার্কিন ডলার (অথবা আপনার দেশের মুদ্রায় সমতুল্য অর্থের পরিমাণ) খরচ করতে পারবেন:
- Jewels (যেকোনও সময় আপনার কাছে সর্বাধিক ৩০০০০ উপলভ্য Jewels থাকতে পারে)
- Super Chats
- Super Stickers
- Super Thanks
আমাদের পরিষেবার শর্তাবলীতে যেমনটি উল্লেখ করা হয়েছে, আমরা মাঝে মধ্যে Jewels প্রোগ্রামের বিভিন্ন দিক পরিবর্তন বা সংশোধন করতে পারি; এর মধ্যে বান্ডেল সাইজ, দাম, উপলভ্য গিফ্ট এবং নির্দিষ্ট কোনও গিফ্ট পাঠানো বা হাইপ করার জন্য প্রয়োজনীয় Jewels-এর সংখ্যা অন্তর্ভুক্ত থাকতে পারে।
মেয়াদ শেষ হওয়ার তারিখ সহ Jewels
বোনাস Jewels-এর মেয়াদ শেষ হয়ে যেতে পারে। মেয়াদ শেষ হওয়ার তারিখ সহ কোনও Jewels থাকলে, সবচেয়ে কাছাকাছি মেয়াদ শেষ হওয়ার তারিখ সহ Jewels প্রথমে ব্যবহার করা হয়। মেয়াদ শেষ হওয়ার তারিখ সহ সব Jewels ব্যবহার করা হয়ে গেলে, মেয়াদ শেষ হওয়ার তারিখ না থাকা সবচেয়ে পুরনো Jewels ব্যবহার করা হয়।
আপনি এখানে কেনাকাটার ইতিহাস ও ব্যবহার না করা Jewels-এর পরিমাণ দেখতে পাবেন।
Jewels-এর জন্য রিফান্ড
Jewels রিফান্ড করা যায় না। Jewels প্রোগ্রামে পরিবর্তন বা সেটি বন্ধ করে দেওয়ার কারণে আপনার কাছে উপলভ্য Jewels-এর উপর বিশেষ প্রভাব পড়লে, আমাদের সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন। Jewels বা গিফ্ট নিয়ে সমস্যা হলে অথবা পেমেন্ট সম্পর্কে কোনও প্রশ্ন থাকলে, আপনি সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারেন।
আরও তথ্যের জন্য আপনি YouTube-এর রিফান্ড সংক্রান্ত নীতি দেখতে পারেন। আপনি Android-এর মাধ্যমে সাইন-আপ করে থাকলে, সাহায্য পেতে Google Play সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন। আপনি Apple-এর মাধ্যমে সাইন-আপ করে থাকলে, সাহায্য পেতে Apple সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।
Jewels-এর উপলভ্যতা ও অতিরিক্ত নীতি
Jewels প্রোগ্রাম সংক্রান্ত প্রয়োজনীয়তা
YouTube-এর পরিষেবার শর্তাবলী অনুযায়ী সব প্রযোজ্য আইন ভালোভাবে বোঝা ও মেনে চলার ব্যাপারে আপনি দায়বদ্ধ। এর মধ্যে, আপনি Jewels কিনতে পারবেন কিনা সেই বিষয়টিও রয়েছে। Jewels কিনতে, পেতে বা ব্যবহার করতে হলে আপনার একটি অ্যাক্টিভ Google অ্যাকাউন্ট থাকতে হবে। ক্রিয়েটরদের তৈরি কন্টেন্টের প্রশংসা করা এবং YouTube প্ল্যাটফর্মের কমিউনিটি অভিজ্ঞতা উন্নত করার একটি ক্ষুদ্র উপায় হিসেবে Jewels প্রোগ্রাম তৈরি করা হয়েছে। ক্রিয়েটরদের অর্থ পাঠানো বা পেমেন্ট করার জন্য এটি তৈরি হয়নি এবং সেই কারণে এটির ব্যবহার নিষিদ্ধ। আমরা যদি নিজস্ব বিবেচনার ভিত্তিতে নির্ধারণ করি যে আপনি সেই উদ্দেশ্য পূরণের জন্য এটি ব্যবহার করছেন, তাহলে এই প্রোগ্রাম আপনাকে আর ব্যবহার করতে নাও দেওয়া হতে পারে।
ক্রিয়েটরদের সাথে আমাদের চুক্তি অনুযায়ী উপার্জনের নির্দিষ্ট অংশ আমরা তাদের সাথে শেয়ার করতে পারি, এটি Google ও উপযুক্ত ক্রিয়েটরের মধ্যে একটি ব্যবসায়িক বন্দোবস্ত।
প্রোমোশনাল Jewels ও ব্যবহার
বিশেষ প্রোমোশনের অংশ হিসেবে আপনি বোনাস Jewels পেতে পারেন। বোনাস Jewels পাওয়ার বিষয়টি ভার্চুয়াল আইটেম নীতি, YouTube-এর পেড পরিষেবার শর্তাবলী এবং প্রোমোশনের যেকোনও অতিরিক্ত শর্তাবলীর উপর নির্ভর করে।
Jewels পরিচালিত গিফ্ট
গিফ্ট হল এক ধরনের ভার্চুয়াল আইটেম, যেটির সাহায্যে আপনি নিজেকে মেলে ধরতে, প্রশংসা করতে এবং পছন্দের ক্রিয়েটরের সাথে রিয়েল-টাইমে কানেক্ট করতে পারেন। আপনি গিফ্ট পাঠালে, লাইভ স্ট্রিমের উপর ওভারলে হিসেবে সেটি দেখানো হয়। এর ফলে, আপনি পছন্দের ক্রিয়েটরের কন্টেন্টের সাথে সরাসরি ইন্ট্যার্যাক্ট করতে পারেন এবং একসাথে মজাদার মুহূর্ত সৃষ্টি করার সুযোগ পান।
আপনি কোনও গিফ্ট পাঠালে, আপনার ব্যবহারকারীর নাম এবং প্রোফাইল ফটো লাইভ স্ট্রিমে সবাইকে দেখানো হতে পারে, এর মধ্যে লাইভ চ্যাট ও লাইভ স্ট্রিমের পিন করা স্পেসও অন্তর্ভুক্ত।
গিফ্ট পাঠানোর জন্য Jewels ব্যবহার করা
- YouTube মোবাইল অ্যাপ থেকে ভার্টিক্যাল বা হরাইজন্টাল লাইভ স্ট্রিম খুলুন।
- YouTube অ্যাপে লাইভ স্ট্রিম বা Shorts ব্রাউজ করার সময় আপনি ভার্টিক্যাল ফর্ম্যাটে লাইভ স্ট্রিম দেখতে পেতে পারেন। অর্থাৎ, ফিল্ম রেকর্ড করার সময় এটির দৈর্ঘ্য প্রস্থের তুলনায় বেশি হয়। এই লাইভ স্ট্রিমের কোনওটি দেখতে পেলে, আপনি সেটির উপরে ট্যাপ করে ভার্টিক্যাল লাইভ ফিডে প্রবেশ করতে পারবেন।
- এছাড়াও, আপনি কোনও Short-এ গিয়ে পজ করুন এবং লাইভ বোতামে ট্যাপ করে ভার্টিক্যাল লাইভ ফিডে প্রবেশ করতে পারবেন।
- ভার্টিক্যাল বা হরাইজন্টাল ফর্ম্যাটে লাইভ স্ট্রিমের নিচে থাকা গিফ্ট আইকনটি বেছে নিন। মনে রাখবেন যে ক্রিয়েটর তার লাইভ স্ট্রিমে গিফ্ট চালু করলে তবেই গিফ্ট আইকন দেখানো হবে।
- গিফ্ট ব্রাউজ করে আপনি যে গিফ্ট পাঠাতে চান সেটি বেছে নিন।
- আপনার কাছে পর্যাপ্ত Jewels থাকলে, আপনার বেছে নেওয়া গিফ্ট ক্রিয়েটরের লাইভ স্ট্রিমে দেখানো হয়।
- গিফ্ট কেনার সময় আপনার কাছে পর্যাপ্ত Jewels না থাকলে, আপনাকে Jewels-এর বান্ডেল কিনতে প্রম্পট করা হবে।
- Jewels-এর বান্ডেল বেছে নিয়ে চেক-আউট করতে যান। চেক-আউট করা হয়ে গেলে, ক্রিয়েটরের লাইভ স্ট্রিমে যে গিফ্ট পাঠাতে চান সেটি বেছে নিন।
-
ডিফল্ট Jewels বান্ডেল সবচেয়ে সস্তা বান্ডেল হওয়া উচিত, যা এই গিফ্ট পাঠানোর জন্য দর্শককে যথেষ্ট পরিমাণে Jewels যোগ করার সুবিধা দেবে।
-
যেমন: কোনও ব্যবহারকারী এমন একটি গিফ্ট রিডিম করার চেষ্টা করলেন, যার দাম ১০০০ Jewels কিন্তু ব্যবহারকারী কাছে মাত্র ৫০০ Jewels রয়েছে। সিস্টেমে ডিফল্ট বান্ডেলের দাম "$৯.৯৯-এর জন্য ৭০০" হওয়া উচিত, যাতে তা (১০০০-৫০০) = ৫০০ Jewels-এর যে পার্থক্য হয়েছে তা কভার করতে পারে।
-
আপনি এখানে কেনাকাটার ইতিহাস ও ব্যবহার না করা Jewels-এর পরিমাণ দেখতে পাবেন।
উপযুক্ত লাইভ স্ট্রিম
যেসব উপযুক্ত ক্রিয়েটররা চ্যানেলে গিফ্ট চালু করেছেন, তাদের ভার্টিক্যাল ও হরাইজন্টাল লাইভ স্ট্রিমে গিফ্ট উপলভ্য। কোনও ভার্টিক্যাল বা হরাইজন্টাল লাইভ স্ট্রিম চলাকালীন আপনি গিফ্টের আইকন দেখতে পেলে, সেই স্ট্রিম গিফ্টের জন্য উপযুক্ত।
Jewels ও গিফ্টের উপলভ্যতা
এইসব দেশ ও অঞ্চলের দর্শকরা Jewels কিনতে ও গিফ্ট পাঠাতে পারবেন:
|
|
Jewels পরিচালিত হাইপ
উপযুক্ত দেশে বসবাসকারী দর্শকরা এখন তাদের প্রিয় ক্রিয়েটরের ভিডিও Jewels দিয়ে হাইপ করতে পারবেন। Jewels দিয়ে করে হাইপ করলে, দর্শকরা প্রতি সপ্তাহে ৩ বার হাইপ করার সীমা অতিক্রম করতে পারেন এবং ভিডিওটি হাইপ লিডারবোর্ডে স্থান পাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে।
Jewels দিয়ে কীভাবে হাইপ করতে হয়
- আপনি যে ভিডিও হাইপ করতে চান সেটিতে লাইক করুন
বিকল্পে ট্যাপ করুন।
- হাইপ করুন বিকল্পে ট্যাপ করুন।
- Jewels দিয়ে হাইপ করতে একটি বোতাম বেছে নিন।
- হাইপ করার সময় আপনার কাছে পর্যাপ্ত Jewels না থাকলে, আপনাকে Jewels-এর বান্ডেল কেনার জন্য প্রম্পট করা হবে। Jewels-এর বান্ডেল বেছে নিয়ে চেক-আউট করতে এগিয়ে যান।
- যেমন: কোনও ব্যবহারকারী এমন একটি হাইপ রিডিম করার চেষ্টা করলেন, যার দাম ৪৫টি Jewels কিন্তু ব্যবহারকারীর কাছে মাত্র ৫টি Jewels রয়েছে। ব্যবহারকারী ৫০টি Jewels-এর বান্ডেল কিনে একবার হাইপ করতে পারবেন। কেনাকাটার পরে, ভিডিও হাইপ করা হয় এবং ব্যবহারকারীর কাছে ১০টি Jewels ব্যালেন্স অবশিষ্ট থাকে।
Jewels দিয়ে হাইপ করুন সংক্রান্ত উপলভ্যতা
এইসব দেশের দর্শকরা Jewels দিয়ে হাইপ করতে পারবেন: ব্রাজিল, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান।
লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।