লাইভ স্ট্রিম সম্পর্কে আরও জানা

লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনি YouTube-এ অন্যদের ব্রডকাস্ট করা মিডিয়া রিয়েল টাইমে দেখতে পারবেন। প্রিমিয়ারের মাধ্যমে আপনি ক্রিয়েটর ও তাদের কমিউনিটির সাথে নতুন ভিডিও দেখতে পারবেন। লাইভ স্ট্রিমে কীভাবে যোগ দেবেন তা জানুন

লাইভ স্ট্রিম সম্পর্কে

লাইভ স্ট্রিমে যোগ দেওয়ার পরে, আপনি এগুলি করতে পারবেন:

  • চ্যাটে মেসেজ পাঠানো
  • প্রতিক্রিয়া পাঠানো
  • Super Chats অথবা Super Stickers কেনা
  • চ্যানেল মেম্বারশিপ কেনা
  • আরও লাইভ স্ট্রিম দেখতে উপরের দিকে সোয়াইপ করা

শিডিউল করা লাইভ স্ট্রিম, প্রিমিয়ার এবং অনুভূমিক লাইভ স্ট্রিম Shorts-এ দেখা যায় না।

আমি কি লাইভ স্ট্রিমের রিপ্লে দেখতে পারব?

লাইভ স্ট্রিম শেষ হয়ে যাওয়ার পরে, কোনও চ্যানেল সেটির হাইলাইট বা স্ট্রিমের রিপ্লে চ্যানেলে পোস্ট করতে পারে। হাইলাইট ও রিপ্লে চ্যানেলে ভিডিও হিসেবে দেখানো হয়।

লাইভ চ্যাট কী?

লাইভ স্ট্রিম বা প্রিমিয়ার দেখার সময় লাইভ চ্যাটে মেসেজ লিখে অন্য মানুষের সাথে জুড়ে থাকতে পারবেন।

  • লাইভ চ্যাট ফিচার শুধু YouTube-এর ভিডিও দেখার পৃষ্ঠায় উপলভ্য, এম্বেড করা প্লেয়ারে নয়।
  • YouTube-এর কমিউনিটি নির্দেশিকা এবং লাইভ স্ট্রিমে নিরাপদ থাকার নির্দেশিকা মেনে চলতে ভুলবেন না।
  • কোনও লাইভ স্ট্রিম বা প্রিমিয়ার চলাকালীন, আপনি সর্বাধিক ১১টি মেসেজ পাঠাতে পারবেন এবং মেসেজগুলি ৩০ সেকেন্ড অন্তর পাঠানো যাবে। প্রতিটি মেসেজ সর্বাধিক ২০০ অক্ষর লেখা যাবে।
  • লাইভ চ্যাটে বিশেষ অক্ষর, URL অথবা HTML ট্যাগ ব্যবহার করা যাবে না।
  • কিছু লাইভ চ্যাট, Super Chat বা Super Stickers পাঠানোর মাধ্যমে ক্রিয়েটরদের সাহায্য করার সুযোগ দেয়। কেনা হয়ে গেলে, লাইভ স্ট্রিম বা প্রিমিয়ার চলাকালীন Super Chat এবং Super Stickers আপনাকে উজ্জ্বল রঙের, পিন করা চ্যাট মেসেজ এবং স্ট্রিকার পোস্ট করতে সাহায্য করবে।

AI-জেনারেটেড সারসংক্ষেপ কী?

লাইভ স্ট্রিমে যোগ দেওয়া নতুন দর্শকরা চ্যাটের একটি AI-জেনারেটেড সারসংক্ষেপ দেখতে পেতে পারেন। চ্যাটের AI-জেনারেটেড সারসংক্ষেপ সব লাইভ স্ট্রিমে দেখা যাবে না। বর্তমান লাইভ চ্যাটের মধ্যে হওয়া পাবলিক কথোপকথন ব্যবহার করে চ্যাটের সারসংক্ষেপ তৈরি করা হয়েছে।

মনে রাখবেন:

  • চ্যাট শুধু সাবস্ক্রাইবারদের মধ্যে সীমাবদ্ধ থাকলে, লাইভ চ্যাটের সব ফিচার হয়ত আপনি অ্যাক্সেস করতে পারবেন না।
  • AI-জেনারেটেড সারসংক্ষেপ বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এতে ভুল, আপত্তিকর বা অনুপযুক্ত তথ্য দেখানো হতে পারে যা Google-এর বা চ্যানেলের দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয়। দর্শকরা পছন্দ বা অপছন্দের আইকনে ক্লিক করে মতামত জানাতে এবং চাইলে তাদের অতিরিক্ত মতামতও শেয়ার করতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
15942004683711651958
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
59
false
false
false
false