লাইভ চ্যাটের ব্যাপারে জানা

লাইভ স্ট্রিম এবং প্রিমিয়ার চলাকালীন, লাইভ চ্যাট আপনার দর্শকদের সাথে রিয়েল টাইম ইন্টার‍্যাকশন করতে আপনাকে সাহায্য করে। লাইভ স্ট্রিম শেষ হওয়ার পরে সেটি আর্কাইভ করা থাকবে যাতে দর্শকরা লাইভ চ্যাট সহ লাইভ স্ট্রিম দেখতে পান। আপনার লাইভ চ্যাট কীভাবে ব্যবহার অথবা মডারেট করবেন তা জানুন।

লাইভ চ্যাট সম্পর্কে

আপনার চ্যানেলের লাইভ স্ট্রিমের দর্শক বাচ্চাদের জন্য তৈরি করা হিসেবে সেট করা না থাকলে, ডিফল্ট হিসেবে লাইভ চ্যাটের সুবিধা চালু থাকে। দর্শকরা যেকোনও সময় লাইভ চ্যাটের দুটি ভিউয়ের মধ্যে থেকে একটি বেছে নিতে পারবেন।

  • টপ চ্যাট: এই ভিউতে সম্ভাব্য স্প্যাম মেসেজ ফিল্টার করে দেখানো হয়, যার ফলে চ্যাট সহজে পড়া যায় এবং সেটি আরও উপযোগী হয়ে ওঠে।
  • লাইভ চ্যাট: এই ভিউতে মেসেজ ফিল্টার করে দেখানো হয় না। সব চ্যাট মেসেজ এখানে পোস্ট হওয়ার সাথে সাথেই দেখানো হয়।

ভিডিও এডিটরে এডিট করা লাইভ স্ট্রিমে চ্যাট রিপ্লে করার সুবিধা পাওয়া যায় না। এটি প্রয়োগ করা সমস্ত ধরনের এডিট ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য।

টপ চ্যাট কী?

টপ চ্যাট থেকে দর্শকরা কী দেখতে এবং কিসের সাথে ইন্টার‍্যাক্ট করতে পছন্দ করেন সেগুলি জানা যায়। টপ চ্যাটে কী দেখানো হবে তা চ্যাট টেক্সট, হ্যান্ডেল টেক্সট, চ্যানেল নামের টেক্সট, অবতার ও ভিডিও সহ অন্যান্য সংকেতের উপর নির্ভর করে।

কোনও কন্টেন্ট দর্শকরা দেখতে বা ইন্টার‍্যাক্ট করতে পছন্দ করবেন না বলে YouTube শনাক্ত করলে সেটি টপ চ্যাটে দেখানো হয় না। টপ চ্যাটে দেখানো হয় না এমন কন্টেন্টের মধ্যে সম্ভাব্য অনুপযুক্ত কমেন্ট, স্প্যাম বা ছদ্মবেশীতা পড়ে। চ্যাট টেক্সট, মন্তব্যকারীর চ্যানেল নামের টেক্সট বা হ্যান্ডেল টেক্সট, অবতার ও চ্যানেল মডারেশন সেটিংস সহ আরও অনেক সংকেতের উপর নির্ভর করে এগুলি শনাক্ত করা হয়।

লাইভ পোল কীভাবে কাজ করে?

চ্যানেলের মালিক তার স্ট্রিম ও প্রিমিয়ার চলাকালীন লাইভ পোল তৈরি ও ম্যানেজ করতে পারবেন। কোনও ব্যবহারকারী ভোট দেওয়ার পর সেটি আর পরিবর্তন করতে পারবেন না। লাইভ পোল শুধু:

  • লাইভ স্ট্রিম বা প্রিমিয়ার চলাকালীন ব্যবহার করা যায়
  • এতে দুটি থেকে চারটি বিকল্প রাখা যায়
  • লাইভ দেখা যায়
    • মনে রাখবেন: লাইভ চ্যাট রিপ্লেতে লাইভ পোল দেখা যায় না।
  • ২৪ ঘণ্টা পর্যন্ত উপলভ্য থাকে

লাইভ পোল স্টিকার

লাইভ পোল স্টিকারে আপনি টেক্সট প্রম্পট ব্যবহার করে অনন্য, কাস্টম স্টিকার তৈরি করতে পারবেন। লাইভ পোল স্টিকার সহজে ছোট বড় করা এবং সরানো যায়।

মোবাইল অ্যাপে স্ট্রিম করার সময় লাইভ পোল স্টিকার যোগ করতে:

  1. ' এবং তারপর পোল' বিকল্পে ট্যাপ করুন।
  2. স্টিকারের টেক্সট, রঙ, সাইজ ও অবস্থান কাস্টমাইজ করুন।
  3. পোল শেষ করতে, পোলটি টেনে নিয়ে গিয়ে 'ট্র্যাশে ' রাখুন।

ডেস্কটপ YouTube Studio বা এনকোডার ব্যবহার করে তৈরি করা লাইভ পোলগুলি স্টিকার হিসেবে দেখা যাবে না।

লাইভ চ্যাটে অন্য আরও কী কী ফিচার আছে?

চ্যাটের অটোমেটিক অনুবাদ

আপনার অ্যাপে যে ভাষায় ডিসপ্লে দেখানো হয় সেই ভাষায় লাইভ চ্যাট মেসেজ না থাকলে, তা ক্রিয়েটরদের জন্য অটোমেটিক অনুবাদ করা হয়। অনুবাদ করা মেসেজের টেক্সটের পাশে 'অনুবাদ করুন' ব্যাজ ("文A") থাকবে।

মনে রাখার মতো কয়েকটি পয়েন্ট:

  • মেসেজ শুধুমাত্র ক্রিয়েটরের ডিভাইসে অনুবাদ করা হয়। দর্শক ও মডারেটররা এখনও আসল মেসেজটি দেখতে পাবেন।
  • মেসেজটি আসল ভাষায় দেখতে, অনুবাদ করা মেসেজে যেকোনও সময় ট্যাপ করুন।
  • চ্যাটের অটোমেটিক অনুবাদ বন্ধ করতে, সেটিংস বিকল্পে ট্যাপ করুন, তারপর “চ্যাটের অটোমেটিক অনুবাদ” বিকল্প টগল করে বন্ধ করুন।
মনে রাখবেন: এই ফিচারটি বর্তমানে শুধু মোবাইল লাইভ স্ট্রিমের জন্য উপলভ্য।

ব্যাজ

স্ট্রিমার ও মডারেটরকে শনাক্ত করে। এছাড়াও, আপনার চ্যানেল মেম্বারশিপের জন্য উপযুক্ত হলে লাইভ চ্যাটে দেখানোর মতো কাস্টম মেম্বারশিপ ব্যাজ তৈরি করতে পারবেন।

ইমোজি

আপনার ব্যবহারকারীদের চ্যাটে নিজের অনুভূতি প্রকাশ করতে দিন। যেকোনও ব্যক্তি অনেক ইমোজি ব্যবহার করতে পারেন এবং ক্রিয়েটররা কাস্টম ইমোজি তৈরি করে চ্যানেল মেম্বারশিপের বিশেষ উপহার হিসেবে অফার করতে পারেন।

লাইভ প্রশ্ন ও উত্তর

আপনার দর্শকদের উত্তর দেওয়ার জন্য লাইভ চ্যাটের মধ্যে প্রশ্ন খুঁজে বের করুন এবং বেছে নিন। YouTube Analytics-এ লাইভ প্রশ্ন ও উত্তর সেশনের বিবরণ উপলভ্য থাকে না।

প্রতিক্রিয়া

চ্যাটের সুবিধা চালু থাকলে, লাইভ স্ট্রিমে যা ঘটছে সেই বিষয়ে দর্শকরা প্রতিক্রিয়া জানাতে পারবেন। চ্যাটে প্রতিক্রিয়া ব্যবহারের ক্ষেত্রে পরিচয় গোপন রাখা হবে।

AI-জেনারেটেড সারসংক্ষেপ

লাইভ স্ট্রিমে যোগ দেওয়া নতুন দর্শকরা চ্যাটের একটি AI-জেনারেটেড সারসংক্ষেপ দেখতে পেতে পারেন।
মনে রাখার মতো কয়েকটি পয়েন্ট:
  • লাইভ স্ট্রিমের বর্তমান চ্যাট সারসংক্ষেপ থেকে AI-জেনারেটেড সারসংক্ষেপ তৈরি করা হয় যা লাইভ স্ট্রিম কন্টেন্টের সারসংক্ষেপ নয়।
  • AI-জেনারেটেড সারসংক্ষেপ শুধুমাত্র পাবলিক হিসেবে সেট করা কথোপকথনের সারসংক্ষেপ তৈরি করে।
  • সব লাইভ স্ট্রিমে AI-জেনারেটেড চ্যাট সারসংক্ষেপ থাকে না।
  • লাইভ স্ট্রিম ক্রিয়েটর ও মডারেটররা মোবাইলে চ্যাট মডারেশন সেটিংস থেকে প্রতিটি স্ট্রিমের ক্ষেত্রে এই ফিচার বন্ধ করতে পারবেন। আপনার লাইভ চ্যাট কীভাবে মডারেট করবেন তা জানুন

AI-জেনারেটেড লাইভ চ্যাট সারসংক্ষেপ কীভাবে বন্ধ করবেন:

  1. শুরু করতে, লাইভ কন্ট্রোল রুমে যান।
  2. “কাস্টমাইজেশন” ট্যাব বেছে নিন।
  3. লাইভ চ্যাটের সারসংক্ষেপ চালু বা বন্ধ করতে, “লাইভ চ্যাটের সারসংক্ষেপ” বোতামটি টগল করুন।
মনে রাখবেন: AI-জেনারেটেড সারসংক্ষেপ বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এতে ভুল, আপত্তিকর বা অনুপযুক্ত তথ্য দেখানো হতে পারে যা Google-এর বা চ্যানেলের দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয়। দর্শকরা পছন্দ বা অপছন্দের আইকনে ক্লিক করে মতামত জানাতে এবং চাইলে নেতিবাচক মতামতের কারণও শেয়ার করতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
4094153711841103235
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
59
false
false
false
false