Shorts-এ ড্রিম ট্র্যাক টুলের মাধ্যমে AI-জেনারেটেড সাউন্ডট্র্যাক তৈরি করা

ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA) বাদে বেশিরভাগ দেশে, যেসব ক্রিয়েটর YouTube-এর জন্য ডিভাইসের ভাষা হিসেবে ইংরেজি সেট করেছেন, তাদের ক্ষেত্রে 'ড্রিম ট্র্যাক' ফিচারের সুবিধা উপলভ্য আছে।

এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা YouTube Create অ্যাপের মাধ্যমে 'ড্রিম ট্র্যাক' ফিচার অ্যাক্সেস করতে পারবেন। YouTube Create অ্যাপ সম্পর্কে আরও জানুন

সারা পৃথিবীর দর্শকরা নিজেদের Shorts-এ রিমিক্স করার জন্য উপযুক্ত সাউন্ডট্র্যাকে কোনও পরিবর্তন না করেই তা হুবহু ব্যবহার করতে পারবেন।

ড্রিম ট্র্যাক হল পরীক্ষামূলক টুলের একটি স্যুট যেটি Shorts-এ ব্যবহার করার জন্য ক্রিয়েটরদের অনন্য মিউজিক তৈরি করতে দেয়। আমরা মনে করি, এটি আর্টিস্ট, ক্রিয়েটর ও অনুরাগীদের পক্ষে সুবিধাজনক সমৃদ্ধ ইকোসিস্টেম গড়ে তুলতে পারবে। Shorts-এ আমাদের প্রাথমিক এক্সপেরিমেন্টের মধ্যে ছিল বাছাই করা আর্টিস্টদের সাথে পার্টনারশিপ এবং তাদের AI-জেনারেটেড আর্টিস্ট ভয়েস ব্যবহার করে দেখা। এখন, ক্রিয়েটরদের কাছে AI ব্যবহার করে Shorts ফিডে দেখানো Shorts ও ইমেজ পোস্টের জন্য সাউন্ডট্র্যাক তৈরি করার বিকল্প আছে।

এটি কীভাবে কাজ করে

আপনার Short-এর জন্য কাস্টম সাউন্ডট্র্যাক তৈরি করুন

ড্রিম ট্র্যাক হল একটি Shorts তৈরি করার টুল, যা আপনার টেক্সট প্রম্পটের ভিত্তিতে AI-জেনারেটেড সাউন্ডট্র্যাক তৈরি করে। আপনার দর্শকদের সাথে এই সাউন্ডট্র্যাক শেয়ার করতে পারবেন এবং তারা তা থেকে নিজেদের রিমিক্স তৈরি করতে পারবেন। এই AI-জেনারেটেড সাউন্ডট্র্যাকে এমন একটি টেক্সট লেবেল থাকবে যাতে উল্লেখ করা থাকবে যে এটি ড্রিম ট্র্যাকের সাহায্যে তৈরি করা হয়েছে।

YouTube অ্যাপ

  1. YouTube অ্যাপ খুলুন।
  2. 'তৈরি করুন ' বিকল্পে ট্যাপ করুন।
  3. নিচে, Short বা পোস্ট বিকল্পে ট্যাপ করুন। আপনি পোস্ট করুন বিকল্প বেছে নিলে, এখনই একটি ছবি বেছে নিন।
  4. স্ক্রিনের একদম উপরে, সাউন্ড যোগ করুন এবং তারপর মিউজিক তৈরি করুন বিকল্পে ট্যাপ করুন।
  5. কোনও আর্টিস্ট বা স্টাইল বেছে নিন এবং আপনি যে গানটি তৈরি করতে চান তার বর্ণনা দিন।
    • মনে রাখবেন: আপনি ইংরেজিতে টেক্সট প্রম্পট লিখতে পারবেন। প্রম্পট, ৫০ অক্ষরের মধ্যে সীমাবদ্ধ থাকে ও বেশ কয়েকটি নিরাপত্তা সংক্রান্ত ফিচারের উপর নির্ভর করে।
  6. তৈরি করুন বিকল্পে ট্যাপ করুন। আপনি গান এবং লিরিকের প্রিভিউ দেখতে পারেন।
  7. পরবর্তী বিকল্পে ট্যাপ করুন। Shorts-এর জন্য, আপনি সাউন্ডট্র্যাকের সাথে মিলিয়ে একটি ভিডিও রেকর্ড করতে পারেন এবং এরপর এডিটর স্ক্রিন ব্যবহার করে তাতে টেক্সট, ফিল্টার এবং আরও অনেক কিছু যোগ করতে পারেন।
  8. পরবর্তী বিকল্পে ট্যাপ করুন। আপনার ভিডিও বা পোস্টে বিবরণ যোগ করুন, যেমন ভিডিওর বর্ণনা এবং গোপনীয়তা সেটিংস।
  9. প্রকাশ করার জন্য Short আপলোড করুন বা পোস্ট করুন বিকল্পে ট্যাপ করুন।

YouTube Create অ্যাপ

মনে রাখবেন: বর্তমানে শুধু Android ডিভাইসেই উপলভ্য।

  1. Create অ্যাপ খুলুন।
  2. 'তৈরি করুন ' বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনি যে ফটো অথবা ভিডিও ব্যবহার করতে চান সেটি বেছে নিন।
  4. মেনু পরিবর্তন করতে, একদম নিচে বাঁদিকে, নিম্নমুখী আইকনে ট্যাপ করুন।
  5. সাউন্ড এবং তারপর জেনারেট করা সাউন্ডট্র্যাক এবং তারপর সাউন্ডট্র্যাক জেনারেট করুন বিকল্পে ট্যাপ করুন।
  6. আপনি যে গান জেনারেট করতে চান সেটির বিবরণ দিন
    • মনে রাখবেন: আপনি ইংরেজিতে টেক্সট প্রম্পট লিখতে পারবেন। প্রম্পট ৮৫টি অক্ষরের মধ্যে সীমিত এবং এটি বিভিন্ন নিরাপত্তা ফিচার মেনে চলে।
  7. আপনার সাউন্ডট্র্যাক তৈরি করা হয়ে গেলে, এটি এক্সপোর্ট করুন এবং আপনার কন্টেন্ট YouTube-এ আপলোড করুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

এই ফিচার সম্পর্কিত আপনার আরও প্রশ্নের উত্তর নিচে দেখুন:

ড্রিম ট্র্যাক ব্যবহার করার জন্য কে উপযুক্ত?

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ক্রিয়েটর এবং/অথবা অপ্ট-ইন করা আর্টিস্ট।

কে AI-জেনারেটেড সাউন্ডট্র্যাক দেখার উপযুক্ত?

যেকেউ AI-জেনারেটেড সাউন্ডট্র্যাক দেখতে পারেন।

কারা গান রিমিক্স করার জন্য উপযুক্ত?

কেউ ভিডিও ও গান প্রকাশ করলে, সেগুলি Shorts প্লেয়ারে অন্যদের দেখার ও হুবহু রিমিক্স করার জন্য উপলভ্য হবে। অর্থাৎ, যেকেউ কোনও Shorts বেছে নিয়ে "এই সাউন্ড ব্যবহার করুন", "এই ভিডিও কাট করুন" এবং "গ্রিন স্ক্রিন" ফিচারের সাহায্যে তা থেকে হুবহু রিমিক্স করতে পারবেন।
মনে রাখবেন: ড্রিম ট্র্যাক ব্যবহার করা ইমেজ পোস্ট কোনও রিমিক্সিং ফিচারের জন্য উপযুক্ত নয়।

এই গানগুলি ডাউনলোড করা যাবে?

না, জেনারেট করা সাউন্ডট্র্যাক ডাউনলোড করা যাবে না। তবে, জেনারেট করা সাউন্ডট্র্যাক থাকা কিছু Shorts ডাউনলোড করা যাবে।

নির্দেশিকায় কী কী আছে?

YouTube-এর সব কন্টেন্টের উপর YouTube-এর কমিউনিটি নির্দেশিকা প্রযোজ্য হয়, এর মধ্যে ড্রিম ট্র্যাকের মাধ্যমে তৈরি করা কন্টেন্ট অন্তর্ভুক্ত এবং আমাদের নীতি লঙ্ঘনকারী যেকোনও মেটেরিয়াল মুছে ফেলার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ড্রিম ট্র্যাক-এর জন্য মনিটাইজেশন সংক্রান্ত নীতি কী কী আছে?

ড্রিম ট্র্যাক-এর জন্য চ্যানেলের মনিটাইজেশন সংক্রান্ত নীতি এবং Shorts মনিটাইজেশন সংক্রান্ত নীতি সম্পর্কে আরও জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

true
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3238508003053495094
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
59
false
false
false
false
false