এম্বেড করা ভিডিওতে স্কিপ করা যাবে বা স্কিপ করা যাবে না এমন ইন-স্ট্রিম বিজ্ঞাপন দেখানো হবে। আপনার ভিডিও এম্বেড করে এমন যেকোনও মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট (আপনার মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট সহ) থেকে আপনি উপার্জন করতে পারেন। YouTube বিজ্ঞাপন ফর্ম্যাট সম্পর্কে আরও জানুন।
এম্বেড করা ভিডিওতে বিজ্ঞাপন চালু বা বন্ধ করুন
আপনার চ্যানেলের জন্য বিজ্ঞাপন চালু করলে, অন্য ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের সাথে এম্বেড করা YouTube ভিডিও প্লেয়ারের মধ্য়ে দেখানো বিজ্ঞাপনের উপার্জন শেয়ার করতে পারবেন। মনে রাখবেন, youtube.com সাইটে কোনও ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর যে সেটিংস আছে সেটি মেনেই এম্বেড করা ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে।
আপনি YouTube ও YouTube-এর জন্য AdSense অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকলে এবং ভিডিও এম্বেড করার অনুমতি দিলে, বিজ্ঞাপন দেখানোর বিকল্প অটোমেটিক চালু হয়ে যাবে। মনে রাখবেন, youtube.com সাইটে কোনও ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর যে সেটিংস আছে সেটি মেনেই এম্বেড করা ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে।
আপনি এম্বেড করা ভিডিওতে বিজ্ঞাপন দেখাতে না চাইলেও শুধু সেগুলির জন্য সরাসরি বিজ্ঞাপন বন্ধ করা যায় না। আপনি এম্বেড করার বিকল্প সম্পূর্ণ বন্ধ করে দিতে পারেন।
এম্বেড করা ভিডিওতে বিজ্ঞাপন সংক্রান্ত প্রয়োজনীয়তা
ব্র্যান্ডের পক্ষে নিরাপদ সাইটে বিজ্ঞাপন দেখানো হয়: বিজ্ঞাপনদাতা ও আমাদের আদর্শ মেনে চলে শুধু এমন সাইটে যাতে কোনও ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখানো হয় সেটি নিশ্চিত করতে YouTube যথাসাধ্য চেষ্টা করে। YouTube থেকে এম্বেড করা ভিডিওতে ইন-স্ট্রিম বিজ্ঞাপন চালু করা উচিত হবে কিনা সেটি নির্ধারণ করতে, আমাদের সিস্টেম বিভিন্ন বিষয়ের কথা বিবেচনা করে কোনও ওয়েবসাইট ও সেটির কন্টেন্ট ভালভাবে যাচাই করে। এই বিষয়গুলির মধ্যে শুধু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে উপযুক্ত ছবি, হিংস্রতা, অনুপযুক্ত ও ঘৃণাত্মক ভাষার মতো কন্টেন্ট এবং লঙ্ঘনে উৎসাহ দেয় এমন সাইট সংক্রান্ত কঠোর নির্দেশাবলী অন্তর্ভুক্ত থাকে।
প্লেয়ারের বিবরণ: ব্যবহারকারীকে ইতিবাচক অভিজ্ঞতা প্রদান করার জন্য আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী ভিডিওটি যথেষ্ট বড় হতে হবে। ২০০x২০০ পিক্সেল বা এর চেয়ে বড় প্লেয়ার হলে ভাল হয়। এছাড়াও স্ট্যান্ডার্ড ক্লিক-টু-প্লে এম্বেড হিসেবে ভিডিও এম্বেড করতে হবে, স্ক্রিপ্টেড প্লে হলে চলবে না।
এম্বেড করা ভিডিও থেকে উপার্জন শেয়ার করা
এম্বেড করা ভিডিও থেকে শুধুমাত্র YouTube এবং ভিডিওর মালিক উপার্জন করবেন। যে সাইটে ভিডিও এম্বেড করা আছে সেটির মালিক কোনও শেয়ার পাবেন না।