পেড প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পনসরশিপ ও এন্ডোর্সমেন্ট সংক্রান্ত ভিডিও দেখা

কোনও ক্রিয়েটর যদি আমাদের বলেন যে তার ভিডিওতে কোনও পেড প্রোমোশন আছে, তাহলে আমরা ভিডিওর শুরুতে একটি ডিসক্লোজার দেখাবো। পেড প্রোমোশনের মধ্যে অন্তর্ভুক্ত হল পেড প্রোডাক্ট প্লেসমেন্ট, এন্ডোর্সমেন্ট, স্পনসরশিপ অথবা এমন অন্য কোনও ব্যবসায়িক সম্পর্ক যা কন্টেন্টের উপর প্রভাব ফেলতে পারে।

পেড প্রোমোশনের ধরন সংজ্ঞা

পেড প্রোডাক্ট প্লেসমেন্ট

কোনও প্রোডাক্ট বা পরিষেবা বর্ণনা করে এমন ভিডিও, কারণ ক্রিয়েটর এবং প্রোডাক্ট বা পরিষেবা প্রদানকারীর মধ্যে একধরনের সম্পর্ক আছে।

কোনও কোম্পানি বা ব্যবসার জন্য ভিডিও তৈরি করার বিনিময়ে পারিশ্রমিক বা কোনও চার্জ ছাড়াই প্রোডাক্ট/পরিষেবার সুবিধা গ্রহণ করা হয়েছে।

এইসব ভিডিওর কন্টেন্টের মধ্যে কোম্পানি বা ব্যবসার ব্র্যান্ড, মেসেজ বা প্রোডাক্ট সরাসরি দেখানো হয় এবং সেই কোম্পানি ভিডিও তৈরি করতে ক্রিয়েটরকে হয় টাকা দিয়েছে অথবা কোনও চার্জ ছাড়াই প্রোডাক্ট দিয়েছে।

এন্ডোর্সমেন্ট

কোনও বিজ্ঞাপনদাতা বা মার্কেটারের তৈরি করা ভিডিও, যার মধ্যে এমন মেসেজ আছে যা ক্রিয়েটরের মতামত, বিশ্বাস বা অভিজ্ঞতা তুলে ধরে।

স্পনসরশিপ

কোনও কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ বা আংশিক খরচ দেওয়া হয়েছে, এমন ভিডিও। সাধারণত, ব্র্যান্ড, মেসেজ বা প্রোডাক্ট কন্টেন্টে সরাসরি অন্তর্ভুক্ত না করে স্পনসরশিপ, থার্ড-পার্টির ব্র্যান্ড, মেসেজ বা প্রোডাক্টের প্রচার করে।

মনে রাখবেন যে এমনকি YouTube Premium মেম্বারশিপ থাকলেও, ক্রিয়েটর সরাসরি যোগ করেছেন এমন স্পনসর করা কন্টেন্টের জন্য আপনি ডিসক্লোজার দেখতে পেতে পারেন। আপনি ক্রিয়েটর হলে, কীভাবে আপনার কন্টেন্টে পেড প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পনসরশিপ ও এন্ডোর্সমেন্ট যোগ করবেন তা জানুন।

মনে রাখবেন: শিশুদের জন্য তৈরি কন্টেন্টে যেসব পেড প্রোমোশন দেখা যায় সেগুলিতে এমন ডিসক্লোজার থাকে যা শিশুরা বুঝতে পারে। শিশুদের জন্য তৈরি ভিডিওর ক্ষেত্রে পেড প্রোমোশনে থাকা ডিসক্লোজার সম্পর্কে আরও জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
11250778271387695613
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
59
false
false
false
false
false