গুরুত্বপূর্ণ: প্রত্যেক বছর ১০ ডিসেম্বরের মধ্যে ট্যাক্স ফর্ম জমা দিতে এবং প্রযোজ্য হলে ট্যাক্স সংক্রান্ত চুক্তির সুবিধা দাবি করতে ভুলবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস না করলেও এটি সব ক্রিয়েটরের ক্ষেত্রে প্রযোজ্য।
মনিটাইজিং ক্রিয়েটরদের AdSense for YouTube-এ প্রত্যেক বছর ট্যাক্সের তথ্য চেক করে আপডেট করতে হবে। কোনও পরিবর্তন না হলেও, যে বছর আপনি সই করেছেন তারপরে তিন বছর সম্পূর্ণ হয়ে গেলে আপনার ট্যাক্স ফর্মের মেয়াদ শেষ হয়ে যায়। অথাৎ, কোনও পরিবর্তন না হলেও কয়েক বছর অন্তর আপনাকে ট্যাক্সের তথ্য জমা দিতে হয়। ট্যাক্স ফর্মের মেয়াদ শেষ হয়ে যাওয়া সম্পর্কে আরও জানুন।
আপনি ট্যাক্সের তথ্য প্রদান না করলেও, Google সর্বোচ্চ ট্যাক্স রেট অনুযায়ী বিশ্বব্যাপী ট্যাক্স উইথহোল্ড করতে পারে। আপনার AdSense for YouTube অ্যাকাউন্টের ধরন এবং আপনি যে দেশে থাকেন তার উপর ট্যাক্স রেট নির্ভর করবে।
আপনার ট্যাক্সের তথ্য চেক করুন এবং ট্যাক্স সংক্রান্ত চুক্তির সুবিধা দাবি করুন:
- আমরা আপনার ট্যাক্সের তথ্য পেয়েছি কি না তা ভালো করে দেখে নিন। YouTube-এর জন্য AdSense-এ গিয়ে ভালো করে চেক করুন যে আপনার ট্যাক্স ফর্মের স্ট্যাটাস যেন সবুজ "অনুমোদিত" থাকে।
- আপনি ট্যাক্স চুক্তির সুবিধা দাবি করার উপযুক্ত কি না তা আপনার ট্যাক্স উপদেষ্টার কাছ থেকে কনফার্ম করে নিন। বিশেষ কয়েক ধরনের উপার্জনের ক্ষেত্রে ট্যাক্স সংক্রান্ত চুক্তির সুবিধা পেলে ট্যাক্স উইথহোল্ডিং রেট কমে যেতে পারে:
- অন্যান্য কপিরাইট সংক্রান্ত রয়্যালটি (যেমন YouTube পার্টনার প্রোগ্রাম এবং Google Play)
- পরিষেবা (যেমন Google AdSense)
YouTube-এ ট্যাক্স উইথহোল্ডিং সম্পর্কে আরও জানুন অথবা Google-এর কাছে আপনার U.S. ট্যাক্সের তথ্য জমা দেওয়া সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ভালো করে পড়ে দেখুন।
YouTube পার্টনার প্রোগ্রাম (YPP)-এ অংশগ্রহণকারী ক্রিয়েটরদের থেকে Google-কে ট্যাক্সের তথ্য সংগ্রহ করতে হয়। ট্যাক্স প্রযোজ্য হলে, মার্কিন যুক্তরাষ্ট্রের YouTube দর্শকদের মাধ্যমে যা উপার্জন হয় Google তা থেকে ট্যাক্স কেটে নেবে। এছাড়াও, ক্রিয়েটরদের কয়েক বছর অন্তর তাদের ট্যাক্সের তথ্য আবার জমা দিতে হয় অথবা তাদের অবস্থার যথেষ্ট পরিবর্তন হওয়ার ফলে ফর্ম আপডেট করার প্রয়োজন হলে এই তথ্য আবার জমা দিতে হয়।
এই নিবন্ধ মাল্টি-চ্যানেল নেটওয়ার্কের (MCN) সাথে যুক্ত অ্যাফিলিয়েট ক্রিয়েটরদের জন্য। এখান থেকে YouTube-এ ট্যাক্স উইথহোল্ডিং সম্পর্কে আরও জানুন এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন সহ নিবন্ধ দেখুন: Google-এর কাছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযোজ্য ট্যাক্সের তথ্য জমা দেওয়া।
অ্যাফিলিয়েটের জন্য তথ্য
আপনি কি মাল্টি-চ্যানেল নেটওয়ার্কে (MCN) যোগ দিয়েছেন? তারপর আপনার চ্যানেলের সাথে লিঙ্ক করা AdSense for YouTube অ্যাকাউন্টে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযোজ্য ট্যাক্সের তথ্য আপনাকে প্রদান করতে হবে। প্রযোজ্য হলে, এই তথ্য উইথহোল্ডিং ট্যাক্স নির্ধারণ করার জন্য ব্যবহার করা হবে। উইথহোল্ডিং ট্যাক্স যথাযথভাবে গণনা করার বিষয়টি নিশ্চিত করতে, আপনার AdSense for YouTube অ্যাকাউন্টের নাম আপনার বা আপনার ব্যবসার আইনি নামে হতে হবে। এছাড়াও, ট্যাক্স ও আইনি উদ্দেশ্যে ব্যবহারের জন্য ফাইলে থাকা ঠিকানা ও আপনার স্থায়ী বসবাসের ঠিকানা একই হতে হবে।
আপনার চ্যানেলের মোট উপার্জন আপনার MCN পার্টনারকে পেমেন্ট করা হতে থাকবে। কোনও উইথহোল্ডিং ট্যাক্স প্রযোজ্য হলে, সেগুলি আপনার চ্যানেলের মোট উপার্জনের জন্য MCN-কে করা পেমেন্ট থেকে কেটে নেওয়া হবে।
হোল্ড করে রাখা টাকার পরিমাণ YouTube Analytics-এ দেখা যাবে না, তাই এখানে দেওয়া ফর্মুলা ব্যবহার করে এটি ম্যানুয়ালি গণনা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে হোল্ড করা ট্যাক্সের মোট পরিমাণ দেখিয়ে, আপনার MCN-কে প্রতি মাসে রিপোর্ট পাঠানো হবে।
উইথহোল্ডিং প্রক্রিয়া শুরু হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযোজ্য ট্যাক্সের সঠিক তথ্য জমা করলে এবং আপনার অ্যাকাউন্ট কম ট্যাক্স রেটের জন্য উপযুক্ত হলে, পরবর্তী পেমেন্ট চক্রে উইথহোল্ডিং রেট অ্যাডজাস্ট করা হবে।
অ্যাফিলিয়েটের জন্য ট্যাক্স রিফান্ড
MCN-এর সাথে যুক্ত অ্যাফিলিয়েট চ্যানেল এখন রিফান্ড পাওয়ার জন্য উপযুক্ত হতে পারে। অ্যাফিলিয়েট চ্যানেলকে সঠিক ডকুমেন্ট জমা দিতে হবে যা থেকে প্রমাণ করা যায় যে আগের পেমেন্টের উপর কম উইথহোল্ডিং রেট চার্জ করা উচিত ছিল। শুধু একই ক্যালেন্ডার বছরে উইথহোল্ড করা ট্যাক্স রিফান্ডের জন্য উপযুক্ত হবে। অনুমোদিত হলে কন্টেন্টের যে আসল মালিকের থেকে ট্যাক্স উইথহোল্ড করা হয়েছিল তাকে রিফান্ড করা হবে।
MCN-এর জন্য তথ্য
মালিকানাধীন ও পরিচালিত কন্টেন্টের মালিকের জন্য MCN-এর YouTube থেকে হওয়া উপার্জনও মার্কিন যুক্তরাষ্ট্রের উইথহোল্ডিং ট্যাক্সের আওতায় পড়তে পারে। আপনার মালিকানাধীন এবং পরিচালিত কন্টেন্টের মালিকদের জন্য উইথহোল্ডিং ট্যাক্স গণনা করতে, AdSense for YouTube অ্যাকাউন্টে আপনার জমা দেওয়া ট্যাক্সের তথ্য Google ব্যবহার করবে। এর মধ্যে, অ্যাফিলিয়েট নয় এমন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা অন্য যেকোনও স্বতন্ত্র চ্যানেল বা কন্টেন্টের মালিক অন্তর্ভুক্ত।
কোনও উইথহোল্ডিং ট্যাক্স প্রযোজ্য হলে আপনি AdSense for YouTube-এর পেমেন্ট রিপোর্টে তা দেখতে পাবেন। অ্যাফিলিয়েট ট্যাক্স উইথহোল্ডিংয়ের জন্য, আপনাকে একটি অতিরিক্ত রিপোর্ট প্রদান করা হবে।
চ্যানেলের সাথে লিঙ্ক করা AdSense for YouTube অ্যাকাউন্টে অ্যাফিলিয়েট চ্যানেলের প্রদান করা ট্যাক্স সংক্রান্ত তথ্যের ভিত্তিতে, Google সরাসরি তাদের ট্যাক্স রিপোর্টিং ফর্ম (যেমন, 1042-S, 1099-MISC) পাঠাবে।