অনলাইনে আপনার সুরক্ষার বিষয়টিকে আমরা সবসময় গুরুত্ব দিই - আমরা যে ডেটা ব্যবহার করি সেটির বিষয়ে স্বচ্ছ থাকা এবং আপনাকে সেটির ব্যাপারে বিকল্প ও নিয়ন্ত্রণ দেওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আপনি Google এবং YouTube-এ যে ডেটা প্রদান করেন তা পরিষেবা ব্যবহার করার সময় আপনার অভিজ্ঞতা আরও ভাল করে তুলতে সাহায্য করে। YouTube-এ আপনার ডেটা বিকল্প বা Google অ্যাকাউন্ট থেকে আপনি YouTube-এর গোপনীয়তা সেটিংস পরিবর্তন করতে পারবেন।
আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ডেটা YouTube কীভাবে ব্যবহার করতে পারে
YouTube কীভাবে মোট ডেটা ব্যবহার করতে পারে
গোপনীয়তা এবং সুরক্ষা নিয়ন্ত্রণ করতে YouTube আপনাকে কীভাবে সাহায্য করে
YouTube কীভাবে আপনার সার্চ ও দেখার ইতিহাস ব্যবহার করতে পারে এবং আপনি কীভাবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন
YouTube কীভাবে আপনার লোকেশন ডেটা ব্যবহার করে
আপনাকে আরও প্রাসঙ্গিক অভিজ্ঞতা প্রদান করতে, YouTube আপনার ডিভাইসের লোকেশন, Google অ্যাকাউন্ট থেকে সেভ করা বাড়ি বা কর্মস্থলের ঠিকানা এবং আপনার IP অ্যাড্রেস ব্যবহার করে আপনার বর্তমান লোকেশন অনুমান করে। YouTube-এ সার্চ করার সময় আপনার লোকেশন বোঝা ও ম্যানেজ করা সম্পর্কে আরও জানুন।
YouTube-এ আপনাকে আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর পাশাপাশি Google জুড়ে লোকেশন ডেটা কীভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আপনি আরও জানতে পারবেন। এছাড়াও, YouTube নির্দিষ্টভাবে আপনার লোকেশন ডেটা কীভাবে ব্যবহার করে তা জানতে, YouTube-এ আপনার ডেটা বিভাগে যান।
পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য কোন কোন ডেটা ও অ্যাক্টিভিটি ব্যবহার করা হবে তা নিয়ন্ত্রণ করুন
Google অ্যাপ ব্যবহার করার সময় পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য কোন ডেটা ও অ্যাক্টিভিটি ব্যবহার করা হবে সেটি নিয়ন্ত্রণ করতে পারেন অথবা সেই বিকল্প সম্পূর্ণ বন্ধ করে দিতে পারেন। বিজ্ঞাপন সেটিংস থেকে আপনি সহজেই পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য কোন ডেটা ব্যবহার করা হবে সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার অ্যাক্টিভিটি ও বিজ্ঞাপন দেখানোর জন্য আমাদের সাথে পার্টনার হিসেবে কাজ করেন এমন অন্যান্য বিজ্ঞাপনদাতার সাথে আপনার ইন্টার্যাকশনের ভিত্তিতে আপনার আগ্রহ সম্পর্কে আমাদের অনুমান এবং Google অ্যাকাউন্ট-এ আপনি যে তথ্য যোগ করেন সেগুলি এই ডেটায় অন্তর্ভুক্ত থাকে।
কীভাবে আপনার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো হবে সেটি ম্যানেজ করতে বা সেই বিকল্প সম্পূর্ণ বন্ধ করতে Google অ্যাকাউন্টে সাইন-ইন করে বিজ্ঞাপন সেটিংস বিকল্পে যান।
Google Ads ও ডেটা সম্পর্কে আরও জানতে, আমাদের সুরক্ষা কেন্দ্র দেখুন।YouTube কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে
YouTube আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করে না
আপনি আপলোড করার জন্য বেছে নিয়েছেন এমন ভিডিও ও ফটোর মতো কন্টেন্ট YouTube কীভাবে ব্যবহার করতে পারে
আপনি যেসব কন্টেন্ট আপলোড করার সিদ্ধান্ত নেন সেগুলি YouTube-এ সেভ করা হয় এবং আপনার YouTube চ্যানেলের সাথে লিঙ্ক করা থাকে। এই কন্টেন্ট কে দেখতে পাবেন সেটি আপনার ভিডিওর জন্য বেছে নেওয়া গোপনীয়তা সেটিংসের উপর নির্ভর করে। ভিডিওর গোপনীয়তা সেটিংসের ভিত্তিতে আপনি যে কন্টেন্ট আপলোড করেছেন সেটি অন্য দর্শকদের দেখানো বা সাজেস্ট করা হতে পারে। কীভাবে ভিডিওর গোপনীয়তা সেটিংস পরিবর্তন করবেন সেই সম্পর্কে এখান থেকে আরও জানুন। কম্পিউটার বা মোবাইল ডিভাইস থেকে YouTube Studio ব্যবহার করে কীভাবে কন্টেন্ট ম্যানেজ ও এডিট করতে হয়, সেই সম্পর্কে এখানে আরও জানুন।
আপনি কোনও ভিডিও মুছে দিলে আপনার কন্টেন্ট ও সেই সম্পর্কিত ডেটার সাথে কী করা হয়
আপনি YouTube থেকে কোনও ভিডিও মুছে দিলে সেটি স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হবে। এটি পরে আর ফিরিয়ে আনা যাবে না এবং YouTube-এ সার্চ করে পাওয়া যাবে না। তা সত্ত্বেও, দেখার মোট সময়ের মতো ভিডিও সম্পর্কিত ডেটা সামগ্রিক রিপোর্টে দেখানো হবে। কম্পিউটার বা মোবাইল ডিভাইস থেকে YouTube Studio ব্যবহার করে কীভাবে কন্টেন্ট ম্যানেজ ও এডিট করতে হয় সেই সম্পর্কে এখান থেকে আরও জানুন। কীভাবে ভিডিও মুছে দিতে ও সরিয়ে দিতে হয় সেই সম্পর্কে এখান থেকে আরও জানুন।
আপনার YouTube চ্যানেল মুছে ফেললে কী হয়
YouTube ও Google জুড়ে আমরা কীভাবে আপনার ডেটা ব্যবহার করি সেই সম্পর্কে আরও জানতে আমাদের গোপনীয়তা নীতি দেখুন।