সন্তানের তত্ত্বাবধান করা অ্যাকাউন্ট এবং প্রতিদিন ব্যবহারের YouTube অথবা YouTube Music অ্যাকাউন্টের মধ্যে কী পার্থক্য রয়েছে?
আপনার সন্তানের তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টটি দেখতে সাধারণ YouTube বা YouTube Music অ্যাকাউন্টের মতোই হবে, তবে সেখানে সব ফিচার ও সেটিংস উপলভ্য নাও থাকতে পারে।
সন্তানের তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের জন্য আপনি যে কন্টেন্ট সেটিং বেছে নেবেন, তার ভিত্তিতেই তারা কন্টেন্ট দেখবে। YouTube এবং YouTube Music-এ সাধারণত উপলভ্য কয়েকটি ফিচার এতে পাওয়া যায় না।
YouTube Kids কী? YouTube-এ সন্তানের তত্ত্বাবধান করা অ্যাকাউন্টের থেকে এটি কতটা আলাদা?
YouTube Kids শুধু বাচ্চাদের কথা ভেবেই ডিজাইন করা হয়েছে। তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের ক্ষেত্রে, অভিভাবক এমন কন্টেন্ট সেটিং বেছে নিতে পারেন যার সাহায্যে বাচ্চারা YouTube ও YouTube Music-এ কী কন্টেন্ট খুঁজে পাবে ও চালাবে তা সীমিত করা যায়।
YouTube Kids-এ বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকলেও সাধারণ YouTube-এর তুলনায় সংখ্যাটি অনেক কম। বিশেষজ্ঞদের কিউরেট করা প্লেলিস্ট থেকে এবং হিউম্যান রিভিউয়ারদের সাহায্যে এইসব কন্টেন্ট বেছে নেওয়া হয়। তাছাড়া, অ্যালগরিদমের মাধ্যমে ফিল্টার করার পদ্ধতিও যথাযথ কন্টেন্ট বেছে নিতে সাহায্য করে।
YouTube Kids ও তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের মধ্যে যেসব পার্থক্য রয়েছে তার ব্যাপারে আরও জানুন।
'সীমাবদ্ধ মোড' বলতে কী বোঝায়? YouTube-এ সন্তানের তত্ত্বাবধান করা অ্যাকাউন্টের থেকে এটি কতটা আলাদা?
সীমাবদ্ধ মোড হল YouTube-এর একটি ঐচ্ছিক সেটিং। এটির সাহায্যে সম্ভাব্য প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট ফিল্টার করা যায়, যা আপনি নিজে দেখতে বা আপনার ডিভাইস ব্যবহার করে অন্য কেউ দেখুক বলেও চান না। লাইব্রেরি, স্কুল এবং সরকারি প্রতিষ্ঠানের মতো যেসব জায়গার ব্যবহারকারীরা YouTube-এ আরও সীমিত অভিজ্ঞতা পেতে চান, তারা সাধারণত 'সীমাবদ্ধ মোড' চালু করেন।
যেসব ১৩ বছরের বেশি বয়সী টিনেজারদের অভিভাবক তাদের সন্তানের Google অ্যাকাউন্টে তত্ত্বাবধান করার ফিচার যোগ করেছেন, তারা 'সীমাবদ্ধ মোড' ফিচার ব্যবহার করে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি হতে পারে এমন কন্টেন্টও বাদ দিয়ে দিতে পারবেন।
সন্তানের তত্ত্বাবধান করা অ্যাকাউন্ট সেট-আপ করার সময় আমি কন্টেন্ট সেটিংসের কী কী বিকল্প বেছে নিতে পারব?
আপনি ৩ ধরনের কন্টেন্ট সেটিংস বেছে নিতে পারবেন। আপনার বিকল্প ও আপনার সন্তানের জন্য কোনটি সঠিক হতে পারে সেই ব্যাপারে আরও জানুন।
আমি কি আমার সন্তানকে তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের মাধ্যমে YouTube Music বা YouTube TV অ্যাক্সেস করতে দিতে পারি?
তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট থেকে YouTube Music চালানো যাবে। তারা অ্যাপে বা ওয়েবসাইটে সাইন-ইন করলে, তাদের তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের জন্য আপনার বেছে নেওয়া কন্টেন্ট সেটিং, YouTube Music কন্টেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আমার সন্তানের iOS ডিভাইসে YouTube বা YouTube Music ডাউনলোড করতে না পারলে কী করব?
YouTube বা YouTube Music অ্যাপ ডাউনলোড করতে, অভিভাবককে সন্তানের iOS ডিভাইসে কন্টেন্ট ও গোপনীয়তা সম্পর্কিত বিধিনিষেধের সেটিংস পর্যালোচনা করে দেখতে হবে।
আমার সন্তান তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট ব্যবহার করলেও কি আমার টিভিতে সে YouTube চালাতে পারবে?
সন্তানের তত্ত্বাবধান করা অ্যাকাউন্ট থেকে Microsoft Xbox, Nintendo Switch ও Sony PlayStation-এর মতো বেশিরভাগ উপযুক্ত স্মার্ট টিভিতে YouTube চালানো যাবে। পুরনো Android TV ডিভাইসে তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা নেই।
আমি কীভাবে Google Assistant চালু আছে এমন ডিভাইসে সন্তানের তত্ত্বাবধান করা অ্যাকাউন্ট সেট-আপ করতে পারি?
আপনার সন্তানের অ্যাকাউন্ট যোগ করতে, আপনার ডিভাইসে সন্তানকে Google Assistant ব্যবহার করতে দিন বিকল্পে উল্লেখ করা ধাপগুলি অনুসরণ করতে বলুন। আপনার সন্তানের Google অ্যাকাউন্ট এবং ভয়েস সেই ডিভাইসে যোগ করা থাকলে, শেয়ার করা ডিভাইসে, তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের মাধ্যমে Google Assistant ব্যবহার করা যেতে পারে।
YouTube কীভাবে অনুপযুক্ত কন্টেন্ট ফিল্টার করে বাদ দেয়?
YouTube-এ কোন কন্টেন্ট দেখানোর অনুমতি দেওয়া হয় এবং কোন কন্টেন্ট দেখানো যায় না তা আমাদের কমিউনিটি নির্দেশিকা থেকে জানতে পারবেন। এই নির্দেশিকা বয়স নির্বিশেষে সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি সন্তানের জন্য তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট সেট-আপ করে থাকলে, বিভিন্ন কন্টেন্ট সেটিংস-এর জন্য কোন কোন কন্টেন্ট উপযুক্ত হবে তা জানতে নীতি পড়ুন।
আমরা ব্যবহারকারীদের খুব ভালো অভিজ্ঞতা প্রদানের জন্য তৎপর থাকি এবং চেষ্টা করি যাতে অনুপযুক্ত কন্টেন্ট বাদ দেওয়া যায়, তবে কোনও অটোমেটিক সিস্টেমই পুরোপুরি সঠিকভাবে কাজ করে না। আপনি যেকোনও সময় নিজের সন্তানের জন্য অ্যাপে দেওয়া অনুমতি এবং কন্টেন্ট সেটিংস পরিবর্তন করতে পারবেন। YouTube-এ কোনও অনুপযুক্ত কন্টেন্ট খুঁজে পেলে, আপনি তার সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন।
কীভাবে সন্তানের তত্ত্বাবধান করা অ্যাকাউন্টের ক্ষেত্রে বিজ্ঞাপন পরিষেবা ম্যানেজ করা হয়?
বাচ্চাদের আরও ভালোভাবে সুরক্ষিত করতে, নির্দিষ্ট কিছু বিভাগের বিজ্ঞাপন নিষিদ্ধ করা থাকে এবং পছন্দমতো বিজ্ঞাপন দেখানোর বিকল্প বন্ধ করা থাকে। "বাচ্চাদের জন্য তৈরি" কন্টেন্টের দর্শকরা হয়ত ভিডিও বিজ্ঞাপন শুরু হওয়ার আগে ও পরে একটি বিজ্ঞাপন বাম্পার দেখবেন। এই বাম্পার তাদের বুঝতে সাহায্য করবে যে বিজ্ঞাপন কখন শুরু ও শেষ হবে। আপনি YouTube Premium ফ্যামিলি প্ল্যান নিয়ে থাকলে, আপনার সন্তান বিজ্ঞাপন-মুক্ত কন্টেন্ট দেখার এবং সেই মেম্বারশিপের শেয়ার করা অনেক সুবিধা উপভোগ করতে পারবে।
যেসব কন্টেন্টের ক্ষেত্রে ক্রিয়েটর জানিয়ে দিয়েছেন যে তার কন্টেন্টে পেড প্রোডাক্ট প্লেসমেন্ট বা এন্ডোর্সমেন্ট আছে, সেগুলি YouTube-এ 'তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের' ব্যবহারকারীদের দেখানো হবে। এছাড়া, 'বাচ্চাদের জন্য তৈরি' কন্টেন্ট হিসেবে এইসব কন্টেন্ট দেখাতে হলে, এগুলিকে বিজ্ঞাপন নীতি মেনে চলতে হবে।
YouTube হল Google-এর অংশ এবং এটি Google-এর গোপনীয়তা নীতি ও অন্যান্য় নীতি মেনে চলে। আমরা জানি যে আপনার সন্তানের Google অ্যাকাউন্ট থেকে আমরা কোন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি তা বুঝে নেওয়া আপনার কাছে গুরুত্বপূর্ণ। তাছাড়া, আমরা কেন এই তথ্য সংগ্রহ করছি এবং আপনি কীভাবে সেই তথ্য নিয়ন্ত্রণ করতে এবং মুছতে পারবেন সেটিও আপনার জানা প্রয়োজন। ১৩ বছরের (অথবা তার দেশ/অঞ্চলে প্রযোজ্য বয়সের) কম বয়সী বাচ্চাদের Google অ্যাকাউন্টের জন্য Google-এর গোপনীয়তা নীতি এবং গোপনীয়তা বিজ্ঞপ্তিতে আমাদের গোপনীয়তা অনুশীলন সম্পর্কে ব্যাখ্যা করা আছে।
আপনার সন্তান তার অ্যাকাউন্টে "YouTube-এ আপনার ডেটা" বিকল্প থেকে YouTube-এর গোপনীয়তা সেটিংস এবং কন্ট্রোল ম্যানেজ করতে এবং এইসব সেটিংস সম্পর্কে আরও জানতে পারবে। এই পৃষ্ঠায় আছে, তাদের কন্টেন্ট এবং অ্যাক্টিভিটি ডেটার সংক্ষিপ্ত বিবরণ এবং এই ডেটা ম্যানেজ করা সংক্রান্ত সেটিংস। এছাড়া, YouTube-এ সন্তানের অভিজ্ঞতা উন্নত করতে এই ডেটা কীভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্যও এই পৃষ্ঠায় রয়েছে। যেমন সে কোন ভিডিও দেখেছে তা তাকে মনে করিয়ে দেওয়া এবং সেই অনুযায়ী তাকে একই রকমের সাজেশন দেওয়া।
আপনার সন্তানের Google অ্যাকাউন্টের অভিভাবক ম্যানেজার হিসেবে, আপনি Family Link থেকে তার করা সার্চ বা দেখার ইতিহাস পজ করতে বা মুছে দিতে পারবেন। এছাড়া, YouTube-এ ফ্যামিলি সেন্টার পৃষ্ঠা থেকেও আপনি ইতিহাস মুছে ফেলতে পারবেন।
স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও কি তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট উপলভ্য?
YouTube-এ সন্তানের তত্ত্বাবধান করা অ্যাকাউন্টের জন্য কে উপযুক্ত?
আপনার ১৩ বছরের (বা দেশ/অঞ্চল অনুযায়ী প্রাসঙ্গিক বয়সের) কম বয়সী সন্তানের জন্য YouTube-এ সন্তানের তত্ত্বাবধান করা অ্যাকাউন্ট সেট-আপ করতে পারবেন।
YouTube-এ তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের জন্য আপনি উপযুক্ত নন, যদি:
- আপনার সন্তানের বয়স ১৩ (বা তার দেশ বা অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য বয়সের) থেকে বেশি হয়। শুধুমাত্র এই শর্তটিই দেখা হয় যে আপনার সন্তানের দেশ/অঞ্চলে তার বয়স প্রযোজ্য বয়সসীমায় পৌঁছানোর আগেই, আপনি সন্তানের জন্য তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট তৈরি করেছেন কিনা।
- আপনি ইউরোপীয় ইউনিয়নে বসবাস করেন এবং আপনার সন্তানের জন্য ২০২১ সালের এপ্রিল মাসের আগে তত্ত্বাবধানের সুবিধা সেট-আপ করে থাকেন। আপনার সন্তানের বয়স সেই সময় আপনার দেশ বা অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য বয়সের থেকে কম হলেও, কোনও তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা উপলভ্য থাকবে না।
আমার সন্তান কি ভিডিওতে করা কমেন্ট দেখতে এবং কমেন্ট করতে পারবে?
যেসব বাচ্চার অ্যাকাউন্টে YouTube-এর সর্বাধিক সুবিধা বা 'আরও এক্সপ্লোর করো' কন্টেন্ট সেটিং চালু করা আছে, তারা YouTube ভিডিওতে করা কমেন্ট পড়তে পারবে, তবে নিজে থেকে কমেন্ট লিখতে পারবে না।
আপনার সন্তানের তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের ক্ষেত্রে ভিডিওতে করা কমেন্ট কীভাবে কাজ করে
আপনার সন্তানের জন্য, শুধুমাত্র পড়া যায় এমন কমেন্ট সম্পর্কে জানুন।