আমাদের পরিষেবার সবচেয়ে সাম্প্রতিক শর্তাবলীতে নির্দিষ্ট বিষয়ের উপর এইসব আপডেট অন্তর্ভুক্ত আছে: মুখ শনাক্তকরণের ডেটা, YouTube-এর মনিটাইজ করার অধিকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স সংক্রান্ত বাধ্যবাধকতা। এই শর্তাবলী মার্কিন যুক্তরাষ্ট্রে নভেম্বর ২০২০ থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ১ জুন, ২০২১ থেকে কার্যকর।
পরিষেবার শর্তাবলীতে আপনারা পরিবর্তন করলেন কেন?
YouTube-এ, আমরা সময়ে সময়ে পরিষেবার শর্তাবলী আপডেট করি যাতে তা আমাদের পার্টনার, বিজ্ঞাপনদাতা এবং দর্শকদের কাছে স্পষ্ট ও সহজবোধ্য হয় এবং তাদের প্রয়োজন সহজে মেটাতে পারে।
আমাদের পরিষেবার শর্তাবলীতে করা এই আপডেটের সাথে আমরা মুখ শনাক্তকরণ প্রযুক্তির ডেটা সংগ্রহ সংক্রান্ত বিধিনিষেধ স্পষ্টভাবে ব্যাখ্যা করছি। এছাড়াও, আমাদের প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন চালানোর জন্য আমরা যেসব অধিকার নিয়ে থাকি সেই বিষয়ে আপনার কাছে স্বচ্ছ হতে চাই। যেমন, আমরা ভিডিও, হোমপেজের শীর্ষ বিভাগ ও বিভিন্ন সার্চ ফলাফলে বিজ্ঞাপন চালাই। এই আপডেটে আরও স্পষ্ট করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স আইনের পরিপ্রেক্ষিতে YouTube থেকে হওয়া উপার্জনের পেমেন্ট কীভাবে রয়্যালটি পেমেন্ট হিসেবে বিবেচনা করা হবে এবং Google আইন অনুসারে এই পেমেন্ট থেকে ট্যাক্স উইথহোল্ড করবে।
মূলত কী কী পরিবর্তন করা হয়েছে?
এখানে পরিবর্তনগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল:
- মুখ শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত সীমাবদ্ধতা। পরিষেবার শর্তাবলীতে আগেই জানানো হয়েছে যে আপনি এমন কোনও তথ্য সংগ্রহ করতে পারবেন না যা দিয়ে কোনও ব্যক্তির অনুমতি না নিয়েই তাকে শনাক্ত করা যায়। এতে সবসময় মুখ শনাক্তকরণ প্রযুক্তি সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকলে, নতুন শর্তাবলী অনুযায়ী এটি স্পষ্ট করে বলে দেওয়া হয়।
- YouTube-এর মনিটাইজ করার অধিকার। YouTube পার্টনার প্রোগ্রামের জন্য উচ্চতর যোগ্যতার মাপকাঠি পূরণ করেনি, এমন সব চ্যানেলের কিছু সীমিত সংখ্যক ব্র্যান্ড-সুরক্ষিত ভিডিওতে আমরা ধীরে ধীরে বিজ্ঞাপন দেখানো শুরু করছি। আপনি YouTube পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ না করা পর্যন্ত এবং উচ্চতর যোগ্যতার মাপকাঠি পূরণ না করা পর্যন্ত, আপনার কন্টেন্টে দেখানো বিজ্ঞাপন থেকে হওয়া উপার্জন শেয়ার করা হবে না।
- রয়্যালটি পেমেন্ট ও ট্যাক্স উইথহোল্ডিং। আপনার এবং YouTube-এর মধ্যে অন্য কোন চুক্তির মাধ্যমে আপনি যদি YouTube থেকে পেমেন্ট পাওয়ার অধিকারী হন (যেমন, YouTube পার্টনার প্রোগ্রামের মাধ্যমে), এই ধরনের সব পেমেন্ট ১ জুন ২০২১ থেকে রয়্যালটি হিসেবে বিবেচিত হবে। Google আইন অনুসারে এই ধরনের পেমেন্ট থেকে ট্যাক্স উইথহোল্ড করবে।
এর ফলে আমার YPP মনিটাইজেশনে কী প্রভাব পড়বে?
এই পরিষেবার শর্তাবলীর আপডেটে করা পরিবর্তনের ফলে আপনার YouTube পার্টনার প্রোগ্রাম (YPP)-এর মনিটাইজেশন সেটিংসে কোনও প্রভাব পড়বে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকা প্রত্যেক পার্টনারকে যত তাড়াতাড়ি সম্ভব AdSense for YouTube-এ ট্যাক্স সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জমা দিতে হবে। এর মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারব যে তাদের করা পেমেন্টের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ট্যাক্স উইথহোল্ডিং প্রযোজ্য হবে কিনা। ট্যাক্স উইথহোল্ড করার প্রয়োজন থাকলে, Google, জুলাই ২০২১ থেকে (জুন মাসের উপার্জন ধরে) ট্যাক্স উইথহোল্ডিং শুরু করতে পারে। আরও জানতে সহায়তা কেন্দ্রে আমাদের সারসংক্ষেপ দেখুন: YouTube থেকে হওয়া উপার্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স আইন সংক্রান্ত প্রয়োজনীয়তা
এর সাথে কি ইউরোপীয় ইউনিয়নের কপিরাইট ডাইরেক্টিভ বা জিডিপিআর (GDPR)-এর কোনও সম্পর্ক আছে?
না, এর সাথে ইউরোপীয় ইউনিয়নের কপিরাইট ডাইরেক্টিভ বা জিডিপিআর (GDPR)-এর কোনও সম্পর্ক নেই।
আমার গোপনীয়তা বা ডেটার উপর এর কী ধরনের প্রভাব পড়তে পারে?
আপনার তথ্য যেভাবে ম্যানেজ করা হয়, তাতে কোনও পরিবর্তন করা হয়নি। আমাদের গোপনীয়তা অনুশীলনের ব্যাপারে পড়তে চাইলে, আপনি Google-এর গোপনীয়তা নীতি এবং YouTube Kids-এর গোপনীয়তা বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখতে পারেন। মনে রাখবেন, আপনার Google অ্যাকাউন্টে গিয়ে যেকোনও সময় গোপনীয়তা সংক্রান্ত সেটিংস পর্যালোচনা করতে এবং নিজের ডেটা ও পছন্দমতো কন্টেন্ট ও বিজ্ঞাপন দেখার সেটিংস ম্যানেজ করতে পারবেন।