YouTube থেকে কেনা সিনেমা ও টিভি শো এখন YouTube অ্যাপ ব্যবহার করে অফলাইনে দেখা যাবে। আপনি পছন্দের কন্টেন্ট কেনা বা ভাড়া নেওয়ার পরে, তা iOS বা Android ডিভাইসে ডাউনলোড করতে এবং যেকোনও সময় দেখতে পারবেন। কন্টেন্ট দেখার জন্য আপনার ডিভাইসকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে হবে না।
আপনার কেনা আইটেম ডাউনলোড করার জন্য, যে Google অ্যাকাউন্ট ব্যবহার করে কেনা হয়েছিল, সেই একই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে YouTube অ্যাপে সাইন-ইন করতে হবে।
আপনার কেনা সিনেমা বা টিভি শোয়ের পর্ব ডাউনলোড করার জন্য আপনাকে YouTube Premium-এর সাবস্ক্রাইবার হতে হবে না। iOS 11 অথবা তার পরবর্তী যেকোনও ভার্সন এবং Android 16.23 অথবা তার পরবর্তী যেকোনও ভার্সন কাজ করতে পারে এমন ডিভাইসে সব ব্যবহারকারীর জন্য এই ফিচারের সুবিধা উপলভ্য।
কীভাবে সিনেমা ও টিভি শোয়ের পর্ব ডাউনলোড করা যায়
আপনি সর্বাধিক পাঁচটি ডিভাইসে কেনা সিনেমা ও টিভি শোয়ের পর্ব ডাউনলোড করতে পারবেন।
ভাড়া নেওয়া সিনেমা ও টিভি শোয়ের পর্ব একবারে একটিমাত্র ডিভাইসেই শুধু ডাউনলোড করা যায়। ভাড়া নেওয়া ভিডিও অন্য কোনও ডিভাইসে ডাউনলোড করতে হলে, আপনাকে এটিকে প্রথম ডিভাইস থেকে সরিয়ে দিতে হবে এবং তারপরেই আপনার ইচ্ছা অনুসারে অন্য একটি ডিভাইসে তা ডাউনলোড করতে পারবেন।
ভাড়ায় নেওয়া বা কেনা আইটেম অফলাইনে দেখার জন্য ডাউনলোড করতে এইসব ধাপ অনুসরণ করুন:
- কোনও কম্পিউটার বা মোবাইল ডিভাইস অথবা স্মার্ট টিভি ব্যবহার করে আপনার পছন্দের সিনেমা বা টিভি শোয়ের পর্ব কিনুন বা ভাড়া নিন।
- কন্টেন্ট ভাড়া নেওয়া বা কেনার সময় যে অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন, সেই একই অ্যাকাউন্টের মাধ্যমে, iOS বা Android ডিভাইস ব্যবহার করে, YouTube অ্যাপে সাইন-ইন করুন।
- আপনার প্রোফাইল ছবিতে
ট্যাপ করুন।
- আপনার সিনেমা ও টিভি বিকল্পে ট্যাপ করুন। আপনি যেসব সিনেমা ও টিভি শোয়ের পর্ব কিনেছেন অথবা ভাড়া নিয়েছেন সেগুলি দেখতে পাবেন।
- সেইসব সিনেমা ও টিভির পর্বের উপরে ট্যাপ করুন যেগুলি আপনি অফলাইনে দেখার জন্য ডাউনলোড করতে চান।
- ডাউনলোড করুন
বোতামে ট্যাপ করুন।
- ভিডিওর কোয়ালিটি বেছে নিন। কেনা আইটেমের কোয়ালিটি এবং ডাউনলোড করার জন্য ব্যবহার করা ডিভাইসে যে কোয়ালিটির লেভেল কাজ করে, তার উপরে নির্ভর করে বিভিন্ন ধরনের ভিডিও কোয়ালিটি উপলভ্য হবে। ডাউনলোড করার জন্য UHD উপলভ্য নেই।
- কিছু কিছু শীর্ষকের ক্ষেত্রে অডিও ট্র্যাকের জন্য একাধিক ভাষার সুবিধা পাওয়া যায়। সিনেমা বা টিভি শোয়ের পর্বের জন্য পছন্দসই অডিও ট্র্যাকটি বেছে নিন। মনে রাখবেন: নির্দিষ্ট সিনেমা বা টিভি শোয়ের পর্বের জন্য উপলভ্য সব সাবটাইটেল অফলাইনে দেখা যাবে।
- ডাউনলোড সম্পূর্ণ হলে, ভিডিও প্লেয়ারের নিচে "ডাউনলোড করা হয়েছে" আইকন
দেখা যাবে।
কোনও শোয়ের অনেকগুলি পর্ব ডাউনলোড করতে হলে, আপনাকে প্রতিটি পর্বের জন্য ধাপগুলিকে রিপিট করতে হবে।
নির্দিষ্ট মোবাইল ডিভাইসে, শুধুমাত্র ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করা হলে তবেই ভিডিও ও প্লেলিস্ট ডাউনলোড করা যাবে। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ভিডিও ডাউনলোড করার জন্য:
- আপনার 'প্রোফাইল ছবি' বিকল্পে ট্যাপ করুন।
- 'সেটিংস' বিকল্পে ট্যাপ করুন।
- শুধুমাত্র "ব্যাকগ্রাউন্ড ও ডাউনলোড" বিকল্পের নিচ থেকে ওয়াই-ফাইয়ের মাধ্যমে ডাউনলোড করুন বিকল্প বন্ধ করুন।
কীভাবে ডাউনলোড করা সিনেমা ও টিভি শোয়ের পর্ব অ্যাক্সেস করা যায়
ডাউনলোড করা আইটেম থেকে কীভাবে সিনেমা ও টিভি শোয়ের পর্ব সরিয়ে দেওয়া যায়
- YouTube অ্যাপে, আপনার প্রোফাইল ছবিতে
ট্যাপ করুন।
- ডাউনলোড করা আইটেম
বিকল্পে ট্যাপ করুন।
- ডাউনলোড করা যেসব সিনেমা বা টিভির পর্ব আপনি সরিয়ে দিতে চান, সেগুলি খুঁজে দেখুন।
- সিনেমা বা টিভি শোয়ের পর্বের ঠিক পাশে দেখানো 'মেনু
' বিকল্পে ট্যাপ করুন।
- ডাউনলোড করা আইটেম থেকে মুছে দিন বিকল্পে ট্যাপ করুন।