নিরাপদ সার্চের মাধ্যমে Google Search ব্যবহার করার সময় আপনি অনুপযুক্ত কন্টেন্ট ব্লক করতে পারবেন। এটি স্কুলে, আপনার পরিবারের ক্ষেত্রে বা ব্যক্তিগত ব্যবহারের জন্য উপযোগী। অনুপযুক্ত কন্টেন্টে রয়েছে:
- নগ্নতা বা অনুপযুক্ত কন্টেন্ট
- হিংসা ও রক্তপাত
Google Search-এর কন্টেন্ট নীতি সম্পর্কে আরও জানুন।
গুরুত্বপূর্ণ: নিরাপদ সার্চ শুধুমাত্র Google Search-এ কাজ করে। এটি অন্যান্য সার্চ ইঞ্জিন বা ওয়েবসাইটের কন্টেন্টের উপর প্রভাব ফেলে না।
নিরাপদ সার্চ সেটিংস পরিবর্তন করা
নিরাপদ সার্চ সেটিংসে যাওয়াআপনার যদি কোনও Google অ্যাকাউন্ট থাকে, তাহলে ব্যক্তিগত অ্যাকাউন্ট বা ব্রাউজারের জন্য নিরাপদ সার্চ ম্যানেজ করতে পারবেন।
- আপনার কম্পিউটারে, আপনার নিরাপদ সার্চ সেটিংস বিকল্পে যান।
- ফিল্টার করুন, অস্পষ্ট করুন অথবা বন্ধ করুন বিকল্প বেছে নিন।
- একদম উপরে ডানদিকে, আপনি যদি কোনও লক
দেখতে পান, তাহলে নিরাপদ সার্চ সেটিং বন্ধ আছে।
- পরামর্শ: আপনার নিরাপদ সার্চ সেটিং কে ম্যানেজ করে সেই সম্পর্কিত তথ্য সেটিংস পৃষ্ঠাতে উল্লেখ থাকে। আপনার নিরাপদ সার্চ সেটিং লক হওয়ার কারণ সম্পর্কে আরও জানুন।
- একদম উপরে ডানদিকে, আপনি যদি কোনও লক
পরামর্শ: আপনার নিরাপদ সার্চ সেটিং ম্যানেজ করতে, Google Search-এর ফলাফলের একদম উপরে ডানদিকে, আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষরে ক্লিক করুন।
নিরাপদ সার্চ কীভাবে কাজ করে দেখুন
Google Search-এ, নিরাপদ সার্চ অনুপযুক্ত কন্টেন্ট শনাক্ত ও ফিল্টার করার চেষ্টা করে।
- ফিল্টার: সব অনুপযুক্ত ফলাফল ব্লক করে।
- আপনার বয়স ১৮ বছরের কম হতে পারে তা Google-এর সিস্টেম শনাক্ত করলে এই সেটিং ডিফল্ট হিসেবে প্রযোজ্য হবে।
- অস্পষ্টতা: অনুপযুক্ত ছবি অস্পষ্ট করে। "ফিল্টার" ব্যবহার করা না গেলে, এই সেটিং ডিফল্ট হিসেবে প্রযোজ্য হবে।
- এই সেটিং অনুপযুক্ত ছবি অস্পষ্ট করতে সাহায্য করে কিন্তু আপনার সার্চের জন্য প্রাসঙ্গিক হলে অনুপযুক্ত টেক্সট এবং লিঙ্ক দেখানো হবে।
- নিরাপদ সার্চ বন্ধ করা আছে: সব ফলাফল দেখায়, যার মধ্যে অনুপযুক্ত কন্টেন্ট থাকতে পারে।
সেটিং অন্য কেউ ম্যানেজ করলে, আপনি নিরাপদ সার্চ পরিবর্তন করতে পারবেন। যেমন:
- অভিভাবক বা স্কুল নিরাপদ সার্চ লক করতে পারে।
- কিছু সর্বজনীন ওয়াই-ফাই নেটওয়ার্ক নিরাপদ সার্চ এনফোর্স করে।
কে নিরাপদ সার্চ পরিবর্তন করতে পারবেন সেই সম্পর্কে জানুন
- আপনি নিজের Google অ্যাকাউন্ট নিজেই ম্যানেজ করলে, নিরাপদ সার্চ সেটিং ম্যানেজ করতে পারবেন।
- Family Link অ্যাপ থেকে আপনার অভিভাবক আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করলে, তারা আপনার নিরাপদ সার্চ সেটিংস পরিবর্তন করতে পারবেন।
- আপনি স্কুলে পড়লে এবং আপনার বয়স ১৮ বছরের কম হলে অথবা K-12 শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে, স্কুল এটি পরিবর্তন করতে পারবে।
- আপনার ডিভাইস বা নেটওয়ার্কের অ্যাডমিনিস্ট্রেটর "ফিল্টার" থেকে নিরাপদ সার্চ লক করতে পারবেন।
অন্যদের জন্য নিরাপদ সার্চ সেটিংস ম্যানেজ করা
Family Link অ্যাপ থেকে আপনার বাচ্চার নিরাপদ সার্চ সেটিং পরিবর্তন করানিরাপদ সার্চ সম্পর্কিত সমস্যার সমাধান করা
নিরাপদ সার্চ সম্পর্কিত সমস্যার সমাধান কীভাবে করবেন তা জানুন।
অনুপযুক্ত কন্টেন্টের বিষয়ে অভিযোগ জানান
নিরাপদ সার্চ চালু থাকাকালীন আপনি অনুপযুক্ত কন্টেন্ট খুঁজে পেলে, সেই সম্পর্কে Google-এর কাছে অভিযোগ জানান।