আপনার নয় এমন ডিভাইসে সাইন-ইন করা

আপনার নয় এমন কোনও কম্পিউটার, ফোন বা ট্যাবলেটে সাময়িকভাবে সাইন-ইন করলে, ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো ব্যবহার করুন।

যেমন:

  • লাইব্রেরি বা ইন্টারনেট ক্যাফের মতো জায়গায় সর্বজনীন কম্পিউটার, যা অনেক লোকের জন্য উপলভ্য
  • এমন একটি ডিভাইস যা কোনও বন্ধু বা পরিবারের কোনও সদস্যের কাছ থেকে নিয়েছেন

আপনি বিশ্বাস করেন এমন কারও সাথে ডিভাইস বা ব্রাউজার শেয়ার করলে, একাধিক ব্যক্তির জন্য এটি সেট-আপ করতে পারেন। কীভাবে অন্যদের সাথে Chrome শেয়ার করতে হয় তা জানুন

ব্যক্তিগত মোডে ব্রাউজ করা

আপনি যদি এমন কোনও ডিভাইসে সাইন-ইন করেন যেটি অন্যান্য ব্যক্তিরাও ব্যবহার করেন, তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করুন যাতে অন্যরা এটি করতে না পারে:

  • আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার করা
  • আপনি কী কী সার্চ করেছেন বা কোন কোন সাইট ভিজিট করেছেন তা দেখা
  • আপনার অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করা আছে কিনা তা চেক করা
  1. Android ফোন অথবা ট্যাবলেটে, Chrome-এর মতো কোনও ব্রাউজার অ্যাপ খুলুন।
  2. ব্যক্তিগত উইন্ডো খুলুন। কীভাবে তা জানতে, একটি অ্যাপ বেছে নিন:
  3. www.google.com ডোমেনের মতো কোনও Google পরিষেবায় গিয়ে আপনার অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  4. আপনার ওয়েব ব্যবহার করা হয়ে গেলে, সবকটি ব্যক্তিগত উইন্ডো বন্ধ বা সাইন-আউট করুন। সাইন-আউট করতে:
    1. www.google.com ডোমেনের মতো কোনও Google পরিষেবায় যান।
    2. স্ক্রিনের উপরে ডানদিকে, আপনার প্রোফাইল ছবি, নামের প্রথম অক্ষর বা ইমেল আইডিতে ট্যাপ করুন।
    3. সাইন-আউট করুন বিকল্পে ট্যাপ করুন।

Chrome-এ ব্যক্তিগত উইন্ডোতে সাইন-ইন করার সময়:

  • আপনার করা সার্চ, ভিজিট করা সাইট ও অন্যান্য অ্যাক্টিভিটি ব্রাউজারের ইতিহাসে সেভ করা হয় না।
  • আপনার অ্যাক্টিভিটি কন্ট্রোল প্রযোজ্য হয়, তাই সাধারণভাবে একই অ্যাক্টিভিটি আপনার Google অ্যাকাউন্টে সেভ করা হয়।
  • আপনি সবকটি ব্যক্তিগত উইন্ডো বন্ধ করে দেওয়ার পরে কুকি মুছে ফেলা হয়।

মনে রাখবেন: 'ব্যক্তিগত' মোডে ব্রাউজ করলে, অন্য ব্রাউজারে তা আলাদাভাবে কাজ করতে পারে। 'ব্যক্তিগত' মোডে ব্রাউজ করার জন্য নির্দেশাবলী অনুসরণ করার সময় বিবরণ পড়ুন।

আপনি 'ব্যক্তিগত' মোডে ব্রাউজ করতে না পারলে

  1. Chrome-এর মত কোনও ব্রাউজার খুলুন।
  2. সাইন-ইন করার আগে এবং সাইন-আউট করার পরে এই ধাপগুলি অনুসরণ করুন:

এই ধরনের রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
7017875389296121896
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
100334
false
false
false
false