আপনি Google Wallet-এ নিরাপদে ও সুরক্ষিতভাবে আপনার বাড়ির ডিজিটাল 'কী' সেভ ও ব্যবহার করতে পারবেন। শক্তিশালী এনক্রিপশন ও উন্নত কন্ট্রোল থাকায়, আপনি স্মার্টফোন বা পরে থাকা যায় এমন ডিভাইসে একবার ট্যাপ করেই আপনার বাড়ি বা অ্যাপার্টমেন্ট আনলক করতে পারবেন।
প্রপার্টি ম্যানেজারই ডিজিটাল 'কী' ইস্যু ও কন্ট্রোল করেন
ডিজিটাল 'কী' যোগ করা
গুরুত্বপূর্ণ: একই বিল্ডিংয়ে আপনার একাধিক প্রপার্টি থাকলে, সেগুলি অ্যাক্সেস করার জন্য আপনি একটি ডিজিটাল 'কী' ব্যবহার করতে পারবেন। একটি ডিজিটাল 'কী' দিয়ে একাধিক ইউনিট সেট-আপ করার জন্য প্রপার্টি ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।
- প্রপার্টি ম্যানেজমেন্ট ওয়েবসাইট, অ্যাপ বা ইমেল খুলুন।
- প্রয়োজনে প্রপার্টি ম্যানেজমেন্ট ওয়েবসাইটে সাইন-ইন করুন।
- Google Wallet-এ যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: এই বোতামটি সাধারণত প্রপার্টি ম্যানেজমেন্টের ওয়েবসাইট, অ্যাপ বা ইমেল কনফার্মেশন পৃষ্ঠায় থাকে। আপনি এটি খুঁজে না পেলে, প্রপার্টিতে এই ফিচার কাজ নাও করতে পারে। আরও তথ্যের জন্য, প্রপার্টি ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন। - আপনার Google Wallet-এর সাথে যুক্ত Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
- যোগ করুন
Wallet-এ দেখুন বিকল্পে ট্যাপ করুন।
আপনি এখন Google Wallet-এ নিজের বাড়ির ডিজিটাল 'কী' ও অ্যাক্সেস সংক্রান্ত বিবরণ দেখতে পাবেন।
ডিজিটাল 'কী' ব্যবহার করা
গুরুত্বপূর্ণ: আপনার ডিজিটাল 'কী', ফিজিক্যাল 'কী'-এর বিকল্প নয়। ব্যাক-আপ হিসেবে আপনার ফিজিক্যাল 'কী' সাথে রাখুন।
- আপনার ফোনটি স্লিপ মোড থেকে অ্যাক্টিভ করে আনলক করুন।
পরামর্শ: এছাড়াও, আপনি সেটিং অ্যাডজাস্ট করার পরে, নিজের ডিজিটাল 'কী' ব্যবহার করতে পারবেন, এজন্য ফোন আনলক করতে হবে না। আপনার ডিভাইস আনলক সেটিংস কীভাবে ম্যানেজ করতে হয় তা জানুন। - রিডারের কাছে আপনার ফোনের পেছনের অংশটি ধরুন।
- Google Wallet অ্যাপ
খুলুন।
- আপনি যে ডিজিটাল 'কী' ব্যবহার করতে চান, সেটিতে ট্যাপ করুন।
- স্ক্রিনের একেবারে উপরে ডানদিকে, আরও
বিকল্পে ট্যাপ করুন।
- ব্যবহার করার জন্য ডিভাইস আনলক করতে হবে বিকল্প চালু অথবা বন্ধ করুন।
ডিভাইস আনলক সেটিং বন্ধ করা থাকলে, আপনাকে নিজের ফোন আনলক করতে হবে না।
আপনার ডিজিটাল 'কী' ব্যবহার করতে:
- আপনার ফোনটি স্লিপ মোড থেকে অ্যাক্টিভ করুন।
- রিডারের কাছে আপনার ফোনের পেছনের অংশটি ধরুন।
ডিজিটাল 'কী' সরানো
গুরুত্বপূর্ণ:
- আপনি একটি ডিভাইস থেকে কোনও 'কী' ম্যানুয়ালি সরিয়ে দিলে, সেটি অন্য ডিভাইস থেকে সরানো হয় না। তাই, আপনি ফোন থেকে কোনও 'কী' সরিয়ে দিলে, ওয়াচ থেকে এটি অটোমেটিক মুছে যায় না। আপনার সব ডিভাইস থেকে ডিজিটাল 'কী' সরাতে চাইলে, আপনাকে প্রতিটি ডিভাইস থেকে সেটি ম্যানুয়ালি সরাতে হবে।
- আপনার ফোনে ফ্যাক্টরি রিসেট করলে অথবা রিমোট উপায়ে ডিভাইস থেকে ডেটা মুছে দিলে, আপনার আগে থেকে থাকা ডিজিটাল 'কী' সরিয়ে দেওয়া হয়। এজন্য আপনাকে এটি আবার যোগ করতে হবে।
- ডিজিটাল 'কী' সরিয়ে দিলেই সেটি বন্ধ হয়ে যায় না। প্রপার্টি ম্যানেজার, ডিজিটাল 'কী' বন্ধ করে দিতে পারেন। ডিজিটাল 'কী' কীভাবে বন্ধ করতে হয় তা জানুন।
- Google Wallet অ্যাপ
খুলুন।
- আপনি যে ডিজিটাল 'কী' সরাতে চান সেটিতে ট্যাপ করুন।
- স্ক্রিনের একেবারে উপরে ডানদিকে, আরও
বিকল্পে ট্যাপ করুন।
- স্ক্রল করে নিচে যান।
- 'কী' সরান
সরান বিকল্পে ট্যাপ করুন।
ডিজিটাল 'কী' বন্ধ করা
গুরুত্বপূর্ণ: ডিজিটাল 'কী' অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করার ব্যাপারে Google-এর কোনও নিয়ন্ত্রণ বা দায়িত্ব নেই। আপনার প্রপার্টি ম্যানেজারই শুধু আপনার ডিজিটাল 'কী' অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। ব্যাক-আপ হিসেবে আপনার ফিজিক্যাল 'কী' সাথে রাখুন।
প্রপার্টি ম্যানেজার, ডিজিটাল 'কী' বন্ধ করে দিতে পারেন। বন্ধ করা অথবা চালু করা সংক্রান্ত সমস্যার জন্য, প্রপার্টি ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন।
ডিজিটাল 'কী' সংক্রান্ত সমস্যার সমাধান করা
আমার ডিজিটাল 'কী' ব্যবহার করতে পারছি না অথবা ডিজিটাল 'কী' সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারছি নাআপনার ডিজিটাল 'কী' নিয়ে সমস্যা থাকলে:
- আপনার ফোনে NFC চালু আছে কিনা তা ভালোভাবে দেখে নিন।
পরামর্শ: NFC চালু করতে, আপনার ফোনের সেটিংস চেক করুন। আপনার ফোনে কীভাবে NFC চালু করতে হয় তা জানুন। - কার্ড রিডারের কাছে কয়েক সেকেন্ড আপনার ফোনটি ধরুন, খুব দ্রুত সরিয়ে নেবেন না।
- আপনার ফোনটি অন্যভাবে ধরে দেখুন। আপনার ডিভাইসের উপর বা নিচের কাছাকাছি অংশে NFC অ্যান্টেনা থাকতে পারে।
এখনও আপনার সমস্যা থাকলে, প্রপার্টি ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন।
আপনার ডিজিটাল 'কী' নিয়ে সমস্যা থাকলে:
- Google Wallet-এ ডিজিটাল 'কী' আগে থেকেই নেই কিনা তা চেক করুন।
- এটি ডুপ্লিকেট না হলে, আপনার ফোনে NFC চালু আছে কিনা তা নিশ্চিত করুন।
পরামর্শ: NFC চালু করতে, আপনার ফোনের সেটিংস চেক করুন। আপনার ফোনে কীভাবে NFC চালু করতে হয় তা জানুন। - কার্ড রিডারের কাছে কয়েক সেকেন্ড আপনার ফোনটি ধরুন, খুব দ্রুত সরিয়ে নেবেন না।
- আপনার ফোনটি অন্যভাবে ধরে দেখুন। আপনার ডিভাইসের উপর বা নিচের কাছাকাছি অংশে NFC অ্যান্টেনা থাকতে পারে।
- এখনও আপনার সমস্যা থাকলে, সহায়তার জন্য প্রপার্টি ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন।