Google Wallet-এ আপনার কর্পোরেট ব্যাজ সেভ করা

মানানসই অফিস বিল্ডিং নিরাপদে অ্যাক্সেস করতে, আপনার Android ডিভাইসে কর্পোরেট ব্যাজ যোগ করতে পারবেন। আপনার এগুলি প্রয়োজন:

  • এমন ফোন যাতে Android 9 বা এর পরের যেকোনও ভার্সন ইনস্টল করা আছে এবং NFC চালু করা আছে
  • Wear OS ডিভাইস ভার্সন 2 ও তার পরবর্তী যেকোনও ভার্সন।
  • আপনার ডিভাইসে ইনস্টল করা Google Wallet অ্যাপ

Google Wallet-এ কর্পোরেট ব্যাজ যোগ করা

গুরুত্বপূর্ণ:

  • আপনি একই সময়ে শুধু একটি ফোন ও একটি স্মার্টওয়াচে ব্যাজ যোগ করতে পারবেন।
  • ডিজিটাল ব্যাজ যোগ করতে হলে আপনার ডিভাইসে Google Wallet অ্যাপ ইনস্টল করা থাকতে হবে।
  1. আপনার নিয়োগকর্তার অ্যাপ বা ওয়েবসাইট খুলুন।
    • প্রয়োজন হলে, আপনার নিয়োগকর্তার দেওয়া সাইন-ইন সংক্রান্ত নির্দেশাবলী অনুসরণ করে লগ-ইন করুন।
  2. আপনার কর্পোরেট ব্যাজ খুঁজুন।
  3. Google Wallet-এ যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. আপনার একাধিক ডিভাইস থাকলে, একটি বেছে নিন।
  5. চালিয়ে যান বিকল্পে ট্যাপ করুন।
  6. স্ক্রিন লক বা পাসওয়ার্ড দিয়ে নিজের পরিচয় যাচাই করান।
  7. Wallet-এ দেখুন বিকল্পে ট্যাপ করুন।

পরামর্শ:

কর্পোরেট ব্যাজ সরানো

আপনার ফোনে Google Wallet অ্যাপ ব্যবহার করে সরানো

গুরুত্বপূর্ণ: আপনি নিজের ফোনে Google Wallet অ্যাপ থেকে কর্পোরেট ব্যাজ সরিয়ে দিলে, আপনার স্মার্টওয়াচ থেকে ব্যাজটি সরানো হবে না।

  1. Google Wallet অ্যাপ খুলুন।
  2. স্ক্রল করে আপনার কর্পোরেট ব্যাজ খুঁজে নিন।
  3. আপনার ব্যাজে ট্যাপ করুন।
  4. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে, 'আরও More এবং তারপর কার্ড সরিয়ে দিন এবং তারপর সরিয়ে দিন' বিকল্পে ট্যাপ করুন।
আপনার Wear OS স্মার্টওয়াচে Google Wallet অ্যাপ ব্যবহার করে সরানো
গুরুত্বপূর্ণ: আপনি নিজের স্মার্টওয়াচে Google Wallet অ্যাপ থেকে কর্পোরেট ব্যাজ সরিয়ে দিলে, আপনার ফোন থেকে ব্যাজটি সরানো হবে না।
  1. আপনার স্মার্টওয়াচে, Google Wallet অ্যাপ খুলুন।
  2. স্ক্রল করে আপনার কর্পোরেট ব্যাজ খুঁজে নিন।
  3. সরিয়ে দিন বিকল্পে ট্যাপ করুন।
  4. সরিয়ে দিতে টিক চিহ্নে ট্যাপ করুন।
কম্প্যানিয়ন অ্যাপ ব্যবহার করে আপনার স্মার্টওয়াচ থেকে সরানো

গুরুত্বপূর্ণ: আপনার স্মার্টওয়াচ থেকে কর্পোরেট ব্যাজ সরিয়ে দিলে, আপনার ফোন থেকে ব্যাজটি সরানো হবে না।

  1. আপনার Android ফোনে কম্প্যানিয়ন অ্যাপ খুলুন।
  2. Google Wallet বেছে নিন।
  3. স্ক্রল করে আপনার কর্পোরেট ব্যাজ খুঁজে নিন।
  4. আপনার ব্যাজে ট্যাপ করুন।
  5. 'সরিয়ে দিন এবং তারপর হ্যাঁ, সরাতে চাই' বিকল্পে ট্যাপ করুন।

আপনার কর্পোরেট ব্যাজ ব্যবহার করা

গুরুত্বপূর্ণ: Google Wallet-এর মাধ্যমে মোবাইল কর্পোরেট ব্যাজ ব্যবহার করা যায় এমন লোকেশনের তালিকা পেতে, আপনার অফিসে বা নিয়োগকর্তার সাথে যোগাযোগ করুন।

আপনার কর্পোরেট ব্যাজ Google Wallet-এ যোগ করার পরে, আপনি বিল্ডিং, পার্কিং ও প্রিন্টিং অ্যাক্সেসের ক্ষেত্রে নিজের ডিভাইস ব্যবহার করতে পারবেন।

  1. আপনার ডিভাইস অ্যাক্টিভেট করুন। আপনাকে এটি আনলক করতে হবে না।
  2. আপনার স্ক্রিনে নীল টিকচিহ্ন দেখতে না পাওয়া পর্যন্ত কার্ড রিডারের কাছে এটি ধরে রাখুন।

পরামর্শ: অতিরিক্ত নিরাপত্তার জন্য, আপনি নিজের ডিভাইস সেট-আপ করতে পারেন যাতে NFC ট্রানজ্যাকশন সম্পূর্ণ করার জন্য এটি আনলক থাকে

আপনার মোবাইল কর্পোরেট ব্যাজ সংক্রান্ত সমস্যার সমাধান করা

আপনি কর্পোরেট ব্যাজ যোগ করতে পারবেন না

পরামর্শ: আপনার ডিভাইস রুট করা থাকলে বা "জেলব্রোকেন" হলে, কাস্টম ROM রান করলে অথবা ফ্যাক্টরি সফ্টওয়্যার পরিবর্তন করা থাকলে, নিরাপত্তার ঝুঁকির কারণে Google Wallet কাজ করবে না।

আপনার Google Play পরিষেবা আপডেট করা

প্রায়ই কর্পোরেট ব্যাজ যোগ করার সময় ডিভাইসে Google Play পরিষেবা আপডেট করলে সমস্যাটি সমাধান করা যেতে পারে।

  1. আপনার Android ডিভাইস বা ট্যাবলেটে, সেটিংস Settings খুলুন।
  2. অ্যাপ ও বিজ্ঞপ্তি এবং তারপর সব অ্যাপ দেখুন বিকল্পে ট্যাপ করুন।
  3. স্ক্রল করে Google Play পরিষেবা বিকল্পে ট্যাপ করুন।
  4. অ্যাপের বিবরণ স্ক্রল করে ট্যাপ করুন।
  5. আপডেট বা ইনস্টল করুন বিকল্পে ট্যাপ করুন। সেইসব বিকল্প উপলভ্য না থাকলে, আপনার Google Play পরিষেবা আপ-টু-ডেট আছে।

পরামর্শ: আপনি Google Play পরিষেবা খুঁজে না পেলে, সেটিংস Settings খুলুন। স্ক্রিনের সবচেয়ে উপরে, Google Play পরিষেবা সার্চ করুন।

আপনার মোবাইল কর্পোরেট ব্যাজ কাজ করে না

সব বিল্ডিংয়ে এই সুবিধা থাকে না বা সব নিয়োগকর্তা এই সুবিধা প্রদান করেন না। এই বিকল্প চালু আছে কিনা তা চেক করতে, বিল্ডিংয়ের লোকজন বা নিয়োগকর্তার সাথে যোগাযোগ করুন।

নতুন ডিভাইসে আপনার কর্পোরেট ব্যাজ ট্রান্সফার করা

ধাপ ১: আপনার বর্তমান ডিভাইস থেকে কর্পোরেট ব্যাজ সরিয়ে দিন

  1. Google Wallet অ্যাপ খুলুন।
  2. স্ক্রল করে আপনার কর্পোরেট ব্যাজ খুঁজে নিন।
  3. আপনার কর্পোরেট ব্যাজে ট্যাপ করুন।
  4. স্ক্রিনের উপরে ডানদিকে, 'আরও More এবং তারপর কার্ড সরিয়ে দিন' বিকল্পে ট্যাপ করুন।

ধাপ ২: আপনার নতুন ডিভাইসে কর্পোরেট ব্যাজ সেট-আপ করা

  1. আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে কর্পোরেট অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. Google Wallet-এ যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।
  4. আপনার নতুন ডিভাইসে Google Wallet অ্যাপ খুলুন।
  5. স্ক্রল করে আপনার কর্পোরেট ব্যাজ খুঁজে নিন।
  6. আপনার কর্পোরেট ব্যাজে ট্যাপ করুন।
স্মার্টওয়াচে আপনার কর্পোরেট ব্যাজ যোগ করা

গুরুত্বপূর্ণ: আপনি একই সময়ে শুধু একটি ফোন ও একটি ওয়াচে ব্যাজ যোগ করতে পারবেন।

আপনার স্মার্টওয়াচে Google Wallet অ্যাপ থেকে আগে থেকেই থাকা কর্পোরেট ব্যাজ যোগ করতে:

  1. আপনার Android ডিভাইসে, Google Wallet অ্যাপ খুলুন।
  2. স্ক্রল করে আপনার কর্পোরেট ব্যাজ খুঁজে নিন।
  3. আপনার ব্যাজে ট্যাপ করুন।
  4. স্ক্রিনের উপরে ডানদিকে, 'আরও More এবং তারপর স্মার্টওয়াচে আইডি যোগ করুন' বিকল্পে ট্যাপ করুন।
  5. আপনার একাধিক স্মার্টওয়াচ থাকলে, একটি ডিভাইস বেছে নিন।
  6. চালিয়ে যান বিকল্পে ট্যাপ করুন।
আপনার ডিভাইস হারিয়ে বা চুরি হয়ে গেলে

আপনার ডিভাইস হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে, আপনাকে এগুলি করতে হবে:


ভবিষ্যতে, এই সমস্যা এড়াতে, হারিয়ে যাওয়া Android ডিভাইস খোঁজার জন্য রেডি থাকুন
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
14124374813616483871
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
280
false
false
false
false