কন্ট্যাক্টলেস পেমেন্ট ট্রানজ্যাকশন সংক্রান্ত সমস্যার সমাধান করা

গুরুত্বপূর্ণ: আপনি ট্যাপ করে পেমেন্ট করতে না পারলে, নিম্নলিখিত ধাপগুলি সম্পূর্ণ করেছেন কিনা চেক করুন:

  1. আপনার ডিভাইসে NFC কাজ করে কিনা তা চেক করুন।
  2. আপনার ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসেবে Google Wallet-কে সেট করুন।
  3. কার্ড যোগ করুন।
  4. স্ক্রিন লক সেট করুন।
  5. আপনার ফোন সার্টিফায়েড কিনা এবং নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় মাপকাঠি পূরণ করে কিনা তা চেক করুন।
  6. পেমেন্ট করার আগে, আপনার ডিভাইস আনলক করা আছে কিনা তা চেক করুন।

ধাপ ১: আপনার ডিভাইসে NFC কাজ করে কিনা চেক করা

  1. আপনার Android ডিভাইসে সেটিংস অ্যাপ খুলুন।
  2. কানেক্ট করা ডিভাইস এবং তারপর কানেকশন সংক্রান্ত পছন্দ এবং তারপর NFC বিকল্পে ট্যাপ করুন।
  3. এরপর চালু করুন বিকল্পে ট্যাপ করুন।
    Turn on your phone's NFC.

ধাপ ২: আপনার ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসেবে Google-কে সেট করা

  1. আপনার Android ডিভাইসে সেটিংস অ্যাপ খুলুন।
  2. কানেক্ট করা ডিভাইস এবং তারপর কানেকশন সংক্রান্ত পছন্দ এবং তারপর NFC বিকল্পে ট্যাপ করুন।
  3. কন্ট্যাক্টলেস পেমেন্ট বিকল্পে ট্যাপ করুন।
  4. Google Wallet বেছে নিন।

পরামর্শ: আপনার Google Wallet অ্যাপ আপ-টু-ডেট আছে কিনা ভালো করে দেখে নিন

Set Google Pay as your default payment.

ধাপ ৩: কার্ড যোগ করা

  1. Google Wallet অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের নিচে, 'Wallet-এ যোগ করুন ' বিকল্পে ট্যাপ করুন।
  3. পেমেন্ট কার্ড বিকল্পে ট্যাপ করুন।
    • Google Wallet-এ আপনার সেভ করা সব কার্ড দেখানো হয়।
  4. নতুন ক্রেডিট অথবা ডেবিট কার্ড বিকল্পে ট্যাপ করুন।
    • কার্ড যোগ করতে, আপনার ক্যামেরা ব্যবহার করুন অথবা ম্যানুয়ালি বিবরণ লিখুন বিকল্পে ট্যাপ করুন।
  5. নিচে, সেভ করে চালিয়ে যান বিকল্পে ট্যাপ করুন।
  6. ইস্যুকারীর শর্তাবলী পড়ুন।
  7. সম্মতি জানান বিকল্পে ট্যাপ করুন।
  8. আপনাকে পেমেন্ট পদ্ধতি যাচাইকরণের কথা বলা হলে, তালিকা থেকে একটি বিকল্প বেছে নিন। পেমেন্ট পদ্ধতি কীভাবে যাচাই করবেন তা জানুন

ধাপ ৪: স্ক্রিন লক সেট করা

  1. ফোনের সেটিংস অ্যাপ খুলুন।
  2. নিরাপত্তা ও গোপনীয়তা বিকল্পে ট্যাপ করুন।
  3. ডিভাইস আনলক এবং তারপর স্ক্রিন লক বিকল্পে ট্যাপ করুন।
    • আপনি আগে থেকে লক সেট করে থাকলে, অন্য একটি বেছে নেওয়ার আগে আপনাকে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড লিখতে হবে।
  4. যে স্ক্রিন লক পদ্ধতি ব্যবহার করতে চান সেটি বেছে নিন।
  5. স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।

Set or change a screen lock.

ধাপ ৫: ফোনটি সার্টিফায়েড কিনা এবং নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় মাপকাঠি পূরণ করে কিনা তা চেক করা

  1. Google Play Store অ্যাপ Google Play খুলুন।
  2. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে প্রোফাইল আইকন বিকল্পে ট্যাপ করুন।
  3. সেটিংসে ট্যাপ করুন।
  4. আপনার ডিভাইস Google Play Protect সার্টিফিকেট প্রাপ্ত কিনা তা চেক করতে, সম্পর্কে বিকল্পে ট্যাপ করুন।

ধাপ ৬: পেমেন্ট করার আগে ডিভাইস আনলক করা

পেমেন্ট করার আগে, পেমেন্টটি আপনিই করছেন কিনা তা Android স্ক্রিন লক ব্যবহার করে আপনাকে কনফার্ম করতে হবে। Google Wallet-এ আপনি এগুলির মাধ্যমে নিজের পরিচয় যাচাই করাতে পারবেন:

  • পিন
  • প্যাটার্ন
  • পাসওয়ার্ড
  • ফিঙ্গারপ্রিন্ট বা ক্লাস থ্রি বায়োমেট্রিক্স ফেস আনলক (আপনার ডিভাইসে এটি কাজ করলে)

পরামর্শ অনুযায়ী আবার ট্যাপ করে পেমেন্টের চেষ্টা করা

  • পেমেন্ট রিডারের কাছাকাছি ফোনটি আরও কয়েক সেকেন্ডে ধরে রাখুন, তারপর অন্যভাবে চেষ্টা করুন।
  • পেমেন্ট না হলে, টার্মিনালে NFC চিহ্নটি খুঁজে দেখুন অথবা ক্যাশিয়ারের সাহায্য নিন। ডিভাইসের উপর বা নিচের কাছাকাছি অংশে NFC অ্যান্টেনা থাকতে পারে।

অন্যান্য সমস্যার সমাধান করা

ক্যাশিয়ার বলেছেন, পেমেন্ট হয়নি

আপনার ফোন পেমেন্ট রিডারের সামনে ধরার পর তাতে টিক চিহ্ন দেখতে পেলেও ক্যাশিয়ার বলেছেন যে পেমেন্ট হয়নি:

  • অন্য পেমেন্ট রিডার ব্যবহার করে দেখুন।
  • স্টোরে মোবাইল পেমেন্ট গ্রহণ করা হয় কিনা তা কনফার্ম করুন।
  • আপনার কার্ডে কোনও সমস্যা হয়েছে কিনা তা ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে জেনে নেওয়ার চেষ্টা করুন।
  • অন্য কোনও পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে দেখুন। কিছু টার্মিনালে নির্দিষ্ট কার্ড কাজ নাও করতে পারে।
আমি পেমেন্ট করার চেষ্টা করেছি কিন্তু আমাকে পিন লিখতে বলা হয়েছে

আপনাকে পিন লিখতে বলার অর্থ হল, আপনি এমন একটি পদ্ধতি ব্যবহার করে কেনাকাটা যাচাই করানোর চেষ্টা করেছেন যা কাজ করে না। সমস্যার সমাধান করতে, আপনার Android স্ক্রিন লকের পিন লিখুন।

এই সমস্যা এড়াতে, কাজ করে এমন Android স্ক্রিন লক পদ্ধতি ব্যবহার করুন। এছাড়াও, কেনাকাটার আগে আপনি Google Wallet অ্যাপ খুলতে পারবেন। প্রয়োজন হলে, কেনাকাটা যাচাই করানোর জন্য আপনি অ্যাপে একটি প্রম্পট দেখতে পাবেন।

কন্ট্যাক্টলেস পেমেন্টের চেষ্টা করার পরে টার্মিনালে আমাকে কার্ড সোয়াইপ বা ইনসার্ট করতে বলা হয়েছে
আপনি সেল্ফ-সার্ভিস টার্মিনাল ব্যবহার করলে, ট্রানজ্যাকশন রিসেট করতে "X" বোতামটি প্রেস করুন। অন্যথায়, ক্যাশিয়ারের সাহায্য নিন। আপনার ফোন আনলক করা আছে কিনা তা নিশ্চিত করে আবার পেমেন্ট করার চেষ্টা করুন। অথবা কেনাকাটা করার আগে আপনি Google Wallet অ্যাপ খুলতে পারেন। প্রয়োজন হলে, কেনাকাটা যাচাইকরণের জন্য আপনাকে অ্যাপে প্রম্পট দেখানো হবে।
Google Wallet-এ কার্ড যোগ করা যাচ্ছে না

আপনি ডেবিট বা ক্রেডিট কার্ড যোগ করতে না পারলে:

  • আপনার ব্যাঙ্ক বা কার্ড ইস্যুকারীর কাছে থাকা তথ্যের সাথে যেন আপনার পেমেন্ট প্রোফাইল সেটিংসে থাকা নাম ও ঠিকানার মিল থাকে তা নিশ্চিত করুন।
  • অন্য কোনও পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে দেখুন।
  • এরপরেও সমস্যা হলে, আপনার ব্যাঙ্ক বা কার্ড ইস্যুকারীর সাথে যোগাযোগ করুন।

Google Wallet অ্যাপে ডেবিট বা ক্রেডিট কার্ড যোগ করার সময় হওয়া সমস্যার সমাধান কীভাবে করবেন তা জানুন

কন্ট্যাক্টলেস পেমেন্ট সেট-আপ করা যায়নি

কন্ট্যাক্টলেস পেমেন্ট সেট-আপ করতে হলে আপনার ডিভাইসে এইসব থাকতে হবে:

  • NFC অ্যাক্টিভেট করা থাকতে হবে
  • ফোনে Android 9.0 ও তার পরবর্তী যেকোনও ভার্সন এবং স্মার্টওয়াচে Wear 2.x ও তার পরবর্তী যেকোনও ভার্সন থাকতে হবে
  • হোস্ট কার্ড ইমুলেশন (HCE) থাকতে হবে
  • কন্ট্যাক্টলেস পেমেন্ট করা যায় এমন কার্ড সেট-আপ করতে হবে

আপনার ডিভাইসে NFC পেমেন্টের সুবিধা চালু করা থাকলে এবং আপনার কার্ড মানানসই হওয়ার পরেও আপনি কন্ট্যাক্টলেস পেমেন্ট সেট-আপ করতে না পারলে, আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।

আপনার ফোন সার্টিফিকেট প্রাপ্ত নয় অথবা নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় মাপকাঠি পূরণ করে না
  1. আপনার সফ্টওয়্যার Google Play Protect সার্টিফিকেট প্রাপ্ত কিনা তা চেক করুন
  2. আপনি আগে Google Wallet ব্যবহার করে কন্ট্যাক্টলেস পেমেন্ট করে থাকলে এবং এখন তা করতে না পারলে, ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন। সফ্টওয়্যার আপডেট হওয়ার কারণে কার্যকারিতার উপর প্রভাব পড়তে পারে।
  3. আপনি ফোনে কোনও পরিবর্তন করে থাকলে সেটি নিরাপত্তা সংক্রান্ত মাপকাঠি পূরণ করছে কিনা তা দেখে নেবেন। স্টোরে Google Wallet এমন ফোনে কাজ নাও করতে পারে যেটি:
    • Android-এর ডেভেলপার ভার্সনে চলে।
    • রুট করা আছে, কাস্টম রম রান করে অথবা পরিবর্তন করা ফ্যাক্টরি সফ্টওয়্যার আছে। নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে এইসব ফোনে Google Wallet ব্যবহার করা যাবে না।
    • পরীক্ষা করে দেখা হয়নি এবং Google অনুমোদন করেনি।
    • আনলক করা বুটলোডার রয়েছে।

পরামর্শ:

  • আপনার ফোন নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় মাপকাঠি পূরণ না করলে, কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন না। এমন একটি ডিভাইস ব্যবহার করুন যেটি Android অপারেটিং সিস্টেমের মূল ভার্সনে চলছে।
  • আপনার ফোনে পরিবর্তিত অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকলে কন্ট্যাক্টলেস পেমেন্ট করার আগে আপনাকে ফোনের আসল অপারেটিং সিস্টেমটি আবার ইনস্টল করতে হবে।
    • এটি না করলে, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সফ্টওয়্যারটি Google-এর নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় মাপকাঠি পূরণ নাও করতে পারে।
    • আরও তথ্য জানতে, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
Google Wallet-এ হোম স্ক্রিন উপলভ্য নেই

Wallet অ্যাপ যদি এমন কোনও সমস্যা দেখায় যাতে বলা হয় যে আপনি অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন না, তাহলে আপনার ফোনের সেটিংস মেনু থেকে Google Wallet খুলতে পারবেন:

  1. আপনার Android ডিভাইসে সেটিংস অ্যাপ খুলুন।
  2. 'Google এবং তারপর সব পরিষেবা এবং তারপর Google অ্যাপের সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  3. Google Wallet-এ ট্যাপ করুন।
পরামর্শ: আপনি অ্যাপের হোম স্ক্রিন খুলতে না পারলে, আপনার ডিফল্ট কার্ড দিয়ে ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন। এরপরেও সমস্যা হলে, অ্যাপে সমস্যার ব্যাপারে অভিযোগ জানান বা মতামত পাঠান
Google Wallet অ্যাপে আপনার কার্ড দেখা না গেলে অথবা আপনার কার্ড মুছে দেওয়া হয়েছে বলে আপনাকে বিজ্ঞপ্তি পাঠানো হলে

নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা হিসেবে Google Wallet থেকে আপনার কার্ড সরিয়ে দেওয়া হতে পারে। সরানো কার্ড Google Wallet-এ আবার যোগ করুন

আর কোনও সাহায্য চান

আপনার আর কোনও সমস্যা বা প্রশ্ন থাকলে, কমিউনিটিতে জিজ্ঞাসা করতে পারেন। এছাড়াও, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15011623263784883032
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
280
false
false
false
false