Google Maps-এ, আপনি জায়গা সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারবেন।
গুরুত্বপূর্ণ: এই ফিচার শুধুমাত্র নির্দিষ্ট কিছু দেশ ও অঞ্চলে উপলভ্য।Google-এর থেকে পাওয়া প্রশ্নের উত্তর দেওয়া
আপনি কোনও জায়গা সম্পর্কে প্রশ্ন সম্পর্কিত বিজ্ঞপ্তি পেতে পারেন। উত্তর শেয়ার করতে, বিজ্ঞপ্তিতে ট্যাপ করে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
আপনার প্রশ্ন অথবা উত্তর খুঁজুন
প্রশ্ন করা বা উত্তর দেওয়ার পরে আপনার Google Maps অবদানে সেই তথ্য দেখতে পাবেন।
- আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ
খুলুন।
- 'কন্ট্রিবিউট করুন
' বিকল্পে ট্যাপ করুন।
- প্রয়োজন হলে, একেবারে উপরে, যতক্ষণ পর্যন্ত 'প্রশ্ন ও উত্তর' বিকল্প না দেখতে পাচ্ছেন ততক্ষণ মেনু বার ট্যাপ করে টানতে থাকুন।
- প্রশ্ন ও উত্তর বিকল্পে ট্যাপ করুন।
- আপনার প্রশ্ন ও উত্তরের তালিকা ধরে স্ক্রল করুন।
প্রশ্ন ও উত্তর সম্পর্কে বিজ্ঞপ্তি বন্ধ করুন
- আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ
খুলুন।
- আপনার প্রোফাইল ছবি বা নামের আদ্যক্ষর
সেটিংস
বিকল্পে ট্যাপ করুন।
- বিজ্ঞপ্তি
প্রশ্ন ও উত্তর এবং চ্যাট
ব্যবসা থেকে পাওয়া মেসেজ বিকল্পে ট্যাপ করুন।
- বিজ্ঞপ্তি সংক্রান্ত পছন্দ বিকল্পে গিয়ে, বন্ধ করুন বিকল্পে ট্যাপ করুন।
প্রশ্ন বা উত্তর সম্পর্কে অভিযোগ করুন
Google প্রোডাক্ট ব্যবহার করেন এমন সকলের জন্য উপযুক্ত অভিজ্ঞতা প্রদান করার কাজে আমাদের নিষিদ্ধ ও বিধিনিষেধযুক্ত কন্টেন্ট সংক্রান্ত নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পরিষেবা প্রদান করার ব্যাপারে আমাদের ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনও ভুল বা নীতি লঙ্ঘনকারী কন্টেন্টকে কম করা প্রয়োজন। সেই উদ্দেশ্য পূরণ করার জন্য সকলকে নিচে উল্লেখ করা নীতিগুলি সকলকে মেনে চলতে বলা হচ্ছে। এইসব নীতির পরিবর্তন করা হতে পারে, তাই মাঝে মাঝে সেগুলি চেক করে নিতে ভুলবেন না। এছাড়াও, স্থানীয় আইন লঙ্ঘন করেছে বলে আপনার মনে হয় এমন কন্টেন্টের ব্যাপারে অভিযোগ জানাতে পারবেন।
- প্রশ্ন বা উত্তরের পাশে 'আরও'
বিকল্পে ট্যাপ করুন।
- প্রশ্ন সম্পর্কে অভিযোগ করুন বা উত্তর সম্পর্কে অভিযোগ করুন বিকল্পে ট্যাপ করুন।