আপনার Google Maps অভিজ্ঞতাকে আরও অ্যাক্সেসযোগ্য করে তুলতে স্ক্রিন রিডার, কীবোর্ড শর্টকাট এবং অন্যান্য ফিচার ব্যবহার করতে পারেন। হুইলচেয়ার ব্যবহার করতে পারবেন এমন ট্রানজিট ও জায়গা খুঁজে পেতে, আপনার অ্যাক্সেসিবিলিটি সেটিংস অ্যাডজাস্ট করুন।
স্ক্রিন রিডার ব্যবহার করা
এইসব ব্রাউজার ও স্ক্রিন রিডারের সাথে আপনি Google Maps ব্যবহার করতে পারবেন:
- Chromebooks-এ ChromeVox সহ Chrome
- Windows-এ NVDA বা JAWS সহ Firefox
- Mac-এ VoiceOver সহ Safari
আপনার কীবোর্ড ব্যবহার করা
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- যতক্ষণ না পর্যন্ত ম্যাপ ফোকাসে আসছে, আপনার কীবোর্ডে, Tab প্রেস করতে থাকুন।
- একটি বর্গাকার বক্সের মাধ্যমে ম্যাপের একটি অংশ হাইলাইট করা হবে। বর্গাকার বক্সের নিচে, নম্বর সহ ওই এলাকার জায়গাগুলির একটি তালিকা থাকবে। এখান থেকে আপনি এগুলি করতে পারবেন:
- ম্যাপের বিভিন্ন অংশে যেতে: তীরচিহ্ন 'কী' ব্যবহার করুন। পরামর্শ: ম্যাপ এক বর্গক্ষেত্র সরাতে, Shift 'কী' হোল্ড করে তীরচিহ্ন 'কী' প্রেস করুন।
- ম্যাপ জুম-ইন বা জুম-আউট করতে: Plus (+) 'কী' অথবা Minus (-) 'কী' প্রেস করুন ।
- কোনও জায়গা সম্পর্কে আরও জানতে: জায়গার সাথে থাকা নম্বর প্রেস করুন।
- পরামর্শ: হাইলাইট করা অংশে ৭টির বেশি জায়গা থাকলে:
- আরও জায়গা দেখতে, ৯ প্রেস করুন।
- আগের জায়গায় ফিরতে, ৮ প্রেস করুন।
কীবোর্ড শর্টকাট খোঁজা
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- Ctrl + / প্রেস করুন। আপনার স্ক্রিনে শর্টকাটের একটি তালিকা দেখতে পাবেন।
অ্যাক্সেসযোগ্য ট্রানজিট খোঁজা
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- সার্চ বারে, গন্তব্যের নাম লিখুন।
- ফলাফলে যে তালিকা দেখা যাবে সেখানে আপনি যে লোকেশনে যেতে চান তাতে ক্লিক করুন।
- 'দিকনির্দেশ
ট্রানজিট
' বিকল্পে ক্লিক করুন।
- বিকল্প ক্লিক করুন।
- "রুট" বিকল্পের মধ্যে হুইলচেয়ার ব্যবহার করা যাবে বিকল্পে ক্লিক করুন।
- আপনার রুট বেছে নিন।
ম্যাপ বড় করা
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- আপনার ম্যাপ ফোকাসে রয়েছে কিনা তা ভালোভাবে দেখে নিন।
- পেজ জুম ব্যবহার করে ম্যাপে থাকা তথ্য বড় করতে, আপনার কীবোর্ড ব্যবহার করুন।
- জুম-ইন করতে: Ctrl এবং +, অথবা ⌘ ও + প্রেস করুন।
- জুম-আউট করতে: Ctrl + -, অথবা ⌘ + - প্রেস করুন।
- রিসেট করতে: Ctrl + 0, অথবা ⌘ + 0 প্রেস করুন।