জায়গা, ট্রাফিক, ভূদৃশ্য, সাইকেল চালানো ও ট্রানজিটের তথ্য খুঁজতে লেয়ার ব্যবহার করুন

Google Maps-এর সাহায্য আপনি এগুলি খুঁজে পাবেন:

  • আপনার যাতায়াতের রাস্তায় ট্রাফিকের অবস্থা
  • নতুন শহরে ট্রানজিট লাইন
  • সাইকেল-ফ্রেন্ডলি রাস্তা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবি
  • ল্যান্ডস্কেপ সম্পর্কিত তথ্য
  • আশেপাশের জায়গা

আপনার ম্যাপ ও তথ্য বেছে নিন

  1. আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
  2. ম্যাপের ধরন পরিবর্তন করতে নিচে বাঁদিকে 'লেয়ার' লেয়ার বিকল্পে ক্লিক করুন।
    • ম্যাপ: রাস্তা, জায়গা ও গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক
    • স্যাটেলাইট: এরিয়াল ছবি
  3.  এইগুলি সম্পর্কে আরও তথ্য পেতে 'লেয়ার' লেয়ার বিকল্পের দিকে পয়েন্ট করে আরও বিকল্পে ক্লিক করুন:
    • ভূদৃশ্য: স্থানীয় ভূদৃশ্য
    • ট্রাফিক: স্থানীয় ট্রাফিকের অবস্থা
    • ট্রানজিট: বাস, সাবওয়ে ও রেলপথ
    • বাইক চালানো: বাইকের রাস্তা
    • রাস্তার দৃশ্য: এলাকার সাথে সম্পর্কিত 'রাস্তার দৃশ্য' অ্যাক্সেস করুন
    • পৃথিবীর দৃশ্য: ছোট করুন ও 3D-তে সারা পৃথিবী দেখুন
    • এয়ার কোয়ালিটি: এয়ার কোয়ালিটি সম্পর্কে তথ্য

পরামর্শ: কোনও লেয়ারের জন্য যথেষ্ট তথ্য না থাকলে, সেটি অনুপলভ্য হিসেবে দেখানো হয়। আপনি সেটি বেছে নিতে পারেন না।

লেজেন্ডে, রঙ এবং চিহ্নগুলির মানে জানুন

আশেপাশের আগ্রহের জায়গা
ম্যাপের ছোট ছোট পিন আশেপাশের এমন আগ্রহের জায়গা দেখায় যেগুলি আপনার ভাল লাগতে পারে। পিনগুলি বিভিন্ন বিভাগে তালিকাভুক্ত, এর মধ্যে অন্তর্ভুক্ত হল:
খাবার ও পানীয়: 
Food Wine Bar or pub Cafe 
রিটেল:
Shopping Grocery
আউটডোর দ্রষ্টব্য:
Camping Golf Zoo Park Mountain
জরুরি পরিষেবা:
Pharmacy Medical aid Red Cross Red Crescent Red Shield of David 
শহরে উপলভ্য পরিষেবা:
Police School Restroom Post Office Library

ছোট ছোট পিন এবং সেগুলি কী বোঝায় সেই সম্পর্কে আরও জানতে, ফুল লেজেন্ড দেখুন

ট্রাফিক

ট্রাফিক সংক্রান্ত রঙ

রাস্তায় ট্রাফিকের গতি কেমন সেটি রঙের কোড দেখে আপনি বুঝতে পারবেন।

  • সবুজ: ট্রাফিকের গতি মসৃণ।
  • কমলা: ট্রাফিকের গতি মোটামুটি।
  • লাল: ট্রাফিকের গতি মন্থর। রঙের কোড লাল থেকে যত গাঢ় হয়, রাস্তায় ট্রাফিকের গতিও তত মন্থর বোঝায়।

মনে রাখবেন: ম্যাপে ধূসর বা নীল লাইন দেখে আপনার রুট বোঝা যায়।

ট্রাফিক প্রভাবিত করছে এমন ঘটনা সংক্রান্ত চিহ্ন

ট্রাফিক প্রভাবিত করছে এমন ঘটনায় এই ধরনের বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে:

  • গাড়ির দুর্ঘটনা Accident
  • নির্মাণকাজ Construction
  • রাস্তা বন্ধ Road closure
  • অন্যান্য ঘটনা Other incident

কী ধরনের ঘটনা ঘটেছে সেই সংক্রান্ত তথ্য জানতে, আইকনে ক্লিক বা ট্যাপ করুন।

পরামর্শ: রাস্তা বন্ধ থাকার ক্ষেত্রে, ঠিক যে জায়গায় সেটি বন্ধ থাকবে সেখানে আপনি ডট দেওয়া লাল রঙের লাইন দেখতে পাবেন।

গণ পরিবহন

ম্যাপে থাকা লাইনগুলি বাস, সাবওয়ে ও রেলপথ নির্দেশ করে। আরও তথ্য এবং একটু পরে কখন ট্রেন বা বাস আসবে তা দেখতে, একটি স্টেশন স্টপ আইকন Station stop বেছে নিন।

স্টেশন স্টপ দেখতে, ট্রানজিট আইকন খুঁজে নিন, যেমন Bart logo, Metro logo বা London Underground logo

পরামর্শ: সম্ভব হলে, পরিবহন সংস্থার রঙ সম্পর্কিত সিস্টেমের সাথে ম্যাপে দেখানো বিভিন্ন রঙের লাইনগুলি মিলে যায়। যেমন, মেট্রো ট্রানজিট অথরিটি (MTA) নিউ ইয়র্ক শহরের "এ" লাইনটি নীল রঙ করে দেয়, ফলে ম্যাপে সেটি নীল রঙের দেখায়।

বাইক চালানোর পথ

বিভিন্ন রঙের দ্বারা সাইকেল চালানোর রাস্তার ধরন দেখানো হয়।

  • গাঢ় সবুজ: যে রাস্তায় অটোমোবাইল ট্রাফিক চলে না।
  • সবুজ: নির্দিষ্ট কিছু লেন রয়েছে যাতে শুধু গাড়ি চালানো যায় এবং তার সাথে আলাদা করে সাইকেল চালানোর রাস্তা রয়েছে।
  • ডট দেওয়া সবুজ লাইন: সাইকেল চালানোর উপযোগী রাস্তা যেখানে সাইকেল চালানোর রাস্তা না থাকলেও সাইক্লিস্টদের জন্য সেই রাস্তা সাজেস্ট করা হয়।
  • ড্যাশ দেওয়া গাঢ় সবুজ লাইন: পাকা সড়ক নয়, ধুলোময় কাঁচা রাস্তা।
ভূদৃশ্য
ল্যান্ডস্কেপের উচ্চতা দেখে নিন, যেমন পাহাড় ও গিরিখাত। ম্যাপে থাকা কনটুর লাইনগুলি উচ্চতা বোঝায় এবং ধূসর নম্বরগুলি থেকে উচ্চতার পরিমাপ বোঝা যায়।
রাস্তার দৃশ্য
'রাস্তার দৃশ্য' যেখানে উপলভ্য সেখানে ম্যাপে নীল রঙের লাইন দিয়ে বোঝানো হয়।
বিভিন্ন দেশের সীমান্ত ও নাম বোঝা
Google Maps-এ বিশ্ব এক্সপ্লোর করার সময়, আপনি বিভিন্ন স্টাইল, সীমান্ত ও লেবেল দেখতে পাবেন।

আন্তর্জাতিক দেশের সীমান্ত শনাক্ত করা

সীমান্তর রাজনৈতিক স্ট্যাটাসের উপর ভিত্তি করে, আন্তর্জাতিক দেশের সীমান্তগুলি আলাদা আলাদা স্টাইলে দেখানো হয়।

আন্তর্জাতিক সীমানা শনাক্ত করা

বিতর্কিত নয় এমন আন্তর্জাতিক সীমানা গাঢ় ধূসর লাইন হিসেবে দেখানো হয়। যেমন, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে থাকা লাইন।

চুক্তি ও ডি ফ্যাক্টো সীমানা শনাক্ত করা

অস্থায়ী চুক্তি ও প্রভিশনাল সীমানা ড্যাশযুক্ত ধূসর লাইন হিসেবে দেখানো হয়।
  • চুক্তি সংক্রান্ত সীমানা: কোনও চুক্তি বা একই ধরনের চুক্তিতে সেট করা সীমানা যা আইন দ্বারা চূড়ান্ত করা হয়নি।
  • ডি ফ্যাক্টো সীমানা: এমন সীমানা যা কোনও চুক্তি বা একই ধরনের চুক্তির মাধ্যমে সেট করা হয়নি, তবে এর সাথে যুক্ত সমস্ত রাজ্য ব্যবহার করে।

বিতর্কিত সীমানা শনাক্ত করা

বিতর্কিত সীমানা ড্যাশযুক্ত ধূসর লাইন হিসেবে দেখানো হয়। এর সাথে যুক্ত জায়গাগুলি কোনও সীমানা মেনে চলে না।

দেশ বা অঞ্চলের নাম শনাক্ত করা

Google Maps-এ, জার্মানি বা জাপানের মতো দেশের নাম আপনার ব্রাউজারের সেটিংসে সেট করা ভাষায় দেখানো হয়। Google Maps-এর ভাষা ও ডোমেন কীভাবে পরিবর্তন করবেন তা জানুন

রাজ্য বা প্রদেশের সীমান্ত শনাক্ত করা

কোনও দেশের মধ্যে রাজ্য ও প্রদেশের সীমান্ত হালকা ধূসর রঙের পাতলা ডটযুক্ত লাইন হিসেবে দেখানো হয়। যেমন, নিউ জার্সি বা আলবার্টার সীমানা।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8773176624720210576
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
76697
false
false
false
false
false