আপনার ফোন সাইলেন্ট করতে 'বিরক্ত করবে না' এবং আপনি কখন ও কীভাবে বিজ্ঞপ্তি পেতে চান তা ম্যানেজ করতে মোড ব্যবহার করুন। 'বিরক্ত করবে না' বা অন্য কোনও মোড সেট-আপ করার পরে স্ক্রিনের উপর থেকে নিচের দিকে সোয়াইপ করে দ্রুত সেটিংসে গিয়ে সেটি অ্যাক্সেস করতে পারবেন।
গুরুত্বপূর্ণ: এইসব ধাপের মধ্যে কয়েকটি শুধু Android 9 ও তার পরের ভার্সনগুলিতে কাজ করে। কীভাবে আপনার Android ভার্সন চেক করা যায় তা জানুন।
'ইন্ট্যার্যাপশন' দ্রুত চালু করতে বা বন্ধ করতে পারবেন
'বিরক্ত করবে না' মোড চালু করতে, স্ক্রিনের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করুন। তারপর 'বিরক্ত করবে না' বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: আপনার Google Assistant-এর সাথে স্মার্ট ডিসপ্লে বা স্পিকার কানেক্ট করা থাকলে, আপনি সেটির মাধ্যমে ফোন সাইলেন্ট করতে পারেন। Google Assistant ব্যবহার করে কীভাবে বাধার পরিমাণ কমাবেন জানুন।
'বিরক্ত করবে না' ও অন্যান্য কাস্টম বিজ্ঞপ্তি মোড সেট-আপ করা
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- মোড
বিরক্ত করবে না
এখনই চালু করুন বিকল্পে ট্যাপ করুন।
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- মোড
বেডটাইম
বেডটাইম সেট-আপ করুন বিকল্পে ট্যাপ করুন।
- ডিফল্ট শিডিউল এডিট করতে, "কখন অটোমেটিক চালু করতে হবে" বিকল্পের অধীনে বেডটাইম রুটিন চালু করুন। এর মাধ্যমে শুরু ও শেষের সময় সেট করা যায়।
- "বেডটাইম মোড সেট-আপ করুন" বিকল্পের অধীনে আপনি এগুলি করতে পারবেন:
- কাস্টম শিডিউল সেট করা।
- শিডিউল ব্যবহার করুন বিকল্পে ট্যাপ করুন।
- চার্জ করার সময় চালু করুন বিকল্পে ট্যাপ করুন।
- হয়ে গেছে বিকল্পে ট্যাপ করুন।
- আপনার অ্যাপ ব্যবহার এবং সেন্সর ডেটা অ্যাক্সেসের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হবে। অনুমতি দিন বা অনুমতি দিতে চাই না বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: আপনি কখন ও কীভাবে বিজ্ঞপ্তি পেতে চান তা ম্যানেজ করতে, বিজ্ঞপ্তি ফিল্টার এডিট করতে পারেন।
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- মোড
ড্রাইভিং
ড্রাইভিং সেট-আপ করুন বিকল্পে ট্যাপ করুন।
- "কখন অটোমেটিক চালু করতে হবে" বিকল্পের অধীনে ড্রাইভ করার সময় বিকল্পে ট্যাপ করুন।
-
আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- মোড
আপনার নিজের মোড তৈরি করুন
বিকল্পে ট্যাপ করুন।
- মোডের নাম লিখুন।
- আইকন বেছে নিন।
- হয়ে গেছে বিকল্পে ট্যাপ করুন।
- এছাড়াও, আপনি সময়ের ব্যাপ্তির বিজ্ঞপ্তি সংক্রান্ত ফিল্টার ও ডিসপ্লে সেটিংসের মতো আরও সেটিংস কাস্টমাইজ করতে পারবেন।
ইন্টার্যাপশন সেটিংস পরিবর্তন করুন
কী ব্লক করা হবে এবং কে আপনাকে বাধা দিতে পারেন তা সেট করাগুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- মোড
বিকল্পে ট্যাপ করে একটি মোড বেছে নিন।
- "বিজ্ঞপ্তি ফিল্টার" থেকে কী ব্লক করবেন এবং কোন বিকল্পকে অনুমতি দেবেন তা বেছে নিন।
- লোকজন: কল, মেসেজ বা কথোপকথনকে ব্লক করুন বা অনুমতি দিন।
- ১৫ মিনিটের মধ্যে একই ব্যক্তি একাধিকবার কল করলে তা যাতে ব্লক না হয় সেই জন্য যিনি বারবার কল করছেন তাকে অনুমতি দিন বিকল্প চালু করুন।
- অ্যাপ: কোন কোন অ্যাপ আপনাকে বিজ্ঞপ্তি পাঠাতে পারবে তা বেছে নিন।
- অ্যালার্ম ও অন্যান্য বাধা: অ্যালার্ম, মিডিয়া, টাচ সাউন্ড, রিমাইন্ডার বা ক্যালেন্ডার ইভেন্ট ব্লক করুন বা অনুমতি দিন।
- লোকজন: কল, মেসেজ বা কথোপকথনকে ব্লক করুন বা অনুমতি দিন।
পরামর্শ: খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি যেকোনও সেটিংস চালু থাকলেও দেখানো হবে। যেমন, আপনি সিস্টেমের নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি ব্লক করতে পারবেন না।
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- মোড
বিরক্ত করবে না
দ্রুত সেটিংসের সময়সীমা বিকল্পে ট্যাপ করুন।
- 'বিরক্ত করবে না' বেছে নিলে কতক্ষণের জন্য সেটি চালু রাখতে চান তা বেছে নিন।
- আপনি এটি বন্ধ না করা পর্যন্ত
- নির্দিষ্ট সময়ের জন্য যেমন, ২ ঘণ্টা বা ১৫ মিনিটের জন্য
- প্রতিবার জিজ্ঞাসা করো
- ঠিক আছে বিকল্পে ট্যাপ করুন।
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- মোড
মোড বেছে নিন
আরও সেটিংস
ডিসপ্লে সেটিংস
ফিল্টার করা বিজ্ঞপ্তির জন্য ডিসপ্লে সংক্রান্ত বিকল্পতে ট্যাপ করুন।
- কী ব্লক করবেন এবং কোন বিকল্পকে অনুমতি দেবেন তা বেছে নিন।
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
- আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- এরপর সাউন্ড ও ভাইব্রেশন
বিরক্ত করবে না
অটোমেটিক চালু করুন বিকল্পে ট্যাপ করুন। এর পরিবর্তে আপনি "বিরক্ত করবে না সংক্রান্ত পছন্দগুলি" দেখতে পাওয়ার অর্থ হল, আপনি আরও পুরনো Android ভার্সন ব্যবহার করছেন। Android 8.1 বা তার আগের ভার্সনের ক্ষেত্রে কী কী ধাপ অনুসরণ করতে হবে দেখুন।
- নিয়মে ট্যাপ করুন। অথবা নিজের পছন্দমতো নিয়ম সেট করতে নিয়ম যোগ করুন
সময় বিকল্পে ট্যাপ করুন।
- আপনার সেট করা নিয়মের নাম, স্ট্যাটাস ও অ্যালার্মের ওভাররাইড এডিট করুন।
- আপনার সেট করা নিয়ম চালু রয়েছে কিনা তা স্ক্রিনের উপরের দিকে চেক করে দেখে নিন।
পরামর্শ: কোনও নিয়ম মুছে দিতে, 'মুছে দিন' বিকল্পে ট্যাপ করুন।
আপনি Android 8.1 ও তার চেয়ে পুরনো ভার্সন ব্যবহার করলে সেক্ষেত্রে
কোন বাধাগুলিকে আটকাবেন না বেছে নিনগুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
বিকল্প ১: পুরোপুরি সাইলেন্ট করা
- স্ক্রিনের উপর থেকে নিচের দিকে ২টি আঙুল দিয়ে সোয়াইপ করুন।
- 'বিরক্ত করবে না' মোড থেকে
অথবা আপনাকে এখন দেখানো বিকল্পগুলি থেকে নিম্নমুখী তীরচিহ্নটি
বেছে নিন।
- এরপর 'বিরক্ত করবে না' মোড চালু করুন।
- পরের ধাপে পুরোপুরি সাইলেন্ট করুন বিকল্পটি বেছে নিন।
- এই সেটিংস কতক্ষণ চালু রাখতে চান বেছে নিন।
- এরপর হয়ে গেছে বিকল্পে ট্যাপ করুন। আপনার ফোন পুরোপুরি সাইলেন্ট হয়ে যাবে
। ফোন "পুরোপুরি সাইলেন্ট হলে:"
- আপনার অ্যালার্মের শব্দ হবে না।
- আপনার কাছে কোনও কল, মেসেজ বা বিজ্ঞপ্তি এলে ডিভাইস ভাইব্রেট করবে না বা সাউন্ড হবে না।
- আপনি মিউজিক, ভিডিও গেম বা অন্য কোনও মিডিয়ার সাউন্ড শুনতে পাবেন না।
- অবশ্য কারও সাথে কল চলাকালীন আপনি তার কথা শুনতে পাবেন।
বিকল্প ২: শুধুমাত্র অ্যালার্ম
মনে রাখবেন: এর ফলে মিউজিক, ভিডিও, গেম বা অন্যান্য মিডিয়ার সাউন্ড মিউট হবে না।
- স্ক্রিনের উপর থেকে নিচের দিকে ২টি আঙুল দিয়ে সোয়াইপ করুন।
- 'বিরক্ত করবে না' মোড থেকে
অথবা আপনাকে এখন দেখানো বিকল্পগুলি থেকে নিম্নমুখী তীরচিহ্নটি
বেছে নিন।
- এরপর 'বিরক্ত করবে না' মোড চালু করুন।
- পরের ধাপে শুধুমাত্র অ্যালার্ম বিকল্পে ট্যাপ করুন।
- এই সেটিংস কতক্ষণ চালু রাখতে চান বেছে নিন।
- এরপর হয়ে গেছে বিকল্পে ট্যাপ করুন। আপনি শুধুমাত্র অ্য়ালার্ম
বিকল্পটি দেখতে পাবেন।
বিকল্প ৩: শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
- কোন কোন বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ তা বেছে নিন।
- আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- এরপর সাউন্ড
বিরক্ত করবে না মোডের পছন্দ
শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির অনুমতি বিকল্পে ট্যাপ করুন।
- গুরুত্বপূর্ণ বিষয়গুলি সেট করুন।
- "শুধুমাত্র গুরুত্বপূর্ণ" বিকল্পটি চালু করুন।
- স্ক্রিনের উপর থেকে নিচের দিকে ২টি আঙুল দিয়ে সোয়াইপ করুন।
- 'বিরক্ত করবে না' মোড থেকে
অথবা আপনাকে এখন দেখানো বিকল্পগুলি থেকে নিম্নমুখী তীরচিহ্নটি
বেছে নিন।
- এরপর 'বিরক্ত করবে না' মোড চালু করুন।
- পরের ধাপে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিকল্প বেছে নিন।
- এই সেটিংস কতক্ষণ চালু রাখতে চান বেছে নিন।
- এরপর হয়ে গেছে বিকল্পে ট্যাপ করুন। আপনি শুধুমাত্র গুরুত্বপূর্ণ
বিষয়গুলি দেখতে পাবেন।
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
বিকল্প ১: নির্দিষ্ট কিছু সময়ে সাউন্ডকে সাইলেন্ট করবে
- ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- এরপর সাউন্ড
'বিরক্ত করবে না' সংক্রান্ত পছন্দগুলি বিকল্পে ট্যাপ করুন।
- এরপর "অটোমেটিক নিয়ম" থেকে কোনও একটি নিয়মে ট্যাপ করুন যেমন সপ্তাহের রাত্রিতে। অথবা নিজের পছন্দমতো নিয়ম সেট করতে আরও যোগ করুন
সময় সংক্রান্ত নিয়ম বিকল্পে ট্যাপ করুন।
- আপনার সেট করা নিয়ম এডিট করুন।
- সেট করা নিয়ম চালু রয়েছে কিনা তা স্ক্রিনের উপরের দিকে চেক করে দেখে নিন।
বিকল্প ২: ইভেন্ট ও মিটিং চলাকালীন সাইলেন্ট থাকবে
- ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- এরপর সাউন্ড
'বিরক্ত করবে না' সংক্রান্ত পছন্দগুলি বিকল্পে ট্যাপ করুন।
- "অটোমেটিক সেট করা নিয়ম বিভাগে:"
- ডিফল্ট হিসেবে সেট করা নিয়ম সরাতে, ইভেন্টে ট্যাপ করুন।
- এটি নিজের পছন্দমতো সেট করতে আরও যোগ করুন
ইভেন্টের নিয়ম বিকল্পে ট্যাপ করুন।
- আপনার সেট করা নিয়ম এডিট করুন।
- সেট করা নিয়ম চালু রয়েছে কিনা তা স্ক্রিনের উপরের দিকে চেক করে দেখে নিন।
বিকল্প ৩: ভিজ্যুয়াল ইন্ট্যার্যাপশন ব্লক করা
- আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- এরপর সাউন্ড
'বিরক্ত করবে না' মোডের পছন্দ
ভিজ্যুয়াল বাধাগুলি ব্লক করুন বিকল্পে ট্যাপ করুন।
- এর থেকে বিজ্ঞপ্তি পাওয়া বন্ধ করতে:
- আপনি ফোনে কিছু করার সময় স্ক্রিনে বিজ্ঞপ্তি দেখানো বন্ধ করতে স্ক্রিন চালু থাকলে ব্লক করুন বিকল্পটি চালু করুন।
- স্ক্রিন চালু করতে বা স্ক্রিনের আলো দেখতে চাইলে স্ক্রিন বন্ধ থাকলে ব্লক করুন বিকল্পটি চালু করুন।
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
'বিরক্ত করবে না' মোড বন্ধ করুন
এগুলির মধ্যে যেকোনও একটি করতে পারেন:
- স্ক্রিনের উপরের থেকে নিচের দিকে সোয়াইপ করুন এবং আপনার এখনকার বিকল্পে ট্যাপ করুন: শুধুমাত্র অ্যালার্ম
, শুধুমাত্র পছন্দ
বা পুরোপুরি সাইলেন্ট
।
- ভলিউম কমানোর বোতামে প্রেস করুন ও এখনই বন্ধ করুন বিকল্পে ট্যাপ করুন।
কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে 'বিরক্ত করবে না' মোডটি ওভাররাইড করুন
- ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- এরপর অ্যাপ ও বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
- অ্যাপে ট্যাপ করুন। অ্যাপটি দেখতে না পেলে, সমস্ত অ্যাপ দেখুন বা অ্যাপের তথ্য বিকল্পে ট্যাপ করে তারপর অ্যাপটিতে ট্যাপ করুন।
- অ্যাপের বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
- এরপর 'বিরক্ত করবে না' ফিচার ওভাররাইড করুন বিকল্পটি চালু করুন। "বিরক্ত করবে না ফিচার ওভাররাইড করুন" বিকল্পটি দেখতে না পেলে, অ্যাপের অতিরিক্ত সেটিংসে
ট্যাপ করুন ও তারপর বিজ্ঞপ্তি ও পরের ধাপে 'বিরক্ত করবে না' ফিচার ওভাররাইড করুন বিকল্পে ট্যাপ করুন।