আপনার ফোনে এইসব সমস্যার কোনও একটা হলে নিম্নলিখিত ধাপগুলি করে দেখুন:
- যেকোনও সময় রিবুট অথবা রিস্টার্ট হওয়া
- বন্ধ হয়ে গেলেও রিস্টার্ট না হওয়া
- টানা রিস্টার্ট হচ্ছে: সমস্যা সমাধানের উন্নত উপায় সংক্রান্ত বিভাগ দেখুন।
আপনার ফোন সংক্রান্ত সমস্যার সমাধান করা
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
- আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- নিচের দিকে সিস্টেম
সিস্টেম আপডেট বিকল্পে ট্যাপ করুন। প্রয়োজন হলে, প্রথমে ফোন সম্পর্কে অথবা ট্যাবলেট সম্পর্কে বিকল্পে ট্যাপ করুন।
- আপডেট স্ট্যাটাস দেখানো হবে। স্ক্রিনে দেখানো যেকোনও ধাপ অনুসরণ করুন।
বেশিরভাগ ফোনেই আপনি দেখে নিতে পারবেন, সেটিংস অ্যাপে কতটা স্টোরেজ উপলভ্য রয়েছে। ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
আপনার ফোনের অ্যাপ সংক্রান্ত সমস্যার সমাধান করা
- Google Play Store অ্যাপ
খুলুন।
- উপরে ডানদিকে 'প্রোফাইল' আইকনে ট্যাপ করুন।
- অ্যাপ ও ডিভাইস ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
- "উপলভ্য আপডেট" বিকল্পের অধীনে সব অ্যাপ বা নির্দিষ্ট অ্যাপ আপডেট করার বিকল্প বেছে নিন।
পরামর্শ: কোন অ্যাপের জন্য সমস্যা হচ্ছে সেটি শনাক্ত করার ব্যাপারে সহায়তা পেতে, আপনি যেসব অ্যাপ জোর করে বন্ধ করেছেন তার একটি তালিকা তৈরি করুন।
'নিরাপদ' মোডে রিস্টার্ট করা
গুরুত্বপূর্ণ: 'নিরাপদ' মোড সাময়িকভাবে ডাউনলোড করা সব অ্যাপ বন্ধ করে দেয়।
ফোন অনুযায়ী 'নিরাপদ' মোডে রিস্টার্ট করায় পার্থক্য হয়। 'নিরাপদ' মোডে কীভাবে আপনার ফোন রিস্টার্ট করবেন তা জানতে, প্রস্তুতকারকের সহায়তা সংক্রান্ত সাইট দেখুন।
ধাপ ২ সমস্যা মিটে গেছে কিনা: দেখে নিন
সমস্যা মিটে গেছে কিনা দেখে নিন। সমস্যা মিটে গিয়ে থাকলে বুঝবেন, সম্ভবত কোনও অ্যাপের জন্যই সমস্যা হচ্ছে। পরবর্তী ধাপে যান। সমস্যা না মিটে গিয়ে থাকলে, সমস্যা সমাধানের উন্নত উপায় লিঙ্কে যান।
ধাপ ৩: স্বাভাবিকভাবে ফোন রিস্টার্ট করে অ্যাপটি দেখে নিন
- ফোন রিস্টার্ট করুন।
- একে একে, সম্প্রতি ডাউনলোড করা সব অ্যাপ সরান। কীভাবে অ্যাপ মুছতে হয় তা জানুন.
- প্রতিবার সরানোর পরে, স্বাভাবিকভাবে আপনার ফোন রিস্টার্ট করুন। অ্যাপ সরানোর ফলে সমস্যার সমাধান হচ্ছে কিনা দেখুন।
- যে অ্যাপের জন্য সমস্যা হচ্ছে সেটি সরানোর পরে, আপনার সরানো অন্যান্য অ্যাপ যোগ করতে পারবেন। কীভাবে আবার অ্যাপ ইনস্টল করবেন তা জানুন।
সমস্যা সমাধানের উন্নত উপায়
আপনার ফোনে কোনও কেস, বাইরের ব্যাটারি প্যাক অথবা বাইরের অন্য কোনও আনুষঙ্গিক জিনিস রাখলে, সমস্যা সমাধান করার সময় সেগুলি খুলে রাখুন।
দেখে নিন বাইরের আনুষঙ্গিক জিনিস যাতে আপনার ফোনের সেন্সর ঢাকা না দিয়ে দেয় অথবা ফোনের বোতাম স্পর্শ না করে।
পরামর্শ: আপনার ডাউনলোড করা কোনও অ্যাপের কারণে সমস্যা হয়ে থাকলে, আপনি সেই অ্যাপ আবার ইনস্টল করলে, সমস্যাও আবার ফিরে আসতে পারে।