আপনি Android ডিভাইস আনলক করতে পারছেন না

আপনি ফোন আনলক করতে না পারলে, আপনাকে সেটি মুছে ফেলতে হবে। তারপরে, আপনি সেটি আবার সেট-আপ করে স্ক্রিন লক সেট করতে পারবেন। আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে না পারলে, কীভাবে অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে হবে তা জানুন

আপনার ফোন মুছে ফেলুন

গুরুত্বপূর্ণ: এইসব বিকল্প আপনার ফোনে সেভ করা সব ডেটা মুছে দেয়, যেমন, অ্যাপ, ফটো ও মিউজিক। ব্যাক-আপ নেওয়ার সময় ডিভাইসের পিন বা প্যাটার্ন যদি আপনার জানা থাকে, তাহলে নিজের Google অ্যাকাউন্টে ব্যাক-আপ নেওয়া ডেটা ফিরিয়ে আনতে পারবেন।

বিকল্প ১: অন্য ডিভাইস ব্যবহার করে আপনার ফোন মুছুন

কোনও Android ডিভাইস সুরক্ষিত করতে বা ডেটা মুছে ফেলতে, ডিভাইসের এইসব বিষয় ভালো করে দেখে নিন:

  • পাওয়ার রয়েছে
  • ডিভাইসে মোবাইল ডেটা চালু আছে অথবা ওয়াই-ফাইয়ের সাথে কানেক্ট করা রয়েছে
  • Google অ্যাকাউন্টে সাইন-ইন করা রয়েছে
  • Find Hub চালু থাকতে হবে
  • Google Play-তে দেখা যাচ্ছে

কীভাবে অন্য জায়গা থেকে ফোন মুছে দিতে হয় সেটি জানুন.

বিকল্প ২: ফোনের বোতাম ব্যবহার করে সেটি রিসেট করুন

আপনি ফোনের পাওয়ার ও ভলিউম বোতাম ব্যবহার করে লক করা ফোন মুছে দিতে পারেন। এই পদ্ধতিতে কীভাবে আপনার নির্দিষ্ট ফোন রিসেট করবেন সেটি জানতে, ডিভাইস প্রস্তুতকারকের সহায়তা সাইট দেখুন

প্যাটার্ন রিসেট করুন (শুধু Android 4.4 বা এর আগের ভার্সন)

  1. আপনি একাধিকবার ফোন আনলক করার চেষ্টা করলে, "প্যাটার্ন ভুলে যান" বিকল্প দেখতে পাবেন। প্যাটার্ন ভুলে যান বিকল্পে ট্যাপ করুন।
  2. আপনি আগে ফোনে যে Google অ্যাকাউন্ট ইউজারনেম ও পাসওয়ার্ড যোগ করেছিলেন সেটি লিখুন।
  3. স্ক্রিন লক রিসেট করুন। কীভাবে স্ক্রিন লক সেট করবেন সেটি জানুন

সম্পর্কিত রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
6942370707404506326
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
false
false
false
false