আপনি Google সেটিংসে গিয়ে সিস্টেম সার্ভিস ও অটোমেটিক আপডেট ইনস্টল, আপডেট করতে ও সরিয়ে দিতে পারবেন।
সিস্টেম সার্ভিস ইনস্টল, আপডেট করা বা সরিয়ে দেওয়া
সিস্টেম সার্ভিস ইনস্টল করাআপনার ডিভাইসে নতুন সিস্টেম সার্ভিস ডাউনলোড ও ইনস্টল করতে অথবা আগে সরিয়ে দেওয়া কোনও সিস্টেম সার্ভিস আবার ইনস্টল করতে:
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- আপনার প্রোফাইল
সব পরিষেবা বিকল্পে ট্যাপ করুন।
- “গোপনীয়তা ও নিরাপত্তা” বিকল্পের মধ্যে, সিস্টেম সার্ভিস বিকল্পে ট্যাপ করুন।
- "ইনস্টল করা নেই" বিকল্পের মধ্যে সিস্টেম সার্ভিসে ট্যাপ করুন।
- ইনস্টল করুন বিকল্পে ট্যাপ করুন।
আপনার ডিভাইসে সিস্টেম সার্ভিস আপডেট করতে:
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- আপনার প্রোফাইল
সব পরিষেবা বিকল্পে ট্যাপ করুন।
- “গোপনীয়তা ও নিরাপত্তা” বিকল্পের মধ্যে, সিস্টেম সার্ভিস বিকল্পে ট্যাপ করুন।
- "উপলভ্য আপডেট" বিকল্পের, সিস্টেম সার্ভিসে ট্যাপ করুন।
- আপডেট করুন বিকল্পে ট্যাপ করুন।
আপনার ডিভাইসে কোনও সিস্টেম সার্ভিস সংক্রান্ত আপডেট সরাতে:
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- আপনার প্রোফাইল
সব পরিষেবা বিকল্পে ট্যাপ করুন।
- “গোপনীয়তা ও নিরাপত্তা” বিকল্পের মধ্যে, সিস্টেম সার্ভিস বিকল্পে ট্যাপ করুন।
- "আপ-টু-ডেট" বিকল্পের মধ্যে, সিস্টেম সার্ভিসে ট্যাপ করুন।
- আপডেট সরিয়ে দিন বিকল্পে ট্যাপ করুন।
সিস্টেম সার্ভিস বন্ধ করা
আপনি সিস্টেম সার্ভিস বন্ধ করে দিলে, এটি আপনার ডিভাইসের পারফর্ম্যান্সের উপর প্রভাব ফেলতে পারে। আপনার Android ডিভাইসের সাথে থাকা অ্যাপগুলি বন্ধ করার বিষয়ে আরও জানুন।
সিস্টেম সার্ভিস বিটা প্রোগ্রামে যোগ দেওয়া বা বেরিয়ে আসা
সিস্টেম সার্ভিস আপডেটে আগেভাগে অ্যাক্সেস পান। Google সিস্টেম সার্ভিস পাবলিক বিটা প্রোগ্রাম সম্পর্কে আরও জানুন।
পরামর্শ: সিস্টেম সার্ভিস বিটা ভার্সন থেকে বেরিয়ে আসতে, আপনার ডিভাইসের সিস্টেম সার্ভিস সেটিংসে গিয়ে বিটা ভার্সন ছেড়ে বেরিয়ে আসুন বিকল্পে ট্যাপ করুন।