গুরুত্বপূর্ণ: সব ডিভাইসে ওয়্যারলেস সিগন্যাল, জিপিএস বা ডিভাইস সেন্সর ডেটা থাকে না। লোকেশন অ্যাকুরেসি লোকেশন অনুমান করতে উপলভ্য সিগন্যাল ব্যবহার করে।
ডিভাইসের লোকেশন উন্নত করতে, Google Play পরিষেবা সহ Android ডিভাইস লোকেশন অ্যাকুরেসি পরিষেবা ব্যবহার করে (আগে এটি Google লোকেশন সার্ভিস নামে পরিচিত ছিল)। এটি এই জায়গা থেকে তথ্য ব্যবহার করে:
- ওয়্যারলেস সিগন্যাল, যেমন:
- ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্ট
- মোবাইল নেটওয়ার্ক টাওয়ার
- জিপিএস
- ডিভাইস সেন্সর ডেটা, যেমন:
- অ্যাকসিলরোমিটার
- ব্যারোমিটার
- জাইরোস্কোপ
এর ফলে আপনার ডিভাইস আরও দ্রুত ও নির্ভুলভাবে আপনাকে খুঁজে পাবে। বিশেষত যেসব জায়গায় জিপিএস উপলভ্য নেই বা বাধা পায়, যেমন ঘরের ভিতরে বা বড় বিল্ডিংয়ের আশেপাশে।
পরামর্শ:
- Fitbit Ace LTE-তে লোকেশন অ্যাকুরেসি পরিষেবা কাজ করে। লোকেশন অ্যাকুরেসি Android ডিভাইসের ক্ষেত্রে যেভাবে ডেটা প্রসেস করে Fitbit Ace LTE-এর জন্য সেই একই পদ্ধতি ব্যবহার করে।
- কীভাবে Google Play পরিষেবা আপনার ডিভাইসে কাজ করে তা জানুন।
লোকেশন অ্যাকুরেসি চালু থাকলে
লোকেশন অ্যাকুরেসি চালু করা থাকলে আপনার সঠিক লোকেশন খুঁজে পেতে ডিভাইস এইসব সোর্স ব্যবহার করে, এর মধ্যে উচ্চতা বা ফ্লোর লেভেল অন্তর্ভুক্ত থাকে:
- উপলভ্য থাকলে ওয়্যারলেস সিগন্যাল, যেমন:
- জিপিএস
- ওয়াই-ফাই
- মোবাইল নেটওয়ার্ক
- উপলভ্য থাকলে সেন্সর, যেমন:
- অ্যাকসিলরোমিটার
- ব্যারোমিটার
- জাইরোস্কোপ
আপনি ঘরের ভিতরে থাকলে অথবা উঁচু বিল্ডিংয়ের জন্য জিপিএস সিগন্যাল বাধা পেলে, এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে, লোকেশন অনুমান করার জন্য ডিভাইসকে অতিরিক্ত সিগন্যাল ব্যবহার করতে হয়। আপনি যেসব অ্যাপ ও পরিষেবাকে অনুমতি দেন, সেগুলি লোকেশন-ভিত্তিক ফিচার প্রদান করতে, এই লোকেশন ব্যবহার করতে পারে।
লোকেশন অ্যাকুরেসি চালু করা থাকলে, আপনার মোবাইলের দ্বারা শনাক্ত করা ওয়্যারলেস সিগন্যাল ও সেন্সরের লোকেশন সংক্রান্ত তথ্য Google নির্দিষ্ট সময়ান্তরে সংগ্রহ করে যাতে আনুমানিক লোকেশন জানার কাজ ক্রাউডসোর্স করা যায়। এটি সবাইকে আরও ভালোভাবে লোকেশন খুঁজে পেতে সাহায্য করে।
আপনার তথ্য গোপন রাখতে Google র্যান্ডম উপায়ে অ্যাসাইন করা, সাময়িক, রোটেটিং শনাক্তকারী পদ্ধতি ব্যবহার করে যা নির্দিষ্ট কোনও ব্যক্তি বা অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে না। এই শনাক্তকারীগুলি নিয়মিত ও অটোমেটিক পরিবর্তিত হয়।
যেমন, অনেক ডিভাইস এই তথ্য আপলোড করে যে জিপিএস সিগন্যাল পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্ট খুঁজে পেয়েছে। ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্ট এইসব জিপিএস সিগন্যালের কাছাকাছি রয়েছে কিনা তা জানার জন্য Google এই তথ্য ব্যবহার করে। যারা কন্ট্রিবিউট করেছেন তাদের পরিচয় না জেনেও এটি করা হয়।
লোকেশন অ্যাকুরেসি আপনার ডেটা কীভাবে প্রসেস করে
আমাদের গোপনীয়তা নীতিতে যেভাবে বর্ণনা করা আছে, Google সেই অনুয়ায়ী আপনার 'লোকেশন অ্যাকুরেসি' সংক্রান্ত ডেটা নির্দিষ্ট কিছু আইনের ভিত্তিতে প্রসেস করে এবং নিচে এই বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।
লোকেশন অ্যাকুরেসি ও লোকেশন ভিত্তিক পরিষেবা উন্নত করা এবং আমাদের পরিষেবা উন্নত করে ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য Google লোকেশন অ্যাকুরেসি ডেটা প্রসেস করে। আপনার গোপনীয়তা রক্ষার জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সময় এটি করা হয়। Google কোনও ব্যক্তির পরিচয় গোপন রেখেই লোকেশন অ্যাকুরেসি ডেটা ব্যবহার করে।
এছাড়াও, থার্ড-পার্টি অ্যাপ ও পরিষেবা আপনার ডিভাইসের লোকেশন জানতে চাইতে পারে, যা সুনির্দিষ্ট বা আনুমানিক লোকেশন সংক্রান্ত ডেটা হতে পারে। আপনি অ্যাপ বা পরিষেবাকে কী কী অনুমতি দিয়েছেন তার উপর এটি নির্ভর করে। লোকেশন অ্যাকুরেসি সেই লোকেশন আরও ভালোভাবে শনাক্ত করতে সাহায্য করতে পারে।
কোন ডেটা প্রসেস করা হয়আপনার Android ডিভাইসে লোকেশন অ্যাকুরেসি চালু করা থাকলে, Google-এর সংগ্রহ ও প্রসেস করা ডেটা এইসব তথ্য ব্যবহার করতে পারে:
- ওয়্যারলেস সিগন্যাল, যেমন:
- ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্ট
- মোবাইল নেটওয়ার্ক টাওয়ার
- জিপিএস
- ডিভাইস সেন্সর ডেটা, যেমন:
- অ্যাকসিলরোমিটার
- জাইরোস্কোপ
- ব্যারোমিটার ডেটা
- IP অ্যাড্রেস
- ডিভাইসের মডেল
- পছন্দ সেট করা
লোকেশন অ্যাকুরেসি ও লোকেশন ভিত্তিক পরিষেবা উন্নত করতে:
আপনার Android ডিভাইসে লোকেশন অ্যাকুরেসি চালু করা থাকলে, প্রয়োজনীয় অনুমতি সহ Google-এ এবং থার্ড-পার্টি অ্যাপ ও পরিষেবার ক্ষেত্রে লোকেশন অ্যাকুরেসি ও লোকেশন ভিত্তিক পরিষেবা উন্নত করতে লোকেশন অ্যাকুরেসি ডেটা ব্যবহার করা হয়। লোকেশন অ্যাকুরেসি আপনার ডিভাইসকে শুধু জিপিএস ও ডিভাইস সেন্সরের তুলনায় আরও ঝটপট ও নিখুঁতভাবে এটির লোকেশন নির্ধারণ করতে সাহায্য করে। আপনার ডিভাইস জিপিএস ব্যবহার করতে না পারলে, যেমন বিল্ডিংয়ের ভিতরে থাকলে, এটি উপযোগী হয়।
Google-এর API এবং আপনি অনুমতি দিয়েছেন এমন থার্ড-পার্টি অ্যাপের সাহায্যে আরও নিখুঁতভাবে লোকেশন ডেটা প্রদান করা হয়। এর ফলে, সেগুলি লোকেশনের ক্ষেত্রে প্রাসঙ্গিক ফিচার ও কার্যকারিতা ব্যবহার করতে পারে।
এর জন্য:
- লোকেশন অ্যাকুরেসি চালু করা থাকলে নির্দিষ্ট সময়ান্তরে লোকেশন অ্যাকুরেসি সংক্রান্ত ডেটা সংগ্রহ করা হয়। আপনার তথ্য গোপনীয় রাখতে, Google র্যান্ডম উপায়ে অ্যাসাইন করা, সাময়িক, রোটেটিং শনাক্তকারী ব্যবহার করে ডেটা সংগ্রহ করে যা নির্দিষ্ট কোনও ব্যক্তি বা অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে না এবং ৭ দিনের মধ্যে সেই ডেটা মুছে ফেলা হয়। এই শনাক্তকারীগুলি নিয়মিত ও অটোমেটিক পরিবর্তিত হয়। ডেটা সেভ করা ও রেকর্ড রাখা সম্পর্কে আরও জানতে, গোপনীয়তা নীতি দেখুন।
- র্যান্ডম, সাময়িক, রোটেটিং শনাক্তকারী ব্যবহার করে যাচাই করা হয় যে কিছু সময় ধরে সংগ্রহ করা লোকেশন অ্যাকুরেসি ডেটা একই ডিভাইস থেকে সংগ্রহ করা হয়েছে কিনা, এটি প্রতিনিধিত্বমূলক ও পর্যাপ্ত ডেটা সংগ্রহ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে এবং একই ডিভাইস থেকে পাওয়া নির্দিষ্ট ডেটা পয়েন্ট মুছে দিতে আমাদের সাহায্য করে। র্যান্ডম, সাময়িক, রোটেটিং শনাক্তকারীর ব্যবহার এবং নির্দিষ্ট ডেটা পয়েন্ট মুছে দেওয়ার দরুন সংগৃহীত ডেটার মাধ্যমে আপনাকে শনাক্ত করা যায় না।
- ওয়্যারলেস সিগন্যাল লোকেশনের ক্রাউডসোর্স করা ডেটাবেস তৈরি ও বজায় রাখার জন্য নির্দিষ্ট ব্যক্তির পরিচয় প্রকাশ না করেই লোকেশন অ্যাকুরেসি ডেটা ব্যবহার করা হয়। আরও নিখুঁতভাবে ডিভাইসের লোকেশন শনাক্ত করতে Android ডিভাইস ব্যবহার করা হয়।
- ডেটা সংগ্রহ, ব্যবহার ও পারফর্ম্যান্স সংক্রান্ত সমস্যার সমাধানে সাহায্য করার জন্য লগ ডেটা ব্যবহারের মেট্রিক্স ব্যবহৃত হয়।
লোকেশন অ্যাকুরেসি বন্ধ করা থাকলেও, জরুরি লোকেশন পরিষেবার মতো জরুরি পরিষেবার ফিচার গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করার জন্য লোকেশন অ্যাকুরেসি ব্যবহার করতে পারে। বিশেষত, জরুরি কল করার সময় বা জরুরি মেসেজ পাঠানোর সময় আপনার ডিভাইস উপলভ্য সবচেয়ে সঠিক লোকেশন ডেটা আপৎকালীন উত্তরদাতাদের পাঠাবে, যাতে তারা ঝটপট আপনাকে সাহায্য করতে পারেন। এমনকি লোকেশন অ্যাকুরেসি বন্ধ করা থাকলেও এটি করা হবে। এইসব ক্ষেত্রে কোনও লোকেশন বা লোকেশন অ্যাকুরেসি ডেটা Google সংগ্রহ করে না।
আমাদের ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য আমাদের পরিষেবা দিতে, বজায় রাখতে এবং উন্নত করতে:
আপনার Android ডিভাইসে লোকেশন অ্যাকুরেসি চালু করা থাকলে, আমাদের ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য আমাদের পরিষেবা প্রদান করতে, বজায় রাখতে এবং উন্নত করতে, লোকেশন অ্যাকুরেসি সংক্রান্ত ডেটা ব্যবহার করা হয়। যেমন, ভূমিকম্প শনাক্ত করা ও রাস্তার ট্রাফিকের মতো লোকেশন-ভিত্তিক প্রোডাক্ট ও পরিষেবা ডেভেলপ, প্রদান ও উন্নত করার জন্য লোকেশন অ্যাকুরেসি ডেটা ব্যবহার করা হয়।
এছাড়াও, বিল্ডিংয়ের প্রবেশ পথ বা রুটের দিকনির্দেশের মতো ম্যাপ-ভিত্তিক তথ্য কতটা নিখুঁত তা যাচাই করার জন্য লোকেশন অ্যাকুরেসি ডেটা ব্যবহার করা হয়।
এর জন্য:
- 'লোকেশন অ্যাকুরেসি' চালু করা থাকলে, উপরে যেভাবে উল্লেখ করা আছে সেই অনুযায়ী ওয়্যারলেস সিগন্যাল ও সাধারণ IP অ্যাড্রেস লোকেশন সংক্রান্ত ডেটার ক্রাউডসোর্স করা ডেটাবেস তৈরি করতে, মাঝে মাঝে 'লোকেশন অ্যাকুরেসি' সংক্রান্ত ডেটা সংগ্রহ ও প্রসেস করি।
- আমরা ব্যবহারকারীদের প্রত্যাশা অনুযায়ী লোকেশন-ভিত্তিক ফিচারের নির্ভুলতা ও কোয়ালিটি উন্নত ও নিশ্চিত করার জন্য এই তথ্য ব্যবহার করি। তারপরে, কারও পরিচয় প্রকাশ না করে আমাদের প্রোডাক্টে এই ডেটা আমরা ব্যবহার করি।
- ডেটা সংগ্রহ, ব্যবহার ও পারফর্ম্যান্স সংক্রান্ত সমস্যার সমাধানে সাহায্য করার জন্য লগ ডেটা ব্যবহারের মেট্রিক্স ব্যবহৃত হয়।
উপরে উল্লেখ করা কারণে নিম্নলিখিত বৈধ স্বার্থের জন্য 'লোকেশন অ্যাকুরেসি' সংক্রান্ত ডেটা প্রসেস করা প্রয়োজন:
নিম্নলিখিত বিষয়ে Google-এর বৈধ স্বার্থ:
- আমাদের ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য পরিষেবা প্রদান করা, বজায় রাখা ও উন্নত করা, (এর মধ্যে যাদের Android ডিভাইসে অ্যাপ ও পরিষেবা ব্যবহার করার জন্য নির্ভরযোগ্য ও নিখুঁত লোকেশন সংক্রান্ত ডেটার প্রয়োজন হয় তারাও অন্তর্ভুক্ত) এবং আমাদের পরিষেবা উন্নত করার জন্য আমাদের পরিষেবা লোকজন কীভাবে ব্যবহার করেন তা বোঝা।
নিম্নলিখিত বিষয়ে অন্যান্য ব্যবহারকারীদের বৈধ স্বার্থ:
- আমাদের ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য Google পরিষেবা প্রদান করে, বজায় রাখে ও উন্নত করে (এর মধ্যে যাদের Android ডিভাইসে অ্যাপ ও পরিষেবা ব্যবহার করার জন্য নির্ভরযোগ্য ও নিখুঁত লোকেশন সংক্রান্ত ডেটার প্রয়োজন হয় তারাও অন্তর্ভুক্ত) এবং আমাদের পরিষেবা উন্নত করার জন্য আমাদের পরিষেবা লোকজন কীভাবে ব্যবহার করেন তা বোঝা, যাতে ব্যবহারকারীরা ক্রাউডসোর্স করা ডেটাবেসের সুবিধাগুলি বুঝতে পারেন।
নিম্নলিখিত বিষয়ে থার্ড-পার্টি ডেভেলপারদের বৈধ স্বার্থ:
- আমাদের অ্যাপ এবং পরিষেবা প্রদান, তা বজায় রাখা এবং উন্নত করার জন্য ডিভাইসের কম্পিউট করা লোকেশন (প্রয়োজনীয় অনুমতি এবং লোকেশন অ্যাকুরেসি যেভাবে উন্নত করে) ব্যবহার করা। যেসব নিজস্ব ব্যবহারকারীর Android ডিভাইসে ওইসব অ্যাপ ও পরিষেবা ব্যবহার করার জন্য নির্ভরযোগ্য ও নিখুঁত লোকেশন সংক্রান্ত ডেটার প্রয়োজন হয় তাদের প্রয়োজনীয়তা পূরণের জন্য এটি করা হয়।
লোকেশন অ্যাকুরেসি বন্ধ করা থাকলে
লোকেশন অ্যাকুরেসি বন্ধ করা থাকলে:
- উপলভ্য থাকলে, আপনার ডিভাইসের লোকেশন নির্ধারণ করার জন্য শুধু জিপিএস ও ডিভাইসের সেন্সর ব্যবহার করা হবে, যেমন অ্যাকসিলরোমিটার, ব্যারোমিটার ও জাইরোস্কোপ। এর ফলে, Google Maps ও হারিয়ে যাওয়া ডিভাইস খোঁজার মতো অ্যাপ ও পরিষেবার জন্য লোকেশন সংক্রান্ত তথ্য পাওয়া কঠিন হয়ে যায়।
- ওয়্যারলেস সিগন্যাল ও সেন্সর ডেটা Google সার্ভারে পাঠানো হয় না। তবে আপনি জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্য কল করলে, জরুরি নম্বরে কল বা টেক্সট মেসেজ করার সময় লোকেশন পরিষেবা বা আপনার মোবাইল পরিষেবা প্রদানকারী এরপরেও লোকেশন অ্যাকুরেসির মাধ্যমে উন্নত করা ডিভাইসের লোকেশন ডেটা আপৎকালীন উত্তরদাতার কাছে অটোমেটিক পাঠাতে পারবে। জরুরি লোকেশন পরিষেবা সম্পর্কে আরও জানুন।
পরামর্শ:
- Android 12 ও এর পরবর্তী যেকোনও ভার্সনে সুনির্দিষ্ট লোকেশন অ্যাক্সেস করার জন্য আপনি প্রতিটি অ্যাপের অনুমতি ম্যানেজ করতে পারবেন। এটি লোকেশন অ্যাকুরেসি থেকে আলাদা। এটি আপনার ডিভাইসের লোকেশন সেটিং যা আপনার লোকেশন আরও ভালোভাবে খুঁজে পাওয়ার জন্য আরও সোর্স ব্যবহার করতে দেয়।
- লোকেশন অ্যাকুরেসি চালু করা থাকলে, আপনি কোনও অ্যাপকে শুধুমাত্র আপনার সাধারণ লোকেশন ব্যবহার করতে বলতে পারবেন। আপনি যদি কোনও অ্যাপকে আপনার ডিভাইসের সুনির্দিষ্ট লোকেশন অ্যাক্সেস করার অনুমতি দিতে না চান, তাহলে এটি একটি বিকল্প হতে পারে। লোকেশন অ্যাকুরেসি বন্ধ করা থাকলে, অ্যাপ আপনার সুনির্দিষ্ট লোকেশন খুঁজে পাবে না। কীভাবে অ্যাপ লোকেশন সংক্রান্ত অনুমতি ম্যানেজ করবেন তা জানুন।
'লোকেশন অ্যাকুরেসি'-এর জন্য Google Play পরিষেবা কীভাবে আপনার ডেটা ম্যানেজ করে
আপনার ডিভাইসে Google Play পরিষেবা উপযোগী পরিষেবা চালু করে এবং আপনার ডিভাইসকে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তুলতে সাহায্য করে। লোকেশন অ্যাকুরেসি হল এমন একটি পরিষেবা যা Google Play পরিষেবার অংশ হিসেবে প্রদান করা হয়। Google Play পরিষেবা সম্পর্কে আরও জানুন।
পরামর্শ: Google Play পরিষেবা এবং Google Play Store এক জিনিস নয়।
অনুমতি ব্যবহার
লোকেশন অ্যাকুরেসির জন্য Google Play পরিষেবা ডিভাইসের অনুমতি ব্যবহার করতে পারে, যেমন আপনার লোকেশন, যা নির্দিষ্ট সময়ান্তরে অ্যাক্সেস করা হতে পারে। উপরে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটি অনুযায়ী আপনার লোকেশনের অ্যাকুরেসি উন্নত করার জন্য ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অ্যাক্সেস করা হতে পারে। Google Play পরিষেবা কীভাবে আপনার লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করে তা জানুন।
আপনার ফোনের লোকেশন অ্যাকুরেসি চালু বা বন্ধ করা
Android 12 ও এর পরবর্তী যেকোনও ভার্সন ও Fitbit Ace LTE
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- লোকেশন
লোকেশন পরিষেবা
লোকেশন অ্যাকুরেসি বিকল্পে ট্যাপ করুন।
- লোকেশন অ্যাকুরেসি উন্নত করুন বিকল্প চালু বা বন্ধ করুন।
Android 11 ও এর আগের যেকোনও ভার্সন
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- লোকেশন
উন্নত
লোকেশন অ্যাকুরেসি বিকল্পে ট্যাপ করুন।
- লোকেশন অ্যাকুরেসি উন্নত করুন বিকল্প চালু বা বন্ধ করুন।
পরামর্শ: আপনার Android ডিভাইসের লোকেশন সেটিংস কীভাবে ম্যানেজ করবেন তা জানুন।