আপনার Android ডিভাইসগুলি ক্রস-ডিভাইস পরিষেবা ব্যবহার করে একসাথে আরও ভালো কাজ করতে পারে। যেমন, ক্রস-ডিভাইস পরিষেবা চালু থাকলে:
- আপনার আশেপাশের অন্যান্য ডিভাইস থেকে ফোনের হটস্পট চালু করতে পারবেন।
- Google Meet ও Gmail-এর মতো অ্যাপে ভিডিও কলের সময় একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে পরিবর্তন করতে পারবেন।
- আপনার বিভিন্ন ডিভাইস জুড়ে শেয়ার করার জন্য অ্যাপ থেকে সুবিধা পেতে পারেন।
- নতুন ক্রস-ডিভাইস ফিচার রিলিজ হওয়ার সাথে সাথেই আপনি ব্যবহার করতে পারবেন।
একই Google অ্যাকাউন্ট সহ দুই বা এর অধিক Android ডিভাইসে ক্রস-ডিভাইস পরিষেবা চালু থাকলে, আপনার ডিভাইসগুলি কাছাকাছি থাকার সময় একে অপরকে শনাক্ত করতে পারবে।
আপনার কী প্রয়োজন
গুরুত্বপূর্ণ: ক্রস-ডিভাইস পরিষেবা Android Go ডিভাইসে উপলভ্য নয়।
- Android 11 বা এর পরের যেকোনও ভার্সনে চলছে এমন দুই বা এর অধিক Android ডিভাইস। কীভাবে আপনার Android ভার্সন চেক করবেন তা জানুন।
- আপনি দুটি ডিভাইসেই যে Google অ্যাকাউন্টে সাইন-ইন করে আছেন।
- দুটি ডিভাইসেই ব্লুটুথ চালু থাকতে হবে।
ক্রস-ডিভাইস পরিষেবা চালু আছে কিনা নিশ্চিত করা
ক্রস-ডিভাইস পরিষেবা ও ব্লুটুথ চালু থাকলে:
- অন্যান্য ডিভাইস আপনার ডিভাইসের নাম ও অন্যান্য কিছু তথ্য দেখতে পেতে পারে।
- আপনি ক্রস-ডিভাইস পরিষেবা বন্ধ না করা পর্যন্ত একই গ্রুপের অন্যান্য ডিভাইস আপনার ডিভাইস শনাক্ত করতে পারবে।
গুরুত্বপূর্ণ: ক্রস-ডিভাইস পরিষেবা, ডিভাইস জুড়ে ততক্ষণ কাজ করবে, যতক্ষণ পর্যন্ত সেটি কমপক্ষে একটি সাধারণ Google অ্যাকাউন্ট শেয়ার করে।
- আপনার Android ডিভাইসে সেটিংস
খুলুন।
- Google
ডিভাইস ও শেয়ারিং
ক্রস-ডিভাইস পরিষেবা বিকল্পে ট্যাপ করুন।
- ক্রস-ডিভাইস পরিষেবা ব্যবহার করুন বিকল্প চালু আছে কিনা তা নিশ্চিত করুন।
পরামর্শ: আপনার সব ডিভাইসে উপরে উল্লিখিত ধাপগুলি রিপিট করছেন কিনা তা নিশ্চিত করুন।
আপনি যেসব ফিচার ব্যবহার করতে চান সেগুলি চালু আছে কিনা নিশ্চিত করা
- কল কাস্টিং: একই Google অ্যাকাউন্ট ব্যবহার করছে এমন একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে আপনি ভিডিও কল কাস্ট করতে পারবেন। আপনি এটি বন্ধ করে দিলে, আপনার অন্যান্য ডিভাইস এই ডিভাইসে কল কাস্ট করতে পারবে না। চালু করলে, যে ডিভাইস আপনি ব্যবহার করছেন সেটিতে আপনার অন্যান্য ডিভাইস থেকে ভিডিও কল কাস্ট করা যাবে।
- ইন্টারনেট শেয়ারিং: একই Google অ্যাকাউন্ট সহ একাধিক ডিভাইসের মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস শেয়ার করুন। আপনি এটি বন্ধ করে দিলে, আপনার অন্যান্য ডিভাইস ইন্টারনেট অ্যাক্সেসের জন্য এই ডিভাইস ব্যবহার করতে পারবে না। চালু করলে, যে ডিভাইস আপনি ব্যবহার করছেন সেটি থেকে আপনার অন্যান্য ডিভাইস ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। যেমন, সেই ডিভাইস ইনস্ট্যান্ট হটস্পটের মাধ্যমে আপনার হটস্পট চালু ও কানেক্ট করতে পারবে।
- ইন্টারনেট শেয়ারিং Samsung ডিভাইসে উপলভ্য নয়। আপনার Samsung ডিভাইস থাকলে আপনি এর পরিবর্তে অটো হটস্পট ফিচার ব্যবহার করতে পারেন।
আপনার ডিভাইস গ্রুপ ম্যানেজ করা
একই Google অ্যাকাউন্টে সাইন-ইন করে আছে এমন যেকোনও ডিভাইস ক্রস-ডিভাইস পরিষেবা ব্যবহার করতে পারবে।
ডিভাইস গ্রুপে ডিভাইসের সেট দেখুনগুরুত্বপূর্ণ: ক্রস-ডিভাইস পরিষেবার জন্য সেট-আপ করা সম্পূর্ণ হয়ে গেলে ডিফল্ট হিসেবে আপনার বর্তমান ডিভাইস একটি ডিভাইস গ্রুপে যোগ করা হয়।
ডিভাইস গ্রুপের অংশ এমন ডিভাইস দেখতে:
- আপনার Android ডিভাইসে সেটিংস
খুলুন।
- Google
ডিভাইস ও শেয়ারিং
ক্রস-ডিভাইস পরিষেবা বিকল্পে ট্যাপ করুন।
- "ডিভাইস গ্রুপ" বিকল্পের অধীনে আপনার Google অ্যাকাউন্টে ট্যাপ করুন।
- আপনি আগেই ডিভাইস গ্রুপে যোগ করেছেন এমন একই Google অ্যাকাউন্ট সহ অন্যান্য ডিভাইসের তালিকা দেখতে পাবেন।
- যে Android ডিভাইস আপনি সরাতে চান সেটিতে সেটিংস
খুলুন।
- Google
ডিভাইস ও শেয়ারিং
ক্রস-ডিভাইস পরিষেবা বিকল্পে ট্যাপ করুন।
- "ডিভাইস গ্রুপ" বিকল্পের অধীনে আপনার Google অ্যাকাউন্টে ট্যাপ করুন।
- গ্রুপ থেকে ডিভাইস সরাতে সেটি বন্ধ করে দিন।
- এর ফলে সেই ডিভাইসে ক্রস-ডিভাইস পরিষেবা বন্ধ হয়ে যাবে।
ক্রস-ডিভাইস পরিষেবা ব্যবহার করে এমন অ্যাপ
কোনও Android ডিভাইসে ক্রস-ডিভাইস পরিষেবা চালু করা হলে, একই Google অ্যাকাউন্টে সাইন-ইন করে আছে এমন আশেপাশের অন্যান্য Android ডিভাইস সেই ডিভাইস খুঁজে পেতে ও শেয়ার করতে পারবে।
ক্রস-ডিভাইস পরিষেবার সেটিংস ব্যবহার করে এমন অ্যাপ আপনাকে সব ডিভাইস জুড়ে শেয়ার করার উপায় এবং আপনার আশেপাশের ডিভাইসের তালিকা দেখাতে পারে। যেমন, কোনও ভিডিও কলিং অ্যাপ আপনাকে অন্য ডিভাইসে কল কাস্ট করতে দিতে পারে এবং আপনি কাস্ট করতে পারবেন এমন আশেপাশের ডিভাইসের তালিকা দেখাবে। ডিভাইসের তালিকা অ্যাপের সাথে শেয়ার করা হয় না। তবে, আপনি সেই তালিকা থেকে ডিভাইস বেছে নিলে সেটির তথ্য অ্যাপের সাথে শেয়ার করা হতে পারে।