খোঁজার জন্য সার্কেল বানান ব্যবহার করে স্ক্রিনে সার্চ করা

গুরুত্বপূর্ণ: এই ফিচারের সুবিধা, Android ফোনের বেছে নেওয়া মডেলের ক্ষেত্রে উপলভ্য।

Google-এ যেকোনও জায়গায় টেক্সট বা ছবি বেছে নিয়ে সার্চ করতে, আপনি এগুলি করতে পারেন:

  • সার্কেল বানান
  • হাইলাইট করুন
  • হিজিবিজি কাটা
  • ট্যাপ করা

'খোঁজার জন্য সার্কেল বানান' কীভাবে ব্যবহার করতে হয়

স্ক্রিনে দেখানো কোনও ছবি, ভিডিও বা টেক্সট সার্চ করতে:

  1. 'খোঁজার জন্য সার্কেল বানান' শুরু করুন:
    • ৩টি-বোতাম দিয়ে নেভিগেশন মোডে হোম বোতাম বেশিক্ষণ প্রেস করে রাখুন।

    • জেসচার নেভিগেশন মোডে নেভিগেশন হ্যান্ডেল বেশিক্ষণ প্রেস করে রাখুন।

    আপনার Android ফোনের বিভিন্ন ফিচার কীভাবে ব্যবহার করবেন তা জানুন

  2. আপনি যে টেক্সট, ছবি বা ভিডিও সার্চ করতে চান সেটি বেছে নিতে:
    • সার্কেল বানান
    • হাইলাইট করুন
    • স্ক্রিনে যেকোনও জায়গায় ট্যাপ করুন
  3. সার্চ রিফাইন করতে সার্চ বারে টেক্সট লিখুন।
  4. সার্চ ফলাফল স্ক্রিনের নিচে দেখানো হয়।
    • আরও ফলাফল দেখতে, ফলাফলের উপরের দিকে সোয়াইপ করুন।

পরামর্শ:

  • আপনার বেছে নেওয়া অংশ অ্যাডজাস্ট করতে, সেটির বর্ডার অথবা সম্পূর্ণ অংশটি টেনে ঠিক করুন।
  • সার্চ বারে ঢাকা পরে গেছে এমন কন্টেন্টের সাথে ইন্ট্যার‍্যাক্ট করার জন্য উইন্ডো সরাতে দুটি আঙ্গুল দিয়ে প্যান করুন অথবা সার্চ বার টেনে স্ক্রিনের উপরে বা নিচে রাখুন।
  • আপনার আশেপাশে অথবা ডিভাইসের স্পিকারে চলা অডিও খোঁজার জন্য মিউজিকাল নোটে ট্যাপ করুন।
  • সম্পূর্ণ স্ক্রিন সার্চ করতে, খোঁজার জন্য সার্কেল বানান ফিচার খুলে সার্চ বারে ট্যাপ করুন।
  • কোয়েরি থেকে কোনও স্ক্রিনশট মুছতে, স্ক্রিনশটের থাম্বনেলে ডবল ট্যাপ করুন বা আপনার কীবোর্ডে Backspace প্রেস করুন।

'খোঁজার জন্য সার্কেল বানান' ব্যবহার করে স্ক্রিনে দেখানো টেক্সট অনুবাদ করা

স্ক্রিনে দেখানো টেক্সট অনুবাদ করতে আপনি 'খোঁজার জন্য সার্কেল বানান' ব্যবহার করতে পারেন।

নির্দিষ্ট টেক্সট অনুবাদ করা

  1. খোঁজার জন্য সার্কেল বানান খুলুন।
  2. আপনি যে টেক্সট অনুবাদ করতে চান সেটির উপর সার্কেল বানান বা ট্যাপ করুন।

    পরামর্শ:

    • অটোমেটিক টেক্সট বেছে নেওয়া না হলে, টেক্সট বেছে নিন বিকল্পে ট্যাপ করুন।
    • প্রয়োজন হলে, নিজে টেক্সট বেছে নিন।
  3. অনুবাদ করুন Translate বিকল্পে ট্যাপ করুন।

সম্পূর্ণ স্ক্রিন সঙ্গে সঙ্গে অনুবাদ করা

  1. খোঁজার জন্য সার্কেল বানান খুলুন।
  2. সার্চ বারের পাশে 'অনুবাদ করুন' Translate বিকল্পে ট্যাপ করুন।

পরামর্শ: একদম নিচে, ভাষা বেছে নেওয়ার পিল থেকে যে ভাষায় অনুবাদ করতে চান সেটি বেছে নিন।

স্ক্রল করার সাথে স্ক্রিন অনুবাদ করা

এটি সহজেই দীর্ঘ ওয়েবপেজ ও ডকুমেন্ট অনুবাদ করে দেয়, এর ফলে আপনাকে অনুবাদ করার জন্য বারবার ট্যাপ করতে হয় না।

গুরুত্বপূর্ণ: 'স্ক্রল ও অনুবাদ করুন' ফিচার ধীরে ধীরে বাছাই করা ডিভাইসে ব্যবহারের জন্য প্রকাশ করা হবে, এটি সব Android ব্যবহারকারীর জন্য বর্তমানে উপলভ্য নয়।

  1. খোঁজার জন্য সার্কেল বানান খুলুন।
  2. সার্চ বারের পাশে 'অনুবাদ করুন' Translate বিকল্পে ট্যাপ করুন।
  3. একদম নিচে, ভাষা বেছে নেওয়ার পিল থেকে যে ভাষায় অনুবাদ করতে চান সেটি বেছে নিন।
  4. 'স্ক্রল ও অনুবাদ করুন' বিকল্পে ট্যাপ করুন।
  5. অটোমেটিক অনুবাদ করতে, নতুন টেক্সটের উপর স্ক্রল করুন।
    • পরামর্শ: ভাষা বেছে নেওয়ার পিল ছোট করতে, সেটির উপর ট্যাপ করুন।
  6. বেরিয়ে আসতে, বেছে নেওয়া ভাষার পিলের পাশে 'বন্ধ করুন' বন্ধ করুন বিকল্পে ট্যাপ করুন।
    • এছাড়াও, Android বিজ্ঞপ্তির শেড থেকে এই ফিচার বন্ধ করে দিতে পারেন।

'খোঁজার জন্য সার্কেল বানান' ফিচারের সাহায্যে AI উত্তর পাওয়া

আপনার টেক্সট বা মাল্টি-সার্চ কোয়েরির উপর নির্ভর করে খোঁজার জন্য সার্কেলের সাহায্যে AI ওভারভিউ পেতে পারেন। মাল্টি-সার্চ সম্পর্কে আরও জানুন

  • আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলে:
  • আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকলে:

খোঁজার জন্য সার্কেল বানান বন্ধ করা

৩টি-বোতাম দিয়ে নেভিগেশন মোডে

  1. আপনার Android ফোনের সেটিংস Settings বিকল্পে যান।
  2. খোঁজার জন্য সার্কেল বানান খুঁজে দেখুন।
  3. খোঁজার জন্য সার্কেল বানান বিকল্পে ট্যাপ করুন।
  4. খোঁজার জন্য সার্কেল বানান বিকল্প বন্ধ করুন।

জেসচার নেভিগেশন মোডে

  1. আপনার Android ফোনের সেটিংস Settings বিকল্পে যান।
  2. খোঁজার জন্য সার্কেল বানান খুঁজে দেখুন।
  3. খোঁজার জন্য সার্কেল বানান বিকল্পে ট্যাপ করুন।
  4. খোঁজার জন্য সার্কেল বানান বিকল্প বন্ধ করুন।

"খোঁজার জন্য সার্কেল বানান এখন উপলভ্য নেই" সমস্যা সমাধান করা

খোঁজার জন্য সার্কেল বানান কাজ করে এমন Android ডিভাইসে সেটি ব্যবহার করতে, এগুলি আছে কিনা দেখুন:

আপনার অনুমতি সেটিংস সঠিক আছে কিনা

  1. আপনার Android ফোনের সেটিংস Settings বিকল্পে যান।
  2. ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ খুঁজে দেখুন।
  3. ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপে ট্যাপ করুন।
    • ভালোভাবে দেখে নিন যে:
      • ডিফল্ট ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে "Google" সেট করা আছে কিনা।
      • "স্ক্রিনশট ব্যবহার করুন" বিকল্প চালু আছে কিনা।

আপনার Google অ্যাপ আপ-টু-ডেট আছে কিনা

  1. আপনার Android ফোনে, Google Play Store অ্যাপ Google Play খুলুন।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
  3. অ্যাপ ও ডিভাইস ম্যানেজ করুন এবং তারপর ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. Google অ্যাপ Google Search-এ ট্যাপ করুন।
    • "আপডেট উপলভ্য" লেবেল দেখতে পেলে, আপডেট করুন বিকল্পে ট্যাপ করুন।

সম্পর্কিত রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

true
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
7471991150651892833
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
false
false
false
false