বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

নীতি

AdSense নীতি সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

AdSense নীতির উদ্দেশ্য হল আমাদের বিজ্ঞাপনদাতা, ব্যবহারকারী ও প্রকাশকদের জন্য Google-এর ডিসপ্লে ও সার্চ নেটওয়ার্ক নিরাপদ ও স্পষ্ট রাখা। বিজ্ঞাপনের ইকো-সিস্টেমে নির্দিষ্ট নীতির প্রয়োজন কেন হয় এবং তার ভূমিকা কী সেই বিষয়ে জানতে এই ভিডিওটি দেখুন। আমরা আশা করছি, AdSense-এ অংশগ্রহণকারী সব প্রকাশকের সাথে Google-এর দীর্ঘ ও সফল পার্টনারশিপ গড়ে উঠবে। এই সাফল্য পেতে, আপনাকে AdSense-এর প্রোগ্রাম নীতি খুব ভাল করে পড়ে দেখতে হবে। আপনার সাইটের দর্শকরা যাতে প্রতারিত না হন ও আপনি বিভ্রান্তিকর জায়গায় বিজ্ঞাপন প্রয়োগ করার ফলে দর্শকরা অনিচ্ছাকৃতভাবে বিজ্ঞাপনে যাতে ক্লিক না করেন তা নিশ্চিত করাটাও খুব গুরুত্বপূর্ণ। আরও বিবরণের জন্য বিজ্ঞাপন প্রয়োগ করা সংক্রান্ত নীতি দেখুন।

bookmarkএতে সরাসরি যান:

সবকটি বড় করুন | সবকটি আড়াল করুন

বিভাগ ১: বিজ্ঞাপন প্রয়োগ করা

আমার বিজ্ঞাপন ফোল্ডের উপরে দেখানো হলে সেটি কি নীতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে?

ব্যবহারকারীর পড়ার জন্য ফোল্ডের উপরে যদি পর্যাপ্ত কন্টেন্ট থাকে তাহলে ফোল্ডের উপরে বিজ্ঞাপন দেখানো নীতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে না। আমরা সেই সব পৃষ্ঠার লেআউটগুলিকে অনুমতি দিই না যেগুলি সমস্ত কন্টেন্টকে ফোল্ডের নিচের দিকে ঠেলে শুধুমাত্র বিজ্ঞাপন দেখায়। এই ধরনের প্রয়োগগুলির জন্য ব্যবহারীর পক্ষে কন্টেন্ট এবং Google বিজ্ঞাপনগুলির মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।

আমার সাইটের সাথে মানানসই বিজ্ঞাপন পরিবেশন করার সময় সেটি যাতে কন্টেন্ট ফর্ম্যাটকে নকল না করে এবং চটকদার না হয় তা আমি কীভাবে নিশ্চিত করব?

বিজ্ঞাপন প্রয়োগ করার সময় আপনার ব্যবহারকারীদের কথা ভাবুন এবং নিজেকে প্রথমবার পৃষ্ঠায় আসা একজন ব্যবহারকারী হিসেবে মনে করুন। এক্ষেত্রে আপনি কি কন্টেন্ট থেকে বিজ্ঞাপনগুলিকে আলাদাভাবে চিনতে পারবেন? আপনি আপনার পৃষ্ঠার ডিজাইনের সাথে মানানসই করে তোলার জন্য বিজ্ঞাপনের উপযুক্ত মাপ, রঙ এবং ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারেন কিন্তু মনে রাখবেন যে বিজ্ঞাপন ফর্ম্যাট করার সময় তা যেন পৃষ্ঠার অন্যান্য কন্টেন্টের থেকে আলাদা দেখতে হয়। ভুলবশত ক্লিক হয়ে যাওয়া এড়াতে বিজ্ঞাপন ও কন্টেন্টের মধ্যে সঠিক দূরত্ব বজায় রাখুন।

বিজ্ঞাপনের উপর কোন লেবেল দেখানো যায়?

আমরা প্রকাশকদের কোনওভাবেই ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে দিই না। আমরা বিজ্ঞাপনের উপরে শুধুমাত্র "স্পনসর করা লিঙ্ক" বা "বিজ্ঞাপন"-এর মতো লেবেলগুলির অনুমতি দিই।

আমি কি "ডাউনলোড করুন" লিঙ্ক বা বোতামের নিচে বিজ্ঞাপন দেখাতে পারি?

"ডাউনলোড" বোতামের কাছাকাছি বিজ্ঞাপন দেখালে ব্যবহারকারীদের মনে হতে পারে যে বিজ্ঞাপনগুলিই হল ডাউনলোড করার লিঙ্ক। তাই, "ডাউনলোড করুন" লিঙ্ক থেকে সবসময় অনেক দূরে বিজ্ঞাপন দেখাবেন এবং "ডাউনলোড করুন" বোতাম যাতে সহজে দেখা যায় তা নিশ্চিত করবেন।

আমার সাইট বা অ্যাপের iframe পৃষ্ঠায় বিজ্ঞাপন দেখানো হলে, সেটি কি প্রোগ্রাম নীতি লঙ্ঘন করবে?

হ্যাঁ, এটি আমাদের নীতি লঙ্ঘন করে। প্রথমত, আরেকটি পৃষ্ঠায় ফ্রেমের মধ্যে বিজ্ঞাপন দেখানোর অনুমতি দেওয়া হয় না। দ্বিতীয়ত, আপনার সফ্টওয়্যারে বিজ্ঞাপন দেখানোর অনুমতি দেওয়া হয় না। যেমন, আপনি বিজ্ঞাপন সহ একটি পৃষ্ঠা এবং সেই পৃষ্ঠা লোড করে এমন অ্যাপ দুটিই নিয়ন্ত্রণ করলে, আমরা সেটির বিরুদ্ধে অ্যাকশন নেব

পৃষ্ঠার একদম উপরে যান

বিভাগ ২: মোবাইল সংক্রান্ত

ওয়েব অ্যাপে (অ্যাপ এম্বেডিং ওয়েব) আমি কোন বিজ্ঞাপন কোড যোগ করব: AdMob নাকি AdSense?

আপনার অ্যাপে AdSense বিজ্ঞাপন দেখিয়ে মনিটাইজ করতে পারবেন, তার জন্য ওয়েব কন্টেন্ট দেখানো ফ্রেমের সাথে কাজ করে এমন একটি বিকল্প ব্যবহার করতে হবে। অ্যাপের জন্য ওয়েব কন্টেন্ট দেখার ফ্রেমের প্রযুক্তিগত প্রয়োজনীয়তা এবং অন্যান্য সব প্রাসঙ্গিক নীতিতে এই সম্পর্কিত বিবরণ দেওয়া আছে। AdMob নীতি সম্পর্কে আরও জানতে, AdMob সহায়তা কেন্দ্র দেখুন।

পৃষ্ঠার একদম উপরে যান

বিভাগ ৩: উপার্জন থেকে টাকা কেটে নেওয়া সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

আপনার উপার্জন থেকে বিভিন্ন কারণে টাকা কেটে নেওয়া হতে পারে। Google আপনার অ্যাকাউন্টে ভুল ক্লিক সংক্রান্ত কার্যকলাপ বা AdSense-এর নীতি লঙ্ঘনকারী প্রয়োগ শনাক্ত করলে, আপনার উপার্জন অ্যাডজাস্ট করা হতে পারে। আরও জানতে, নীতি ও ট্রাফিকের কোয়ালিটি সংক্রান্ত নির্দেশিকা পড়ে দেখতে পারেন।

আমার উপার্জন থেকে কেন টাকা কেটে নেওয়া হল?
ভুলবশত হওয়া ক্লিক সম্বন্ধীয় অ্যাক্টিভিটির জন্য অথবা Google-এর নীতি অনুসরণ করে না এমন অ্যাক্টিভিটির জন্য আপনার উপার্জনের থেকে টাকা কাটা হয়েছে। এই ধরনের কার্যকলাপের জন্য Google নির্দিষ্ট সময় অন্তর প্রকাশকদের অ্যাকাউন্ট পর্যালোচনা করে। যখন আমরা আপনার অ্যাকাউন্টে এই ধরনের কার্যকলাপ খুঁজে পাই, তখন আমরা আপনার উপার্জন অ্যাডজাস্ট করি এবং এই ক্লিকগুলির জন্য যে বিজ্ঞাপনদাতারা পেমেন্ট করেছেন তাদের টাকা ফেরত দিই।
আমি টাকা কেটে নেওয়ার বিরুদ্ধে আপিল করতে চাই। সেটি কি করা যায়?
আপনি টাকা কেটে নেওয়ার বিষয়ে কোনওরকম আবেদন করতে পারবেন না। আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমরা আপনার অ্যাকাউন্টের ট্রাফিক যথাযথভাবে পর্যালোচনা করেছি। আগেই বলা হয়েছে, উপার্জন থেকে টাকা তখনই কেটে নেওয়া হয় যখন আমরা আপনার অ্যাকাউন্টে ভুলবশত হওয়া ক্লিক দেখতে পাই বা Google-এর নীতি মেনে চলে না এমন কার্যকলাপ খুঁজে পাই।
আনুমানিক উপার্জন থেকে আমার চূড়ান্ত উপার্জন আলাদা হয়েছে বলে আমি লক্ষ্য করেছি। আমার উপার্জন থেকে কেন অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়েছে?
আপনার অ্যাকাউন্টে ট্রাফিক আসা শুরু হওয়ার পরে অ্যাকাউন্টে দেখানো আনুমানিক উপার্জন থেকে আপনি অ্যাকাউন্টে সাম্প্রতিক অ্যাক্টিভিটির বিষয়ে আনুমানিক হিসেবের ধারণা পাবেন। অপর দিকে, যাচাই করা সমস্ত বৈধ ক্লিক এবং ইমপ্রেশন অনুযায়ী আপনাকে যে পরিমাণ টাকা দেওয়া হবে তা হল আপনার চুড়ান্ত উপার্জন। কিছু কিছু ক্ষেত্রে, Google মনে করতে পারে, আপনাকে যে কার্যকলাপের জন্য আগেই টাকা দেওয়া হয়েছে সেগুলি ভুল বা Google-এর নীতি মেনে করা হয়নি। সেই ক্ষেত্রে, Google আপনার অ্যাকাউন্টে টাকা কেটে নেওয়ার রূপে একটি অ্যাডজাস্টমেন্ট দেখায়। AdSense থেকে আপনার উপার্জন ভালভাবে বুঝুন বা আনুমানিক ও চূড়ান্ত উপার্জনের মধ্যে পার্থক্য সম্পর্কে আরও জানুন।
কোন তারিখের ব্যাপ্তির জন্য এই টাকা কেটে নেওয়া হয়েছে?
যে তারিখের ব্যাপ্তির জন্য অ্যাডজাস্ট করা হয়েছে সেটি সম্পর্কে কোনও তথ্য আমরা প্রদান করতে পারছি না। মনে রাখবেন যে আমাদের নিয়ম ও শর্তাবলী অনুযায়ী, আমরা ইনভয়েসের তারিখের ৬০ দিন আগে ভুল ট্রাফিকের জন্য বিজ্ঞাপনদাতাদের টাকা ফেরত দিই। আমাদের তদন্ত শেষ হওয়ার পরে আমরা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করি, ক্রেডিটগুলি আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
আমি কি টাকা কেটে নেওয়ার বিষয়ে আরও বিশদ তথ্য জানতে পারি?
ভুল অ্যাক্টিভিটি শনাক্তকরণের জন্য আমাদের সেট করা সিস্টেমের ইন্টিগ্রিটি বজায় রাখতে এবং কোনও ব্যবহারকারী যাতে সিস্টেম এড়িয়ে যেতে না পারে সেজন্য আপনার অ্যাকাউন্টে শনাক্ত করা অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা তথ্য প্রদান করতে পারব না।
এটি যাতে আবার না হয় তা আমি কীভাবে নিশ্চিত করতে পারি?
সম্ভাব্য ভুল ক্লিক সংক্রান্ত অ্যাক্টিভিটি সম্পর্কে ইঙ্গিত পেতে, প্রকাশকদের সবসময় AdSense অ্যাকাউন্ট মনিটর করা উচিত। আপনার ট্রাফিক কোথা থেকে আসছে তা জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার পৃষ্ঠার প্রচার করার জন্য বিজ্ঞাপন প্রচারাভিযানের প্রয়োজন আমরা বুঝি কিন্তু তার সাথে সাথে এই প্রচারগুলি কি ধরনের ট্রাফিক তৈরি করছে তা নিরীক্ষণ করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের সাজেশন হল, এটি সফলভাবে করতে Google Analytics বা এই ধরনের কোনও ওয়েব অ্যানালিটিক্স টুল ব্যবহার করে আপনার পৃষ্ঠায় ট্রাফিক মনিটর করুন। এছাড়াও, আপনি নানা চ্যানেলে ট্রাফিক ভাগ করে নিতে পারেন ও সেইসব চ্যানেল থেকে তা মনিটর করতে পারেন।
ভুল অ্যাক্টিভিটি হচ্ছে বলে সন্দেহ করলে আমি কী করব?
আপনার অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক অ্যাক্টিভিটি চোখে পড়লে, আমাদের ভুল ক্লিক সংক্রান্ত ফর্ম ব্যবহার করে তা জানাতে পারেন। ফর্মে যথাসম্ভব বিস্তারিত তথ্য দিন। মনে রাখবেন, এই তথ্য আমরা রেকর্ড করে রাখব, কিন্তু আপনার অ্যাকাউন্টে উল্লেখযোগ্য কোনও সমস্যা না পাওয়া পর্যন্ত আমরা সেটির উত্তর নাও দিতে পারি।

পৃষ্ঠার একদম উপরে যান

বিভাগ ৪: পর্যালোচনার অনুরোধ এবং নীতি লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ

সাইট বন্ধ করা সংক্রান্ত বিজ্ঞপ্তির ইমেলে আপনি উদাহরণ হিসেবে যে পৃষ্ঠাটি পাঠিয়েছেন সেটি থেকে আমি নীতি লঙ্ঘনকারী কন্টেন্ট সরিয়ে দিয়েছি। তা সত্ত্বেও, আমার অ্যাকাউন্টে বিজ্ঞাপন দেখানো এখনও কেন বন্ধ রয়েছে?

সম্ভবত উদাহরণের যে পৃষ্ঠাটি আমরা পাঠিয়েছিলাম তা থেকে আপনি লঙ্ঘন সরালেও একইরকমের কিছু লঙ্ঘন এখনও আপনার সাইটে রয়ে গেছে। মনে রাখবেন, আমরা বিজ্ঞপ্তি ইমেলে যে URL প্রদান করি সেটি শুধুমাত্র উদাহরণ হিসেবে দেওয়া এবং এই সাইটের অন্যান্য পৃষ্ঠায় একইরকম নীতি লঙ্ঘন থাকলেও থাকতে পারে। আমাদের সাজেশন হল, আপনার সাইটের বাকি অংশে আমাদের নীতি মেনে চলা হয়েছে কিনা তা নিশ্চিত করতে আপনি পর্যালোচনা করার জন্য সময় নিন। আপনি নিজের সাইটে সমস্ত নীতি লঙ্ঘন ঠিক করার পরে আপনার AdSense অ্যাকাউন্ট বা সহায়তা কেন্দ্র থেকে নীতি কেন্দ্রের মাধ্যমে পর্যালোচনার অনুরোধ করতে পারেন

নীতি সংক্রান্ত বিজ্ঞপ্তি পেলে আমি AdSense টিমের সাথে কীভাবে যোগাযোগ করব?

আপনাকে সতর্ক করা হলে, আমাদের সাথে যোগাযোগ করার কোনও প্রয়োজন নেই। আপনার সাইট জুড়ে সমস্ত নীতি লঙ্ঘন সরিয়ে ফেলার মাধ্যমে আপনাকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে সেই ব্যাপারে আপনাকে পদক্ষেপ নেওয়া নিশ্চিত করতে হবে। আপনার পৃষ্ঠা বা সাইটে যদি বিজ্ঞাপন বন্ধ করা থাকে তাহলে আপনি পর্যালোচনার অনুরোধ করার ফর্মের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার আগে, সমস্যাগুলির সমাধান করুন। বর্তমান নীতি লঙ্ঘনের বিষয়ে বোঝার জন্য আমরা আপনাকে আমাদের সহায়তা কেন্দ্রে সংশ্লিষ্ট নীতিগুলি পড়তে বলি। পর্যালোচনার অনুরোধ জানাতে, নীতি লঙ্ঘনের পর্যালোচনার অনুরোধ সংক্রান্ত সমস্যার সমাধানকারী টুল ব্যবহার করুন এবং পর্যালোচনা অনুরোধ জানানোর সঠিক ফর্ম খুঁজে পেতে ধাপগুলি অনুসরণ করুন।

Google আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এবং আমার আপিলও মেনে নেওয়া হয়নি। নতুন করে শুরু করার কি কোনও উপায় আছে?

আপনি হয়ত জানেন, Google প্রোগ্রাম নীতি মেনে চলা সংক্রান্ত সমস্যাগুলি খুবই গুরুত্ব সহকারে দেখে। আমাদের প্রোগ্রাম নীতি তৈরি করা হয়েছে যাতে সমস্ত প্রকাশক, তাদের পৃষ্ঠার দর্শক ও বিজ্ঞাপনদাতাদের আরও ভাল অভিজ্ঞতা দেওয়া যায়। আমাদের সিদ্ধান্ত তাই চূড়ান্ত বলে ধরে নেওয়া যেতে পারে।


এই সিদ্ধান্ত ভুল করে নেওয়া হয়েছে এবং আপনার বা আপনি যাদের দায়িত্ব নিয়েছেন তাদের অবহেলার জন্য নীতি লঙ্ঘন হয়নি বলে আপনার মনে হলে, অ্যাকাউন্ট বন্ধ করার বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন। সেটি করতে আমাদের সাথে যোগাযোগের জন্য শুধুমাত্র নীতি লঙ্ঘনের আপিল—অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সংক্রান্ত ফর্ম ব্যবহার করুন।

আমাদের বিশেষজ্ঞরা উপলভ্য হওয়া মাত্রই আমরা আপনার অনুরোধ পর্যালোচনা করব। তবে, মনে রাখবেন যে প্রোগ্রাম নীতি মেনে না চলার জন্য আমরা যেকোনও অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি এবং আপনার অ্যাকাউন্ট আবার রিস্টোর করা করা হবে, এমন কোনও গ্যারেন্টিও নেই।

মনে রাখবেন যে আপনি নিজের অ্যাকাউন্টের জন্য শুধুমাত্র একটি আবেদন জমা দিতে পারেন। কোন অতিরিক্ত আবেদন পর্যালোচনা করা হবে না।

আমার পৃষ্ঠা বা সাইট নীতি লঙ্ঘন করেছে বলে শনাক্ত করা হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অন্যান্য অনেক সাইট একই কাজ করছে। তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না?

সমস্ত প্রকাশককে আমাদের প্রোগ্রাম নীতি অনুসরণ করতে বাধ্য করার মাধ্যমে আমরা AdSense-এর গুণমান এবং সুনাম বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই মান বজায় রাখার ক্ষেত্রে আমরা আপনার সহায়তার প্রশংসা করি। আপনি যদি এমন কোনও পৃষ্ঠা বা সাইট দেখতে পান যার মধ্যে নীতি লঙ্ঘন ঘটে থাকতে পারে, তাহলে বিজ্ঞাপনগুলিতে "Google-এর বিজ্ঞাপন" বা "বিজ্ঞাপন পছন্দ" লেবেলে ক্লিক করে আমাদের কাছে অভিযোগ করুন। আমাদের বিশেষজ্ঞরা এটি পর্যালোচনা করবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন।

আমার সাইট হ্যাক করা হয়েছিল এবং হ্যাকাররা তাদের বিজ্ঞাপনের কোড যোগ করে দিয়েছিলেন। আমার কী করা উচিত?

আপনি এখনও করে না থাকলে আপনার সাইটের সোর্স কোড থেকে বিজ্ঞাপন কোড মুছে ফেলার মাধ্যমে আপনার সাইটের বিজ্ঞাপনগুলি সরাতে পারেন। এছাড়াও, আমাদের সাজেশন হল, অনুমোদিত কেউ আপনার সাইটের সোর্স কোড যাতে অ্যাক্সেস না করতে পারে তা নিশ্চিত করার জন্য আপনি নিজের সাইটের নিরাপত্তা পর্যালোচনা করে দেখুন। আরও তথ্যের জন্য এখানে দেখুন: হ্যাকিং বা হ্যাক হওয়া কন্টেন্ট বলতে কী বোঝায়?

পৃষ্ঠার একদম উপরে যান

বিভাগ ৫: আরও রিসোর্স

AdSense-এর নীতি ও পেশাদার পদ্ধতি সম্পর্কে আরও জানতে, AdSense ব্লগAdSense YouTube চ্যানেল দেখুন।

পৃষ্ঠার একদম উপরে যান

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আজই পছন্দসই পরামর্শ পান ও নিজের উপার্জন আনলক করুন!

আপনার উপার্জন বাড়ানোর জন্য পছন্দসই সাজেশন পেতে AdSense পৃষ্ঠায় গিয়ে অপ্টিমাইজেশন পরামর্শ দেখুন।

এখনই আনলক করুন

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
9916583058177127178
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
157
false
false
false
false