মাল্টিপ্লেক্স অটোমেটিক বিজ্ঞাপন হল ইন-পেজ নেটিভ বিজ্ঞাপন যা একটি গ্রিডে দেখা যায়।
মোবাইল স্ক্রিনের জন্য উদাহরণ:
ডেস্কটপ স্ক্রিনের জন্য উদাহরণ:
দ্রুত শুরু করা যাক
আপনার সাইটে মাল্টিপ্লেক্স বিজ্ঞাপন দেখানো চালু করে শুরু করুন।
মাল্টিপ্লেক্স বিজ্ঞাপন বিকল্প চালু করুন
মাল্টিপ্লেক্স বিজ্ঞাপন কীভাবে চালু করবেন
- AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
- বিজ্ঞাপন বিকল্পে ক্লিক করুন।
- আপনার সব সাইটের টেবিল থেকে, সাইটের পাশে 'এডিট করুন'
বিকল্পে ক্লিক করুন। আপনার সাইটটি বিজ্ঞাপন সেটিংসের প্রিভিউতে খুলে যাবে।
পরামর্শ: সাইটে অটোমেটিক বিজ্ঞাপন লাইভ হওয়ার আগে প্রিভিউ দেখে আপনি বিভিন্ন বিজ্ঞাপনের সেটিংস ব্যবহার করে দেখে নিতে পারেন। - "বিজ্ঞাপন সেটিংস" থেকে অটোমেটিক বিজ্ঞাপন চালু করুন।
- "ইন-পেজ ফর্ম্যাটের" অধীনে দেখে নেবেন যে মাল্টিপ্লেক্স বিজ্ঞাপন বিকল্প বেছে নেওয়া আছে কিনা।
- সাইটে প্রয়োগ করুন বিকল্পে ক্লিক করুন
-
আপনার সেভ করার বিকল্প বেছে নিন:
- আপনার সাইটে অটোমেটিক বিজ্ঞাপনের সেটিংস বিকল্প প্রয়োগ করতে এখনই প্রয়োগ করুন তারপর সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
অথবা
- আপনার অটোমেটিক বিজ্ঞাপনের সেটিংস পরীক্ষা করে দেখতে প্রথমে এক্সপেরিমেন্ট রান করুন, তারপর এক্সপেরিমেন্ট রান করুন বিকল্পে ক্লিক করুন।
AdSense আপনার সাইটের ৫০% ট্রাফিকের উপর ৯০ দিনের জন্য পরীক্ষা চালাবে। পর্যাপ্ত ডেটা সংগ্রহ করা হলে পরীক্ষাটি শেষ হয়ে যাবে। অটোমেটিক বিজ্ঞাপন সংক্রান্ত পরীক্ষা সম্পর্কে আরও জানুন।
- আপনার সাইটে অটোমেটিক বিজ্ঞাপনের সেটিংস বিকল্প প্রয়োগ করতে এখনই প্রয়োগ করুন তারপর সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
মনে রাখবেন: সাইটের প্রত্যেকটি পৃষ্ঠায় AdSense কোড যোগ করেছেন কিনা তা ভাল করে দেখে নিন। পৃষ্ঠাতে বিজ্ঞাপন দেখাতে ১ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। আরও বিবরণের জন্য প্রয়োগ করার নির্দেশিকা দেখুন।
মাল্টিপ্লেক্স বিজ্ঞাপনের পারফর্ম্যান্স ট্র্যাক করা
- AdSense-এর রিপোর্ট পৃষ্ঠা দেখুন।
- কাস্টম রিপোর্ট তৈরি করুন।
- ফিল্টার
বিকল্পে ক্লিক করুন, বিজ্ঞাপনের ফর্ম্যাট বিকল্পে ক্লিক করুন, তারপর ইন-পেজ বিকল্প বেছে নিন।
- প্রয়োগ করুন বিকল্পে ক্লিক করুন।